আমার স্মৃতিতে নোয়াখালীর মুক্তিযুদ্ধ (১ম পর্ব)

০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

                       

১৯৬৯ সাল। ৬ দফা ও ১ দফার সংগ্রাম তুঙ্গে। স্বৈরাচার আইয়ুবের বিরুদ্ধে ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা জনতার দাবীতে পরিণত হয়েছে। আমি তখন ছাত্র ইউনিয়ন (মতিয়া গ্রুপ) এর নোয়াখালী জেলা শাখার সেক্রেটারী। ছাত্র রাজনীতির পাশা-পাশি আমি শ্রমিক রাজনীতিতে জড়িয়ে পড়েছি। নোয়াখালী জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমি তখন কাজ করছিলাম। সারা দেশে পাড়া মহল্লায় বঙ্গবন্ধুর নির্দেশে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে।

মাইজদী বাজারে আঞ্চলিক সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হলো। মরহুম সফিকুর রহমান হলেন উক্ত সংগ্রাম পরিষদের সভাপতি এবং আমাকে করা হলো সেক্রেটারী। অরুণ স্কুলের একটি কক্ষে মাইজদী বালিকা বিদ্যানিকেতনের অফিস ছিল। সেই অফিসেই আমরা সংগ্রাম পরিষদের অফিসের কাজ করতাম। মাইজদী শহর মিছিলের শহরে পরিণত হয়েছে। এক দিন অরুণ স্কুলের স্কাউটের ডামি রাইফেল হাতে মাইজদী বাজার থেকে শহরের দিকে এক ঐতিহাসিক মিছিল বের হয়। ডামি রাইফেল কাঁধে নিয়ে আমরা একদল ছাত্র/যুবক মিছিলের পুরো ভাগে শ্লোগান তুললাম, “বীর বাঙালী অস্ত্র ধর – বাংলাদেশ স্বাধীন কর”। “জাগো জাগো – বাঙালী জাগো”। “জয় বাংলা-জয় বাংলা।“

১৮ ফেব্রয়ারী ১৯৬৯ তারিখে সেনবাগ পাক সেনারা ছাত্র/জনতার মিছিলে গুলি ছুঁড়লে ২ জন বাঙালী নিহত হয়েছিলেন। সেনবাগে সেনাবাহিনীর গুলিতে ২জন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সারা দেশে বিক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। সেনবাগে গণহত্যার প্রতিবাদে ১৯ ফেব্রয়ারী সারা জেলায় হরতালের ডাক দেয় নোয়াখালী জেলা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ।

১৯ ফেব্রয়ারি ১৯৬৯। সেনবাগে গণহত্যার প্রতিবাদে মাইজদী শহরে সর্বাত্মক হরতাল চলছিল। আমরা মাইজদী বাজারের প্রধান সড়কের উপর ইটের স্তুপ দিয়ে বিরাট ব্যারিকেড সৃষ্টি করেছি। পাক সেনাবাহিনী দক্ষিণ দিক থেকে এসেই ব্যারিকেড সৃষ্টি করেছি। পাক সেনাবাহিনী দক্ষিণ দিক থেকে এসেই ব্যারিকেডে বাঁধাগ্রস্থ হয়। আমি সেনা বাহিনীর ক্যাপটেনের জিপের সম্মুখে দাঁড়িয়ে বাধা দিলাম এবং চি‌‌ৎকার করে বলতে লাগলাম সেনবাগে গুলি করে যাদের হত্যা করা হয়েছে আমরা তাদের লাশ চাই।

(চলবে)


► লেখক: অ্যাডভোকেট সারওয়ার-ই-দীন
মুক্তিযোদ্ধা ও আইনজীবি, নোয়াখালী।
নোয়াখালী জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত স্মারক স্বাধীনতা ২০০৩ থেকে নেয়া হয়েছে। প্রকাশকালঃ মার্চ ২০০৩।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুক্তিযুদ্ধনোয়াখালীমুক্তিযুদ্ধনোয়াখালী ;
প্রকাশ করা হয়েছে: নোয়াখালী'র সংবাদ  বিভাগে ।

 

  • ৪১ টি মন্তব্য
  • ৩১৯বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:০১
comment by: রাশেদ বলেছেন: ধন্যবাদ মুকুল। অনেক নতুন জিনিস জানা হচ্ছে।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:০৫

লেখক বলেছেন: থ্যাঙ্কু দোস্ত

২. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:০৬
comment by: হাসিব বলেছেন: +++++
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:১২

লেখক বলেছেন: ধন্যবাদ হাসিব ভাই

৩. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:১৩
comment by: স্রোত বলেছেন:
নুআকালী কী অইন্য একটা দেশ??
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:১৫

লেখক বলেছেন: আপনি কোন দেশের লোক?

৪. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:১৫
comment by: স্রোত বলেছেন:

ভালা কতা
পুস্টের লাইগা পেলাস

আগেই কইআ লই!
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:১৭
comment by: স্রোত বলেছেন: মুক্তিযুদ্ধ
এবং
নুআকালীর রং-ফন্ট একই সাইজের দেয়ার তেব্র নেন্ডা।

নুআকালীর রং বদলাইন।
নুআকালীর ফন্ট কমাইন।

এইডা আমার আদেশ!!
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:২০

লেখক বলেছেন: জনাব, আপনার যদি ভালো না লাগে, আমার ব্লগে আইসেন না। আমি আপনারে দাওয়াত দিয়া নিয়া আসি নাই। ধন্যবাদ।

৬. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:১৯
comment by: স্রোত বলেছেন:
বালা খতা,
নুয়াকালীতে কী আম্রকানন পরিলক্ষিত হয়??
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:২২

লেখক বলেছেন: আপনার লগে অহেতুক প‌্যাঁচাল পাড়নের টাইম নাই। আবারো কইতাছি, আপনার যদি ভালো না লাগে, আমার ব্লগে আইসেন না।

৭. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:২২
comment by: স্রোত বলেছেন:
হইলে টাহাটে কী আম্র-মুকুল পরিলক্ষিত হয়????!!!

হইলে তাহারা কী পরিপক্ক হয়??!!
৮. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:২৩
comment by: স্রোত বলেছেন:
আমনেরে আমার ফসন্ড হইছে!
৯. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৩০
comment by: স্রোত বলেছেন: B-)) =p~ :-P :#)

জাইগা টা টা!
১০. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৩৬
comment by: একরামুল হক শামীম বলেছেন:
মুকুল ভাই অভিনন্দন আরেকটি তথ্যনির্ভর ধারাবাহিক শুরু করার জন্য। চলতে থাকুক।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই। শুভেচ্ছা।

১১. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৩৮
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: মুকুলভাইকে অশেষ কৃতজ্ঞতা।আপনার পোষ্টগুলার মাধ্যমে অনেক কিছু জানলাম।
+++++
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ শান্ত ভাই। চেষ্টা করছি আঞ্চলিক ইতিহাসও তুলে ধরতে।

১২. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৪০
comment by: জেনারেল বলেছেন: ++++++++
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ জেনারেল

১৩. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৫৪
comment by: কেল্টু বলেছেন: Keep this kind of thing posting please
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করে যাচ্ছি...

১৪. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:০৩
comment by: একরামুল হক শামীম বলেছেন:
মুকুল ভাই একটা অফটপিক অভিযোগ।
আপনারে জি টকের ইনভাইটেশন পাঠাইছি, কিন্তু আপনি অ্যাকসেপ্ট করেন নি......;)
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১২

লেখক বলেছেন: মুকুল আপনার অভিযোগ অস্বীকার করছে। সাথে সাথেই অ্যাকসেপ্ট করেছি। :)
কিন্তু জিটকে খুব একটা লগইন করিনা বলে দেখতে পারছেন না। ;)

১৫. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:০৯
comment by: ফকির ইলিয়াস বলেছেন: সবাই লিখুন আন্চলিক মুক্তিযু্দ্ধের ইতিহাস।
স্যালুট মুকুল ভাই ।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ ইলিয়াস ভাই। আপনাদের উৎসাহ প্রেরণা যোগাচ্ছে। আমিও অনুরোধ করবো সবাই যেন নিজ নিজ অঞ্চলের ছড়ানো ছিটানো ইতিহাস ভিত্তিক লেখাগুলো দিক।

১৬. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪০
comment by: একরামুল হক শামীম বলেছেন:
জিটকে না থাকায় তেভঢ়ো ফরথিবাদ।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪২

লেখক বলেছেন: কথা কওনের মানুষ নাই, তাই জিটকে থাকি না। পুলায় পুলায় কথা কৈয়া কি মজা আছে!!!

১৭. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪৪
comment by: নিবেদীতা বলেছেন: আপনার পোষ্টে অনেক কিছু জানলাম।
+++++
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ নিবেদীতা। শুভেচ্ছা।

১৮. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:০৫
comment by: এস্কিমো বলেছেন: +
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ জিয়া ভাই

১৯. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:০৬
comment by: নাভদ বলেছেন: চলুক, +
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ নাভদ ভাই

২০. ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১৫
comment by: পুতুল বলেছেন: ধন্যবাদ মুকুল, জাতীয় ভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে অনেক লেখা আছে। কিন্তু আঞ্চলিক ভাবে তার সংরক্ষণ খুব কম। আপনার লেখায় তা মূর্ত হয়ে উঠছে।
০৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ পুতুল। আঞ্চলিক ইতিহাস অনলাইনে তুলে ধরার জন্যই আমার এই প্রয়াস। ধন্যবাদ মূল লেখকের প্রাপ‌্য। আমিতো শুধু টাইপ করছি।

২১. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩৩
comment by: জ্বিনের বাদশা বলেছেন: চমৎকার!! মুকুলের দেখাদেখি আর সবাই লিখুন নিজ নিজ এলাকার ইতিহাসগুলো ...

প্রিয় পোস্ট
০৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ জ্বিনের বাদশা

২২. ১৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:০৪
comment by: মনিটর বলেছেন: “বীর বাঙালী অস্ত্র ধর – বাংলাদেশ স্বাধীন কর”। “জাগো জাগো – বাঙালী জাগো”। “জয় বাংলা-জয় বাংলা।“
১৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ মনিটর ভাই

 



 


আমি যেন সেই লোকশ্রূত ল্যাজারাস;
তিন দিন ছিলাম কবরে, মৃত।
পূনর্জীবনের মায়াস্পর্শে আবার এসেছি ফিরে পৃথিবীর রোদে।
পোশাকের জেল্লা তবু পারেনা লুকোতো কোন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১০৯৯২৬