তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

বহুগামী

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৮

শেয়ারঃ
0 0 0

এক পোশাক পরি সর্বোচ্চ ত্রিশ দিন,
জুতো পাল্টাই ছ’মাসে একবার,
মুঠোফোনের মডেল পাল্টে একবার বছরে,
খাদ্যাভ্যাস তিনবেলায় তিনরকম!

সিগারেট শুরু গোল্ডলীফে, তারপর
ট্রিপল ফাইভ হয়ে বেনসন।
প্রতিদিনকার আড্ডায় নবাগত মুখ
নিত্য নতুন বৈচিত্র্যে ভরপুর।

ভালো লাগে নতুন ফিল্ম, নতুন সুগন্ধী,
নতুন অর্কিড, নতুন প্রযুক্তি।

স্বভাবে বহুগামী, চিন্তায় বহুগামী,
সচেতনে বহুগামী, অবচেতনেও বহুগামী।
কেবল তোমার বেলায় বিপরীত-
সেই যে প্রেমে পড়লাম, নতুন করে আর
কাউকে পাওয়ার ইচ্ছে জাগলো না!


মাইজদী, নোয়াখালী ৬ সেপ্টেম্বর ২০০৮

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৩

লেখক বলেছেন: থ্যাঙ্কু :)

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৪

লেখক বলেছেন: হ। বহুগামীতা খুব খারাপ জিনিস! ;)

৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২২
রাতিফ বলেছেন: খাইছে মুকুল ভাই! প্রেমে তো পুরো কবিতা ভাইসা যাইতেছে:)


মুকুল ভাইয়ের কবিতা মুকুল ভাইয়ের মতোই হলো.......দারুন!

রোযা কেমন যাচ্ছে মুকুল ভাই?
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: রোযা পরথম কয়েকটা রাখছি। মাঝখান দিয়া জ্বরে ধরলো। আজকে রাখি নাই। :(

৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৩
টিপু বলেছেন: আপনি একখান বিপদ জনক চরিএ।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: হ :)

৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৩
লাল দরজা বলেছেন: পোলাপান এডাল্ট হইয়া যাইতেছে, সমস্যা! ;)
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৮

লেখক বলেছেন: বয়স কি কম হইছে নাকি? কবরে যাওনের সময় হইয়া যাইতেছে! ;)

৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৬
লাল দরজা বলেছেন: যারা রোজা রাখেনাই তাগো রোজা ফাইট্টা যাইব আর যারা রাখছিল তাগোটা ভাইঙ্গা যাইবো খুবই প্রাপ্তবয়ষ্ক একেবারে বাত্তি রচনা। :)
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: কত সু্ন্দর সুন্দর পবিত্র শব্দ ব্যাভার করলাম!!! আর আপনি কইতাছেন রোজা ভাইঙ্গা যাইবো!!! :(

৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৬
সুরভিছায়া বলেছেন: ঠিক মানুষ খুজেঁ পেয়েছেন ,বোঝা যাচ্ছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩০

লেখক বলেছেন: হু ম ম :(

৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৪
চাঙ্কু বলেছেন: স্বভাবে বহুগামী, চিন্তায় বহুগামী,
সচেতনে বহুগামী, অবচেতনেও বহুগামী।
কেবল তোমার বেলায় বিপরীত-
সেই যে প্রেমে পড়লাম, নতুন করে আর
কাউকে পাওয়ার ইচ্ছে জাগলো না!

মোহাব্বত খারাপ জিনিস । কেন যে বদলাইতে ইচ্ছা করে না !!! আফসুস
তয় এখনকার অনেক পুলাপাইন বহুতবার ব্রেক ফেল করে ;)
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: আমি পুরান কালের মানুষ! এখনকার মত হইতে পারলেতো ভালোই হইতো! :(

৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫
জয়িতা বলেছেন: কেমনে বিশ্বাস করি???????????????/পুরুষ মাইনষের কতা.................
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: জৈতার কি খবর? আছো কেমুন?

নারীর চাইতে পুরুষ বেশি বিশ্বাসযোগ্য। ;)

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: হু ম ম :) :)

১১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫
জয়িতা বলেছেন: কেমনে বিশ্বাস করি???????????????/পুরুষ মাইনষের কতা.................
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপু :) :)

১৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৯
েজবীন বলেছেন: মুকুল, আর ঠিক হইল নাহ.....ত্যাড়াব্যাকাই থাকল....:)
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪১

লেখক বলেছেন: আইজ দেখি সবগুলা অনলাইনে!!! আছো কেমুন? ;)

১৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪০
কঁাকন বলেছেন: স্বভাবে বহুগামী, চিন্তায় বহুগামী,
সচেতনে বহুগামী, অবচেতনেও বহুগামী।
কেবল তোমার বেলায় বিপরীত-
সেই যে প্রেমে পড়লাম, নতুন করে আর
কাউকে পাওয়ার ইচ্ছে জাগলো না





অসাধারন
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কাঁকন। :)

১৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪১
পাপী বলেছেন:


সেই যে প্রেমে পড়লাম, নতুন করে আর
কাউকে পাওয়ার ইচ্ছে জাগলো না!

হুমমমম.......!!
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪২

লেখক বলেছেন: হু ম ম নরকের পাপী! :)

১৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪১
অন্তিম বলেছেন: কবিতাটি মন ছুয়ে গেল।
এমন কারও সন্ধান পেলে নরকেও চলে যাওয়া যায় আর বহুগামীতা-তো সামান্য জিনিস:)

ভাল থাকবেন ভাইয়া।
শুভেচ্ছা রইল।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: নাহ্! নরকে যাবো না। স্বর্গই দখল করে নিবো! ;)

ধন্যবাদ অন্তিম। শুভেচ্ছা। :)

১৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৬
েজবীন বলেছেন: চাঙ্কু বলেছেন :এখনকার অনেক পুলাপাইন বহুতবার ব্রেক ফেল করে
লেখক বলেছেন: আমি পুরান কালের মানুষ! এখনকার মত হইতে পারলেতো ভালোই হইতো!


মুকুলের গাড়ীর ব্রেক বানায়া আর লাভ নাই যেই কে সেই থাকবো....ওরে দড়ি দিয়া বাইনধ্যাই লাইনে আনতে হবে, দড়ির খোজে আছে এখন মুকুল...:)
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: ঘরের শত্রু দেখি বিভীষিকাময়!!! :|

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০১

লেখক বলেছেন: থ্যাঙ্কু চাচামিয়া :)

১৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৭
রোডায়া বলেছেন: বেশ! খুব ভালো লাগলো৷
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০১

লেখক বলেছেন: ধন্যবাদ রোডায়া। শুভেচ্ছা। :)

২০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪
হিমালয়৭৭৭ বলেছেন: বহুগামী না হয়ে বহুমাত্রিক হলে ভালো হত...
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: এইটা চারিত্রিক সনদপত্র লিখি নাইরে ভাই! ইহা স্রেফ কোবতে! ;)

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১১

লেখক বলেছেন: থ্যাঙ্কু :)

২২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৭
খোমেনী ইহসান বলেছেন: উস্কানি পাইতেছি।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০২

লেখক বলেছেন: মন্তব্যটা ঠিক পরিস্কার হৈলো না!

২৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৮
মুনীর উদ্দীন শামীম বলেছেন: এভাবে বহুগামিতার মৃত্যু সত্যিই করুন!!!!
এবং মর্মান্তিক...
তবু জয় হোক প্রেমের...
........................................................................
ধন্যবাদ মুকুল ভাই
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১১

লেখক বলেছেন: এত রাতে শামীম ভাই!!! বাসায় এসেও ব্লগানি শুরু করেছেন না কি? ব্লগাডিকশন খুব খারাপ! ;)

২৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৫
একরামুল হক শামীম বলেছেন: মুকুল ভাই কবিতাটা অনেক অনেক ভালো লাগছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১২

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই। শুভেচ্ছা। :)

২৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: সেই যে প্রেমে পড়লাম, নতুন করে আর
কাউকে পাওয়ার ইচ্ছে জাগলো না! ..........দারুন!!

আপনার কবিতায় বরাবর অন্যরকম একটা গন্ধের ছোঁয়া থাকে
ঠিক এই কবিতার মত

অনেক ভালো থাকুন।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চিটি আপা। আপনিও ভালো থাকুক। অনেক শুভেচ্ছা। :) :)

২৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৫
আশরাফ মাহমুদ বলেছেন: ইয়ে মানে.... ঘটনা কি ষত্যি... ;) :P
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৮

লেখক বলেছেন: আরে ধুর! কবিতায় কি সব সত্য ঘটনা লেখা হয় নাকি!!! ;)

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ উত্তরাধিকার ভাই :)

২৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৯
মুক্তি মণ্ডল বলেছেন: কবিতায়ও এই ধরনের পরিবর্তনগুলা ধরা দরকার। একদম যে সময়ের ভেতর আমরা বাস করছি সেখান থেকে শব্দ তুলে কবিতা নির্মাণ খুব কঠিন মনে হয়, আপনে সেইটা করার চেষ্টা করছেন দেখে ভাল লাগছে।

ভালো থাকবেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মুক্তি মণ্ডল ভাই। ভালো থাকুন। :)

২৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৪
যীশূ বলেছেন: অসাধারণ, অদ্ভুদ!
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১২

লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :)

৩০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৮
নাহিন বলেছেন: ভালো লাগলো সারল্য...
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ নাহিন। ভালো থাকুন। শুভেচ্ছা। :)

৩১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
কাঙাল মামা বলেছেন: ভালা লিকছেন মামু :)

**আপনার সব কবিতার শেষে একটা চমক থাকেই!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪১

লেখক বলেছেন: হু ম ম... চমক না থাকলে কি চলে? ;)

৩২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১১
কাঙাল মামা বলেছেন: সেজন্যই তো আপনার লেখা ভালো লাগে:)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন। শুভেচ্ছা। :)

৩৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৩
অপ্‌সরা বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। শুভেচ্ছা রইলো...

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ ...

 

মোট সময় লেগেছে ০.৯৬০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ