আমার প্রিয় পোস্ট

মুক্ত কর ভয়/ আপনা মাঝে শক্তি ধর/ নিজেরে কর জয়।

পিকনিক নিয়া মনে হয় প্রথম পোস্ট!! [পিকনিক সংশ্লিষ্ট সকল পোস্টের লিংক সহ আপডেট]

১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:১৩

শেয়ারঃ
0 0 0

ঘুইরা আসলাম ব্লগারদের সাথে!!
অরণ্য ভাই'র পোস্ট ছিল "বসন্ত উৎসব" নিয়া।
যাওয়ার কথা ছিল ৫৮ জনের। কিন্তু গেল মোটে সব মিলাইয়া ৩৬ জন। সাথে ২টা পিচ্চি!!
আমরা যে খুব মজা করছি, সেটা না হইলেও কম মজা হয়নাই, এইটা নিশ্চিত!! B-)

আমাদের যেখানে যাওয়ার কথা ছিল, যে রাজউকের গেস্টহাউসে, সেটায় কোন এক বিচিত্র কারণে যাওয়া হয়নাই, বরং গেলাম রাজউকের পার্কে। #:-S গিয়া দেখি মানুষ-ই মানুষ!! হাজার হাজার!! আমরা যতই ব্লগে চিল্লাই, বাস্তবে দেখি চুপচাপ পাব্লিক, একটা মাইক নাই, ব্যানার নাই!! :(( আর চারপাশে বাজতাছে.. "রূপবানে নাচে.."/ বিকৃত সুরে "যাও পাখি বল তারে.." !:#P

যাই হোক, পিকনিক নিয়া বাকিরা বিস্তারিত লিখব |-) , তয় আমি আমার ভাল লাগা- মন্দ লাগা নিয়া একটু লিখি..


শান্তি পাইলাম:

১. অরণ্য ভাই'র বুদ্ধিতে যেটুকু কুলাইছে, তাতে উনি মেয়েদের জন্য একটা খেলাই খুঁইজাই বাইর করতে পারছেন.. "বালিশ খেলা"!! /:) লেখা শুরু হইল ৮ জন নিয়া। শেষ পর্যন্ত যে ২ জন ছিল, তারা হলেন সারিয়া'পু আর মনজুরুল ভাই'র মেয়ে শ্রুতি (১০-১২ বছর আনুমানিক)। এই সময়, আপু খেলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে শ্রুতি'কে বিজয়ী বলে মেনে নেন। :) আমরা সবাই উৎসাহী দর্শক তালি দিয়ে উঠি। B-))

২. আবারও অরণ্য ভাই'র বুদ্ধি!! :-B উনি ঠিক করছিলেন, ছেলেদের জন্য "পাঞ্জা খেলা"র!! খেলা শুরু হইতেছিল এমন সময় হঠাৎ নারী জাগরণ উঠল!! :-/ সকল নারীদের প্রতিবাদের মুখে খেলা হইল মিক্সড!! ছেলে-মেয়েতে!! এইটায় ফাইনালও হইল ছেলে- মেয়ে। যদিও শেষমেষ বিজয়ী কিন্তু ছেলেই!! ;)

৩. শেষ পর্যায়ে ছিল লটারি। এইটায় ৫টা সান্ত্বনা পুরষ্কার আর ৩টা মূল পুরস্কার। আমি নিজে কোন পুরস্কার পাইলাম না!! যথারীতি আমার সৌভাগ্য!! এক ব্লগার তার পুরস্কারের একটা অংশ শেয়ার করলেন!! :``>>

৪. লটারীতে কুপন তুলছে শ্রুতি আর কিন্নরী। দুইটা স্বাক্ষাৎ দেবদূত। :) বিভিন্ন খেলার পুরস্কার ও লটারীর পুরস্কার তুলে দেওয়ার পরও একটা পুরস্কার আলাদা করে রাখা হয় শ্রুতির জন্য। সবার শেষে তাকে সেটা তুলে দেয় অরণ্য ভাই। !:#P

৫. মডু'কে কোপানি!! :P


মেজাজ খারাপ:

৬. যথারীতি বাঙালি টাইমিং!! X( রওয়ানা হওয়ার কথা ছিল সকাল ৮.০০। কিন্তু, শেষ-মেষ বাস ছাড়ল যখন, ঘড়িতে তখন ঠিক ৮.৩৮!!

৭. খাওয়া হইতে হইতে দুপুর ৩টা!! X((

৮. একজায়গায় যাওয়ার প্ল্যান করে হঠাৎ মাঝ পথে অন্যত্র যাওয়ার কালপুরুষ'দা-ইয় বুদ্ধি!! আর অরণ্য ভাই'র অসহায় আত্মসমর্পণ!! "আমি কিছু জানি না। আমি এইটা কখনও দেখি নাই আগে। আমি কইছিলাম নন্দন পার্কের কথা!!"

৯. কোন এক ব্লগার তার ব্যান হওয়া নিয়া মডু'র লগে কথোপকথন:
ব্লগার- আমারে ব্যান করার কারণ জানাইয়া মেইল করা হয়নাই।
মডু: কি কারণে আপ্নে ব্যান হইলেন??
- এইটা আমি আপ্নের সাথে ব্যক্তিগতভাবে বলব।
: এখনই বলেন। সবার সামনে বলেন।
- আমি এখন ঠিক বলতে চাচ্ছি না।
: না, আপ্নে এখনই বলেন!!
(এইরকম জোর-জবদস্তি করাটা মনে হয় খুব একটা ঠিক হয়নাই!!)



সবচাইতে ভাল্লাগছে যেইটা, সেইটা হইল, দিনের সেরা ডায়ালগ, "পৈতালি অরণ্য!!"


ছবি..
অরণ্য ভাই
রুবেল ভাই'র ছবিব্লগ
ক্যামেরাম্যান ভাই
সৌম্য ভাই
রুবেল ভাই'র অভিজ্ঞতা
কালপুরুষ'দা'র ছবিব্লগ
অরণ্য ভাই'র ছবি পোস্ট
সুনীলদা'র কোলাজ

[আজ দুপুরে বসুন্ধরা সিটিতে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে, তার জন্য আন্তরিক সমবেদনা।]

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সামহোয়্যারইন পিকনিকবসন্ত পিকনিক ;
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:১৮
নুশেরা বলেছেন: মনে হয় প্রথম মন্তব্য :)
১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: প্রথম উত্তর!! :)
আপ্নের লগে কথা আছে। পোস্টে মন্তব্য বন্ধ ক্যান??

১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: আপনাদের দোয়া!! :)

১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:২৩

লেখক বলেছেন: আমার তো ক্যামেরা নাই। :(
flicker-এর লিংক দিতাছি শিগগীর :)

৪. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:২০
সহেলী বলেছেন: জানা গেল পিকনিক সম্পর্কে ।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: জ্বি আইচ্ছা!!

১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: কি কইলেন??!!

৬. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:২১
সৌম্য বলেছেন: দন্ডিত কাপুরুষকে চার্জ করা ছাড়া সব কিছুতে প্লাস।

আমাদের সাথে হাটতেন। তাইলে সব কিছু মজা লাগতো।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:২১

লেখক বলেছেন: হ!! মাথা খারাপ!! গরমে মাথা সিদ্ধ হইয়া যাইত!! আর যে ধূলা!!

৭. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:২২
লীনা দিলরূবা বলেছেন: সরেলী নাকি সহেলী?

লেখা পড়ে মনে হল আমিও পিকনিকে বেড়িয়ে এসেছি!

+++
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: থ্যাংকু আপু।
সরেলী'ও না, সহেলী-ও না!!!
ইনি হলেন সারিয়াপু। :)
আমার ভুল বানান লেখা!! :(
কালপুরুষদা'কে ধন্যবাদ ঠিক করে দেয়ার জন্য।

৮. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:২২
রেজওয়ান শুভ বলেছেন: আমি নুশেরা আপুর চামচার খাতায় নাম লেখাইসি , সেকেন্ড কমেন্ট দিলাম ;)
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: হয় নাই!!
চান্স মিস করছস!!! :(

১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:২৬

লেখক বলেছেন: লিংক দিমুনি আপু।
আপাতত এইটা পড়েন।

১০. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:২৩
কালপুরুষ বলেছেন: পড়লাম। "সরেলী" নয় "সারিয়া" আপু শ্রুতির কাছে বালিশ খেলায় আত্মসমর্পণ করেছে।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা। ঠিক করে দিছি। ভুল করে ফেলছিলাম বানান লিখতে গিয়ে!! :)

১১. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:২৭
ক্যামেরাম্যান বলেছেন: হুম !!! জায়গা চেন্জ হওয়ার কারণ ছিল রাজউক অফিসের আশ-পাশের রুক্ষ পরিবেশ। যেটাতে পিকনিক করে আসলাম সেই ইকো-পার্কটা কিন্তু ভালই হয়েছে ভেনু হিসেবে।

একটা কারেকশন। "তারা হলেন সরেলী'পু আর ...." এটা সরেলী'পু না, হবে সারিয়া'পু, সারিয়া তাসনিম।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: হমম। ধন্যবাদ ভাইয়া। এখন জানলাম কারণটা।

আর, কারেকশন'এর জন্যও ধন্যবাদ। কালপুরুষদা'র মন্তব্য থেকেই ঠিক করে দিয়েছি।

১২. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:২৭
কালপুরুষ বলেছেন: বসুন্ধরা সিটিতে অগ্নিকান্ডের আকষ্মিক সংবাদ পেয়ে পিকনিকে উপস্থিত আমরা সকলেই বেশ উৎকন্ঠিত ও উদ্বিগ্ন ছিলাম।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: পুরোপরি একমত। একটু পর পরই কেউ না কেউ আপডেট নিচ্ছিলাম।

১৩. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:২৯
নুশেরা বলেছেন: @ মুক্ত বয়ান-- নতুন পোস্ট দিসি তো!

@ শুভ -- হাহাপগে... ... ... পুরা ঢাকাই সিনেমার দিলদার-কিসিমের চামচামি হইসে, সেকেন্ডের বদলে এইটথ...
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: @ নুশেরা'পু: দেখতে যাইতেছি এক্ষণই।
@ শুভ: আমিও হাহাপগে!!! :)

১৪. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:৩০
রিজভী বলেছেন: ইস, মিস করলাম! গতবার গিয়েছিলাম। এবারও খুব ইচ্ছা ছিলো। মাঝে বেশ ব্যস্ততার কারণে ব্লগে ঢোকা হয়নি। তাই জানতেও পারিনি পিকনিক হচ্ছে! আজ সন্ধ্যার পরে অরুণ ভাই ইয়াহু চ্যাটিং-এ জিজ্ঞেস করলেন পিকনিকে গিয়েছিলাম কিনা! আমি তো শুনে আকাশ থেকে পড়লাম।

আফসোস থেকেই গেলো। কেউই স্মরণ করলো না আমাকে!
:(
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: ইসসস ভাই। মিস করলেন। স্মরণ তো করা হইছিল ভাই। ব্লগে পোস্ট দেওয়া হইছিল। কয়দিন ধরে কমেন্ট করা হইতেছিল!!
অসুবিধা নাই। আপাতত লেখা আর ফটুক দেখেন!! :)

১৫. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:৩৩
কালপুরুষ বলেছেন: পিকনিক স্পট পরিবর্তনের সিদ্ধান্ত আশা করি খারাপ হয়নি কারণ এই গরমের মধ্যে রুক্ষ ছায়াহীন কংক্রিটের ঘরের চাইতে লেকের পাড়ে গাছের ছায়ায় মৃদু-মন্দ বাতাসের শীতল পরশ আশা করি তেমন কারো খারাপ লাগেনি।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: আরে দাদা। কি বলেন!! আমি তো ফান করলাম!! :)
জায়গাটা আসলেই ভাল্লাগছে। ঠান্ডা ছিল।

১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: একটু সবুর করেন। flicker-এ আপলোড হইলে লিংক দিমু নি!! আপাতত, জেরিপু'র মন্তব্যের লিংক দেইখা আসেন।
দুধের স্বাদ আপাতত ঘোলে.. !!! :)

১৭. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:৩৪
গিফার বলেছেন: পান্জা খেলায় জিতল কারা? আর কারা কারা উপস্তিত ছিল তা তো কইলেন না?
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: সবার নাম নিয়া বিস্তারিত লিখব অরণ্য ভাই। আমি সবার নাম লিখতে গেলে কারো নাম মিস করলে আমার উপর রাগ কর্তারে!!
পান্জায় জিতছে আমগো শক্তিমান(;)) পথিক ভাই। :)

১৮. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫১
পথিক!!!!!!! বলেছেন: ছেলে জিতছে , তয় ছেলেটা যে আমি এইটা আর কইলো না।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৯

লেখক বলেছেন: সালাম ভাই :)

১৯. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:১১
অরণ্য আনাম বলেছেন: আমি ভাই বোকা-সোকা মানুষ.......... :(
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৯

লেখক বলেছেন: আপ্নেরে মাইনাস!!
১. আপ্নে ফাঁকি দিছেন!!
২. আর একজনের নিক নিয়া লিখলেন!! :)

১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: হে: হে: হে:

১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: সবুরে মেও ফলে!! :) :)
আপাতত জেরীপু'র মন্তব্যে দেখেন। :)

২২. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৮
আবদুর রহমান (রোমাস) বলেছেন: তবে যাইহোক স্পট পরিবর্তন হলেও আমাদের আনন্দের মাত্রা ছিল অত্যাদিক>>> দিনটি আমার জীবনে স্মরনীয় হয়ে থাকবে।

বার্চুয়াল জগতের এতগুলো মানুষ একসাথে হয়ে!! সবার মতামত প্রকাশ ও বিভিন্ন ইভেন্ট উপভোগ আসলেও চমৎকার ব্যাপার।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: সহমত।
মজাক পাইছি। :)

২৩. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৮
রেজওয়ান শুভ বলেছেন: @নুশেরাপু : আমি কি জানতাম যে আমরা ৭ জন একসাথে কমেন্ট সাবমিট করমু :(
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: খেকজজজ। :)

২৪. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৮
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: পাণ্জাতে ১ম হয়েছেন পথিক ভাই
২য় জানা আপু
৩য় আইরিন আপু
২৫. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৫
ক্যামেরাম্যান বলেছেন: মাহমুদুল হাসান রুবেল বলেছেন: পাণ্জাতে ১ম হয়েছেন পথিক ভাই ২য় জানা আপু ৩য় আইরিন আপু - এই আইরিন আসলে সারিয়ার গেষ্ট, বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের একমাত্র উইকেট কীপার।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: আর একজন গেস্ট ছিলেন আমাদের সাথে, ইনিও সারিয়াপু'র সাথে এসেছিলেন। উনার নাম জানি না। তবে উনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা ধারাভাষ্যকার।

২৬. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৭
গুপী গায়েন বলেছেন: আরেক্টা পিক্নিক কবে হবে? :( আমি ঝান্তে ও ঝাইতে চাই।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: আপ্নেরে কইস্যা মাইনাস দিমু। আপ্নে এতদিন ছিলেন.. তয় নাম এন্ট্রি করেন নাই!!
চলেন আরেকটা আয়োজন করি!!! ;)

২৭. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১১:২০
রোবোট বলেছেন: "দি পানজাবাজ মডুনী" - আগামী ঈদে রোবোট কথাচিত্রের পরবর্তী আকর্ষণ।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: কবে আইব??

১৩ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: বুকে আসেন বস!!

২৯. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ২:১১
অরণ্য আনাম বলেছেন: ধারাভাষ্যকারের নাম সুমনা
১৪ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৪

লেখক বলেছেন: থ্যাংকু ভাই।

৩০. ১৪ ই মার্চ, ২০০৯ সকাল ৮:০১
তনুজা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ

দুধের স্বাদ ঘোলে মেটানো :)
১৪ ই মার্চ, ২০০৯ সকাল ৯:২০

লেখক বলেছেন: হ আপু!! কি আর করবেন। আপাতত ঘোল খান!!
তয়, বেশি কইরা না কিন্তু, তাইলে কিন্ত কম পইড়া যাইতে পারে!! সবাই শেয়ার কইরা খান!!

৩১. ১৪ ই মার্চ, ২০০৯ সকাল ৮:১৮
শূন্য আরণ্যক বলেছেন: দারুন ... সুমন আহমেদ রে নিয়া যাওয়া দরকার ছিল পান্জা খেলতে ...

মজা পাইলাইম..:)

বেটার লাক নেক্সট টাইম = পিকনিকে যাইতে মন্চায় :)
১৪ ই মার্চ, ২০০৯ সকাল ৯:২২

লেখক বলেছেন: আপ্নে শিয়ালের ছবি লাগাইলেন ক্যান??!!
হ, সুমন ভাইরে নিলে ভালা হইত ;)

এইবার অরণ্য ভাইরে মাইনাস দেই চলেন!! সবাইরে নিলো না ক্যান??X((

৩২. ১৪ ই মার্চ, ২০০৯ সকাল ৯:২৭
শূন্য আরণ্যক বলেছেন: শিয়াল না মিয়া .. উলফ .............

হালুম .. না হইল না .. হালুম তো বাঘের ডাক ....

এটা হইল আআআআআঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊউ

চান্নি রাইতে :)
১৪ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: সন্দো লাগে!! ;)
মায়া নেকড়ে কি আপ্নের নি??? !:#P

৩৩. ১৪ ই মার্চ, ২০০৯ সকাল ১০:০০
হাল্ক বলেছেন: আমি ঢাকায় থাকলে যেতে পারতাম। এখন পর্যন্ত কোন ব্লগ আড্ডায় যাই নাই। একবার যাওয়া দরকার।
১৪ ই মার্চ, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: আপনার সাথে দেখা করার ব্যাপক ইচ্ছা আছে ভাই। শিখ্খা নিমু নে, এত জোকস্ কই থেইকা আসে!!!

৩৪. ১৪ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৫৭
এস রহমান বলেছেন: জীবনে স্মরনীয় দিন হয়ে থাকবে
১৪ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:০১

লেখক বলেছেন: ঠিক বলছেন।

৩৫. ১৫ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩৩
নীল-দর্পণ বলেছেন: ছবি চাই...ছবি চাই....ছবি চা....ই:):):)
১৫ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: ঐ মিয়া!! লিংক দিছি তো!! দেখেন নাই??

৩৬. ১৫ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৪৮
নীল-দর্পণ বলেছেন: দেখসি:) মন ভরে নাই:(:( অবুঝ মনডা আরো ছবি দ্যাখতে ছায়:(:(
১৫ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৫২

লেখক বলেছেন: আপ্নে ঠিক ৩ মিনিট পরে আসেন!!
আমি পিকনিক নিয়া সব কয়টা পোস্টের লিংক সহ আমার পোস্টটাকে আপডেট করতাছি।

৩৭. ১৫ ই মার্চ, ২০০৯ সকাল ১১:০৪
মুক্ত বয়ান বলেছেন: পিকনিক নিয়া সকল পোস্টের লিংক দেওয়া হইল। কোনটা মিস হইলে দু:খিত। জানাইয়েন। আপডেট করে দেওয়া হবে।
৩৮. ১৫ ই মার্চ, ২০০৯ সকাল ১১:১০
মায়া নেকড়ে বলেছেন: ঔঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊ
১৫ ই মার্চ, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: ডরাইছিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই :(

১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: থ্যাংকু রুবেল ভাই।

৪০. ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৩০
নীল-দর্পণ বলেছেন: অবুঝ মনডা এবার শান্তি পাইল:):):)
১৫ ই মার্চ, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: ওম শান্তি!!

১৫ ই মার্চ, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: চিকুন জেডাআআআআআআ..
আপ্নে মাইনাস দিলে ভালা পাই :)

৪২. ১৫ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৬
মাটিরমানুষ বলেছেন: আমার ছবিগুলোর লিংক দিছেন? লিংক এ নাম দেখলামনা।
১৫ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: পিকনিক নিয়ে আপনার কোন লেখা তো আপনার ব্লগে পেলাম না। একটু কষ্ট করে আর কোথাও দিলে আমার এখানে লিংকটা দিন। আমি আপডেট করে দেব।
ধন্যবাদ।

৪৩. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৬
মুক্ত বয়ান বলেছেন: @কবিতার আড্ডা: মুছে ফেলা হইছে। :)

 

মোট সময় লেগেছে ১.৫৬৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাধারণই থাকি বরং, অসাধারণত্ব আমার গলার কাঁটা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ