তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

আঠারোতেই স্থির তুমি

০৮ ই মে, ২০০৮ রাত ১১:২০

শেয়ারঃ
0 0 0

মুখ ফুটে অথবা ঠারেঠুরে কেউ বলার আগে নিজেই টের পাই, বয়স বাড়ছে।
পেটের কাছাকাছি অঞ্চলে পুরু চর্বির ভাঁজ জমা হচ্ছে,
স্পষ্ট হয়ে উঠছে কপালের বলিরেখা,
দু' তিন তলা সিঁড়ি ভাঙতেই হাঁপিয়ে উঠি আজকাল;
তারুণ্যের শেষ সীমায় পৌছালাম প্রায়!
আরো কিছুকাল পরে পুরোদোস্তুর মাঝবয়েসী বলা যাবে অনায়াসেই।
অথচ কি আশ্চর্য! তোমার বয়স বাড়ে না;
সময়ের আপেক্ষিকতায় সেই আঠারোতেই স্থির!

অনেকদিন দেখা নেই তাই জানিনা তোমার চুল কি আগের মতই
কাঁধের কাছে ঢেউ খেলানো! না কি লম্বা করেছো সযত্নে!
তোমার ডান গালের তিলটা এখনো চোখে ভাসে, চিবুকের কাছাকাছি তিলটাও।
মনে পড়ে, আয়েশি ভঙ্গিতে তোমার হেঁটে আসা;
তুমি অনন্তকাল ধরে আমার স্বপ্নে হেঁটে আসতে থাকো... হেঁটে আসতে থাকো...

ঢেকে রাখা সবুজ ঘাসও রঙ পাল্টায়
আলোর অভাবে হয় ক্লোরোফিলবিহীন ফ্যাকাশে সাদা।
আজকাল মাঝে মাঝে আনমনে ভাবি,
তোমার প্রতি তীব্র ভালোবাসার প্রকাশ কি এমনটিই থাকবে সময়ের ব্যবধানে?
আরো কিছুকাল পরে যখন চুলে পাক ধরবে, মাঝবয়েসী থেকে বৃদ্ধ হবো,
প্রাকৃতিক অলঙ্ঘনীয় নিয়মে বাঁধা সেই কামনা বিবর্জিত সময়ে
তোমার প্রতি ভালোবাসা তারুণ্যের সময়কার মতই কি উচ্‍ছ্বাসে পরিপূর্ণ থাকবে?

এখন যেমন ইচ্ছে করে রুপকথার গল্পের মত পঙ্খীরাজ ঘোড়ায় চেপে
উদ্ধার করে আনি রাক্ষসরাজ্য থেকে, পাওয়ার আনন্দে জড়িয়ে ধরে কষে চুমু খাই নরম ঠোঁটে;
সেই সময়ে সমপরিমান তৃষ্ণা নিয়ে বার্ধক্যের ভারে নতজানু আমি
কন্যার বয়সী অষ্টাদশী তোমার প্রতি তারুণ্যের মত করেই প্রেমের দূর্দমনীয় টান অনুভব করবো!
নাকি বৃদ্ধাবস্থায় ভালোবাসা রুপান্তরিত হয় নিখাদ স্নেহে!

তোমার চলে যাওয়া এখনও শত চেষ্টাতেও মেনে নিতে পারি নি; পারি না।
অনুজের ভুলগুলো যেমন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে হেসে উড়িয়ে দেয় অগ্রজ,
তেমনি নিরাসক্ত দৃষ্টিতে তখন কি সবকিছুই ক্ষমা করে দেবো?
প্রাচীন বৃদ্ধের মত প্রতিদানের আশা না করেই ছায়া হয়ে থাকবো?

অবসরের বিলাসিতা পেলেই আজকাল কথাগুলো মনে হয়।
আর ভাবি, বুড়ো হওয়ার আগেই একটিবার যদি তোমার দেখা পেতাম!
যদি স্মৃতিপটে হালনাগাদ করে নিতে পারতাম পরিবর্তিত ছবিটুকু!

আরেকবার দেখা পাওয়ার সম্ভাবনাহীন তুমি আঠারোতেই স্থির থেকে যাও,
আর আমি বুড়িয়ে যাই প্রতিদিন একটু একটু করে...




মাইজদী, নোয়াখালী ৮ মে, ২০০৮

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৮ রাত ১০:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই মে, ২০০৮ রাত ১১:২২
রাতমজুর বলেছেন:
মুকুল ভাই, আমিও আঠারোতেই স্থির, বিগত নয় বছর ধরে।
০৮ ই মে, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন: খিকজ! ২৭ বছরের বুইড়া!!! :P

২. ০৮ ই মে, ২০০৮ রাত ১১:২৫
ইফতেখার ইনান বলেছেন: রাতমজুর ভাই, আঠারোতে মুকুল ভাইয়ের পরিচিত যিনি স্থির হইয়া আছেন তার লগে যোগাযোগ করা যায় কি না দেখেন। আপ্নের জন্যই ওয়েট করতাসে মে বি।

কবিতায় পেলাস।
০৮ ই মে, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: আপনাকে সতর্ক করা হৈলো! X(X((X((

০৮ ই মে, ২০০৮ রাত ১১:২৯

লেখক বলেছেন: তুমি তুমি তুমি...!!!???

খোলাসা কৈরা কও!:-*

৪. ০৮ ই মে, ২০০৮ রাত ১১:৩০
তানজিলা হক বলেছেন: নারে ভাই মেয়েদের ১৮ বছর বয়সের চেহেরা বেশি দিন থাকে না
০৮ ই মে, ২০০৮ রাত ১১:৩২

লেখক বলেছেন: না দেখলে ক্যাম্নে কমু!!! :(

৫. ০৮ ই মে, ২০০৮ রাত ১১:৩০
কুঙ্গ থাঙ বলেছেন:
আরেকবার দেখা পাওয়ার সম্ভাবনাহীন তুমি আঠারোতেই স্থির থেকে যাও,
আর আমি বুড়িয়ে যাই প্রতিদিন একটু একটু করে...
০৮ ই মে, ২০০৮ রাত ১১:৩২

লেখক বলেছেন: হু :(

০৮ ই মে, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: ক্যান মৈথু, বেশি খারাপ হৈছে না কি?

০৮ ই মে, ২০০৮ রাত ১১:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ এস্কিমো ভাই :)

৮. ০৮ ই মে, ২০০৮ রাত ১১:৩৪
রাতিফ বলেছেন: মুকুল ভাই, এতো আবেগী লাগলো লিখাটা যে ভাষায় প্রকাশ করতে পারছি না........অপূর্ব হয়েছে।


বেশ বড়ও হয়েছে কবিতাটা......।
০৮ ই মে, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: হু। আবেগতো ছিলোই!!!

বেশি বড় হয়ে গ্যালো না কি!!!

৯. ০৮ ই মে, ২০০৮ রাত ১১:৪০
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো...........
১৮ বছর বয়সটা দারুন।
আমি সুযোগ পেলেই সেই বয়সের বারান্দায় গিয়ে দাঁড়াই........যা দেখি তাই ভালো লাগে।আকাশ ,পাখী,নদী,ফুল......মানুষ।
কেউ কিছু ভোলে না মুকুল।সবাই ভুলে থাকার চেষ্টা করে।
খুব সুন্দর লিখছো।
শুভেচ্ছা নাও।
০৮ ই মে, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: কেউ কিছু ভোলে না...সবাই ভুলে থাকার চেষ্টা করে...

ভালো বলেছো সাজি'পু...

১০. ০৮ ই মে, ২০০৮ রাত ১১:৪১
মৈথুনানন্দ বলেছেন: দূরো মিঞা, তোমার মতো বাচ্চাবয়দের এখন খেলা করার বয়স, পাকামোর নয়।



জাস্ট বি হ্যাপি। বি কুল। কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। অতীতকে ভুলে নতুনকে সাদরে বরণ করে নাও।

ভিডিওটা মাত্তর পাঁচ সেকেন্ডের। নামিয়ে নিয়ে দেখো। আশা করি মুখে হাসি ফুটবে।
০৮ ই মে, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: ছি: ছি: ছি: (জিভে কামড় দিলাম) :`>

এইসব কি দ্যাও মৈথু!!!

১১. ০৮ ই মে, ২০০৮ রাত ১১:৪৮
প্রিয়তি বলেছেন: অসাধারন মুকুল ভাই। এমন দারুন কবিতা অনেকদিন পর পরলাম।

প্রিয়তে রাখছি।
০৮ ই মে, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে। কৃতজ্ঞতা প্রিয়তি। শুভেচ্ছা। :)

১২. ০৯ ই মে, ২০০৮ রাত ১২:০৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: চমৎকার!!!!!!!!!!!!! আপনার কবিতা পড়ে মনে হয় সেই বয়সে ফিরে গেলাম। যা দখি তাই সুন্দর!!
ভালো লাগলো
শুভ কামনা
০৯ ই মে, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। :)

ভালো থাকুন। শুভেচ্ছা।

১৩. ০৯ ই মে, ২০০৮ রাত ১২:২৩
সবাক বলেছেন: "প্রাচীন বৃদ্ধের মত"

অসাধারণ
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ সবাক। :)

১৪. ০৯ ই মে, ২০০৮ রাত ১২:৩০
ফারহান দাউদ বলেছেন: ১৮ বছর বয়স ভয়ংকর,সুকান্ত বলেছেন:)
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: ১৮ বছর বয়স সত্যিই ভয়ংকর। সুকান্ত আসলেই বস। অল্প বয়সে মারা গেলেন। বেঁচে থাকলে অসাধারণ আরো অনেক কিছু পেতাম...

০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ মাথু :)

১৬. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৩৯
রণদীপম বসু বলেছেন:
@অবসরের বিলাসিতা পেলেই আজকাল কথাগুলো মনে হয়।
আর ভাবি, বুড়ো হওয়ার আগেই একটিবার যদি তোমার দেখা পেতাম!
যদি স্মৃতিপটে হালনাগাদ করে নিতে পারতাম পরিবর্তিত ছবিটুকু!

আরেকবার দেখা পাওয়ার সম্ভাবনাহীন তুমি আঠারোতেই স্থির থেকে যাও,
আর আমি বুড়িয়ে যাই প্রতিদিন একটু একটু করে...


অতীতকে বর্তমানে আনলেই আঠারো আটাত্তর হয়ে যেতে পারে। তারচে' অতীত অতীতেই থাক তার আঠারোর মায়াবী আবেগের স্থিরতা নিয়ে।
..'কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে...' ।

ধন্যবাদ মুকুল। ভালো লাগলো।
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: অতীতকে বর্তমানে আনলেই আঠারো আটাত্তর হয়ে যেতে পারে। তারচে' অতীত অতীতেই থাক তার আঠারোর মায়াবী আবেগের স্থিরতা নিয়ে।
..'কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে...' ।


- - -
ভালো বলেছেন। তবু মাঝে মাঝে কষ্ট পেতে ভালোবাসি...
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রণদীপম দা। :)

১৭. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:২০
জামাল ভাস্কর বলেছেন: কবিতা ভালো লাগছে...তয় পড়তে পড়তে আপনেরে আসলেই আটাত্তরের বুড়া মনে হইতাছিলো...
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:২২

লেখক বলেছেন: এই মন্তব্যে নিরব থাকাটাই শ্রেয়! :P

১৮. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:২৬
মনিটর বলেছেন: সে-ই সূচিত্রা সেন, যারে দেখছিলাম পথে হলো দেরী সিনেমায়, তখন নাকি ১৮ ছিল বয়স। এখনো ১৮তেই আঁটকে আছে।
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: সেই জন্যেই বোধহয় সুচিত্রা সেন আর প্রকাশ্যে আসলেন না কখনো... আঠারোতেই আটকে থাকলেন...

১৯. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৩৫
হ্যারি সেলডন বলেছেন: উদ্ধার করে আনি রাক্ষসরাজ্য থেকে, পাওয়ার আনন্দে জড়িয়ে ধরে কষে চুমু খাই নরম ঠোঁট।




এই লাইনটা ভাল লেগেছে বেশি!! সেই নরম ঠোঁটে চুমু খাইতে চাই!!
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: আপনার আপন করে পাওয়া ঠোঁটে কষে চুমু খান। চুমু খাইতে খাইতে ঠোঁট ফোলাইয়া ফ্যালেন! জনগণের কিছু কওনের নাই! ;)

২০. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৩৯
হ্যারি সেলডন বলেছেন: হাহাহাহাহা............ঠোঁট ফোলাইয়া ফেলতে তো চাই!! কিন্তু ঠোঁট পামু কই @মুকুলভাই।
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: সত্যি সত্যি ঠোঁট ফোলাইবার নিয়্যত থাকলে কিন্তু আপনার ঘরণীর খবর আছে!!! শরমে আর মাইনষের সামনে আইবো না!!! :P

দ্যাশে আসলে আপনার পরিবারই ব্যবস্থা করবো। না হইলে যেখানে আছেন, সেখানে আল্লাহর নাম নিয়া এক্টা জোটাইয়া ফ্যালেন! ;)

২১. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৪৫
প্রচেত্য বলেছেন: দারুন হয়েছে
মনে গেথে গেল
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ প্রচেত্য দা। শুভেচ্ছা। :)

২২. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৪৫
হ্যারি সেলডন বলেছেন: হাহাহাহা..........মুকুলভাই, আমি যাস্ট ফাইজলামি করলাম। মাইন্ড ইট কইরেননা!
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: আমি ক্যান মাইন্ড করমু? এই আপনাদের নিজেদের বোঝাপড়ার ব্যাপার। বিবি রাজি থাকলে জনগণের কি? ;)

২৩. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৫০
হ্যারি সেলডন বলেছেন: হাহাহাহা.........আগে বিবি আসতে হবে তো, তারপরেই তো রাজির প্রশ্ন!! মা-বাপ যে কিছুই বুঝতে চায়না! তাদের নাতি-নাতনী নিয়ে একটু আনন্দ করবে সে শখটাও হয়না!!
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: আল্লাহ পাক সকল মা-বাবাকে সত্যিকারের বুঝ জ্ঞান দিক। সন্তানের চাহিদার দিকে সুক্ষ্ণ নজর দেবার শক্তি দিক। আমীন। :)

২৪. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৫১
কালপুরুষ বলেছেন: বোধটা সুন্দর, প্রকাশটা তার চাইতেও সুন্দর।
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ :)

০৯ ই মে, ২০০৮ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: শুইনা খুশ হুয়া :)

২৬. ০৯ ই মে, ২০০৮ বিকাল ৫:০৫
তৌফিক বিষাদ বলেছেন: এমন অবলীলায় কেমন করে অনেক সত্য বলেন। কবি সারল্যের এ কোন মাত্রা এমন সরল পদ্যে? ভালো লেগেছে। তবে পেটের কাছাকাছি অঞ্চলে পুরু চর্বির ভাঁজ জমা হবার আগে ইয়ে'টা সেরে ফেলুন।
০৯ ই মে, ২০০৮ রাত ৮:১৮

লেখক বলেছেন: আমি মানুষটাও সহজ সরল! ;)

আমিতো চেষ্টা করতেছি ভাইজান। চেষ্টার কোন ত্রুটি নাই! :P

২৭. ০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
জয়িতা বলেছেন: হুমমমমম।১৮ বছরের কন্যার প্রতি নজর দিয়ো না।গুণা হবে।

তবে কবিতাটা ফাটাফাটি।দুস্ত এত ভালো কেমনে লেখ?
০৯ ই মে, ২০০৮ রাত ৮:২৭

লেখক বলেছেন: ১৮ বছরের কন্যার দিকে দৃষ্টি দিলে গুণা হৈবো ক্যান? তারা তো প্রাপ্তবয়স্ক! ;)

লেখা তুমার ভালো লাগছে, তার লাইগা আমারও ভালো লাগতেছে। :)

২৮. ০৯ ই মে, ২০০৮ রাত ৯:২২
আশরাফ মাহমুদ বলেছেন: অনেকদিন পর আপনার দীর্ঘ একটা কবিতা পেলুম, বলার অপেক্ষা রাখে না এবারও অনবদ্য কবিতা।
০৯ ই মে, ২০০৮ রাত ১০:৪৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আশরাফ ভাই। :)
আপনার নিয়মিত প্রেরণাদায়ক মন্তব্য আমাকে সত্যিই উৎসাহ জোগায়। ভালো থাকবেন। শুভেচ্ছা।

২৯. ১১ ই মে, ২০০৮ দুপুর ১:৫৬
সবাক বলেছেন:
নাদিরা সুলতানা বলেছেন,
i want too young to be 40, but what u r? it seems u r above 40.
১১ ই মে, ২০০৮ রাত ৮:২৭

লেখক বলেছেন: নাদিরা সুলতানা কে? এখানে নাদিরা সুলতানা কৈথ্বেইকা আইলো!!! :-*

১৪ ই মে, ২০০৮ রাত ৯:৩৪

লেখক বলেছেন: থ্যাঙ্কু :)

৩১. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৭
অপ্‌সরা বলেছেন: অনেক সুন্দর হয়েছে কবিতাটা। আর অনেক অনেক ধন্যবাদ লিন্ক টা দেবার জন্য।
১২ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২০

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৩২. ২০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১১
'লেনিন' বলেছেন: কবিতাটি ভালো লাগলো... আমার তো ব্রায়ান এডামসের মতো মনে হয় I'll be 18 forever! :)
২০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: তাহলেতো ভালৈ। :)

 

মোট সময় লেগেছে ০.৯৮৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ