সে রকমই একটি আদিবাসী সম্প্রদায় ছিলো 'প্রোমোকী' । এঁরা এ্যাতোই শান্তিবাদি ছিলেন, যে একটা নুড়ি পাথরও ছুঁড়ে মারেন নি আগ্রাসী বারুদে সভ্যতার উপনিবেশবাদীদের দিকে। বলা যায় , বিনা প্রতিরোধে এরা মৃত্যুবরন করেছিলেন। হাতে গোনা কয়েকজন মাত্র বেঁচে রয়েছেন এই সম্প্রদায়ের। ঘটনাচক্রে এই সম্প্রদায়ের দু'জন সদস্যের সাথে আমার পরিচয় হয়েছিলো। একজনের সাথে পেনসিলভানিয়ায়, অন্যজনের সাথে টেনেসীতে। ইন্টারনেটে অনেক খুঁজেও এদের সম্মন্ধে কোন তথ্য খুঁজে পেলাম না। কিন্তু কয়েক বছরের ব্যবধানে দু'জন আদিবাসীর কাছে শোনা গল্প-ই বা মিথ্যা ভাবি কি ক'রে?
[উৎসর্গ: চলেশ রিসিলের মতো হাজারো আদিবাসী-দেশে বিদেশে]
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


