তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

ভালোবাসা কৃষিকাজের মত সোজা নয়

১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৯

শেয়ারঃ
0 0 0

আমি জানতাম না, ভালোবাসা কৃষিকাজের মত সোজা নয়;
ভালোবাসা এক আগ্রাসী যুদ্ধ -
তাতে যুদ্ধনীতি আছে, কূটনীতি আছে।
অভিজ্ঞ সমরবিদের মত পরিকল্পনা সাজাতে হয়
গবেষণা করে বের করতে হয় প্রতিপক্ষের দূর্বলতা,
সামান্য অন্যমনস্কতায় একটু এদিক ওদিক হলেই
দূর্ভেদ্য দূর্গ উড়ে যেতে পারে কামানের গোলায়।
ভালোবাসা টেকাতে হলে আবিস্কার করতে হয় নিত্য নতুন মারণাস্ত্র,
প্রতিপক্ষের চেয়ে কম বিধ্বংসী হলে ময়দানে নামার
আগেই পরাজিত হতে হয় স্নায়ু যুদ্ধে।

অথচ আমি কি না ভেবেছিলাম-
শ্রম ঘাম দিয়ে বীজ বুনলে,
সময় সময় আগাছা নিড়িয়ে দিলে,
মাটির রঙ বুঝে হাট থেকে সার কিনে দিলে অথবা
আরো ভালো হয় জৈব সার দিলে শস্যক্ষেতে
এবং কয়েকবার করে সেচ দিলেই ফসল ফলবে সোনারঙা!

আমি শালার আজন্ম চাষা,
আজও সৈনিক হলাম না!



১৬ জুলাই, ২০০৮

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাসাহিত্যbangla poem ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৪

লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু :) :)

২. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর শিরোনামের সুন্দর কবিতা।
ভালোবাসা আবার খুব কঠিন ও নয়............
এই কথাও বলবে একদিন......তেমন সময় এলে।:)
অনেক ভালো থেকো।
শুভেচ্ছা নিও।
১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৬

লেখক বলেছেন: নারে বইন। ভালোবাসা আসলেই খুব কঠিন জিনিস! ;)

১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৯

লেখক বলেছেন: থ্যাঙ্কু :)

১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৯

লেখক বলেছেন: এখন জাইনা ফায়দা কি? চুপিচুপি করেন নিশ্চয়ই! ;)

৫. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান আমার দাদাও হালচাষ করতেন। তাই আমি না দেখে বিয়ে করছিলাম যাহাতে ভালোবাসার জঞ্জাল পুহাতে না হয়।

ভালোবাসা জবর জটির সমস্যা ভালোবাসার জনকে কোনো মতে সন্তুষ্ট করা যায়না। খালি আরো চায়।
১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪০

লেখক বলেছেন: না দেইখা করন খারাপ না! একটা রহস্য থাকে!

৬. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪০
অক্ষর বলেছেন: ভালো পাইলাম

আপনি নাকি ব্যান খাইছিলেন, পোস্ট ডিলিটের সাথে আপনিও নাই হইয়া গেলেন যে???
১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪২

লেখক বলেছেন: আরে না। ব্যান খাওয়ার মত কিছু কি করছিলাম না কি? পোস্ট মুইছা ফেলছে ওরা। তারপর আমি অফিস থেইকা বাইরে চইলা আসছিলাম। আড্ডা দিয়া বাড়ীতে ফিরার পর যথারীতি লোডশেডিং! :( তাই ব্লগে আসতে দেরি হৈছে।

৭. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কিছু হলে সব দুশ তাদের আমারা না। হাহাহাহা

আজ কাল খুবই অসাধারণ কবিতা লিখছেন কারণটা কি??

বাগুরে বাঘ আটকেছে নাকি ;)
১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: শরম দিয়েন না বস। আমার চাইতে হাজার গুণ ভালো কবিতা লেখে এরকম অনেকে আছে ব্লগে। আমি সাধারণ একজন লোক। :)

১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৪

লেখক বলেছেন: হ :(

৯. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৬
রাতিফ বলেছেন: দারুন কবিতা মুকুল ভাই।


আজকের দিনে সৈনিক না হইতে পারলে ভালোবাসায় দাম নাই:(


ভালো থাকেন।
১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন: আরে মিয়া, তুমি মন খারাপ করো ক্যান? তুমি তো ভালো আছো। সফল সৈনিক। ;)

১০. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালাবাসার কারণে লোকজন কাল্লা কাটে কিন্তু ভালাবাসায় জিততে হল যে যোদ্ধা হতে হয় আমি প্রথম আপনার কবিতায় পড়লাম। এখন আসল কথা আপনে বলেন।

আমি সবার কবিতা পড়ে মন্তব্য করিনা। কিন্তু আপনার কবিতায় মন্তব্য না করে পারিনা।
আমরা সবাই বিশিষ্ট। কথাখান হাচা না মিচা?
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: আমরা সবাই বিশিষ্ট - একমত। :)

সবারই কোন না কোন গুণ আছে। সম্ভাবনা আছে। :)

কবিতা পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আব্দুলহাক ভাই। :)

১১. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৯
আশরাফ মাহমুদ বলেছেন: দেখলেন কত সুন্দর একটা কবিতা লিখে ফেললেন...... একটু বিরতি নিয়ে লিখলেই হয়। :) প্রিয়তে ।
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:০১

লেখক বলেছেন: আসলে লেখার সাথে মনে হয় বিরতির সম্পর্ক কম। আসলে এম্নিতেই আসে! :) :)

প্রিয়তে নেয়ার জন্য কৃতজ্ঞতা। :)

১২. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:০১
মানুষ বলেছেন: ওপাড়ায় পড়ে এসেছি। আবারও প্লাসাইলাম।
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:০৩

লেখক বলেছেন: এইপাড়ায় না পড়লেও চলতো! এক জায়গায় পড়লেই হলো। তাতে করে সময় সেভ হয়। :)

প্লাসানোর জন্য কৃতজ্ঞতা। :)

১৩. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:০২
নীল নিঃসঙ্গতা বলেছেন: অনেক সুন্দর কবিতা......শুভেচ্ছা তোমাকে!

Click This Link
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

১৪. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:০৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বলেছিলাম না কোনো একদিন অনেক বড় কবি হবেন ;)

লেখতে থাকেন স্বপ্ন বাস্তব হবে কোনোএকদিন। দোয়া এবং শুভকামনা রইল। আঞ্চলিক ভাষারটা এক্কেবারে অসাধারণ। আমি ভয়ে দেয়নি। আমি আমার আঞ্চলিক ভাষা উপন্যাস একটা লিখেছি।

ভাই হাসতে হাসতে কাশি উঠে। সবগুলো আমার মত ঢং। এক ঘটনা বলি, দু বন্ধু রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল, একজন গাছ ছোলাতে আরম্ভ করে বলল, বাকল দেখতে দারচিনির মত মনে হয় তাইনা? তারপরত বুঝতে পারছেন।
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন: ব্লগে উপন্যাস দেয়াটা সমস্যাই। বড় লেখা পড়ার ধৈর্য্য, সময় ব্লগারদের কম। আপনার লেখাটা বরঞ্চ পিডিএফ করে ফেলতে পারেন।তাতে করে একসাথে একটানে পড়ে ফেলা যাবে। :)

১৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাস্কর ভাই :)

১৬. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৯
ফয়সল নোই বলেছেন: গোপনে প্রকাশ্যে সব ভাবেই কৃষিকাজ করি।:)
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:২০

লেখক বলেছেন: আপনার ভাগ্যে ঈর্ষাণ্বিত! ;)

অভিনন্দন! শুভকামনা রইলো। সফল হোন। :)

১৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ :) :)

১৮. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৩
শফিউল আলম ইমন বলেছেন: ওরে বাপস। চমৎকার লিখেছেন।
কেমন আছেন??
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ। ভালোই ছিলাম। সচল ব্যানের ব্যাপারে চিন্তায় আছি। ঘটনা সত্যি হলে খুবই দূ:খজনক!

১৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

২০. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:০৮
চিকনমিয়া বলেছেন: ওরেরেরের!!!!!!!!! এইডাতো ভালাই হইচে:)
তয় পুরা বুজি নাই:(
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: চিকন মিয়া পুরা বুঝে নাই। এই দূ:খ কই রাখি! :(

২১. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:১১
প্রশ্নোত্তর বলেছেন:


কৃষিকাজ সোজা কে কইসে? টাইটেলে মাইনাস, কোবতেতে প্লাস।
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: হে হে হে। ;)

কোন কাজই আসলে সোজা না।

২২. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:২১
ফারহান দাউদ বলেছেন: এতদিনে বুঝলাম আমার কিসু হইল না ক্যান,আমি শালার আজন্ম চাষা:(
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন: কি আর করা! আম্রা তো চেষ্টা কর্তেছি! :( :(

২৩. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:৩৪
শফিকুল বলেছেন: আসলেই সহজ না, সহজে পাওয়াও যায়না।
আপনাকে ++++++।
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা। :)

২৪. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৪
রাতিফ বলেছেন: :)তারপরেও মুকুল ভাই বলা যায় না, সৈনিকের কবে হাত পা ভাইঙ্গা যায় গা-সেই চিন্তাতেই সব সময় অস্থির থাকি।:(
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: পরাজয়ে ডরে না বীর! ;)

চিন্তা কইরোনা। বুকে বল রাখো। :)

২৫. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৩
কাঙাল মামা বলেছেন: ওরেএএএএএএ....শেষ ২ লাইনে ব্যাপক চমক।

জটিলঝঝঝঝঝঝ.....

পরের কবিতার অপেক্ষায়....
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:০০

লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু :)

২৬. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৫২
আসিফ আহমেদ বলেছেন: আমি শালার আজন্ম চাষা,
আজও সৈনিক হলাম না!

চাষাও তো হইতে পারলাম না :(
সেটা হতে পারলেও একটু শান্তি পাইতাম।
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:০১

লেখক বলেছেন: তাইলে কি হইছেন? ঝাইড়া কাশেন ভাই। এখনো কি এক্লা না কি? ;)

২৭. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৮:২১
নাহরিন জফির বলেছেন: ভাল লাগল।:)

ভাল থাকবেন।
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:০২

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন। শুভেচ্ছা। :)

১৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ রেটিং ভাই :)

২৯. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৩৫
নিয়ন আলোয় বাউল বলেছেন: কৃষক কিম্বা মটির মত সুন্দর
১৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

৩০. ১৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৩৬
প্রাকৃত বলেছেন: ইহা একটি দুর্দান্ত জটিল কাব্য।ভাল লাগলো খুব!

উহু!এখনকার যে পরিস্থিতি সৈনিক হতেই হবে ভাইয়া!
১৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ প্রাকৃত। :)

সৈনিক হওনের বয়স শেষ হৈয়া যাইতেছে! :(

৩১. ১৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১২
আসিফ আহমেদ বলেছেন: মুকুল ভাই একবেরা পিউর অর্থে চাষা আর সৈনিক বুঝিয়েছিলাম কমেন্টে... প্রথমটা এখনও হতে ইচ্ছা করে, জানি পারবোনা হয়তো।
আবশ্য আপনার উত্তরে টার্ন টা ধরতে পারলাম। না রে ভাই ঝেড়ে কাশার কিছু নেই। এক্লা নেই অনেকদিন। :)
১৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: তাইলে তো আপ্নে জীবিত সৈনিক। শুভকামনা। :)

৩২. ১৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৯
সবাক বলেছেন: অনেক দেরী হয়ে গেলো :(

আপনার কবিতার বিষয়বস্তু বারবরই সুন্দর।
১৮ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৮

লেখক বলেছেন: দেরি হলে অসুবিধা নাই। পড়ার জন্য ধন্যবাদ সুমন। :)

১৮ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৯

লেখক বলেছেন: মানুষটাও তো জীবন্ত! ;)

ধন্যবাদ পড়ার জন্য। :)

৩৪. ১৯ শে জুলাই, ২০০৮ ভোর ৫:০৯
উত্তরাধিকার বলেছেন:
হুম্‌ম !
ভালবাসা - ভাল নয় !
:)

সংশপ্তকের নাড়িতে নারীর জন্য
কোন টান অনুভূত হয় না আজকাল ;
মাটির সৈনিক তাই মাটিকেই ভালবেসে
ফসলের ঢেউ এ খুঁজে নেয় তার
ঘাম ঝরানো বিজয়ের সফল গাঁথা !


অনাবিল শুভেচ্ছা জানাই।
২০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫১

লেখক বলেছেন: অসাধারণ লাইনগুলো উপহার দেয়ার জন্য প্রিয় উত্তরাধিকারের প্রতি কৃতজ্ঞতা...

ভালো থাকবেন কবি। শুভেচ্ছা। :)

৩৫. ১৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৬
রাহামনি বৃষ্টি বলেছেন: ভাইয়া
নতুন একটা কবিতা দিয়েছি।
২০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫২

লেখক বলেছেন: পড়তে যাবো নিশ্চয়ই :)

৩৬. ২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:১১
হাবীব ইমন বলেছেন: আমি শালার আজন্ম চাষা,
আজও সৈনিক হলাম না!

ভালো লাগলো। ভীষণ।
২০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন। আছো ক্যামোন? নতুন লেখা দিয়েছো? পড়তে আসছি তোমার ব্লগে...

৩৭. ২০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৬
ফকির ইলিয়াস বলেছেন: চাষীরাই বড় সৈনিক। লাঙল , জোয়াল ই এই মৃত্তিকায় বড় অস্ত্র ।
২০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫৭

লেখক বলেছেন: লাঙল , জোয়াল ই এই মৃত্তিকায় বড় অস্ত্...

ধন্যবাদ কবি :)

৩৮. ২০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫০
অরুনাভ বলেছেন: "ভালোবাসা কৃষিকাজের মত সোজা নয়"......... কেন মুকুল ভাই আংগুর ফল কি টক? মজা করলাম মাইন্ড কইরেন না........

কবিতা জোস হইছে........
২০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন: হু ম ম। আঙুর আমি জীবনেও খাইতে পারি নাই! :(

২০ শে জুলাই, ২০০৮ রাত ১১:১৫

লেখক বলেছেন: কি আর করা, আমিতো চেষ্টা কর্তেছি! আমার চেষ্টার কোন ত্রুটি নাই! :(

৪০. ২১ শে জুলাই, ২০০৮ ভোর ৬:১৯
রেটিং বলেছেন: আম্রকাননে মুকুলের নয়া ফুল ফুটে নাই :(
২২ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: হু ম ম :(

২২ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনী ;)

৪২. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৪৬
বিপ্র বলেছেন: মুকুল ভাই,
এক কথায় অ-সা-ধা-র-ন!

আপনার বাম্পার ফলনের অপেক্ষায় ;)
২৩ শে জুলাই, ২০০৮ রাত ৮:২৬

লেখক বলেছেন: বিপ্র ভাই, ধন্যবাদ।

আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলে গেছি। জানাবো মনে করে রাখলেও শেষ মুহুর্তে কেন জানি ভুলে গেলাম। যাই হোক, দেরিতে হলেও শুভেচ্ছা জানালাম। ভালো থাকবেন। :)

৪৩. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৭
চাঙ্কু বলেছেন: আমি শালার আজন্ম চাষা,
আজও সৈনিক হলাম না!

দূর, চাষাও হইলাম না, সৈনিকও হইলাম না ।
তাইলে হইলাম কি ? কইতে পারি না :(

মুকুলদা, আন্নে ভালা আছেন নি ??:P
২৩ শে জুলাই, ২০০৮ রাত ৮:২৪

লেখক বলেছেন: জ্বী ভালো আছি। আপনাকে তো ঠিক চিনলাম না! আপনার আগের নিকটা দয়া করে বলবেন কি? ;)

২৩ শে জুলাই, ২০০৮ রাত ৮:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ কৃষক :)

৪৫. ২৩ শে জুলাই, ২০০৮ ভোর ৪:৫০
চিটি (হামিদা রহমান) বলেছেন: চমৎকার কবিতা!!

ভালো লাগলো হে কবি।

শুভেচ্ছা রেখে গেলাম।
২৩ শে জুলাই, ২০০৮ রাত ৮:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ চিটি আপা :)

২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: থেঙ্কু :) :) :)

৪৭. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:২৮
মানব মানিক বলেছেন: মুকুল দা
অনেক দেরী হয়ে গেল।
ভালো লাগলো খুব। অসাধারণ ।

কারো কারো জন্য সৈনিক হওয়ার চেয়ে সবার জন্য চাষা হওয়াটা আরো বড় সুখের , সেখানে শান্তি থাকে ......

ভালো থাকবেন
২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ মানিক ভাই। :)

ভালো থাকবেন। শুভেচ্ছা।

৪৮. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৪
চাঙ্কু বলেছেন: সবার মত,আপনিও জিগাইলেন আমার আগের নিকটা কি ??আফসুস :(
আমার এইটাই একমাত্র এবং শেষমাত্র নিক X(( ।
২৫ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩৭

লেখক বলেছেন: খুব আন্তরিকভাবে মন্তব্য করলেন, তাই ভাবলাম হয়তো ব্লগের পুরোনো কেউ! ;)(

যাই হোক, ধন্যবাদ। :)

৪৯. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৭
কাল্‌বেলা বলেছেন:

আমাদের চাষাই ভালো ......।।
২৬ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: তাহলে সে কথাই রইলো! নাই বা হলাম সৈনিক! ;)

ধন্যবাদ কালবেলা ভাই। :)

৫০. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১১:০৮
বিপ্র বলেছেন: মুকুল ভাই,
ধন্যবাদ...:D
২৮ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: স্বাগতম :)

 

মোট সময় লেগেছে ১.০৪৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ