তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

আজকাল অনেক কিছুই মনে থাকে না

০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৫

শেয়ারঃ
0 2 0

আজকাল অনেক কিছুই মনে থাকে না
চেষ্টা করেও মনে করতে পারিনা জরুরী কথা।
বাজার করতে গেলে মনে থাকে না
বাসা থেকে বেরুবার সময় কি আনতে বলা হয়েছিলো,
চিনি আনতে বললে ভুল করে লবণ নিয়ে আসি
একদিন তো চাল আনতে গিয়ে কেরোসিনের চুলো নিয়ে এসেছিলাম!
অথচ নিরেট নির্বোধও জানে চাল আর চুলোর পার্থক্য!

জুতো পরতে গেলে ভুল করে স্যান্ডেল পরে ফেলি
ভুলে যাই কোথায় যাওয়ার কথা ছিলো
চলে যাই ভুল ঠিকানায়।

আজকাল অনেক কিছুই মনে রাখতে পারি না।
ময়লা কাপড়ের স্তুপ জমতে থাকে আলনায়
বারংবার মনে করেও প্রতিদিনই ধুতে ভুলে যাই।
অফিসের জরুরী কাজের কথা যেন না ভুলে যাই
তাই আগাম লিখে রাখি ডায়রির পাতায়
এবং যথারীতি ডায়রির পাতা উল্টাতে ভুলে যাই।

রাস্তায় পরিচিত মুখগুলো দেখলে সহজে চিনতে পারি না
ভান করে যাই চিনেছি খুব!
আন্তরিকতার ভান করে কথা চালিয়ে যাই
সাথে চলতে থাকে মনে করার চেষ্টা- “কার সাথে কথা বলছি!”
কখনো মনে পড়ে, কখনো পড়ে না;
অভিনয়ে কাটিয়ে দিই সময়।

মুঠোফোনে পরিচিত কন্ঠ ভুলে যাই,
নাম্বার সেভ না থাকলে স্বজন চিনতেও কষ্ট হয়।

আজকাল ভুলো মনে ভুল করছি নিয়মিত
শুধরাতে হবে মনোযোগী চেষ্টায়- এ পরামর্শটিও ভুলে যাই।

আজকাল অনেক কিছুই মনে থাকে না
চেষ্টা করেও মনে রাখতে পারি না কত কিছু!

অথচ শত চেষ্টা সত্ত্বেও শুধু তোমাকেই ভুলতে পারি না!


ডিসেম্বর ৮, ২০০৭

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৮
মুকুল বলেছেন: এইমাত্র লিখলাম। ঠান্ডা হওয়ার আগেই গরম গরম পড়ে ফেলুন।
৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১২
বিষাক্ত মানুষ বলেছেন: গরম গরম পড়লাম ... লবন একটু কম হয়েছে ..
লবনের কথা মনে হয় ভুলে গিয়েছিলে !!

....☻☻☻☻☻
৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৩
সিঁদুরে মেঘ বলেছেন: দারুন।
৫ অবশ্যই।
.....................অতচ শত চেষ্টা সত্ত্বেও শুধু তোমাকেই ভুলতে পারি না!
৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৬
মুকুল বলেছেন: কোবরা, ধন্যবাদ

বি.মা, এই চিহ্ন দিলা ক্যামনে? আমারে শিখায়া দাও,,, প্লিজজজজজজ


সিঁদুরে মেঘ, অনেক ধন্যবাদ।
৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৬
বিহংগ বলেছেন: শেষের লাইনটি পুরো কবিতাটিকে প্রান দিয়েছে।
তাই আর ঠান্ডা হওয়ার ভয় নেই। উৎপ রয়েই যাবে।৫
৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২২
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: কত যেন দিতে চেয়েছিলাম!!!ভুলে গেছি!তাই আপাতত ৫ নেন।
৯. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২৫
মুকুল বলেছেন: ধন্যবাদ নিশা


সবাইতো ৫ দিয়ে গেলো। তাহলে ১ দিলো কে?
১০. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২৭
মুকুল বলেছেন: ধন্যবাদ বিহংগ ভাই

ধন্যবাদ চানাচুরকেও
১২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৩
নাদান বলেছেন: শেষের লাইন টাই গুলিটা করসে
দারুন !! ♥♥♥♥♥

কি বলবো আমার অবস্থা আপনার থেকে খারাপ, সেদিন রান্না করছিলাম আর জুস খাচ্ছিলাম। আনমনে কখন যে পানি মানে করে তরকারিতে জুস ঢেলে দিয়েছি নিজেই জানি না। তারপর ধনে পাতা কেটে, ধুয়ে ধুয়ে সব গারবেজ বিন এ ফেল্লাম। আরো কত যে কি।
১৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৮
মুকুল বলেছেন: ধন্যবাদ নিপু ভাই

হু ম ম,,, বিয়া কইরা ফালাও নাদু,,,
১৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৮
মানুষ বলেছেন: আজকাল কি হেমায়েতপুর থাকা হয় ?
১৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪১
কানা বাবা বলেছেন: ৫ দিতে ভুইল্যা গ্যালে কিমুনের লাগবো?
@মুকুল
১৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪১
নাদান বলেছেন: মুকুল বিয়া করে ফালাইদিলে হবে না। বিয়ে করার পর যদি ভুলে যাই যে বিয়া করছি!!
১৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: হি হি হি .... বিয়া কইরা বউরে কৈবো .. "আচ্ছা ! আপনার পরিচিত কোন কণে আছে !! আমার জন্য যদি একটু দেখতেন!!" (গড়াগড়ি মার্কা হাসি)
১৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৭
মানুষ বলেছেন: বউ কে শ্বাশুড়ি মনে করে আম্মা ডাকলেই হয়ে গেছে
১৯. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৭
নাদান বলেছেন: চিন্তা করো বিমা, জানের উপর কত বড় একটা রিস্ক।
২০. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৮
অরুনাভ বলেছেন: পড়ছি আর চিন্তা করছিলাম মুকুল কি প্রেমে পড়ল না কি.....শেষ লাইনে এসে মনে হলো আসলেই বোধহয় প্রেমে পড়েছে.....
২১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫২
মুকুল বলেছেন: মানু, পুরা দেশটাই আজকাল হেমায়েতপুর


@ কানা বাবা

নাদু, তাইলে তো আরো মজা!!! প্রতিদিন নতুন একটা বিয়া করবা
২২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৩
জয়িতা বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন :
২০০৭-১২-০৮ ২১:১২:৩১
গরম গরম পড়লাম ... লবন একটু কম হয়েছে ..
লবনের কথা মনে হয় ভুলে গিয়েছিলে !!

....☻☻☻☻☻

২৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৪
মুকুল বলেছেন: পাস্ট টেন্স @ অরুণাভ দা
২৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৫
নাদান বলেছেন: মুকুল আমার মাইরটা কি প্রতিদিন তুমি খেয়ে যাবা?
২৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৪
মুকুল বলেছেন: জয়িতা, ধন্যবাদ

নাদু, অসুবিধা নাইক্কা। পেটে খেলে পিঠে সয় !
২৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩০
শতরূপা বলেছেন: 'অথচ শত চেষ্টা সত্ত্বেও শুধু তোমাকেই ভুলতে পারি না!' < দারুন >৫
২৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩২
মুকুল বলেছেন: ধন্যবাদ অজানা একজন।

আপনি কি অজানাই থেকে যাবেন???


ধন্যবাদ শতরুপা
২৯. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪০
বিবর্তনবাদী বলেছেন: আসতে দেরী হয়ে গেল... গরম গরম পড়তে পারলাম না... ঠান্ডা পরে একটা ঠান্ডা ৫ দিলাম।
৩০. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৫
মুকুল বলেছেন: বেশি দিরং হয় নাই! এখনো তাজা আছে! @ বিবর্তনবাদী
৩১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৬
মনের কথা বলেছেন: তুমারে কি বুঝাইতে হইব যে তুমি মাইয়া মানুষ নিয়া বেশী ভাবতেআছ। কিছু মনে থাকেনা মানে!!!! সকালে টয়লেট যাওয়ার কথা মনে থাকেতো!!! নাকি বিছানায় সাইরে ফেলাও। তুমারেতো আমি বুদ্ধিমান ভাবতাম!!
৩২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৩
রাতুল" বলেছেন: গরম গরম ৫ দিলাম, কেবলি হিটার চালাইসি।
৩৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:১৮
ফারহান দাউদ বলেছেন: ভাঁপা পিঠার গন্ধ পাইলেই আইসা পড়ি,৫ টাকা দিয়া কিনতে:)
৩৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩১
স্বপ্নডানা বলেছেন: হুম সুন্দর কথা বলেছেন।
৩৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫৩
নরাধম বলেছেন: প্প্ম্র.......প্প্মম
৩৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৫৮
রাশেদ বলেছেন: গলায় ফাস লাগাও মিয়া!! তাইলে তারেও ভুইলা যাইবা!
৩৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০২
প্রচেত্য বলেছেন: আমি সব কিছু মনে রাখতে পারি কিন্তু মনে রাখতে পারিনা তোমার বিশ্বাসঘাতকতা, তাই হয়ত জগতের সবকিছু অন্তস্থ হলেও ঠিক তোমাকেই মনে রাখতে পারিনা শুধু !
ব্যর্থতা আমার না তোমার ?
৩৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:১২
বিষাক্ত মানুষ বলেছেন: ড়াষূ মুকুলের এই কবিতা উপলক্ষে একটা জুক্স মনে পরসে .. মুকুলরে উৎসর্গ কইরা ঐটা পুস্টাইসি .. আমার ব্লগে দেখ ।
৪৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০৭
েজবীন বলেছেন: নাদুর কমেন্টে ৫ হিঃ হিঃ


মুকুলরে ♪ ♫ ♪ ♫ ♪ . . . . .
৪৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৪
সামী মিয়াদাদ বলেছেন: ঠান্ডাই পড়তে হইলো....তয় পইড়া দিলটা ঠান্ডা হইয়া গেছে। জব্বোর হইছে মুকুলদা।
৪৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
মৈথুনানন্দ বলেছেন: বাঁচতে হলে বুজতে হবে - বুজে ইজি থাকতে হবে। মহিলা মহেশ যোগীর এরবিক্স ঠিক ঠাক করতে পারলে জিন্দেগীতে কোনো দিন স্পন্ডালায়সিস নিয়ে পরেশানি হবে না তুমার। একটা সিনে প্রিচৈতন্যও আছে, মানে শ্রীচৈতন্য পূর্বাবস্থায় যেমন ঝাঁকড়া-চুলো ছিলেন, তো এই সব মজার জিনিসপত্র দেখার ফায়দা হলো তুমাকে ল্যাফিন ক্ল্যাবের মেম্বারও হতে হবে না ভবিষ্যতে। আস্তালাভিস্তা মুকুল বেবি!
৪৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
মুকুল বলেছেন: হ ছিলাম বুদ্ধিমান, হইছি বুকা @ মনের কথা

রাতুল", ত্যাঙ্কু!

৫ ট্যাকা দিয়া খান, কুনু সমুস্যা নাই। ট্যাকা শ্যাষ হইলে আমার কাছ থেইকা ধার না চাইলেই হয়! @ ফারহান দাউদ

স্বপ্নডানা, ত্যাঙ্কু!

নরাধম, ধন্যবাদ

জলসাধক, ধন্যবাদম!

ড়াশুরে, আমি গরীব। ফাঁস (টাই) লাগাইবার পয়সা নাই!


৪৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
মুকুল বলেছেন: প্রচেত্য ভাই, হু ম ম,,, হয়তো আপনিই ঠিক,,,

হাসান ভাই, ধন্যবাদ

মাসুদ ভাই, ধন্যবাদ

মেহরাব, ধন্যবাদ

জেবীন, বোনডি, তুমারেও ♪ ♫ ♪ ♫ ♪ . . . . .

সামী ভাই, কি আর কমু,,, থ্যাঙ্কু
৪৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০২
মুকুল বলেছেন: মৈথুদাআআআআআআআআআ

আমার নেট স্লোআআআআআ

য়ুট্যুব দ্যাখতে পারি নাআআআআআ
৫০. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৪
মৈথুনানন্দ বলেছেন: বাঁচতে হলে বুজতে হবে - বুজে ইজি থাকতে হবে। মহিলা মহেশ যোগীর এরবিক্স ঠিক ঠাক করতে পারলে জিন্দেগীতে কোনো দিন স্পন্ডালায়সিস নিয়ে পরেশানি হবে না তুমার। একটা সিনে প্রিচৈতন্যও আছে, মানে শ্রীচৈতন্য পূর্বাবস্থায় যেমন ঝাঁকড়া-চুলো ছিলেন, তো এই সব মজার জিনিসপত্র দেখার ফায়দা হলো তুমাকে ল্যাফিন ক্ল্যাবের মেম্বারও হতে হবে না ভবিষ্যতে। আস্তালাভিস্তা মুকুল বেবি!
৫১. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৫
মৈথুনানন্দ বলেছেন: ...আগেরটায় লিঙ্কটা খুলছিল না...ঠিক করে দিলাম...।
৫২. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
মুকুল বলেছেন: থ্যাঙ্কু মৈথুদা, অনেক কষ্টে শুরুটা দেখছি
♪ ♫ ♪ ♫ ♪ . . .
৫৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮
মৈথুনানন্দ বলেছেন: লিঙ্ক কাজ করছে...শুধু টাইটেলটা গার্ব্ল্ড হয়ে গেছিল... THE RETURN OF MAHILA MAHESH YOGI
৫৫. ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১২
বিষাক্ত মানুষ বলেছেন: মহান মুকুলকে টপে উঁকি মারতে দেখা যাচ্ছে !!!

অভিনন্দন ! অভিনন্দন !!
৫৬. ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৫
নাদান বলেছেন: মুকুল অভিনন্দন !
৫৭. ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৫৭
লাল দরজা বলেছেন: অসম্ভ সুন্দর, অসম্ভ ভালো অনেক দিন মনে থাকবে মুকুল। কোন ফাকে লিখছেন খেয়াল করিনাইত! ভাগ্যিস টপরেটেড পোষ্ট ব্যপারটা ছিল নইলে এ মনের মতো কবিতাটি কখন যে চোখে পড়ত কে জানে! এ কবিতা পইড়াত রোমান্টিক মেয়েরা মুকুলের চুলের ঝুটি ধইরা ঝুইলা পড়বার কথা
৫৮. ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০৬
মুনীর উদ্দীন শামীম বলেছেন: অনুভূতির গভীরতা এবং প্রকাশের শৈল্পিকতা অভিভূত করেছে।
৫৯. ১০ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪১
মৃন্ময় আহমেদ বলেছেন: এক শব্দে 'দারুণ'।।
৬০. ১০ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৭
দ্বিধা বলেছেন: একটু গরম কইরা দেন, নাইলে কিন্তু ঠান্ডা ৫
৬১. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৭
মুকুল বলেছেন: কোবতেও টপ রেটেড হয়!!!
৬২. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৬
মুকুল বলেছেন: বি.মা, নাদু, ধন্যবাদ
---------------------------------------------------
লালুদা, আপনার মত শক্তিমান লেখক যখন প্রশংসা করে তখন লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে। আমার কালো গালটা লাল না হয়ে আরেকটু কালো হয়ে যায়! (এখানে লজ্জা পাওয়ার ইমোটিকন হবে)

দূঃখের কথা আর কি বলবো, রোমান্টিক মেয়ে তো দূরের কথা, অতি সাধারণ কোন মেয়েও আজ পর্যন্ত চেয়ে দেখলো না!
যাই হোক, ধন্যবাদ লালুদা
-------------------------------------------------
শামীম ভাই, অনেক অনেক ধন্যবাদ
-------------------------------------------------
মৃন্ময় আহমেদ, অনেক ধন্যবাদ
-------------------------------------------------
দ্বিধা, এখনো গরম আছে! ধন্যবাদ
৬৩. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪১
সুলতানা শিরীন সাজি বলেছেন: এত সুন্দর একটা কবিতা ......গরম নাইবা পড়লাম....প্রতিদিন পড়া যায়....তাই প্রিয়তে রাখলাম।শুভেচ্ছা রইলো।
৬৪. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৩
মুকুল বলেছেন: সাজি আপু, সম্মানিত বোধ করছি।
অনেক অনেক শুভ কামনা।
৬৫. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১০
মৈথুনানন্দ বলেছেন: হিন্দী ছাড়াই বুঝতে পারবে মুকুলবাবু। একটা গাছকে শেকড়সুদ্দু উপড়িয়ে সেই মাটিতেই ফেলে রাখলে দেখতে পাবে সেটা আস্তে আস্তে হলদেটে হয়ে যাচ্ছে।...আমার ঠাকুরমা ( বাবার মা ) ছিলেন পাবনা জিলার অধিবাসী। দাদু ( বাবার বাবা ) বহরমপুরের হলেও বদলীর চাকরিতে অনেক দিন পাবনায় ছিলেন। পরে কলকাতায় সেটল হন। আর মায়ের কথা তো আগেই বলেছি - ময়মনসিঙের মেয়ে। ঠাকুরদা ( মায়ের বাবা ) ছিলেন আবার বড়িশালের। আমার ( লেট ) বাবার জন্ম আর বড়ো হয়ে ওঠা কিন্তু কলকাতায়। আমারও - আমিও পাক্কা ক্যালকেশিয়ান। বাট আয় ডোন নো দ্য রিসন হোয়ায় - ছোটোবেলার থেকেই তোমাদের দেশটাকে দেখার জন্যে মনের মধ্যে একটা চাপা আকুলতা। এক বার পুজোয় একটা সবুজ রঙের শার্ট খুউব ভালো লেগে যাওয়ায় কিনে ফেলেছিলাম- তখন সবাই খেপিয়েছিল এই বলে যে আমি বুঝি আগের জন্মে বাংলাদেশে জন্মেছিলাম। তবে একটা কথা, প্রথমে এখানে এসে আমি বিশাল একটা ধাক্কা খেয়েছিলাম, সমরেশ মজুমদারের অর্জুন সমগ্রের বিডির সাথে মেলেনি।
৬৬. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৪
মুকুল বলেছেন: মৈথুদা, এক কমেন্টেই আপনার কিছু ইতিহাস জেনে ফেল্লাম।

লিখুন না কিছু আপনার চারপাশ নিয়ে...

ও হ্যাঁ, আমাদের বাড়ীতে বেড়ানোর নেমন্তন ভুলবেন না যেন! কবে আসছেন?
৬৮. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৬
সাইফুর বলেছেন: মুকুলের কি হইছেরে??মন খারাপ নাকি??
৭০. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৬
এবিএম গিয়াসউদ্দিন (শামীম) বলেছেন: ফিনিসিং টা দারুন হয়েছে। ৫
৭১. ১১ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪০
শান্তা২৯ বলেছেন: কবিতা আমার মনে থাকে না ।
৭২. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৩
মুকুল বলেছেন: ইমির, ধন্যবাদ

সাইফুর, ধন্যবাদ।
মন আর কতুটুকুই বা খারাপ হবে! এভাবেই চলবে,,,

এবিএম গিয়াসউদ্দিন (শামীম), অনেক ধন্যবাদ

শান্তা, আমারও মনে থাকে না!
৭৩. ১২ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:০৫
প্রশ্নোত্তর বলেছেন: মুকুল ৫ কেলাশ পাস!
ভারী ভালো লেগেছে!

╚╩╦╩╦╩╩╦╩╩╩╩═══☼►♫
৭৪. ১২ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩০
বাবুই বলেছেন: খুব ভালো। ১+১+১+১+১
৭৫. ১২ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
মুকুল বলেছেন: প্রশ্নোত্তর ভাই, ধন্যবাদ। এত সুন্দর সুন্দর সাইন দেন কিভাবে?

বাবুই, আপনাকেও ধন্যবাদ।
৭৬. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১০
অদ্ভুত ভালবাসা বলেছেন: রবিঠাকুর বলেছেন সহজ কথা নাকি যায় না বলা সহজে, আপনি বললেন কিভাবে?
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: আমি গরীব মানুষ, কঠিন কৈরা কৈতেই পারি না! :P

৭৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৪
তারার হাসি বলেছেন: "আজকাল অনেক কিছুই মনে থাকে না
চেষ্টা করেও মনে রাখতে পারি না কত কিছু!

অথচ শত চেষ্টা সত্ত্বেও শুধু তোমাকেই ভুলতে পারি না!"

এমন কেন হয় ,বলতে পার ?
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৫

লেখক বলেছেন: জানা নেই :(

৭৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:১৭
কানার বাজার বলেছেন: ভাই মুকুল

আপনার লিঙ্ক সমৃদ্ধ পোস্ট এবং এই কবিতা

উভয়েই হইছে

কুল !!!!:)
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ:)

৭৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:২৭
নিলা বলেছেন: দুনিয়ার সব ভুলে যান সমস্যা নাই। প্রিয়াকে যে মনে রাখছেন এতেই চলবে। ভালো লাগায় ছেঁয়ে গেলো মন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে :)

৮০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
মৎসকন্যা বলেছেন: ঠান্ডা হলেও মজাই লাগছে।


তারে যততাড়াতাড়ি পারেন ভুলেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: দীর্ঘশ্বাস... :(

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৯

লেখক বলেছেন: থ্যাঙ্কু :)

৮২. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৭
ভুতঅদ্ভুত বলেছেন: "অথচ শত চেষ্টা সত্ত্বেও শুধু তোমাকেই ভুলতে পারি না!" কাকে?

চমৎকার লেখা। +
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: বলা যাবে না। ধন্যবাদ :)

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: অনেক পুরোনো লেখা খুঁজে বের করে পড়ার জন্য ধন্যবাদ। :)

৮৪. ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকদিন মুকুলের কবিতা পড়িনি......ঘুরে গেলাম।
শুভকামনা
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: হু ম ম...

 

মোট সময় লেগেছে ১.১২১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ