যাগগে আগে যে ভাল লিখেছি সেরকম কিছু না তআর পরেও না লিখে লিখে কি যে লিখবো বুঝতে পারছিলাম। বুঝতে পারছি যে আপনারা বিরক্ত হচ্ছেন.....
মার্চ-এপ্রিলে দুইবার গ্রামে যাওয়া হয়েছিলো। তো সেখানকারই কিছু ছবি-টবি দেই, কি বলেন
১। নানা বাড়ীর মাইক্রো মিনি আম। এখন অবশ্য বেশ বড় হয়েছে
২। আমাদের গাছের কাঁঠাল। এবছরই ৫টা গাছের মধ্যে ৩টা গাছে প্রথমবারের মতন প্রায় ৫০টা কাঁঠাল ধরেছে।
৩। আমাদের গাছের লিচু। গত দুই বছর যাবত ধরলেও ভালমত পাকা লিচু খেতে পারিনি একবারও। পাড়ার ছেলে-মেয়েরা চুরি করে শেষ করে ফেলে।
৪। জামরুল গাছে জামরুল ধরেছে বেশ। গাছ তলায় সারা দিনই ছেলেমেরা থাকে। তবে দুবার খেতে পেরেছি ফলটা।
৫। কাগজী লেবুও ধরেছে প্রথমবারের মতন এবার। তিনটে ধরেছিলো, দুটো পেয়েছি!
৬। ছোট কাকার বাড়ীতে দাদুর লাগানো মাল্টা গাছে প্রথমবারের মতন মাল্টা ধরেছে, বড় দেখে পেড়ে নিয়ে এসেছিলাম। কেটে দেখি ভেতরে কিছুই হয়নি
৭। বিকেলে ক্ষেতের সামনে রোদ-ছায়ার খেলা
৮। এই ছবিটা আমার বেশ ভাল লেগেছে। পয়লা বৈশাখে সকালে জিয়া উদ্যান গিয়েছিলাম। পুকুর পাড়ে বসে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


