একটি কবিতা লিখবো বলে
১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৫৪
একটি কবিতা লিখবো বলে তোমাকেই প্রয়োজন ছিলো। উপযুক্ত শব্দের খোঁজে তোমার পুষ্পিত ঠোঁটের খুব কাছ থেকে আমাকে ফিরে যেতে হয়েছে। তোমার নান্দনিক সৌন্দর্যের এক কনাও আমাকে ধার দাওনি। আমার তৃষিত কল্পনা তোমার অজানা বাঁক লক্ষ্য করে বার বার পাল তুলেছে। কিন্তু তোমার প্রতিকূলতার জোয়ারে একটি বারও তীরে পৌছুতে পারেনি। একটি কবিতার জন্য আমি আর কতকাল অপেক্ষা করবো? আমি আর কতকাল কবিতাহীন থাকবো, হে অবুঝ নারী?
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।
কালপুরুষ বলেছেন:
একটা কবিতা লিখে ফেললেই হয়। যেমনই হোক। ভাষার উপর দখলতো বেশ ভালই আছে।
এটা তো কবিতাই হয়েছে!!!
কবিতা হিসেবেই ৫দিচ্ছি!!
কবিতা লেখার চেষ্টা করে যখন পারছেন না তখন এরকম লেখাই লিখুন, দেখবেন সেগুলোই কবিতা হয়ে গেছে!
মুকুল বলেছেন:
ধন্যবাদ নীলাঞ্জনা! বিশেষ করে পুরোনো লেখা খুঁজে বের করে পড়ার জন্য। 
আপনি কি এখনো প্রথম পাতায় আসতে পারেন নি?
নোটিশবোর্ডকে একটা মেইল দেন। হয়তো কাজ হবে।
প্রথম পাতা তো দূরের কথা! আমার ব্লগে মন্তব্য করলে সেটাও নাকি প্রথম পাতায় আসছে না!!
আমার কপাল্টাই খারাপ। এরকম চললে ব্লগে আর লিখবো না ঠিক করেছি। আমারো তো একটা মানসম্মান আছে। কি বলেন?
প্রণব আচার্য বলেছেন:
হুম!
লেখক বলেছেন: হু ম ম!!!
লেখক বলেছেন: হা হা হা। হু ম ম! ![]()
লেখক বলেছেন: ভালো বলছেন, অমর না হোক, হতাশাকাব্য তো হবে! ![]()
রণদীপম বসু বলেছেন:
আপনার এ চমৎকার কবিতাটার সবচেয়ে দুর্বল অংশ হচ্ছে শেষ শব্দগুচ্ছ- 'হে অবুঝ নারী?'দেখুন তো এ অংশটাতে কোন চিত্রকল্পিত ইঙ্গিত ব্যবহার করা যায় কি না। ভালো কবিতা হবে।
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
ওই মুহুর্তে এই শব্দগুচ্ছই মাথায় এসেছিলো। দূর্বল হলেও থাকনা ওভাবেই...
রণদীপম বসু বলেছেন:
কবির সাথে ঐকমত্য তো থাকতেই হবে। ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ মতামতের জন্য। এটা আমার কাছে ইতিবাচক মনে হয়। আশা করি অন্যান্য লেখাগুলোতেও আপনার এরকম মূল্যবান মতামত পাবো। ![]()


















