সন্ধ্যা থেকে ভাবছিলাম কি করা যায়, যদিও কাজের অভাব নেই। একবার একটা পোষ্ট লিখেও আবার মুছে ফেলেছিল। পরে ভাবলাম কোন টপিক যেহেতু পছন্দ হচ্ছে না কিছু ছবি দিয়েই পোষ্ট দেই।
ব্যাগ আর স্যান্ডেলের প্রতি অনেক লোভ আমার। আগে মনে হতো দেশের বাইরে থেকে যদি কেউ সুন্দর একটা ব্যাগ এনে গিফট করতো...বাস্তবে সেটা সম্ভব না বলে মাথা থেকে সেটা ঝেড়ে ফেলেছি।
যাগগে ঘেটে ঘুটে বের করলাম কয়েকটা ব্যাগ মনে ধরলেও করার কিছু নেই আপাতত, দেখেই সুখ।
সতর্কতা: আমার চয়েজ চরম খারাপ, প্রথম দেখায় পাগল হয়ে গেলেও পরে দেখি সেটার দিকে আর তাকাতে পারছি না, সুতরাং কেউ দেখার আগে ভয়ানক বাজে কিছু দেখতে হবে এরকম প্রস্তুতি নিয়ে দেখবেন।
১। কালো সব সময়-ই বেষ্ট (যদিও এরকম কিছু কাঁধে ঝোলানোর মতন ওয়েট আমার এখনও হয় নাই)
২। সাদাগুলোও কিন্তু কম না, যেমন এটা (আমার কাছে দারুন লেগেছে)
৩। এটা কিন্তু খুব একটা খারাপ না
৪। অথবা এটা....
৫। লাল ব্যাগ আমার কাছে দারুন লাগে (বাটার এক লাল ব্যাগ এখনও আমর চোখে লেগে আছে, যদিও আমি কাঁধে ঝোলালে অড লাগবে)
৬। আগেরটার চেয়ে এটা বেশী সুন্দর না?
৭। ছোট্ট বাচ্চা নিয়ে বেড়াতে গেলে তাদের জিনিসপাতির জন্যেও ত আলাদা ব্যাগ লাগে, তাদের জন্যে এটা কিন্তু মন্দ হয় না
৮। এখান থেকে একটা বাছতে বললে কোনটা যে তুলবো.....সাদা...নাহ কালোটা....না না সাদাটা...ধ্যাৎ....
৯। এটা হলো আল্টামর্ডান দাদী-নানীদের জন্যে। সাদা-অফ হোয়াইট শাড়ী পড়বে হাতের মধ্যে এরকম একটা নিয়ে....
কি বিরক্ত হয়েছেন খুব?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



