আততায়ী
০১ লা মে, ২০০৭ সকাল ১১:২৬
আততায়ী
....................................................
নিজেই নিজের পোস্টমর্টেম করে দেখেছি,
শরীরে আঘাতের কোন চিহ্ন নেই;
বুক চিরে হৃদপিন্ড স্পর্শ করেনি কোন তীক্ষ্ণ ছুরি,
শরীর পোড়েনি আগুনে,
বুক পিঠ ফুটো করে চলে যায়নি কোন বুলেট,
দেহের কোন হাড় ভেঙ্গে যায়নি
কিম্বা পাকস্থলীতে নেই প্রাণঘাতী হেমলক।
তাহলে কেন আমি আজ আহত!
কি এক আশ্চর্য অস্ত্রের আঘাতে
আমার হৃদয় ফুটো হয়ে গ্যাছে।
আততায়ী, এ কেমন অস্ত্র তোমার!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।
বকলম বলেছেন:
আগে অন্যের কবিতা নিজের বলে চালিয়ে দেবার অভ্যাস ছিল নাকি!!!
মুকুল বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য। নতুন তো, এখনো শিখছি। আশা করি সাহায্য করবেন। আবারো ধন্যবাদ।
অরূপ বলেছেন:
মুকুল কবিতার জন্য সাধুবাদবকলম আর চোরের রসিকতায় নিরুৎসাহিত হবেন না। তারা লোক খারাপ না। স্বরচিত শব্দটা বাহুল্য, তাই তামাশার মুখে পড়তে পারেন
মুকুল বলেছেন:
আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ মূল্যবান পরামর্শের জন্য। আমি স্বরচিত শব্দটি মুছে দিচ্ছি এখুনি। আশা করছি আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
ভালো। ৪ দিলাম।
প্রচেত্য বলেছেন:
চমতকার লাগল
বিষাক্ত মানুষ বলেছেন:
খাইসে আমারে !! ব্যাপক কুবিতা ... ৫
লেখক বলেছেন: হা হা হা। জ্বী জনাব, চেষ্টা করবো ইনশাল্লাহ!
আশরাফ মাহমুদ বলেছেন:
লিখে যান, আমরা প্রেরণা দিব।
লেখক বলেছেন: কবর থেইকা এই পোস্ট তুইলা আনলেন ক্যাম্নে?! থ্যাঙ্কু। ![]()
তানজু রাহমান বলেছেন:
দারুন হইসেরে ভাই!
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: খুঁজে পেতে আমার প্রথম পোস্ট বের করে মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন প্রাকৃত। শুভেচ্ছা। ![]()


















