নাই আমার ভজন-সাধন..
০৫ ই মে, ২০০৯ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জয়, জয়, জয় হে দেব
জয় জয় কররে মানব।
তাঁর কর্ম বোঝা দুষ্কর
তবু ওঠে রব
'কর। কর। তোরা সবে জয়ধ্বনি কর।'
জয়, জয়, জয় হে দেবী
আমরা যে তোমারে পূজি,
জানি মিলবে না দেখা
তবু চলে খোঁজাখুঁজি।
জয়ধ্বনি করবি যদি
ভেবে নিস একটু করে;
ঈশ্বরের মূর্তি পূজে
তাঁরে কি পাওয়া যাবে??
ভজন-সাধন বাদ দিয়ে
মত্ত হ তুই আপনা ভাবে,
ঈশ্বর আছেন তোর-ই মাঝে
দেখা মিলবে সত্য কর্মে।
ভজলে রে আপন ভজন
সম হবে ধর্মসাধন;
পাবি রে দেখা তাঁর
লাঘব হবে মনের ভার।
আমি ধর্ম বুঝি না। মানি কি মানি না, তা জানি না। শুধু মা'কে মানি। মা বলেন, তাই ধর্ম পালন করি। তাই, মাঝে মাঝে ঈশ্বরকে খুব চালাক মনে হয়। যদি ঈশ্বরে বিশ্বাস করি.. তাহলে বলতে পারি, মা'কে দিয়ে আমার থেকে শ্রদ্ধা আদায় করে নিচ্ছেন!! কিন্তু তাতে কি?? যে ধর্মপালন করে, তাকে আমার অসম্ভব শ্রদ্ধা।
আস্তিক- নাস্তিক নিয়ে খুব আলোচনা হচ্ছে। সেগুলো থেকে নিজেকে বিরত রাখলাম। তার মাঝে নিজের বিশ্বাসটুকু বল্লাম।
এই পোস্ট শুধু তাদের জন্য যারা শুধু কবিতা নিয়েই বলবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৯ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন