তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

চুম্বন ফিরিয়ে নিলে

১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪০

শেয়ারঃ
0 1 0

আমার ধুমপানের অভ্যাস ছিলো, একটু বেশিই ছিলো।
সিগারেটের প্যাকেটের গায়ে সংবিধিবদ্ধ সতর্কীকরণ পড়ে
ক্ষতিকর অভ্যাস হিসেবে মেনে নিলেও, ছাড়তে পারিনি।
তুমি বলেছিলে, ফুসফুস পোড়ানো যন্ত্রণাটা ছেড়ে দিতে;
বিনিময়ে দেবে হাজারো চুম্বন।
আমিও ভেবেছিলাম একটি সিগারেটের
বিকল্প হতে পারে একটি চুম্বন।

তাই একটি চুম্বনের জন্য ছুটে গিয়েছিলাম।
তোমার ঠোঁটের বাঁকা হাসিতে কোন সতর্কীকরণ বার্তা দেখিনি;
আমি নিশ্চিন্তে বিকল্প নেশায় মজে ছিলাম।

যখন তোমার কাছে যেতাম, মুখে থাকতো সুগন্ধী চকলেট;
পাছে তুমি টের পেয়ে যাও, অভ্যাসবশত: ভুল করে
এখনো দু’একটি টানা হয়ে যায়।

আমি সিগারেট ছেড়েই দিয়েছিলাম প্রায়;
পোড়া ফুসফুস ফিরে পাচ্ছিলো স্বাভাবিক ছন্দ।
তোমার চুম্বন কখনোই ফিরিয়ে নেবে না জেনে
স্বল্প সময়ে ফুসফুস পোড়ানোর বিচ্ছিরি নেশাটা কাটিয়ে উঠেছিলাম।

তখন কি জানতাম-
চুম্বন এক ভয়ংকর অগ্নি,
লকলকে শিখায় গ্রাস করে হৃদয়ের কোষগুচ্ছ;
ফিরিয়ে নিলে আত্মাসহ পোড়ায়!


- - -
মাইজদী, নোয়াখালী ১৯ জুন, ২০০৮

* লেখাটি একই সাথে আমার ব্লগে প্রকাশিত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ আশরাফ ভাই :)

আপনি নতুন কিছু লিখছেন? সময়ের অভাবে এখনো আপনার ব্লগে ঢু মারতে পারি নাই।

২. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪৩
রাতিফ বলেছেন: "তখন কি জানতাম-
চুম্বন এক ভয়ংকর অগ্নি,
লকলকে শিখায় গ্রাস করে হৃদয়ের কোষগুচ্ছ;
ফিরিয়ে নিলে আত্মাসহ পোড়ায়!"

দুর্দান্ত হইছে মুকুল ভাই...........।
১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ। সময় পাচ্ছি না। লোডশেডিং এর কারণে সময় দিতে পারছি কম। তোমার কবিতাগুলো পড়বো। :)

১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: কি হৈলো মানু?! ;)

৪. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪৫
নীল নিঃসঙ্গতা বলেছেন: তখন কি জানতাম-
চুম্বন এক ভয়ংকর অগ্নি,
লকলকে শিখায় গ্রাস করে হৃদয়ের কোষগুচ্ছ;
ফিরিয়ে নিলে আত্মাসহ পোড়ায়!

কি অদ্ভুত লেখনি? + + +
১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪৮

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা। :)

৫. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪৭
নাজিম উদদীন বলেছেন: তাজা জিনিস।

সিগারেট মিস করি, আশেপাশে সবাই ছেড়ে দিছে। কবিতা পড়ে মনে হল এক্ষুণি একটা টানলে মন্দ হত না ।
১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪৮

লেখক বলেছেন: আমি এইমাত্র একটা ধরাইলাম।

৬. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৫২
সবাক বলেছেন:
আমিতো আর আমার মাঝে নাই
উড়ে গেছি...বিড়িরও ধোঁয়ায়.........;)


সুনীল তার "যুবক যুবতীরা"- উপন্যাসে লিখেছিল " সিগারেট খাবো বলেই ভাত খেয়েছিলাম; সিগেরেট নাই জানলে ভাতই খেতাম না!!"

আর আপনি কি না কি সব আজেবাজে জিনিস পাওয়ার কথা চিন্তা করে এমন স্বাধের একটা জিনিস ছাড়তে প্রস্তুত !!;)
১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৫৪

লেখক বলেছেন: কয় কি?!! আমি এই ফালতু জিনিসটা ছাড়তে চাইইইই!! ;)

৭. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৫৪
চিকনমিয়া বলেছেন: হেই চুম্বন ভালানারে:)
মুকলা ভালা নি?:)
১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৫৭

লেখক বলেছেন: তুমি কি টেস্ট কইরা দেখছো না কি? ;)

আমি ভালোই!

৮. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৫৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: অসম্ভব ভালো লেগেছে.......
অসাধারণ লিখছেন।

ভালো থাকুন
শুভেচ্ছা রইলো।
১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চিটি। প্রাণিত হলাম। ভালো থাকবেন। শুভেচ্ছা। :)

৯. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৫৭
একজন ব্লগার বলেছেন: জটিল লাগলো কবিতাটা। বিশেষ করে শেষের লাইন কয়টা সত্যিই অসাধারন! এই ধাচেঁর লিখা আমি খুবই পছন্দ করি। আমার নিজের অনেক কবিতা এই ধাচেঁ লিখেছি। পত্রিকার পাতা ছাড়া এইসব কবিতা ইদানিং ব্লগে আর দেখা যায় না তেমন একটা।++++
২০ শে জুন, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ। প্রাণিত হলাম। ভালো থাকবেন। শুভেচ্ছা। :)

২০ শে জুন, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা। :)

১১. ২০ শে জুন, ২০০৮ রাত ১২:০৭
কাঙাল মামা বলেছেন: বেষহী জটিল হইছে মুকুল ভাই। ক্ষমতা থাকলে হাজারটা + নগদে দিয়া দিতাম
২০ শে জুন, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: কয় কি? এত পছন্দ করার কারণ? ;)

বুঝা গেলো এই অগ্নিতে অনেকেই পুড়েছে! :P

১২. ২০ শে জুন, ২০০৮ রাত ১২:০৮
মুজিব মেহদী বলেছেন: চুম্বনের অগ্নিতে পুড়লে কি কিছুতেই সারে না?
২০ শে জুন, ২০০৮ রাত ১২:১২

লেখক বলেছেন: মনে হয় সারে না!

২০ শে জুন, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা। :)

১৪. ২০ শে জুন, ২০০৮ রাত ১২:১৩
কালপুরুষ বলেছেন: এক কথায় চমৎকার! খুব ভাল লাগলো।
২০ শে জুন, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা। :)

১৫. ২০ শে জুন, ২০০৮ রাত ১২:২১
কাঙাল মামা বলেছেন: ভালা বুঝছেন ;) তয় আমারে কিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হয় নাই:)
২০ শে জুন, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: বুঝলাম, আপনি গুডি গুডি বয়! খাওয়ার মধ্যে খালি ঐটাই খান!

১৬. ২০ শে জুন, ২০০৮ রাত ১২:৪৩
নিসর্গ পথিক বলেছেন: খেক...খেক....খেকস...যা লিকচেন.....+
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: থ্যাঙ্কু

১৭. ২০ শে জুন, ২০০৮ রাত ১২:৪৭
হ্যারি সেলডন বলেছেন: হাহহা..........আমিও সেরকম চুম্বন চাই!!
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: কি আর করা! বয়সের দোষ!!! ;)

১৮. ২০ শে জুন, ২০০৮ রাত ১২:৫৪
মৈথুনানন্দ বলেছেন: হ! হরি ব্যাটা বিদেশ যায় - টাকি মাছে কিস চায়!! ;)
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: মহান হ্যারির অবমাননা করার জন্য মৈথুরে মৃদু বকে দেয়া হলো! ;)

২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: মৈথুর কমেন্টে মহান হ্যারির অবমাননা হয়েছে বলে তাকে সতর্ক করা হলো!

২০. ২০ শে জুন, ২০০৮ রাত ১২:৫৯
গোলাপি বলেছেন: "তখন কি জানতাম-
চুম্বন এক ভয়ংকর অগ্নি,
লকলকে শিখায় গ্রাস করে হৃদয়ের কোষগুচ্ছ;
ফিরিয়ে নিলে আত্মাসহ পোড়ায়!"


চমৎকার লিখেছেন!
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন। শুভেচ্ছা। :)

২১. ২০ শে জুন, ২০০৮ রাত ১:০০
মানুষ বলেছেন: চুম্বন কতোক্ষন স্থায়ি হইছিল?
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: ছোটে পোলাপাইনের কমেন্টের কি বাহার!!! বুঝঝি তোমারে শীঘ্রই বিবাহ দেয়া দরকার! ;)

২২. ২০ শে জুন, ২০০৮ রাত ১:০৭
হ্যারি সেলডন বলেছেন: চুম্বনের ৯৯টি সহজ উপায়, ১টা ফাও নামে বই লিখব একটা।
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: বোঝা গেলো, মহান হ্যারির এ লাইনে ব্যাপক অভিজ্ঞতা!!! সাগ্রহে অপেক্ষা করছি বইটার জন্য।

২৩. ২০ শে জুন, ২০০৮ রাত ১:০৯
রুধীণ বলেছেন:
ফিরিয়ে নিলে আত্মাসহ পোড়ায়!

এই পোড়া আত্মা আবার সজীব হউক এবং হইবে।

সিগারেটের সংক্রমনে ফুসফুস পুড়ে গেলে তা কিন্তু ভয়ংকর! :(
অভ্যাসটা ফিরে না আসে.....।

দারুণ হইছে মুকুল!
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রুধীণ!


"এই পোড়া আত্মা আবার সজীব হউক এবং হইবে।"

দারুণ শুভকামনা! :)

২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: খাইছে! পিচ্চি শামীমও দেখি এইগুলান পড়ে!!! সবগুলার বিয়ার বয়স হইয়া গ্যাছে! ;)

২৫. ২০ শে জুন, ২০০৮ রাত ১:৪৬
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: দুর্দান্ত লাগলো, মুকুল ভাই। অভিনন্দন


[ধূমপানের বদলে চুম্বন! এই শর্ত যে দেয়, তার শর্ত না মানাই ভালো! মানলে এই পরিণতিই হবে। একদিন চুম্বন ফিরিয়ে নিয়ে আত্নাসহ পুড়িয়ে দেবে।]
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: খাঁটি কথা! এমন শর্ত মানা যাবে না! ;)


কামাল ভাই, আমাকে নাম ধরে ডাকলে খুব খুশি হবো। ভালো থাকুন। শুভেচ্ছা।

২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: ঠিক কথা! ছোট মানুষের প্রবেশ নিষেধ এখানে!

২৭. ২০ শে জুন, ২০০৮ রাত ২:০১
উত্তরাধিকার বলেছেন:
বড় একজন মনীষী বলেছিলেন -

' The last puff of a Cigarette is better than the kiss of a sixteen years girl! '

আমরা ভাই অতি নগন্য লোক...:P

ওনাদের উপর কোন কথা বলা আমাদের একদম সাজে না...
;)
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: আমি এক্মত না। সিগারেট এক্টা ফালতু জিনিস। ;)

২৮. ২০ শে জুন, ২০০৮ রাত ২:০৭
তানজু রাহমান বলেছেন: জটিল মানে জটিল! চূড়ান্ত জটিল জিনিস লিখসেনরে ভাই!
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: আপনাকে জটিল থ্যাঙ্কু! :) :) :)

২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: থ্যাঙ্কু। :) :) :)

৩০. ২০ শে জুন, ২০০৮ রাত ২:২৪
শান্তনু সুমন বলেছেন:
ছি: ছি: নাউযুবিল্লাহ!!

ছুমাছুমি কি বালা জিনিস নি?
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: ছোটদের এইসব পড়া বারণ!! যাও বৎস ঘুমাও গিয়ে! :|

৩১. ২০ শে জুন, ২০০৮ রাত ২:৩০
তামিম ইরফান বলেছেন: কোবতে ফাটাফাটি হইছে:)

তয় বান্ধবীর চুম্বনের চেয়ে সিগ্রটের চুম্বন আমার বেশী প্রিয়:)
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: ছি: ছি: তুমি কত খারাপ!!! সিগারেট খুব খারাপ জিনিস! :P

৩২. ২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
মাহমুদুল হক ফয়েজ বলেছেন:

মুকুল ভালো লাগলো
আমিতো মোটেই ধুমপান করিনা.. আমার পাওনা কত...হাহ্ হাহ্‌ হাহ্

+++++
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: ধুমপান করেন না বলে কি সবধরনের খাওয়া দাওয়া বন্ধ থাকে না কি? ;)

হাহ্ হাহ্ হাহ্! B-)

৩৩. ২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
রেটিং বলেছেন: ইসশিরে, পোলাপান খারাপ হইয়া গেছে, দিনে রাইতে খালি চুমাচুমির চিন্তা, হগ্গলডির বিয়া করন দরকার ;)
২০ শে জুন, ২০০৮ রাত ৮:০৫

লেখক বলেছেন: আপনেতো মনে হয় জীবিত না- মৃত! ;)

৩৪. ২০ শে জুন, ২০০৮ রাত ৮:৪৭
আরিফুর রহমান বলেছেন: চুম্বন এক ভয়ংকর অগ্নি,
লকলকে শিখায় গ্রাস করে হৃদয়ের অলিন্দ নিলয়...

অসাধারন!
২০ শে জুন, ২০০৮ রাত ৮:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ আরিফ ভাই। আমি অবশ্য "অলিন্দ নিলয়" শব্দদ্বয় ব্যবহার করিনি। কেন জানি "কোষগুচ্ছ" শব্দটি ব্যবহার করতে মন চাইলো! ;)

পড়ার জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা। :)

৩৫. ২১ শে জুন, ২০০৮ রাত ১:৩৩
অরুনাভ বলেছেন: সুন্দর কবিতা.......

তয় চুমা-চুম্মা সবই অসাধারন.....ঠোটে লাইগা আছে তয় কইলজা ছিড়া গেছে....
২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: এই কারণেই আপনি বিয়ার নাম নিতেছেন না?!! ;)

ভুইলা যান ভাইজান। নতুন কইরা শুরু করেন। নিজে ভালো থাকাটাই আসল!

৩৬. ২১ শে জুন, ২০০৮ সকাল ১০:২৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: কবিতা খুব ভালো হয়েছে.........শেষ প্যারাটা দারুণ।
কেমন আছো মুকুল?
শুভেচ্ছা নিও................

২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ সাজি'পু। :)

আমি ভালোই আছি। দুলাভাই সুস্থ্য হওয়ার পথে। সব মিলিয়ে তাই ভালোই লাগছে :)

৩৭. ২১ শে জুন, ২০০৮ বিকাল ৫:২০
হাবীব ইমন বলেছেন: আত্মোপলব্ধি ভালো আসছে কবিতায় . . . শুনলাম কবিতা ৎসব নোয়াখালীতে।
কেমন আয়োজন প্রস্তুতি চলছে ...
২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: কবিতা উৎসব সম্পর্কে আমি বিস্তারিত কিছু জানিনা। আমাকে জানানো হয় নাই। শুধু জানি, বিষাদ প্রকাশনার দায়িত্ব পেয়েছে।

৩৮. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩০
প্রাকৃত বলেছেন: ***তখন কি জানতাম-
চুম্বন এক ভয়ংকর অগ্নি,
লকলকে শিখায় গ্রাস করে হৃদয়ের কোষগুচ্ছ;
ফিরিয়ে নিলে আত্মাসহ পোড়ায়!***

হুমম না জানলে এমনই হয়।

আমি জানি তাই দূরে থাকি:)++++++
২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: আগে জানলেন ক্যাম্নে?!! অভিজ্ঞতা আছে সামান্য?! ;)

৩৯. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩১
কাল্‌বেলা বলেছেন:
কিন্তু ফিরিয়ে নিল কেন? কেন? কেন?

ঝাতি ঝানতে ছায়.........
২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: ঝাতি ঝেনে কি লাভ?! কুনু ফায়দা নাই! :|

২২ শে জুন, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ :)

২২ শে জুন, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: এত ঘটনা থাকতে আপনি শোক করেন বিড়ি নিয়া!!! :|

৪২. ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৫৫
রাতিফ বলেছেন: মুকুল ভাই, ছোট্ট একটা গল্প লিখেছি.........সময় পেলে কষ্ট করে পড়ে

আসার আমন্ত্রণ জানালাম.............গল্পের নাম: "আজ শফিকের

জন্মদিন"


ভালো থাকুন।
২৩ শে জুন, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন: সময় নিয়ে অবশ্যই পড়বো রাতিফ। :)

৪৩. ২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৫
জয়িতা বলেছেন: মানুষ বলেছেন: চুম্বন কতোক্ষন স্থায়ি হইছিল?
২৭ শে জুন, ২০০৮ রাত ১০:২৪

লেখক বলেছেন: নাহ! পুলাপাইন খুব খারাপ হৈয়া যাইতাছে! ;)

 

মোট সময় লেগেছে ১.০৬২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ