তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

একদিন নিশ্চয়

২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৪

শেয়ারঃ
0 0 0

প্রতিদিন প্রতীক্ষায় অষ্টপ্রহর;
চিরহরিৎ নিমগ্নতায় গভীর ধ্যানে ভবিষ্যতের চিত্রকল্প-
একদিন আসবে ফিরে নিশ্চয় ।
নিশ্চয় অনাগত কালের গর্ভে আমাদের সম্ভাবনা প্রস্ফুটিত, জানি।
একদিন কোন বৃক্ষের বর্ষার সুখের মত
আন্দোলিত পল্লবে পল্লবে আমাদের কথামালা
পরাবাস্তব গল্প সাজাবে।
আমাদের কাঁদাবে, হাসাবে, ভালোবাসার ধ্বনি তুলবে।
চকিত খুনসুটির তীক্ষ্ণ সুখে তৃপ্তির নিঃশ্বাস নেবে।
একদিন শীত সকালের ঘুম আলস্য ঝেড়ে ফেলে বলবেই-
চল হাত ধরি, অনেক হয়েছে কথপোকথন;
এবার চোখের ভাষার অনুবাদ হোক।
এসো, সংসার সাজাই।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৭
মুকুল বলেছেন: ফ্রন্ট পেজে দেখি সব সিরিয়াস পোস্ট। একটা কবিতা না থাকলে কেমুন লাগে? তাই !@@!1768545 !@@!1768546 !@@!1768547 দিলাম।
২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৪
তুষারমানব বলেছেন: আগে পড়ি নাই।
এখন ভাল লাগিছে তাই।
পাঁচ দিয়া যাই।
৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৬
মুকুল বলেছেন: ধন্য ধন্য
বলি তাই!
৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫০
নুরুল আলম মাসুদ বলেছেন: অনেকদিন পরে দেখলাম। ভালো হইছে।
৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫৪
মুকুল বলেছেন: মাসুদ ভাই, কি খবর? গতকাল আসলাম ঢাকা থেইকা। আসেন একদিন ইফতার করি একসাথে!!!
৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০০
নুরুল আলম মাসুদ বলেছেন: আমি তো ঢাকায় আজকে। ইফতার করতে আবার এত আয়োজন লাগে নাকি? সময় একখান ঠিক করে নিলেই হয়; সকাল-বিকাল-রাত-দিনরাত।

ভাইরে এই কথা আবার ব্লাসফেমি হইয়া গেল না ত?
৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৩
মুকুল বলেছেন: ঢাকায় কবে গেলেন? মঞ্জু ভাই সহ না কি?
৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১০:০০
নীলাঞ্জনা বলেছেন: অনেকদিন পর ব্লগে আসলাম। ঢুকেই আপনার লেখাটা পড়ে মন ভালো হয়ে গেলো।
অসম্ভব... সুন্দর লেখা!!
সত্যিই চমৎকার...
প্রিয় পোস্ট করে রাখছি।


এতদিন কেমন ছিলেন আপনারা??
৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১০:০১
নীলাঞ্জনা বলেছেন: ৫ দিতে ভুলিনি কিন্তু!!!
১০. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১০:০৭
মুকুল বলেছেন: এটা কোন কথা হলো? এতদিন ধরে কোন খোঁজ খবর নাই

কথাই বলবো না!!!
১১. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১০:২৩
নীলাঞ্জনা বলেছেন: আরে এত রাগ করলে চলবে কেমন করে- "দোস্ত" !!!

আমার শরীর খুব খারাপ ছিল এই কয়েকদিন। আর একটুর জন্য hospitalized হতে হয়নাই। বিছানা থেকে উঠলামই আজকে দুপুরে।

এই জন্যই তো আসতে পারি নাই। রাগটা কি একটু কমলো ভাইসাহেব...!!
১২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১০:২৯
মুকুল বলেছেন: তাই নাকি? স্যরি.. স্যরি...
ভালো থাকুন সব সময়... অনেক অনেক দোয়া...
১৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৭
নীলাঞ্জনা বলেছেন:

আপনার খবর বললেন নাতো!!!
১৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৭
মুকুল বলেছেন: আমার খবর? পোস্টটাতো পড়েছেনই!

এছাড়া গতানুগতিক জীবন। একজন মানুষকে অসম্ভব মিস করি!... প্রতিটি মুহুর্তে!!! যদিও সে করে না! করবেও না!!! যে সময় গত হয়েছে, তা আর কখনোই ফিরে আসবে না!!!
১৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১১:০২
মুকুল বলেছেন: ধন্যবাদ @ আমি কে
মেইল পেলাম না তো এখনও (অভিযোগ)
১৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১১:০৫
আমি কে বলেছেন: হবে হবে, ডিবো ডিবো...

 

মোট সময় লেগেছে ০.৯০২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ