কেবলমাত্র মাতৃভাষার চর্চাই ভাষা বিলুপ্তি রোধ করতে পারে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৫
বায়ান্ন’র ভাষা শহীদদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে ২০০০ সাল থেকে সারাবিশ্বে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর সাধারণ সভায় ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। এ দিবসটি পালনের মাধ্যমে শুধু ভাষাগত বৈচিত্র্য এবং বহুভাষিক শিক্ষা প্রক্রিয়াকেই সম্প্রসারিত করা হবে না, সেই সাথে ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ে গোটা বিশ্বের মানুষকে সচেতন করে তোলার পাশাপাশি সমঝোতা, সহিষ্ঞুতা ও সংলাপের ভিত্তিতে আন্তর্জাতিক সংহতি পালনের পথও সুগম হবে।
ইংরেজিসহ গুটিকতক ভাষার দাপটে বিশ্বে প্রায় ৬ হাজারের বেশি ভাষার মধ্যে এ শতাব্দিতে মাত্র ৩০০টি মাতৃভাষা বেঁচে থাকবে বলে আশংকা করা হচ্ছে। ইতোমধ্যেই কয়েকহাজার ভাষা হারিয়ে গেছে। প্রতি দু’সপ্তাহে একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে। গত ১০০ বছরে ৪ হাজার ভাষা হারিয়ে গেছে। বাংলাদেশেও ৪৫টি আদিবাসী জাতিসত্তার মাতৃভাষা বিলুপ্তির পথে। কেবলমাত্র মাতৃভাষার চর্চাই ভাষা বিলুপ্তি রোধ করতে পারে।
---------------------------------------------
* তথ্যসূত্রঃ ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) প্রকাশিত রোজনামচা ২০০৭ থেকে।
** ছবিঃ ১৬ ডিসেম্বর ২০০৬, নোয়াখালী শহীদ মিনার থেকে তোলা।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ;
রাশেদ বলেছেন:
ভালো পোস্ট।
লেখক বলেছেন: ধন্যবাদ রাশু ![]()
লেখক বলেছেন: সহমত
আজনবী বলেছেন:
ভালো পোস্ট।
লেখক বলেছেন: ধন্যবাদ
সাইফুর বলেছেন:
বাংলায় কথা বলে, লিখে গর্বিত বোধ করি.
লেখক বলেছেন: ধন্যবাদ সাইফুর ভাই ![]()
লেখক বলেছেন: ছাগুরাম আছে বইলাইতো এরহম পোস্ট আহে কম। ছাগুগুলান না থাকলে এই ব্লগ আরো সমৃদ্ধ হৈতো।
মাহমুদউল্লাহ বলেছেন:
ভাল পোস্ট, ধন্যবাদ। আশংকাটা হয়তো ঠিক, বড় ভাষাগুলোর দাপটে অনেক ভাষাই হয়তো বিলুপ্ত হয়ে যাবে, তবে বাংলা ভাষা টিকে থাকবে এই জাতে মাতাল তালে ঠিক জাতিটার জন্যই।
লেখক বলেছেন: ধন্যবাদ। বাংলা ভাষার বিষয়ে কোন সন্দেহ নাই। তবে ক্ষুদ্র জাতিসত্তাগুলোর ভাষা হুমকির মুখে।
বিষাক্ত মানুষ বলেছেন:
বাংলায় মাতি উল্লাসে .... করি বাংলায় হাহাকার
সব দেখেশুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার
লেখক বলেছেন: আমি বাংলায় গান গাই ![]()
মনিটর বলেছেন:
খুব ভাল লাগল, মুকুল ভাই।
লেখক বলেছেন: ধন্যবাদ মনিটর ভাই ![]()
হমপগ্র বলেছেন:
খুব সুন্দর সংক্ষিপ্ত একটি লেখা। +
লেখক বলেছেন:
হমপগ্র বলেছেন:
খুব সুন্দর সংক্ষিপ্ত একটি লেখা। +
লেখক বলেছেন: ধন্যবাদ ইমরোজ ভাই ![]()
কুঙ্গ থাঙ বলেছেন:
ভাষার ইতিহাসের সাথে সংস্কৃতির বিকাশ বিবর্তনের ইতিহাস জড়িত বলে মাতৃভাষা হারানোর অর্থ হলো নিজের সাংস্কৃতিক পরিচয়কে হারিয়ে ফেলা। নিজের মাতৃভাষা রক্ষা করা এবং অন্যের মাতৃভাষাকে শ্রদ্ধা ও সম্মান করা সভ্য মানুষ হিসাবে আমাদের কর্তব্য হওয়া উচিৎ। যে দেশে কেবল ভোটের অঙ্কে একটি জাতির মূল্য বা আবশ্যকতা বিচার করা হয় সেদেশে কেবল অব্যাহত চর্চ্চাই পারে একটি ভাষাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে এবং টিকিয়ে রাখতে। ধন্যবাদ।
লেখক বলেছেন: সহমত। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ হাজী সাহেব ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ ইলিয়াস ভাই ![]()
রাহুল বলেছেন:
পিকনিক !!!! পিকনিক !!! পিকনিক !!!!শুধুই মিলন মেলা।
সারিয়া ,কালপুরুস সহ কিছু ব্লগারের আয়োজনে একটা পিকনিক হতে যাচ্ছে,আপনি স্ববান্ধবে আমন্ত্রিত।
লেখক বলেছেন: আমন্ত্রণের জন্য ধন্যবাদ। সম্ভবত অংশগ্রহণ করতে পারবো না।
অচেনা বাঙালি বলেছেন:
ভাল লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ অচুদা ![]()
টংকেশ্বরী বলেছেন:
khub shundor,gochano ebong songkhipto boktobbo somponno lekha. valo laglo.
লেখক বলেছেন: বাংলায় লিখলে আরো ভালো লাগতো! আশা করি খুব দ্রুত বাংলা টাইপিং শিখে যাবেন! ![]()
লেখক বলেছেন: হু ম ম ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ তানজিলা ![]()
শাহানা বলেছেন:
ব্লগে তো তাই করছি...
লেখক বলেছেন: আমরা বাংলা চর্চা করছি। কিন্তু অনেক ক্ষুদ্র জাতিসত্তাই পারছে না...
আশরাফ মাহমুদ বলেছেন:
ভালো পোষ্ট, কিন্তু বাংলা বেশি কাল টিকবে কিনা সন্দেহ আছে ( আমরা এক লাইন ইংরেজি বলতে পারলে নিজেদের শিক্ষিত মনে করি )। প্রিয়তে যোগ হল।
লেখক বলেছেন: কোটি কোটি মানুষের ভাষা বাংলা অতি অবশ্যই টিকে থাকবে। এ ব্যাপারে কোন সন্দেহ নাই আমার মনে। তবে ইংরেজিকে এড়িয়ে যাওয়া যাবে না। কারণ ইংরেজি এখন শুধুমাত্র একটি ভাষা নয়। এটি একটি প্রযুক্তি। তথ্য প্রযুক্তির বেসিক ভাষা হিসেবে ইংরেজি প্রতিষ্ঠিত হয়েছে। প্রযুক্তি নির্ভর বর্তমান পৃথিবীতে তাই ইংরেজি না শিখে উপায় নেই।
প্রিয়তে যোগ করার জন্য কৃতজ্ঞতা। ![]()
জ্বিনের বাদশা বলেছেন:
অতি অতি গুরুত্বপূর্ণ কথা
লেখক বলেছেন: ধন্যবাদ জ্বিনের বাদশা ![]()


















