আমার প্রিয় পোস্ট

মুক্ত কর ভয়/ আপনা মাঝে শক্তি ধর/ নিজেরে কর জয়।

স্পর্শ পেতে চাওয়া একজনের জন্মদিনে আরেকজন হার না মানা মানুষের বিন্দুকথন

০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৪

শেয়ারঃ
0 0 0

বেশ অনেকদিন ধরেই অনেক পুরোনো একটা গান শুনছি।
সেই ছেলেটির সবগুলো গান হলো নাকো মোর শোনা

আমারও শোনা হয়না সেই ছেলেটির গল্প। যে ছেলেটির খুব ছোটবেলায় দারিদ্র্যের কারণে কিংবা বাবা-মা'র অজ্ঞতার কারণে পোলিও'র টীকা দেয়া হয়নি। যার ফলশ্রুতিতে ছেলেটি এখন সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাতের মুঠি করতে পারে না, পাশাপাশি দু'টি পা এনে হাঁটতে পারে না। তবু, ছেলেটি হারে না। তবু, সে আর দশজনের মত সাহায্যের হাত পেতে মানুষের করুণার পাত্র চায় না। কিছু করে নিজের কষ্টে নিজের যাপিত জীবন এগুতে চায়। তাই, বাস থেকে বাসে প্রতি মুহূর্তে পর পর অবস্থার মুখোমুখি হয়েও কোমড়ে বাঁধা ব্যাগ নিয়ে হাতে কয়েকটি কলম নিয়ে কিছুটা জড়তামাখা কন্ঠে কেমন করে যেন বলে ওঠে, "পেন্সিল নেবেন, পেন্সিল। বাচ্চাদের জন্য।" সাথে "বাঁশিও আছে", বলে ফুঁ দিয়ে ওঠে পেন্সিলের ঢাকনির সাথে লাগানো বাঁশিটা। এফ.এম যুগের ছেলেমেয়েরা কেউ তখন ফোনে কথা বলছে, কেউ বা হেডফোন লাগিয়ে রেডিও শুনছে। তাদের কানে ছেলেটার অনুনয় কিংবা বাঁশির সুরে দৃষ্টি আকর্ষণের যে চেষ্টা সেটা পৌঁছে না। হঠাৎ এক তরুণী ডেকে ওঠে হাত তুলে। কিছুক্ষণ যাচাই-বাছাইয়ের পর একটি দশটাকার নোট যখন ছেলেটির হাত স্পর্শ করে তখন হয়ত ঐ কাগজের টুকরোর প্রয়োজন কিংবা নিজের কিছু একটা করার চেষ্টার সার্থক পরিণতি অথবা নিতান্তই কোন কারণ ছাড়া ছেলেটির মুখে যে হাসিটা ফোঁটে, সেটার মূল্য হয়ত ঐ কাগজটির আর্থিক মূল্যমানের চেয়ে শতগুণে বেশি। তবু ছোটবেলার ভুলটা যেন চাঁদের গায়ে কলঙ্কের মত তখনও দাগ রেখে যায়, ঠোঁটের অসামঞ্জস্যতার প্রকাশে।

এত কথা কেন লিখলাম? মাঝে মাঝে কিছু মানুষের স্পর্শ পেতে খুব করে ইচ্ছে করে। যারা হেরে যাওয়া মানুষ হতে পারতেন খুব সহজেই। বা, হাল ছেড়ে সময়ের কাছে আত্মসমর্পণ করে অসহায় হয়ে যেতেও পারতেন। কিন্তু, যা হয়ে গেছে, সেটা মেনে নিয়েই সুন্দর আগামীর স্বপ্ন দেখতে পারেন। কারো প্রতি অনুযোগ নয়, কারো প্রতি বিদ্বেশ নয়, শুধু অসম্ভব রকমের বেশি ভালোবাসা বুকে নিয়ে কিছু মানুষ আছেন, যাদের সংখ্যা খুব কম। এমনই একজনের জন্মদিন আজ। শাওন ভাইয়া। যাকে আমি কখনো সামনাসামনি দেখিনি। ভবিষ্যতে হবে কিনা, তারও কোন নিশ্চয়তা নেই। তিনি মানুষটা আগে কেমন ছিলেন, তাও জানি না। কিন্তু, কেন যেন মনে হয়, ভাইয়া আমার সেই স্পর্শ পেতে চাওয়া মানুষদের মাঝে একজন।
শুভ জন্মদিন শাওন৩৫০৪

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শুভ জন্মদিনজন্মদিনহার না মানা ;
প্রকাশ করা হয়েছে: ইতং বিতং  বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৮
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: প্রথম আমি।
শুভ জন্মদিন।
০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: হা হা হা ভাইয়া।
ফাস্ট হইছেন, এই আনন্দে আমাদের খাওয়ান। :) :)
আপনাদের অনুষ্ঠান কেমন হইল??

২. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১১
হাসান মাহবুব বলেছেন: হ....পুলাডা খুবৈ ভালো। শুভ জন্মদিন :) ।ব্লগে সবার আগে আমি জানাইসি :-0
০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: আমি খোমাখাতায় দেখছি। পরে ব্লগে গিয়া দেখি সেই কবে জেনারেল বানাইছে, এখনো ঠিক করে নাই। মেজাজটাই বিলা।

০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২০

লেখক বলেছেন: পৌঁছায়া দেওয়া হইবে। :)

৫. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৪
আহমেদ রাকিব বলেছেন: শুভ জন্মদিন। আমিও একটা পোষ্ট দিছিলাম, কিন্ত প্রথম পাতা থেকে কেন জানি সরায় দিছে বুঝলাম না।

[টাচি লেখা দেখি]
০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২০

লেখক বলেছেন: কেন সরাইলো?? :-/

৬. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৭
অমাবশ্যার চাঁদ বলেছেন: শুভ জন্মদিন শাওন জেডা, কেক্কুক খাইতাম চাই :):)
০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: শাওনভাইয়া আইসা পরছে। উনিই খাওয়াইবেন। :)

০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: এখন আপনেই সামলান। আমি আবার হাওয়া হইয়া যাই। :) কয়টা দিন একটু পালায়া থাকতে চাই। :)

ভাল থাকুন। শুভ জন্মদিন।

৮. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৩
আহমেদ রাকিব বলেছেন: আজকে সারাদিন কি কুরিয়ান চান্তেক গুলা নিয়া বিজি ছিলা নাকি বিলাই ভাই? হাছা কথা কইবা কইলাম।
০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: হা হা হা হা ভাইয়া। =p~
একদম জায়গা মত কুইশ্চেন!!! ;) ;)

আপনার পোস্ট তো দেখি না!!!

৯. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩২
শাওন৩৫০৪ বলেছেন: আমার বন্ধুরা দায়ী...:(
কলেজ থেইকা ভার্সিটি গেলাম, আমার পাখা গজাইলো...কারা দেখলো?আমার বন্ধুরা...ক্লাসে এত ফাযিল ছিলাম, সবাইরে এত জ্বালাইতাম...তারপরও তারা প্রতিদানে কি দিলো? অনেক ভালোবাসা...আমার মত নাদান কি করতে পারে...? এত ভালোবাসা ফেরানের সামর্থ্য ভাই আমার নাই...শুধু সবার ভালোবাসা নিয়া নিলাম...

ক্যাম্পাস শেষ হৈলো...ভাবলাম, এইতো প্রতক্ষ্য এত ভালোবাসার দিন বুঝি ফুরাইলো..

কিন্তু মানুষ এত বেশি ভালো হৈতে পারে, আমি বরাবরই অবাক হৈ এখন...
কি অচেনা মানুষ গুলা কি আপন এইখানে...আমার ভালোবাসা পাওয়া ফুরায়না...এই জীবনে কোনো রকম বিনিময় ছাড়াই এই জিনিষটা কতগুলা ভালো মানুষের জন্য শুধু পাইয়াই গেলাম...
চাইলে শুধু মুক্ত'র কথাও আলাদা ভাবে বলা যায়...চাইলে হামা কিংবা রাকিব কিংবা সাকাপু কিংবা অমাবস্যার চাঁদ জ্যাডা..
কিন্তু এত ভালোবাসার মানুষদের নাম, একসাথে নিতে ইচ্ছা করেনা...সবার জন্য আলাদা আলাদা কৃতার্থতা, আমার মত আপাদমস্তক এ্যাভারেজ একটা মানুষরে এইরকম আহ্লাদ দেয়ার জন্য...

মুক্ত ছোটোভাই, কিন্তু লেখা গুলা কি পরিনত...আর তোমার এই লেখাটা, এই ভালোবাসাটা, পাওয়াটা, নিশ্চৈ আমার জন্য একটা বিরল সৌভাগ্য...
২০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫২

লেখক বলেছেন: খেক খেকজজজ। বেশি পরিণত তো!! তাই আপনের মতন পরিণতি!!! সাধারণ কইরা দিছে!!! /:)

১০. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫
কাক ভুষুন্ডি বলেছেন: ৩৫০৪ আপু রে হেপ্পি বাড্ডে...

তুমারে থেংকু এত্ত সুন্দরেক্টা লেখা লেখনের্লিগা
২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: থ্যাংকু গৃহীত হইল। :)

১১. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫
আহমেদ রাকিব বলেছেন: দুইটা কেক লাগবে। ফাউল বাঙালী গুলা খেলাটা শেষ পর্যন্ত জিতাই গেছে। চান্তেকগো খপরতো কিছু কইলা না? হোয়াট ঘটেনিং উইথ চান্তেক?
১২. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৫
পুরাতন বলেছেন: হেপি বাড্ডে শাওন তিন পাচ শূন্য চার :)
১৩. ০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
শাওন৩৫০৪ বলেছেন: এডা বাংলাদেশের জয় উপলক্ষে(এইডাও আমি দেখতে পারিনাই..:(()




সালাউদ্দিন শুভ্র ভাই আর কাউয়া, সাথে অজানা আমি(নাকি আপনি?;))...
পুরাতন...আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ...
১৪. ০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
বড় বিলাই বলেছেন: জন্মদিনের পোস্টে এমন মন খারাপ করা লেখা লিখলেন?
২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: কি করবো বলেন? আর যে কিছু মাথায় আসে নাই ।:( :(

১৫. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৬
ঘাসফুল বলেছেন:
ইশ্... ব্যাপক দেরি হৈয়া গেলু... তারপরও- শুভ জন্মদিন শাওন ভাই...

মুক্ত বয়ানকেও শুভেচ্ছা আমাদের জানানোর জন্য :)
২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: শুভেচ্ছা গৃহীত হইল। :)
আছেন ক্যামন??

১৬. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৫
শূন্য আরণ্যক বলেছেন: বিলাই এর জন্য অসংখ্য কোরিয়ান মাছ !!

হেপী বাড্ডে ! !:#P

~~~~~~~~

@মুক্ত এই দুষ্টু বিলাই এর জন্য এত আবেগের কি দরকার ?
২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: তাও কথা। কি করবো বলেন, ইচ্ছা করল, তাই দিয়ে ফেল্লাম। :)

১৭. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫১
সহেলী বলেছেন: শুভেচ্ছা শাওন জন্মদিনে ।
ধন্যবাদ পোষ্টের জন্য ।
২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: ধইন্যা গৃহীত হইল। :) :)

১৮. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০৭
রোহান বলেছেন: Dhuro aj shara din baire, mattor dhuklam mobile diya...kekkuk miss korsi :(

Happy happy happy Birthday bilai jeda...aro ek bochor boyesh barar dukkhe kom kom afsus khao..aj shara din ki korla? Shunlam korean chantek go loge busy chila naki ;)

@mukto: tomar bhetorer ei je ekta bodh, jantrik jibone chape pore eke kokhono hariye jete diyo na..post er abegtuku ekdom hridoy chuye gelo..
২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: আবেগটাই সব নষ্ট করে দিল। :( :(

১৯. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫০
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: বিল্লি ভাইয়াটাকে অনেক অনেক জন্মদিন মোবারক!!!

আপনার লেখা খুব সুন্দর হয়েছে, শেষ প্যারাটা অসাধারণ !!! খুব ভাল থাকবেন!
২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: আপনিও ভাল থাকুন। আপনার লেখার একটা আলাদা স্টাইল আছে। আকর্ষণ করে। লেখা পড়া হয়, কিন্তু, মন্তব্য করা হয়ে ওঠে না। আন্তরিকভাবে দু:খিত।

২০. ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪১
কঁাকন বলেছেন: শুভ জন্মদিন বিল্লি
২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: আছি মোটামুটি। আপনে?? ;) ;)
এদ্দিনে কই থেইকা উদয় হইলেন??

২২. ১৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
শাওন৩৫০৪ বলেছেন: বড় বিলাই ,ঝিরু ভাই, ঘাস ফুল, সহেলী আপু, ঝড়ু, কঁাকনা, রোহান জ্যাডস, তুমাদের ধৈন্যা দেইনাই যে? এখন কি হবে?


কিরে বাপু মুক্ত, কৈ হারাইলা?
২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: আছি তো রে ভাই!!

২৩. ২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৩
জেরী বলেছেন: বাড্ডে বয়রে লেট হেপ্পি বাড্ডে !:#P !:#P

লেখাটা ভালো হয়েছে
২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: ধইন্যাপাতা উইথ লেটুস!! :) :)

 

মোট সময় লেগেছে ১.০২৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাধারণই থাকি বরং, অসাধারণত্ব আমার গলার কাঁটা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ