somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিয়ালের হাতে মুরগির খোয়ারের শুভউদ্বোধন।

২১ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে দীর্ঘ দশ বছর পর বিভাগীয় শহর রংপুর থেকে রাজধানী ঢাকায় সরাসরি রেলচলাচল আবারও শুরু হচ্ছে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আনুষ্ঠানিকভাবে আজ রেলচলাচলের উদ্বোধন করবেন।সূত্র

যোগাযোগ মন্ত্রনালয়ের ভেতরে বাংলাদেশ রেলওয়েকে রাখা আর শিয়ালের গর্তে মুরগি পালন করা একই কথা।

কেউ বলেঃ তাহলে কি আরেকটা মন্ত্রণালয় করতে বলেন?...দেশটা তো মন্ত্রণালয় মন্ত্রনালয়ে ভরে যাচ্ছে!

আবার কেউঃ রেলওয়ে যোগাযোগ মন্ত্রনালয়ে থাকবে না তো কোথায় থাকবে? গর্ত বানানো হয়েছিলো মুরগীর জন্যই কিন্তু তাতে হয়তো শেয়াল ঢুকে পড়েছে...

লেখক বলেনঃ আপনার কথামত নৌপরিবহন ও বিমানকেও যোগাযোগ মন্ত্রনালয়ে আনা উচিত।

যা হউক এদেশের মানুষ রেলে ভ্রমন যে কত পছন্দ করে তা যেমন বলে শেষ করা যাবে না তেমনি পরিবহন মালিক শ্রমিক গোষ্ঠির মদদপুষ্ট সরকারগুলো দেশের রেল ব্যবস্থাকে আজ কোথায় নিয়ে এসেছে তাও বলে শেষ করা যাবে না।

বাংলাদেশ রেলওয়েকে শুধু যোগাযোগ মন্ত্রনালয় থেকে আলাদা না একে পাবলিক লিমিটেড কোম্পানী করে দেয়া উচিত। যেমন ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগে যদি এই অঞ্চলের জনগণ বিনিয়োগ ও ব্যবস্থাপনা করতে পারতো তাহলে এতদিনে এই রুটে সারাদিন ঘন্টায় ঘন্টায় রেলগাড়ি চলাচল করতো, সড়কে যাত্রী খুজে পাওয়া যেত না। পরিবহন বানিজ্য লাটে উঠতো।একটি একটি করে দেশের প্রতিটি রেল রুটের ৭৫% শেয়ার পাবলিকের হাতে ছেড়ে দেয়া উচিত।

উল্লেখ্য রেল যোগাযোগকে যোগাযোগ মন্ত্রনালয়ের ভেতরে রাখার মধ্যেই রেলওয়েকে ধ্বংস করার সকল ষড়যন্ত্র নিহিত।আমাদের সকল কাজের আদর্শ ভারতেও কিন্তু রেল বিভাগের জন্য আলাদা মন্ত্রনালয় আছে।

আরও উল্লেখ্যঃ শুধু রেল না সড়ক ও জনপথের আন্ডারে থাকা দুই প্রকারের রাস্তা যথা ১. হাইওয়ে ২. ফিডাররোড এর মধ্যে শুধু হাইওয়ে যোগাযোগ মন্ত্রনালয়ের অধীন রেখে ফিডার রোডগুলো স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীন নিয়ে আসা অতীব জরুরী। কারন নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

১৯৯৬ সালে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা ছিল ১৫ হাজার ৬০০ কিলোমিটার। ২০১০-এ হয়েছে ২১ হাজার ৪০ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৬০% হাইওয়ে বাকিটুকু ফিডার রোড।ফিডার রোডগুলো মূলত উপজেলার প্রধান সংযোগ সড়ক ও উপজেলা ও জেলার অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক।

ছবিটা একটা উপজেলার অভ্যন্তরে সড়ক ও জনপথের এক খন্ড রাস্তার চিত্র যা গত সাত বছর যাবৎ নরকযাত্রার পথ থেকে গত একমাস আগে সংষ্কার হয়েছে।দেশের হাতে গোনা কয়েকটি উপজেলা -যেগুলো কোন হাইওয়ের পাশে অবস্থিত - ছাড়া বাকি প্রায় ৪০০ উপজেলার মূল সংযোগ সড়কগুলো সহ উপজেলার অভ্যন্তরে খন্ড খন্ড কয়েক হাজার কিলোমিটার রাস্তা আছে যেগুলো সড়ক ও জনপথ বিভাগের আন্ডারে। যেগুলো প্রতিটি উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ন সড়ক হলেও স্থানীয় সরকারের সেগুলোতে টাচ করাও স্ট্রিকলি প্রহিবিটেড।

এখানে সবচেয়ে বড় কথা উপজেলা পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ন সড়কগুলো যদি রোডস এ্যান্ড হাইওয়ের আন্ডারে থাকায় এরা দেশের হাইওয়েগুলো দেখাশুনার পর এই ফিডার রোডগুলোকে ছাগলের তিন নম্বর বাচ্চার স্থানও দিতে পারে না।অথচ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে থাকলে এগুলো হবে প্রথম অগ্রাধীকার।

গত বিএনপি সরকারের সময় এলজিআরডি মন্ত্রী একবার ঘোষনা দিল এখন থেকে সড়ক ও জনপথের উপজেলা সংযোগ সড়কগুলোর মালিকানা সড়ক ও জনপথ মন্ত্রনালয়ের অধীনেই থাকবে তবে সংষ্কার স্থানীয় সরকার করবে। এই কথা শুনে সড়ক ও জনপথের ড্রাইভার থেকে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত ধর্মঘট শুরু করলো। তখন তৎকালীন যোগাযোগমন্ত্রী নাজমুলহুদা বললো, মান্নান ভাই আপনি আমাদের সবচেয়ে ফার্টাইল ভূমি টুকু নিয়ে যেতে চাচ্ছেন ?

ছবিতে সড়ক ও জনপথের বেলাবো রাধাখালি ব্রিজের একটি দৃষ্য। ব্রিজটি ২০০৬ সালে হলেও আজও সংযোগ সড়কটি আজও হয়নি। উল্লেখ্য সড়ক ও জনপথের ২২ হাজার কিলোমিটার রাস্তার অর্ধেক হাইওয়েগুলো বাদ দিলে উপজেলা পর্যায়ের প্রায় ১০ হাজার কিলোমিটার রাস্তার খবর আমাদের সচেতনতার সীমানার অনেক বাইরে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×