ফেসবুক সহ বাংলা ব্লগগুলোতে দেখছি গাদ্দাফির গুনগান সম্বলিত একটি লেখা বাংলা ও ইংরেজীতে বিভিন্ন ভাবে লেখাটি ব্যাপক প্রচার হচ্ছে।গাদ্দাফির পতনের মাধ্যমে নাকি লিবিয়া ইজরাইল এর গোলাম হয়ে গেল ? এই একটি দেশের নাম থেকেই পরিষ্কার বোঝা যায় কার খালাতো ভাইরা লিবিয়ানদের একটা বেঈমান জাতি হিসাবে প্রমান করার জন্য মহা আনন্দে লেখাটা প্রচার করে বেড়াচ্ছে ? গাদ্দাফির গুনগান আমি জীবনে আর একটা সময় খুব শুনেছিলম। তখন স্কুলে পড়ি।আশির দশক শুরু, তখন দেখতাম আমাদের এক মাহান নেতার জানে দোস্ত এই গাদ্দাফি।বিটিভি, খবরের কাগজে আমাদের নেতার স্বপরিবারে মোলাকাতের ছবি ছাপা হতো।তখন মাথায় ঢুকে গিয়েছিল গাদ্দাফি একজন মহান নেতার নাম। (কারও কাছে ছবি থাকলে যদি শেয়ার করতেন!)
গাদ্দাফি যদি লিবিয়ার মহান নেতাই হতো তাহলে কি লিবিয়ার জনগণ ওকে পশুর মত হত্যা করে মৃতদেহ গরুর মাংশের হীম ঘরে রেখে দিত? কিছুক্ষন আগে ফ্রিডম স্কয়ার থেকে লিবিয়ার স্বাধীনতার ঘোষনার অনুষ্ঠানটা দেখলাম।সেখানে ছোট্ট শিশু থেকে শুরু করে একশ বছরের বৃদ্ধ লিবিয়ানের চোখেমুখেও যে আনন্দ দেখলাম তাতে হয় গাদ্দাফি একজন চরম খারাপ লোক ছিল অথবা লিবিয়ার জনগণ চরম বেঈমান।এর মাঝ খানে আর কোন অবস্থান সম্ভব না।
আর গাদ্দাফিকে হত্যার দৃশ্যই বলে দেয় লিবিয়ার জনগণের মনে কত তীব্র ক্ষোভ ছিল।কি ভাবে হত্যা করেছে সেই রাজা কে যার কিনা তিন ঘন্টায় ১২০০ নাগরীক হত্যার রেকর্ড রয়েছে।যে কিনা ৫ লক্ষ লিবিয়ান নাগরিক হত্যার ঘোষনা দিয়েছিল।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১১ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


