কোন কিছুই ব্যক্তিগত নয় ( হোসেইনের কবিতাঞ্জাল )
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৯
আমার খুবই প্রিয় একজন কবি হোসেইন। আমার খুব সৌভাগ্য যে তিনি আমাকে তাঁর একটি কবিতা উৎসর্গ করেছিলেন। কবিতাটি "আমারব্লগে" প্রকাশিত হয়েছিলো। কিন্তু দূর্ভাগ্যবশত: ওয়েবমাস্টারের ভুলে পোস্টটি মুছে যায়। তাই আমার এই ব্লগে লেখাটির কপি তুলে রাখলাম।
কোন কিছুই ব্যক্তিগত নয় ( হোসেইনের কবিতাঞ্জাল )
শুক্র, অগা 8, 2008
( উৎসর্গ : মুকুল )
বাবার একটা কালো ইয়থ কলম ছিল ,
রোজ রবিবারের ছুটির দিনে সেই কলমটাকে
হালকা গরম পানিতে ধুয়া হতো আয়েশ করে ।
আমার চাচার একটা রেজর ছিল জার্মানি মেড ।
ব্রাশে সাবান ঘষে ঘষে গালভর্তি ফেনা করে ,
সেই জার্মান মেড রেজরে দাড়ি কামাতেন বারান্দার কোনায় বসে ,
প্রতিদিন অফিস যাওয়ার আগে ।
তাদের প্রত্যেকেরই ছিল নির্দিষ্ট গ্লাস , প্লেট ,
চশমার মোটা ফ্রেম , পুলওভার ,খড়ম ।
মারা যাওয়ার পরেও সেই জিনিষগুলো এখনও পরম যত্নে
দাদী আগলে রেখেছেন তার টিনের ট্রান্কে ,
ফুলের ছবি দেয়া সেই ট্রান্কটিও দাদীর ব্যক্তিগত
কলকাতা থেকে দাদা এনেছিলেন বিয়াল্লিশ বছর আগে ।
আজও সেই জিনিষগুলোর মাঝে আমি বাবাকে পাই , চাচাকে পাই।
চরম উৎকর্ষের যুগে , আমিই পরিবারের সর্বোচ্চ শিক্ষিত
কিন্তু আমার কোন নির্দিষ্ট কলম নেই সারাটা জীবন ধরেই ।
বলপয়েন্টগুলো ডজন হিসেবে কিনে আনি আর হারাই ,
জিলেটের ওয়ানটাইম রেজরগুলো সপ্তাহ শেষে ছুড়ে ফেলি ডাস্টবিনে ।
প্রতিবছর পাল্টাই মোবাইল সেট , সানগ্লাস , ডিনার সেটের নতুন ডিজাইনের প্লেট , আরো যতো টুকিটাকি ।
মৃত্যুর পর কোন দ্রব্যে আমাকে খুঁজে পাওয়া যাবে না ,
কারন ওসব আমার ব্যক্তিগত ছিল না ।
আমি যেমন বাবাকে খুঁজি , মৃত্যুর পরে আমাকে কেউ খুঁজবে না
কারন বাবার ব্যক্তিগত দ্রব্য ছিল , নিজের সন্তান ছিল ।
ভুল সময়ে জন্মানোর কারনে , আমার ব্যক্তিগত কিছুই ছিল না কোনকালে ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতা বিভাগে ।
লেখক বলেছেন: আরে না! কে কি বললো, তাতে কিছু আসে যায় না! সমস্যা হলো, লেখা আসছে না। তাছাড়া লোডশেডিং এর ফাঁপড়ে পড়ে লেখার সময়ও পাচ্ছি না। আজকে সৌভাগ্যবশত: এখন বিদ্যুৎ আছে। তাই ব্লগে সময় দিতে পারছি। ![]()
এরশাদ বাদশা বলেছেন:
কবি খেদাও আন্দোলনে আন্দোলনকারি নিজেই ভাইগা গেছে।@ফারহান ভাই।মুকুল ভাই- কবিতা তেমন পড়া হয়না। ব্লগের কল্যানে কিছু অসাধারন কবিতা পড়ার সৌভাগ্য হচ্ছে। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ বাদশা ভাই। আশা করি ভালো ছিলেন। ![]()
লেখক বলেছেন: রাতিফ, ভালোই আছি। আশা করি, তুমিও ভালো ছিলে। ![]()
লেখক বলেছেন: ( হোসেইনের কবিতাঞ্জাল ) = সবসময়ই এক্সক্লুসিভ
- - -
দারুণ বলছো দোস্ত। ![]()
সুলতানা শিরীন সাজি বলেছেন:
হোসেইনের কবিতা আমি বেশী পড়তে পারিনি.......।সব লেখা সরিয়ে নিয়েছিলেন।কিন্তু যতগুলো পড়েছি..........।মন ছোঁয়া।
ভালো লাগলো এইটাও।
ভালো থেকো মুকুল।
শুভেচ্ছা হোসেইনকে।
লেখক বলেছেন: হোসেইনের কবিতা আমার কাছে ব্যাকআপ আছে বেশ কয়েকটি। উনি লেখাগুলো ফিরিয়ে না আনলে আমি আমার ব্লগে তুলে দিবো কিনা ভাবছি! ![]()
পারভেজ বলেছেন:
দারুন লাগলো!! লেখার ধাঁচেই স্বকীয়তা বুঝা যায়!! ধন্যবাদ কবিকে!
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাই কবি হোসেইনকে। ![]()
লেখক বলেছেন: হু। দারুণ। ![]()
চিকনমিয়া বলেছেন:
দেইকা গেলাম
লেখক বলেছেন: চিক্না, আচো কেমুন? ![]()
রাজর্ষী বলেছেন:
ভালো
লেখক বলেছেন: ধন্যবাদ
শফিউল আলম ইমন বলেছেন:
ওনার লেখা বেশ কিছু কবিতা পড়েছিলাম। ভালো লিখেন।এটাও চমৎকার।
মুকুল ভাই আছেন কেমন??
লেখক বলেছেন: আছি ভালোই। আশা করি আপনিও ভালো আছেন। ![]()
আহসান হাবিব শিমুল বলেছেন:
আমি (অপ)কবিতা বিরোধি আন্দোলনের নীরব সমর্থক।তবে এই কবিতা ভালো লেগেছে,বেশ ভালো লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ। কিন্তু অপকবিতার সংজ্ঞা কি? আপনি যদি ভালো কবিতা লিখে থাকেন, তাহলে লিঙ্ক দিতে পারেন। জ্ঞানলাভ করতে চাই।
লেখক বলেছেন: ঢাকার চাইতে গ্রাম মফস্বলে লোডশেডিং বেশি হয়। বুঝতেই পারছেন আমাদের অবস্থা! ![]()
একরামুল হক শামীম বলেছেন:
দারুণ
লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই। হোসেইন ভাইরে আবারও ধন্যবাদ। ![]()
নুশেরা বলেছেন:
দারুণ! এই কবিতা আপনাকর উৎসর্গ করা- কী সৌভাগ্য!এবার নিজের ঝাঁপি থেকেও সেরকম কিছু দিন।
লেখক বলেছেন: নিজের ঝাঁপি থেকে একটা আসতেছে। যদিও আমারটা একেবারেই সাদামাটা! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ কাঁকন। শুভেচ্ছা। ![]()
লেখক বলেছেন: উনি বিয়াশাদি কইরা এখন মহাসমস্যায় আছেন। তাই কম আসেন। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ![]()
লেখক বলেছেন: আসলেই। ধন্যবাদ জলিল ভাই। ![]()


















