উপকরণ:
কাঁঠাল-৫ টি (গাছে ঝুলন্ত)
আম-৪ টি (সদ্য পাড়া)
খাঁটি সরিষার তেল - ১শিশি (পকেটে)
আঁশ বটি -১ টি (এইটা কি জিনিস না চিনলে কোন এক মাছের বাজারে যান)
কড়াই-১ টি
চামুচ-১ টি
চিনি- কিং কং সাইজের ১ চিমটি
কালিজিরা, হেন মশল্লা তেন মশল্লা ইত্যাদি বাইশ রকমের মশলা-পরিমাণ মতো
প্রস্তুত প্রণালী:
খুব সাবধানতা এবং যত্নের সাথে ছবিতে প্রদর্শিত সাইজের এবং সংখ্যার কাঁঠালগুলো গাছ থেকে পেড়ে নিন। দেখবেন পাড়ার সময় যেন গাছের একটি কাঁঠাল পাতাও ঝরে পড়ে নষ্ট না হয়। ২/১টা পাতা একান্তই পড়ে গেলে কুড়িয়ে নিন, ওগুলো আমাদের একটি সুপ্রিয় সহযোগী প্রজাতির অতি প্রিয় স্ন্যাকস।
এরপরের কাজগুলো খুব সোজা এবং সংক্ষিপ্ত। কাঁঠাল এবং আমগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা ক'রে (বলা ভালো, ঝুরি ক'রে ) কেটে মশলা সহযোগে আধা ভাজা করুন। ঠান্ডা হ'লে পরিবেশন করুন ।
বলা ভালো, আমি আম-কাঁঠালের খোসাগুলো অপচয়ের পক্ষে নই একদমই, কেননা, আমাদের গবাদিপশুদের জন্য এগুলো পুষ্টিকর খাবার।
[সংবিধিবদ্ধ স্বীকারোক্তি: আমি এই রেসিপির কথা কেতাবে পড়ছি। নিজে এখনও খাবার সৌভাগ্য হয়নি। সুতরাং নিজ দায়িত্বে ...]
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


