এমন বৃষ্টি ঝরা দিনে
০২ রা জুলাই, ২০০৮ রাত ৮:০৪
বৃষ্টি না পেলে শস্যের প্রাণ জেগে ওঠে না সুপ্ত বীজ থেকে,
হবে না নতুন জলে পোনা মাছের ছোটাছুটি।
বৃষ্টি না পেলে ময়লা ধুয়ে যাবে না,
শহর দিনে দিনে চলে যাবে নোংরা আবর্জনার দখলে।
বৃষ্টি না ঝরলে জমিন ফেটে চৌচির হবে
শুকনো মাঠে শকুনও ঠাঁই পাবে না।
বৃষ্টি না হলে ধূলি কনায় ভরে যাবে আকাশের নীল
মিটি মিটি তারা দেখবো না আর।
বৃষ্টি না হলে পাখির লাশ পড়ে থাকবে মরা গাছের ডালে
লজ্জাবতী চিরস্থায়ীভাবে গুটিয়ে নেবে সকল পাতা।
বৃষ্টি না হলে কচু পাতায় জমে থাকা সুন্দর দেখা হবে না,
হবে না ভরা পুকুরে ডুবসাঁতার।
বৃষ্টি সবাইকেই কিছু না কিছু দেয়,
কখনো অকস্মাৎ মনে করিয়ে দেয় ভুলে থাকা স্মৃতি।
মনে করতে বাধ্য হই, এমনি এক দিনে শেষবার দ্যাখা হয়েছিলো;
এমন বৃষ্টি ঝরা দিনে অনেক অভিমান বুকে বাজে।
- - -
মাইজদী, নোয়াখালী
২ জুলাই, ২০০৮
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।
লেখক বলেছেন: হু ম ম... নস্টালজিক! ![]()
লেখক বলেছেন: গুলাবী অধ্যাপক বেশি বেশি বলছো! ![]()
রাঙা মীয়া বলেছেন:
চমৎকার হয়েছে
লেখক বলেছেন: ধন্যবাদ রাঙা মীয়া ![]()
লেখক বলেছেন: কয় কি!!! আমার মত সহজ সরল বঙ্গ ভাষায় এ ব্লগে কেউ লেখে না কি??!! ![]()
লেখক বলেছেন: আহা! বৃষ্টি ঝরতেই থাকুক... বৃষ্টি বন্ধ না হোক... ভাসায়া নিয়া যাক... ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন। শুভেচ্ছা। ![]()
লেখক বলেছেন: চিকনাই বুঝলো দূঃখটা! একই পথের পথিক আমরা! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ। আশা করি ভালো আছো। শুভেচ্ছা। ![]()
লেখক বলেছেন: কথা সত্য। মাথা পুরা আউলাইয়া যায় বৃষ্টি দ্যাখলে!
ফয়সল নোই বলেছেন:
আরে ভাই,আপনার লেখার কথা বলেছি?বলেছি বৃষ্টি গেছে মাথার উপর দিয়েলেখক বলেছেন: সাংবাদিকরা কথার মারপ্যাচ ভালোই জানে! ![]()
বৃষ্টিও বুঝি দূর্বোধ্য হয়! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
লেখা এখন আসতে চায় না! ![]()
আমি মনে হয় আর লিখতে পারবো না! ![]()
ফয়সল নোই বলেছেন:
ওহ,বৃষ্টি দুর্বোধ্য হয় না না?আমি ভুল করে এমোদিন ভাবতাম,বৃষ্টি দুর্বোধ্য হয়। বৃষ্টি সাংবাদিকতা করে এবং কথা ঘোরায় এটাও জানলাম। অনেক ধন্যবাদ।লেখক বলেছেন: যাক, এটাও জানলাম বৃষ্টি এক্টা মেয়ে! ![]()
ফয়সল নোই বলেছেন:
এমোদিন=এতোদিন
আরিফুর রহমান বলেছেন:
হুমম.. তা এই বৃষ্টিটা কে? জাতির মনে প্রশ্নের উদয়!
লেখক বলেছেন: হু ম ম... কবি বোধহয় এখানে বৃষ্টি নামের মিষ্টি মেয়ের কথাই বলতে চেয়েছেন! কবিকে জিজ্ঞেস করে দেখতে হবে! ![]()
লেখক বলেছেন: হু ম ম... বৃষ্টি নামের মেয়েটা এমনই... খালি উদাস করে! ![]()
লেখক বলেছেন: শুধু আজকাল?! অনেককাল আগ থেকেই তো নস্টালজিক হয়ে আছি! ![]()
নিবেদীতা বলেছেন:
বৃষ্টি সবাইকেই কিছু না কিছু দেয়,কখনো অকস্মাৎ মনে করিয়ে দেয় ভুলে থাকা স্মৃতি।
মনে করতে বাধ্য হই, এমনি এক দিনে শেষবার দ্যাখা হয়েছিলো;
এমন বৃষ্টি ঝরা দিনে অনেক অভিমান বুকে বাজে।
দীর্ঘশ্বাস....
+++++
লেখক বলেছেন: হু ম ম... দীর্ঘশ্বাস... ![]()
বিভীষিকা বলেছেন:
অনেক ভাল লাগল....শুভেচ্ছা থাকল...++++
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ![]()
এটা কি আপনার আসল ছবি নাকি? ভালৈছে। ![]()
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব সুন্দর মুকুল............।বৃষ্টি মানেই স্মৃতির ঝরানো বকুল।
বৃষ্টি মানেই নীরব অভিমান............।
ভালো থেকো।
অনেক ভালো।
শুভেচ্ছা অনেক।
লেখক বলেছেন: তোমাকে এ কয়েকদিন খুব মিস করেছি। ভালো থেকো। খুব ভালো। ![]()
লেখক বলেছেন: জাতি জাইনা কোন ফায়দা নাই! যার যার বোঝা তার তার কাছে। ![]()
লেখা পড়লে অবশ্য এম্নিতেই বোঝা যায়! ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
মুকুল ভাই, একটা কথা জিজ্ঞেস করি।লেখক বলেছেন: আমার নামে এই অপপ্রচার কে করতেছে?!! এই কে আছিস, অপপ্রচারকারীরে বাইন্ধা আন! ![]()
আমি এখনো মরি নাই! ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
আধমরা তো হয়েছেন। বিয়ে করলে মানুষ আধমরা হয়। আপনার কি কোন কবিতার বই বের হয়েছে এ যাবত?
লেখক বলেছেন: আরে না। আমি বাইর করমু কবিতা বই? শরমের ব্যাপার!
অবশ্য ঢাকার এক প্রকাশক বন্ধু ঠেলতেছে আগামী বইমেলায় বের করার জন্য। ভাবতেছি সেটা উচিৎ হবে কিনা! এই মানের কবিতা দিয়ে বই বের করে লোক হাসাহাসির বন্দোবস্ত করাটা উচিৎ হবে কিনা!
আশরাফ মাহমুদ বলেছেন:
বের করে ফেলুন। দারুণ লেখেন আপনি। দেবদারু ও দারুণ লিখতো, আর আসে না। আমি বাংলাদেশে থাকলে এতদিনে বই বের করে দশে ভাসিয়ে দিতাম।
লেখক বলেছেন: হা হা হা। মজার কথা বলছেন! ![]()
দেখি, বই বের করে দেশ ভাসিয়ে দিতে পারি কিনা! 
রেটিং বলেছেন:
আকাশের নীলকে ধুলো দিয়ে ঢাকা যাবে না *****
লেখক বলেছেন: ধন্যবাদ রেটিং। ![]()
একরামুল হক শামীম বলেছেন:
দিনের বৃষ্টির চেয়ে রাতের বৃষ্টি আমার কাছে ভালো লাগে বেশি। কবিতা দারুন ভালো লেগেছে।
লেখক বলেছেন: রাতের বৃষ্টির ঘুমানোর জন্য উত্তম! ![]()
উত্তরাধিকার বলেছেন:
খুব মিষ্টি হয়েছে কবিতাটি!হুম্ম! একটু বিষাদ মাখা হয়েছে বটে;
তবে - দুঃখের স্মৃতিই আমাদের মিষ্টি সুখের কথা মনে করিয়ে দেয়।
অবিরাম বৃষ্টি চাই সবসময়
সতেজ জীবনের জন্য~
লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয় উত্তরাধিকার ভাই। ![]()
হু ম ম
অবিরাম বৃষ্টি চাই সবসময়
সতেজ জীবনের জন্য~
মুক্লা,
আমি আশরাফের সাথে একমত। তোমার কবিতারা কেন জানি আজকাল বেশি বেশি নস্টালজিক হয়ে যাচ্ছে......কাকে জানি খালি মিস করতেসে।
লেখক বলেছেন: হু ম ম ![]()
লেখক বলেছেন: আসছে মেলায় কবিতার বই! বাপ্রে! 
কাঙাল মামা বলেছেন:
মনে করতে বাধ্য হই, এমনি এক দিনে শেষবার দ্যাখা হয়েছিলো;এমন বৃষ্টি ঝরা দিনে অনেক অভিমান বুকে বাজে।
আর অভিমান কইরা লাভ কি?
মন খারাপ পোস্টে জোর কইরা পিলাচাইলাম
লেখক বলেছেন: অভিমান নিয়ে দিন কেটে যায়
অভিমান কেন অকারণে
অভিমান কারো ওপরে নয়- নিজের সাথে ![]()
মিটি মিটি তারা দেখবো না আর।
বৃষ্টি না হলে পাখির লাশ পড়ে থাকবে মরা গাছের ডালে
লজ্জাবতী চিরস্থায়ীভাবে গুটিয়ে নেবে সকল পাতা।
বৃষ্টি না হলে কচু পাতায় জমে থাকা সুন্দর দেখা হবে না,
হবে না ভরা পুকুরে ডুবসাঁতার।....এইটুকু বেশি ভালো।
লেখক বলেছেন: ধন্যবাদ কবি। পড়ার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন। শুভেচ্ছা। ![]()
লেখক বলেছেন: আহা! বাতাসের লগে মেগের রেশারেশি...
পড়ার জন্য ধন্যবাদ বেবি রহমান। ![]()
চিটি (হামিদা আখতার) বলেছেন:
কখনো অকস্মাৎ মনে করিয়ে দেয় ভুলে থাকা স্মৃতি..........হুমমভালো লাগলো
শুভেচ্ছা অনেক
লেখক বলেছেন: ধন্যবাদ চিটি। ভালো থাকবেন। শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ। আশা করি রাতে দেখবো। ![]()



















অনেক ভালো লাগলো কবিতাটা ........
ছবিটাও অসাধারন ...............