শায়ানের গান নিয়ে ব্লগে বেশ কয়েকটা পোস্ট দেখছিলাম। কিন্তু, গানের লিংক গুলা তেমন একটা কাজের না।
রবীন্দ্রনাথ আর নজরুলকে নিয়ে শিক্ষিত বাঙালির মানসিক জটিলতা নিয়ে একটা গান। শুনতারেন..
দু'চোখ দিয়েই দেখো
আজ শিক্ষিত লোকে গবেষণা করে, কার চেয়ে কে বড়
কাজী নজরুল, নাকি রবীন্দ্রনাথ বল কে বেশি বড়?
এলো নজরুল, এলো রবীন্দ্রনাথ বাঙালি তোমার জন্য
তবু গেল না, গেল না, এখনো গেল না বাঙালি মনের দৈন্য।
কোথায় সঞ্চয়িতা, আর সঞ্চিতা-ই বা কোথায়
সঞ্চিতা আর সঞ্চয়িতা আজ দাঁড়িপাল্লায়
নানা কারো অন্তরে নয়, নানা কারো অন্তরে নয়,
দেখো সঞ্চিতা আর সঞ্চয়িতা আজ দাঁড়িপাল্লায়।
আজ নিচ্ছে ওজন, দেখছে বাঙালি কোনটা বেশি ভারি
কোনটা পরিত্যায্য আর কোনটা দরকারি?
দেখো সঞ্চিতা আর সঞ্চয়িতা কোনটা বেশি ভারি
কোনটা পরিত্যায্য আর কোনটা দরকারি?
তর্কে নেমেছে, নেমেছে বাঙালি আজকে কোমড় বেঁধে
মাঝখানে পরে মরছে শিল্প, পাথর চোখে কেঁদে।
একচোখে চুরুলিয়া, একচোখে জোড়াসাঁকো
এক চোখ বুজে থেকো না বাঙালি, দু’চোখ দিয়েই দেখো।
কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।
আজি মনে মনে লাগে হরি
আজি বনে বনে জাগে হরি
কে ছিলো ব্রাহ্ম কবি, কে ছিলো মুসলমান
কার কবিতার সংখ্যা বেশি, কার বেশি ছিলো গান।
কে ছিলো দোকানদার, আর কার বাবা জমিদার
কে জিতলো পুরস্কার, আর কে পেলো কারাগার।
কার গান হলো শুধু গীতি, আর কার গান সঙ্গীত
কার স্বরলিপি আছে, কার নেই বল কে বেশি পন্ডিত?
রবীন্দ্রনাথ শান্ত সমুদ্র, নজরুল তাতে টালমাটাল জোয়ার
রবীন্দ্রনাথ মুক্ত মহাকাশ, নজরুল সেই মহাকাশ জুড়ে তুফান ডাকা বজ্র হুংকার।
মোরা ঝঞ্ঝার মত উদ্যম, মোরা ঝর্ণার মত চঞ্চল
মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত স্বচ্ছ
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
শুধু সুখ চলে যায়, এ মনে মায়ার ছলনায়।
গানের লিংকু: এইখানে।
সাথে আরো দুইটা গানের লিংকু ফাও!!!
অ:ট: আরো লাগলে আওয়াজ দিয়েন আপলোড কইরা দিমু নি!!!
আপডেট:
ইমন ভাই'র ভিডিও লিংকু ।
তৃষ্ণার্ত ভাই'র পুরা অডিও অ্যালবামের লিংকু ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

