তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

গন্তব্য

০২ রা মে, ২০০৮ বিকাল ৩:০৭

শেয়ারঃ
0 0 0

শেষ বিকেলে তিন বন্ধু সুর্যাস্তের কাছাকাছি
উঁচু পাহাড়টাতে এসে দাঁড়ায়।
প্রথম যুবক একবার তাকিয়েই উত্তর দিকে চলার সিদ্ধান্ত নেয়;
‘উত্তরের সমতল শহরটাই বসবাসের জন্য উত্তম হবে’ স্বগতোক্তি করে
কারো মতামতের অপেক্ষা না করেই পা বাড়ায়।

দ্বিতীয় যুবক দক্ষিণের উপত্যকার আলো ঝলমল শহরের দিকে তাকিয়ে বলে,
‘আরাম আয়েশের জন্য উপযুক্ত শহরের খোঁজ পেয়ে গ্যাছি’।
অবশিষ্ট সঙ্গীর পানে একবারও না তাকিয়ে
পাহাড়ী আঁকাবাঁকা পথ বেয়ে নামতে থাকে।

তৃতীয় যুবক ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ,
শেষ বারের মত অস্তগামী সুর্যের দিকে তাকিয়ে
পেছন ফিরে চলতে শুরু করে
ফেলে আসা নিঝুম বাড়ী’র পথে।



মাইজদী, নোয়াখালী ২ মে, ২০০৮

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গন্তব্যকবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা মে, ২০০৮ বিকাল ৪:০৯
একরামুল হক শামীম বলেছেন: কবিতা ভালো লেগেছে।
ছবিটা অদ্ভুত সুন্দর।
০২ রা মে, ২০০৮ রাত ৮:৪৮

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ শামীম ভাই :)

২. ০২ রা মে, ২০০৮ বিকাল ৪:১৩
নীল েঢউ বলেছেন: কবিতা ও ছবি ২টোই সুন্দর হয়েছে
০২ রা মে, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩. ০২ রা মে, ২০০৮ বিকাল ৪:১৯
শেখ জলিল বলেছেন: তৃতীয় যুবক ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ,
শেষ বারের মত অস্তগামী সুর্যের দিকে তাকিয়ে
পেছন ফিরে চলতে শুরু করে
ফেলে আসা নিঝুম বাড়ী’র পথে।
...চিরন্তন সত্যের পথ। ভাল্লাগলো।
০২ রা মে, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ জলিল ভাই :)

৪. ০২ রা মে, ২০০৮ বিকাল ৪:২৯
এরশাদ বাদশা বলেছেন: সেই তৃতীয় যুবকটি যদি আমি হতে পারতাম.....! ফিরে যেতে পারতাম নিঝুম বাড়িটির পথে......!

কোনো প্রশংসা বাক্য নয় মুকুল ভাই, সোজা প্রিয়তে!!
++
০২ রা মে, ২০০৮ রাত ৮:৫৫

লেখক বলেছেন: এরশাদ বাদশা ভাই, আমার এই সামান্য লেখাটিকে প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন। শুভেচ্ছা। :)

৫. ০২ রা মে, ২০০৮ বিকাল ৫:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: মারাত্মক হইসে দোস্ত । ছবিটাও জুস । +++++
০২ রা মে, ২০০৮ রাত ৮:৫৬

লেখক বলেছেন: থ্যাঙ্কু দোস্ত :)

৬. ০২ রা মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
দোলাহাসান বলেছেন: কবিতা ভাল হয়েছে। সত্যি যদি বর্তমানের সব কিছু ফেলে আবার পিছন পানে যাওয়া যেত!!
০২ রা মে, ২০০৮ রাত ৮:৫৬

লেখক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। ধন্যবাদ। শুভেচ্ছা। :)

০২ রা মে, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ জোনাকি। :)

৮. ০২ রা মে, ২০০৮ রাত ৮:১২
হনলুলু বলেছেন: ফাটাফাটি গদ্যকবিতা..............
+++++
০২ রা মে, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ হনলুলু। শুভেচ্ছা :)

৯. ০২ রা মে, ২০০৮ রাত ৮:৫৪
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
কবিতার কোন যুবকটার ক্যারেক্টার আপনি লাইক করছেন ??
০২ রা মে, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: এটা কি বলে দিতে হবে শারফু ভাই? ;)

আপনার কোনটা পছন্দ হৈছে?

১০. ০২ রা মে, ২০০৮ রাত ৯:০২
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
‘আরাম আয়েশের জন্য উপযুক্ত শহরের খোঁজ পেয়ে গ্যাছি’।
০২ রা মে, ২০০৮ রাত ৯:০৪

লেখক বলেছেন: সত্যি সত্যি পেয়ে গ্যালে তো ভালোই! শুভকামনা। আরাম আয়েশের শহরে ভালো থাকুন। :)

১১. ০৩ রা মে, ২০০৮ ভোর ৬:৩১
আশরাফ মাহমুদ বলেছেন: সত্যি বলছি ..... পড়ে আমি থমকে গিয়েছি..... দারুণ.......

মাইরি বলছি, ইদানীং আপনি দারুণ সব কবিতা লিখছেন । প্রিয়।
০৩ রা মে, ২০০৮ সকাল ১০:২১

লেখক বলেছেন: কৃতজ্ঞতা আশরাফ ভাই। আমার সাধারণ লেখাতেও এত চমৎকার করে উৎসাহ দেন! সত্যি আমি ভাগ্যবান! :)

১২. ০৩ রা মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
প্রণব আচার্য্য বলেছেন: বস্, আমি সরি;
আমাকে ইমার্জেন্সী চলে আসতে হয়েছিলো
দেখা করতে পারিনি;
০৩ রা মে, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন: অসুবিধা নাই। আমি বুঝতে পেরেছি। :)

১৩. ০৩ রা মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
মৈথুনানন্দ বলেছেন: মুকলা - এতো দেরীতে মোরে চিনলা? তুমি যেন সেই শৈশবের ধানক্ষ্যাত, আর আমি...বালক। টনক নড়েছে এবার? ;)
০৩ রা মে, ২০০৮ রাত ৯:৫৯

লেখক বলেছেন: ধুর! সাথে সাথেই তো চিনেছি! ;)

টনক অনেক আগেই নড়েছে জনাব! :P

১৪. ০৩ রা মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
খন্দকার সোহেল বলেছেন: মুকুল ইম্প্রেসিভ... জাস্ট ক্যারি অন...
০৩ রা মে, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই। :)

১৫. ০৩ রা মে, ২০০৮ রাত ৯:৫২
বিহংগ বলেছেন: যথারীতি সুন্দর এবং মন খারাপ করা কবিতা।
ছবিটা ও কেমন যেন।
০৩ রা মে, ২০০৮ রাত ১০:০১

লেখক বলেছেন: বিহংগ ভাই, আপনাকে এত দিন পর পর দেখি ক্যানো? খুব ব্যস্ত না কি? নতুন লেখা দ্যান তাড়াতাড়ি। :)

১৬. ০৩ রা মে, ২০০৮ রাত ৯:৫৩
রাতিফ বলেছেন: মুকুল ভাই, অপূর্ব! এত কম কথায় এত বিশাল একটা চেতনার বিকাশ ঘটালেন........অসাধারণ!
০৩ রা মে, ২০০৮ রাত ১০:০২

লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ। আমি আসলে বড় লেখা লিখতেই পারিনা। এটা আমার দূর্বলতা। তাই অল্প কথাতেই যা বলার, বলে দিই! ;)

১৭. ০৪ ঠা মে, ২০০৮ সকাল ১০:২৯
রাশেদ বলেছেন: ভাল্লাগছে।

থ্যাঙ্কু তোমারে।
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: থ্যাঙ্কু দোস্ত :)

১৮. ০৮ ই মে, ২০০৮ বিকাল ৫:০৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: মুকুল
ক'দিন দেখিনি.......ভালো তো?
কবিতা ভালো লাগলো......।শুভেচ্ছা নাও।
০৮ ই মে, ২০০৮ রাত ৯:০৯

লেখক বলেছেন: গত কয়েকদিন ঢাকা ছিলাম। তাই ব্লগে আসতে পারিনি।

শুভেচ্ছা। :)

১৯. ০৮ ই মে, ২০০৮ রাত ৯:৩০
সুলতানা শিরীন সাজি বলেছেন: ঘন ঘন ঢাকায় যাচ্ছো?ঘটনা কি?:)
শুভেচ্ছা নাও।
০৮ ই মে, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: সেই দিন কি আর আছে!!! :(


এখন তো যাই অফিসের কাজে! যেতে বাধ্য হই, তাই যাই। নইলে ওই মরার শহরে কে যায়!!! ;)

 

মোট সময় লেগেছে ০.৯৪৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ