somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতিসংঘ শিশু অধিকার সনদ

০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুচ্ছেদ ১
শিশু বলতে ১৮ বছরের কম বয়সী যেকোন মানুষকে বোঝাবে। তবে সংশ্লিষ্ট শিশুর প্রতি প্রযোজ্য আইনে আরো কম বয়সেই শিশুকে সাবালক ধরা না হলে এই বিধান কার্যকর হবে।

অনুচ্ছেদ ২
প্রতিটি শিশুর সমান অধিকার আছে। ছেলে/ মেয়ে, জাতি, ধর্ম, বর্ণ, মানসিক-শারীরিক সামর্থ, ধনী, দরিদ্র কোনো বৈষম্য থাকবে না। অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ নিজের দেশের প্রতিটি শিশুর জন্য এই সনদে উল্লেখিত অধিকারসমূহের প্রতি শ্রদ্ধাশীল থাকবে ও তাদের অধিকারসমূহের নিশ্চয়তা বিধান করবে।

অনুচ্ছেদ ৩
শিশুদের ব্যাপারে যে কোন প্রকার পদক্ষেপ বা কর্মসুচী গ্রহণের ক্ষেত্রে তাদের সর্বোত্তম স্বার্থের ওপর প্রাধান্য দিতে হবে যাতে তার সব চাইতে ভাল হয়। শিশুর পিতা-মাতা বা এমন কেউ যার উপর শিশুর যথাযথ যত্ন নেওয়ার দায়িত্ব পড়েছে। যদি সে দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে রাষ্ট্র সেই সেবা ও যত্ন প্রদান করবে।

অনুচ্ছেদ ৪
রাষ্ট্র শিশু অধিকার সনদের অন্তর্ভূক্ত সকল অধিকার বাস্তবায়নের নিশ্চয়তা বিধানের দায়িত্ব গ্রহণ করবে।

অনুচ্ছেদ ৫
শিশুকে সঠিক পথে চালানোর দায়িত্ব পিতামাতা ও অভিভাবকের। শিশুদের লালন-পালনে নিয়োজিত পিতামাতা এবং পরিবারের প্রতি রাষ্ট্রের শ্রদ্ধাশীল হওয়া এবং শিশুর বিকাশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

অনুচ্ছেদ ৬
প্রতিটি শিশুর জীবনধারণ, জীবন রক্ষা এবং বেড়ে ওঠার অধিকার আছে। রাষ্ট্রের দায়িত্ব এ অধিকার নিশ্চিত করা।

অনুচ্ছেদ ৭
জন্মের পর শিশুর নামের অধিকার আছে। শিশুর জন্মগ্রহণের পর জন্ম-নিবন্ধীকরণ করতে হবে। জাতীয়তা অর্জন, নামকরণ এবং পিতামাতার পরিচয় জানবার এবং তাদের হাতে পালিত হবার অধিকার আছে।

অনুচ্ছেদ ৮
শিশুর পরিচিতি রক্ষা করা এবং প্রয়োজনবোধে মৌলিক দিক পুনঃপ্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব। শিশুর পরিচিতিতে তার নাম, জাতীয়তা এবং পারিবারিক বন্ধনও অন্তর্ভূক্ত।

অনুচ্ছেদ ৯
সব শিশুর পিতামাতার সাথে বাস করার অধিকার আছে। যদি না বিবেচনা করা হয় যে, এই একত্রে বাস শিশুর মঙ্গলের পথে বাধা হয়ে দাঁড়াবে। পিতামাতার যে কোনও একজন বা উভয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলেও শিশুরা তাদের পিতা এবং মাতা উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখার অধিকার ভোগ করবে।

অনুচ্ছেদ ১০
শিশু তার পিতামাতার সাথে পুনর্মিলনের জন্য যে কোন দেশে প্রবেশ বা দেশত্যাগের অধিকার ভোগ করবে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার ব্যাপারে শিশুরা সকল অধিকার ভোগ করবে।

অনুচ্ছেদ ১১
পিতামাতা বা তৃতীয় ব্যক্তি কর্তৃক শিশুকে বিদেশে পাচার/ অপহরণ ও দেশে ফিরতে না দেয়াকে রাষ্ট্র প্রতিরোধ করবে।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×