মার নাম কেছলী বান্দী, পুতের নাম সুলতান খাঁ।
কর্তা বলে ছুদির ভাই, আনন্দের আর সীমা নাই।
বাংলাতে আছিলা পুত, এংরাজিতে গেলা, ওয়াটার ওয়াটার কইরা পুত
ছিগাইয়্যা না রইলা।
অন্নের জ্বালা বড় জ্বালা এক দিনে লাগে তালা।
আনারস বলে কাঁঠাল ভাই তুমি বড় খসখসে।
এ কি বিধির লীলা খেলা,কাকের গলায় তুলসিমালা।
এমনি যায় না মাস,আবার দুদিন বেশি।
কনের মা কাঁদে, আর টাকার পুঁটুলি বাঁধে।
ধনীর মাথায় ধর ছাতি, নির্ধনের মাথায় মার লাথি।
পরের লেজে পড়লে পা তুলো পানা ঠেকে, নিজের লেজে পড়লে পা ক্যাঁক করে ওঠে।
মন চায় বাদশা হতে, খোদার দোয়া মেগে খেতে।
হিঁদু মোছলমান হলে গরু খায় গিলে গিলে।
সম্পূর্ন কালেকশন এখানেঃ এবং এখানে।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১১ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



