রেশম পোকার থেকে মধু জমা করে কে,
নয়তো হলদে মধুপায়ীর থেকে রেশম?
ঠাণ্ডা বাতাস দেখেও প্রাণ জাগে ঘাসে
তেমনি আমার মাঝেও ঘৃণার উপক্রম।
ঘৃণা হয়,দেখি যারা পারে না বলেই প্রার্থনা করে,
আর যারা নিন্দা করে, তোমার মতোই এরা;
সমান রাগে প্রতিদান দিতে এরা আসে,
লাজের ধার ধারে না , আমার মতো যারা।
নয়তো খুজি কিছু ক্ষমতা বা স্বর্ণের গোলাম,
হতে তোমারই প্রিয় অন্তরের মিত্র;
তোমার প্রেম জানি নামবে পথে, ছেড়ে গাঢ় হিম,
আমারও আগে,তোমার ঘৃণার পাত্র।
যে ক্রোধ আমার প্রমাণের মতো,
যাকে বিভক্ত করা চিরদিনই অসম্ভব;
তোমার প্রেম আর সত্যের চাহিদাকে ঘৃণা করি তো,
কী করে তোমাকে ঘৃণা করা সম্ভব?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



