somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়ন্তী অনুষ্ঠান, নান্নার মোগর-পোলাউ খেতে যাওয়া; অতঃপর মোরগ-পোলাওয়ের সাথে ধরা খেয়ে আসা

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলেজের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আজ ছিলো দ্বিতীয় এবং মেইন অনুষ্ঠান। রেজীষ্ট্রেশন না করলেও বান্ধবীর(বিপা) ফোনে অবশেষে আমি এবং তন্বী গেলাম। একটুও ভাল লাগছিলো না। মনে হচ্ছিলো এখানে আসবে আম্মু-আন্টি টাইপ সবাই, যাদের বহু বছর পর বান্ধবীদের সাথে দেখা হবে, তারাই না মজা করবে। আমাদের প্রতিদিনই দেখা হচ্ছে আলাদা আবার কিসের মজা।
তার পরেও বহুত কষ্ট করে কিছুক্ষন কাটালাম।
ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন ডিপার্টমেন্টের মেয়েরা বিভিন্ন জিনিসের প্রদর্শনী করছে।
১। শুরু করি স্টেজের সামনে বিপার ফটোসেশন দিয়ে


২। আমাদের গ্রুপের চার সদস্যের দুই সদস্য (বিপস্ & তনস্) ;)


৩। জামদানীর প্রাধান্যই ছিলো বেশী। চমৎকার এই জামদানীটি ধরে রাখতে ভুল করিনি :)


স্টেজের সামনে থেকে ছবি তুলে আসার পথে এক আপু(যদিও মার বয়সী) হাতে ক্যামেরা ধরিয়ে বললেন ছবি তুলে দিতে। দিলাম তুলে সাথে অসাধরন এই মুহর্তটি নিজের মোবাইলে ধরে রাখতে ভুল করলাম না।
৪।

৫। ৭৫তম জয়ন্তীতে আন্ডা-বাচ্চা সহ যাওয়ার আশা পোষন করে সাইন করে এলাম :P


৬। গর্বিত স্টুডেন্ট:)


৭। বাদ পড়েনি কুলাংগারটাও:P


৮। স্বাভাবিক ভাবেই শিল্পকলা ডিপার্টমেন্ট ই সবচেয়ে সুন্দর করে সাজানো ছিলো


৯। এইরকম সুন্দর সুন্দর লেখা ছিলো প্রতিটি পিলারে


১০। মেয়েদের কিছু হাতের কাজ


১১। ফুড ডিপার্টমেন্টে গিয়ে দেখি প্রদর্শনীর জন্যে তখনও কিছু সাজায়নি তবে ডিপার্টমেন্ট ছিলো সুন্দর করে সাজানো


সবার না হয় সাজানোর কিছু আছে আমাদেরটায় কি দিয়ে সাজাবে। বাচ্চা-টাচ্চা এনে দাড় করিয়ে রাখবে নাক...ভাবতে ভাবতে নিজের ডিপার্টমেন্টে গেলাম। আশাহত হইনি :)
১২। ঢোকার সময় দরজার সামনে


মেয়েদের বিভিন্ন সময়ে প্র্যাকটিক্যাল-গবেষনার কাজ গুলো ছিলো টেবিলে সাজানো।
১৩। বাচ্চাদের জন্যে হাতে তৈরী করা বই


১৪। খেলনার টেবিলে গিয়ে মাথা নষ্ট :P


১৫। কত্ত কি


১৬। শুধু কি এই বাচ্চাদের বিভিন্ন সময়ের বেড়ে ওঠা, হ্যানো, ত্যানো কত্ত কি নিয়ে যে কত্ত কিছু বিস্তারিত টানানো ছিলো। ছবি তুলছিলাম আর বলছিলাম তন্বী এইগুলানত ভাইভায় আসবে :P


১৭। এইরকম মুখ যখন দেখি খুব খারাপ লাগে


১৮। খুব খুব খুব ইচ্ছা স্পেশাল নিডেড চাইল্ড নিয়ে কাজ করার


কলেজে ঘুরেটুরে দেখি ঢাবির ভিসি, নুরুল ইসলাম নাহিদ আরো হ্যানো-ত্যানো ব্যক্তিরা তাদের মূল্যবান ভাষন দিচ্ছেন যা শোনার ধৌর্য্য হয়নি। তাই আমি আর তন্বী গেলাম বেচারাম দৈউরীতে নান্নার মোরগ-পোলাও থেতে। খেতে খুব একটা খারাপ লাগেনি। তবে বিলের কাগজ দিয়ে গেলে শেষ ফিনিশিং হিসেবে টাশকী খেলাম। দুজনের বিল এসেছে ২৫০ টাকা। ১৯।দুই প্লেট মোরগ-পোলাও ১৮০/=

দুইটা বোরহানী ৪০/= এবং দুইটা টিক্কা যার কথা কোন সময়ই কোন ব্লগার উল্লেখ করেননি ৩০/=।

২০। নিষিদ্ধ কাজে অগ্রহ বেশী আর যদি হয় বাংগালী; তার ই প্রমান ;)


যাহোক ঘুরে-টুরে খেয়ে-দেয়ে ভালই মজা হলো। তন্বী আমাকে স্পেশাল থ্যাংকস দিলো এরকম এক জায়গায় আনার জন্যে আর আমি বাসায় এসে মনে মনে থ্যাংকস দিলাম তাকে যে কিনা প্রথম দিন নিয়ে গিয়েছিলেন যদিও সেদিন খাওয়া হয়নি;)
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
৭৬টি মন্তব্য ৭৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×