অভিমানী
০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৩
তার মৃত্যুতে কোন রকম হুলস্থুল পড়ে যাবেনা
পাড়াময় শোকের মাতম উঠবেনা
কেউ গম্ভীর স্বরে ‘একটি শোক সংবাদ’ বলে মাইকিং করবেনা!
তার মৃত্যুতে ঘরময় প্রিয়জনদের ঢল নামবে না
লোবানের গন্ধে ভারি হবেনা বাতাস
কাফনের কাপড় কেনার জন্য ব্যস্ত হবেনা কেউ!
তার মৃত্যুতে পত্রিকার পাতায় ছাপানো হবেনা কোন শোকবার্তা
শেয়ার বাজারে নামবেনা ধ্বস
জাতীয় পতাকা হবেনা অর্ধনমিত
শহরের জীবনযাত্রা হবেনা অচল!
রোজ ভোরে বাবা তার আগের মতই সোফায় বসে খবরের কাগজ পড়বেন
মা আগের মতই ব্যস্ত থাকবেন রান্নাঘরে
ভাই-বোনদের কেউবা যাবে কলেজে কেউবা অফিসে!
মানসী তার, যাকে নিয়ে সবুজ দূর্বাঘাসের ’পরে বসে গল্প করার স্বপ্ন দেখতো
সে থাকবে প্রগলভ বন্ধুদের আড্ডায় আগের মতই!
খেলার মাঠে এত লোকের মাঝে তার অনুপস্থিতি বন্ধুদের চোখে পড়ার কথা নয়!
কোন এক পথহীন পথের ধারে পড়ে থাকবে
অভিমানী যুবকটির লাশ
কেউ জানবেনা
জানবেনা কেউ...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ভাস্কর চৌধুরী বলেছেন:
খুব সুন্দর হয়েছে ,৫দিলাম
মনের কথা বলেছেন:
মুকুল, লাশ যদি প্রেম ঘটিত কারনে পড়ে তবে এই ঘটনা ঘটতে পারে। আমাদের এইখানে ক্লাবের ছেলে অ্যাকসিডেন্টে মারা গেলেও লেইখা রাখি। (মশকরা করলাম) আপনার ফিলিংস আমি বুঝতে পারিনি মনে করবেন না।
বসুরহাট বলেছেন:
মুকুল ভাই অনেক দিন পর মনে হয় এলেন।কেমন আছেন?
আপনার পছন্দ আছে। তাই ছবিটার জন্য ৫ দিলাম।
ম-----------জ-----------নু
রাশেদ বলেছেন:
৫
ধন্যবাদ @ রাশেদ ভাই
আপনাকেও ধন্যবাদ @ পরোপকারী ভাই
নুরুল আলম মাসুদ বলেছেন:
মুকুল ভাই ভেবে ছিলাম আর লগইন করবো না। আসলে এ ব্লগ সাইটটাতে হালে কী হয় বুঝি না। কিন্তু যে লেখাখানা মাইরলেন তাতে থামিয়া থাকতে পারলাম না। ৫ দিলাম
রকি ভাই বলেছেন:
যে লেখা পড়ে মন খারাপ হয়ে যায়, তাতে ৫ দেয়া ঠিক না, তবে মুকুল ভাইয়ের সাথে আমার এক্সটা খাতির , তাই ৫ দিলাম।
মানুষ বলেছেন:
মন খারাপ করা কবিতা।
৫ দেয়ার জন্য এক্সট্রা কৃতজ্ঞতা। ও হ্যাঁ, ব্যান মুক্ত হওয়ার অভিনন্দন!!!

@ রকি ভাই
ধন্যবাদ @ মানুষ ভাই
নগর বাউল বলেছেন:
আমার মন খারাপ হলো। আপনি খুব পচা।
৫ না দিয়া কি উপায় আছে!!!
তাহার জন্য ৫ বার তোপধ্বনি করা হইল!
"রোজ ভোরে বাবা তার আগের মতই সোফায় বসে খবরের কাগজ পড়বেন
মানসী তার, যাকে নিয়ে সবুজ দূর্বাঘাসের

... অস্তিত্ত্বের প্রগাঢ় আহ্বানে তবুও উঠে দাঁড়াই... পথ চলি... @ নীলাঞ্জনা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















