"ক্ষমতাশীন ভিআইপি"-দের কর্মস্থলে যাতায়াতের ধরনের পার্থক্য এবং দেশের উন্নয়ণে এর প্রভাবের পার্থক্যের কথা
এক বন্ধু বললো: কয়েকজন ভিআইপির সড়কপথে চলাচলের নিরাপত্তা প্রটোকল রক্ষা করতে গিয়ে দেশের (বিশেষত রাজধানীতে বসবাসরত নাগরিকদের) যে পরিমান শ্রমঘন্টা প্রতিদিন ট্র্যাফিক জ্যামে পড়ে নষ্ট হয়, এবং সেই অপচয়ের কারণে দেশের যে পরিমান অর্থনৈতিক ক্ষতি হয় তার চে'য়ে অনেক কম খরচে ভিআইপিরা commuter helicopter -এ চড়ে বাসা-অফিস যাতায়াত করতে পারবেন। এর ফলে শুধু যে পয়সাই সাশ্রয় হবে না নয়, ট্র্যাফিক জ্যাম কমার কারণে দেশের অর্থনৈতিক উন্নয়নও তরান্বিত হবে।
আরেক বন্ধু বললো: দেশের ক্ষমতাসীন ভিআইপির মুলত: দুই জায়গায় প্রতিদিন বেশী যাতায়াত করেন: প্রধানমন্ত্রীর অফিস এবং সচিবালয়। এই দুই যা্যগায় পাতালরেলের স্টেশন নির্মান করলে লাভ হবে এই যে, ভিআইপিদের অফিসে যাতায়াতের পাতাল রেলে যতোই প্রটোকল এবং নিরাপত্তার ঘেরাটোপ থাকুক না কেন, সড়কপথের যানজটের উপরে তার নেতিবাচক প্রভাব কম হবে। ভাবনাগুলো নতুন, জনকল্যানমুখী। কিন্তু প্রশ্ন হলো: বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? তারচে বড় প্রশ্ন হলো: এর পরে যিনি লন্কায় যাবেন তিনি যে আরও ব্যাপক রাবণ হইবেন না, সে দায়িত্ব কে লইবে?
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।