তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

আততায়ী

১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১৪

শেয়ারঃ
0 0 0

নিজেই নিজের পোস্টমর্টেম করে দেখেছি,
শরীরে আঘাতের কোন চিহ্ন নেই;
বুক চিরে হৃদপিন্ড স্পর্শ করেনি কোন তীক্ষ্ণ ছুরি,
শরীর পোড়েনি আগুনে,
বুক পিঠ ফুটো করে চলে যায়নি কোন বুলেট,
দেহের কোন হাড় ভেঙ্গে যায়নি
কিম্বা পাকস্থলীতে নেই প্রাণঘাতী হেমলক।
তাহলে কেন আমি আজ আহত!
কি এক আশ্চর্য অস্ত্রের আঘাতে
আমার হৃদয় ফুটো হয়ে গ্যাছে।
আততায়ী, এ কেমন অস্ত্র তোমার!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১৭
মুকুল বলেছেন: এটি ছিলো এই ব্লগে আমার !@@!1618736 !@@!1618737 । যারা দেখেন নি তাদের জন্য আবার পুনঃ প্রকাশ করলাম।
৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩০
অক্ষর বলেছেন: ভালো, খুবই ভালো...
৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৭
মুকুল বলেছেন: ধন্যবাদ @ মোঃ নাজমুল হাসান
........................................
রাগ ইমন দিদি, ভালো আছো? অনেক ধন্যবাদ!
৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৮
চতুরভূজ বলেছেন: খুব সুন্দর লিখেছেন
৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৮
রাগ ইমন বলেছেন: আততায়ী, এ কেমন অস্ত্র তোমার!
কি অবিশ্বাস্য কোমল নয়ন ভার
এক ফোটা জলের আঘাতে উরু জংঘার
নারী ছেড়া আর্তনাদে লেখা উপসংহার
৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪৩
মুকুল বলেছেন: ধন্যবাদ @ চতুরভূজ

অসাধারণ!!! আমি বাকরুদ্ধ!!! @ রাগ ইমন দিদি
১০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৩
মুকুল বলেছেন: ১ম ৫ দিয়েছে নীলাঞ্জনা, ২য় দিয়েছে রাগ ইমন দিদি।

তার মানে হল, চতুরভূজ ৫ দিয়েছে লিখেও দিতে ভুলে গেছে!

চতুরভূজ আপু/ভাইয়া, আমার ৫ দিয়ে যান প্লিজজজজ!!!
১১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০১
অক্ষর বলেছেন: ও ভাই, দ্বিতীয় ৫টা আমি দিছি...
১২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০২
তবুও একাকি... বলেছেন: আমি ৫ দিতে যদি কর্তৃপক্ষ বলেন যাতে আমাকে প্রথম পাতা ঠাঁই দেয়। ঠিক আছে ৫ দিয়ে গেলাম বইলেন কিন্তু
১৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৯
মুকুল বলেছেন: এ্যাঁ! তাইলেতো রাগ ইমন দিদিও রেটিং দিতে ভুইলা গেছে!!!

রাগ ইমন দিদি, আমার ৫ কই???

চতুরভূজ আপু/ভাইয়া, আমার ৫ কই???
১৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১১
মুকুল বলেছেন: সবাই শুধু মুখে মুখে দেয়! আসলে রেটিং দিতে ভুলে যায় @ তবুও একাকি...
১৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৩
রাগ ইমন বলেছেন: মুকুল, ৫ ও দিয়েছি । কবিতাও । আমাকে সন্দেহ করা ঠিক না । ঃ(
১৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৪
রাগ ইমন বলেছেন: তাহলে ২য় পাঁচটা আমার । প্রথম নাজমুল ।
১৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৪
অক্ষর বলেছেন: রেটিং টা বড় কথা না, কেউ না দিলেও লেখা আমার কাছে খুব ভালো লাগছে...
@তবুও একাকি লাভলুদা কে ধর ১ম পাতায় আসতে
১৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৭
মুকুল বলেছেন: স্যরি দিদি। তোমাকে সন্দেহ করবো কোন দূঃখে! আমি ভেবেছিলাম ভুলে গেছো! রাগ করোনা প্লিজজজজজজ!!!
২০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:২৭
নীলাঞ্জনা বলেছেন: মোঃ নাজমুল হাসান তো দেখা যাচ্ছে খুবই রহস্যজনক এবং একই সাথে সন্দেহজনক!!
আমি সবার আগে ৫ দেয়ার বিরল সৌভাগ্য অর্জন করেছিলাম বলে দাবী জানাচ্ছি!!!
আমাকে সন্দেহ করলে ভাল হবে না কিন্ত!
২১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২৪
মুকুল বলেছেন: ধন্যবাদ @ সকাল
---------------------------------------------
নীলাঞ্জনার কমেন্টে ৫
দুস্ত, তুমারে সন্দেহ করমু, আমার এমন সাহসই নাই!!! আমার ঘাড়ে একটাই মাথা!!!
২২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫৪
নীলাঞ্জনা বলেছেন: হুমম...
মনে থাকে যেন...
...............
...............!!
২৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৮
মুকুল বলেছেন: আপনার আদেশ শিরোধার্য

 

মোট সময় লেগেছে ০.৯২২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ