খসে পড়া কেশগুচ্ছ
২০ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:১৫
মেয়েদের হ্যান্ডব্যাগকে আমি মজা
করে বলতাম ‘চলমান সংসার’।
এমন কোন খুঁটিনাটি জিনিস নেই
যা পাওয়া যায় না তাদের ‘চলমান সংসারে’।
ভ্যাসলিনের কৌটো থেকে শুরু করে লিপস্টিক
সেফটিপিন থেকে চিরুনি
ভাঁজ করা নীল ছাতা
বিশেষ বিশেষ সময়ে স্যানিটারি ন্যাপকিন...
একদিন অভ্যাসবশতঃ কথার ফাঁকে তোমার চলমান সংসার থেকে
চিরুনি বের করে আঁচড়ে নিচ্ছিলে কুঞ্চিত কেশদল,
স্বাভাবিক নিয়মেই ঝরে পড়ছিলো
পুরোনো স্মৃতির মত খসে পড়া কেশগুচ্ছ।
খসে পড়া কেশ মুড়ে ফেলে দেয়াটাই দস্তুর।
না, ফেলতে দিইনি। মাটি ছোঁয়ার আগেই
একগুচ্ছ কেশ কাগজে মুড়ে সযত্নে
রেখেছিলাম মানিব্যাগের ভাঁজে,
যেন কত দামী জিনিস, রাখতে হয় টাকার ভাঁজে!
কিম্বা তার চেয়েও মূল্যবান, তাই ততোধিক
সাবধানতায় রাখি ডায়রির ভাঁজে তালাবদ্ধ ড্রয়ারে,
কোন বেরসিক পকেটমারের হাতে পড়ে যেন আবার
বেহাত না হয়ে যায়!
তোমার অনুপস্থিতিতে বের করে দেখি
ঘ্রাণ নিই
যেন কত তৃষ্ণার্ত প্রবাসী-
ঘরে রেখে যাওয়া সদ্যবিবাহিতা স্ত্রীর জন্যে কাতর!
তুমি নেই,
আছে তোমার খসে পড়া কেশগুচ্ছ।
গৌতম বুদ্ধের কেশধাতুর চেয়েও সযত্নে আগলে রাখি
মহামূল্যবান সম্পদ!
নভেম্বর ১৬, ২০০৭
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

কিন্তু আপনার নিক তো বুঝি না। কি নামে সম্বোধন করবো @ প্প্বপ্প্বেষপ্প্ব্ত্রপ্প্বুপ্প্ম্লপ্প্ম্ম.......
গোলাপি বলেছেন:
ভালো হয়েছে!
নরাধম বলেছেন:
হুমমমম......।
লাল মিয়া বলেছেন:
গুল্লি হইছে
রাশেদ বলেছেন:
হুমম...
রাশেদ বলেছেন:
জটিল।

ধন্যবাদ। @ নাদান

হু ম ম... @ নরাধম

শুকরিয়া @ লালমিয়া

হু ম ম... @ রাশেদ ভাই
অনেক ধন্যবাদ।
(যদিও কেসে হাইরা গেছি!) 
=============================
কৃতজ্ঞতা @ ইরতেজা ভাই
আরণ্যক যাযাবর বলেছেন:
ভালৈসে
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
মুকুল ভাই , খেয়াল কইরা দেখলে মনে হয় এত বড় ভুলটা করতেননা। সম্ভবত দু'একটা উকুন ও তো থাকতে পাড়ে !!!
নুরুল আলম মাসুদ বলেছেন:
মুকুল ভাই, ভালো হয়েছে। তবে মাঝে মধ্যে পারলে একটু শ্যাম্পু কইরেন। যতকিছু হোক এদের রক্ষাতো করতে হবে। আর আমরা কেশরক্ষা নামক একখানা প্রকল্প নামাইতে পারি কিনা দেখি!!!!!!!!!!!!!!!!!৫!!!
কালপুরুষ বলেছেন:
*****
ডেইলি ডেইলি নতুন লেখা কৈ পামু!!! 
=============================
কালপুরুষ দা, হইবো না। আমি খেলুম না! এইভাবে কমেন্ট না কইরা তারকা মারা আমার ইস্টাইল!
দেবদারু বলেছেন:
@মুকুল ভাই...........ভালো হয়েছে....... বেশ আবেগ নিয়ে লিখেছেন- বোঝা যাচ্ছে...........৫....
সাইফুর বলেছেন:
৫

------------------------------------------------
একটা অনুরোধ, কোন এক বিচিত্র কারণে শহীদ ভুলুর রক্তঝরা স্মৃতি - পোস্টে মন্তব্য করতে পারছি না। রেটিং করতে পেরেছি। কিন্তু মন্তব্যের ঘরে লেখা "দুঃখিত, আপনার এখানে মন্তব্য করার অনুমতি নেই ।"
আমার পক্ষ থেকে ওই পোস্টে ধন্যবাদ জানালে খুব কৃতজ্ঞ হবো। ধন্যবাদ।
মুনিয়া বলেছেন:
আবেগী লেখা, ভাল লাগল অনেক...

না না, স্যরি বলতে হবে কেন বন্ধু! শুভ কামনা @ জেবীন

হু ম ম... কেশের ধর্মইতো জটপাকানো! @ তুষারমানব
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এত সুন্দর একটা লেখা আগে পড়িনাই........ভালো লাগলো মুকুল।শুভেচ্ছা।
লেখক বলেছেন: থ্যাঙ্কু প্রণব ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

























মিয়া ভাই এর হাত ভাল...