আমার জিমেইল, ইয়াহু অ্যাকাউন্ট সম্ভবত হ্যাক হয়েছে!
১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৫
গত কয়েকদিন ঢাকায় ছিলাম। গতকাল ফিরতে অনেক রাত হয়েছে। এ কয়েকদিন মোবাইলেই মেইল চেক করেছি। সকালে মোবাইলে মেইল চেক করতেই দেখি পাসওয়ার্ড নিচ্ছে না। জিমেইলেও না, ইয়াহুতেও না! দুটো মেইল একই সাথে পাসওয়ার্ড না নেয়াটা রহস্যজনক!
আমার তো সর্বনাশ হয়ে গেলো! এই জিমেইল অ্যাকাউন্টই আমার সব। ব্লগস্পট, অ্যাডসেন্স, সামহোয়্যারইনব্লগ, আমারব্লগসহ সব ব্লগ এই অ্যাকাউন্ট দিয়েই করা। কি করবো কিছুই বুঝতে পারছি না!!! সাহায্য চাই বন্ধুরা।
প্রকাশ করা হয়েছে: ডায়রি বিভাগে ।
রোডায়া বলেছেন:
হায় হায়, এতো বিরাট সর্বনাশ! জিমেইলে সিকিউরিটি কোশ্চেন দিয়েছিলেন? দিয়ে থাকলে সেটা দিয়ে পাসওয়ার্ড রিকভারী করার চেষ্টা করেন৷ না হলে জিমেইল কতৃপক্ষকে মেইল করে দেখতে পারেন৷
লেখক বলেছেন: অনেক আগের অ্যাকাউন্ট। সিকিউরিটি কোশ্চেন কি দিয়েছি মনে নাই! ![]()
আছহাবুল ইয়ামিন বলেছেন:
ইয়াহু, গুগলের পাসওয়ার্ড পরিবর্তন করে নেন। জন্ম তারিখ আর সিক্রেট কোশ্চেন এর উত্তর দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। ইমেইল এড্রেস সিকিউর করতে পারলে অন্যগুলোও ঠিক করতে পারবেন। ভালো হয় ইমেইলের জন্য ব্যবহৃত পাসওয়র্ড অন্য কোথাও ব্যবহার না করা
লেখক বলেছেন: জন্ম তারিখ আর সিক্রেট কোশ্চেন এর উত্তর দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
- - -
এই ধরনের কিছু তো দেখছি না। বলছে প্রাইমারী ইমেইলে পাসওয়ার্ড রিকভারী মেইল পাঠিয়েছে। কিন্তু প্রাইমারী মেইল হিসেবে ইয়াহুর মেইল এড্রেসই দেয়া ছিলো। ইয়াহুতেও ঢুকতে পারছি না।
রোডায়া বলেছেন:
সিকিউরিটি কোশ্চেনটা মনে রাখা দরকার৷ কি করবেন বুঝতেছি না!
আছহাবুল ইয়ামিন বলেছেন:
তাহলে ইয়াহুরটা আগে রিসেট করেন। প্রথম দিকে গুগলের একাউন্ট খুলতে আরেকটা ইমেইল এড্রেস লাগত। পাসওয়ার্ড রিসেট করতে গেলে সম্ভবত সেই এড্রেস ভেরিফাই করবে
লেখক বলেছেন: ইয়াহুটা রিকভার করলাম এইমাত্র।
1. Someone changed your password on October 14, 2008 at 10:04pm PDT. Please sign in to your Yahoo! account to confirm you still have access after the change.
মুনীর উদ্দীন শামীম বলেছেন:
মহা বিপদের কথা...........সব বিখ্যাত মানুষদের এমন হয়। আপনারও হয়েছে। তো আপনিজন্ম তারিখ আর সিক্রেট কোশ্চেন এর উত্তর দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। ................আপনি যে ইয়াহুতেও ঢুকতে পারছেন না তা জানিয়ে আরেকখান মেইল দেন............। প্রয়োজনে আরেকটি একাউন্ট খুলে..।
অনেক দিন পর ব্লগে দেখা আপনার সাথে............খুব ব্যস্ত মনে হয়!!!
লেখক বলেছেন: বিপদে পড়লাম শামীম ভাই। আমার কতযে তথ্য, কত স্মৃতি, এই জিমেইলে আছে! উদ্ধার না করতে পারলে বড় রকমের ক্ষতি হয়ে যাবে।
মাঝে কয়েকদিন ঢাকা ছিলাম।
অক্ষর বলেছেন:
আমার এক বন্ধুর ইয়াহুতে নাকি প্রায়ই এইটা হয় আবার ঠিক ও হইয়া যায়, কিন্তু জিমেইলে হয় নাকি জানি না
ভবঘুরে বলেছেন:
আপনেই আসল মুকুল কিনা সেইটা আগে চেক করেন!
কৌশিক_বিশ্বাস বলেছেন:
Gmail খুব সম্ভবত আপনি ফেরত পেয়ে যাবেন। এর জন্য Google'কে একটা ইমেইল করে দিন। এবং, তারা জানতে চাইবে একাউন্টের ভিতরের কিছু ইমেইল ডিটেইলস্ কিছু কন্ট্যাক্ট এড্রেস ইত্যাদি যা দিয়ে ওরা বুঝতে পারে যে আপনি এই একাউন্টের আসল মালিক। আপনি যতো অজানা সব ডিটেইলস জানাতে পারবেন, ওরা ততো সিওর হবে আপনার মালিকানায়। এছাড়া, আপনি Google'কে জানান যে সাম্প্রতিক কালে আপনি কোন কোন IP Address থেকে একাউন্ট এক্সেস করেছেন। যদি বিদেশ থেকে হ্যাক্ হয়ে থাকে তাহলে অতি সহজেই ফেরত পাবেন। যদি দেশের ভিতর থেকেই হ্যাক্ হয়ে থাকে তাহলে IP নিয়ে একটু সমস্যা হতে পারে। আপনি বাড়ি, অফিস, সাইবার ক্যাফে, মোবাইল এতোগুলো থেকে যদি এক্সেস করে থাকেন সেক্ষেত্রে IP দিয়ে বিচার করতে অসুবিধা হবে Google কর্তৃপক্ষের।Yahoo'কেও ইমেইল করে দিন। একই পদ্ধতি। কিন্তু এক্ষেত্রে একটা সুবিধা আপনার, সেটা হলো যে আপনার জন্ম তারিখ যদি সঠিক দিয়ে থাকেন, তাহলে সেটা কেউ বদলাতে পারবেনা, এবং সেটা আপনার ভোলার কথা নয়। সিক্রেট প্রশ্ন যেমন বদলানো যায়, জন্মতারিখ বদল করা যায়না। সুতরাং এটি আপনার একটি প্লাস্ পয়েন্ট হবে। হ্যাকার আপনার বার্থ ডেট জানার কথা নয়। সেটা কোনোভাবেই একাউন্টে কোথাও দেখা যায়না।
এবারে চেষ্টা করুন, ইমেইল ডিটেইলস, কন্ট্যাক্ট ডিটেইলস, বার্থ ডেট ইত্যাদি দিয়ে যদি সুবিধা হয়।
বাকিদের জন্য জানাচ্ছি। Gmail সবচেয়ে প্রথমে যে ইমেইলটি করে একাউন্ট ওপেন করার পরে, সেটিকে জরুরী ভিত্তিতে কপি নিয়ে রাখুন। যেকোনো হ্যাকিং সমস্যায় Google কর্তৃপক্ষ এই ইমেইল'কে অনেক গুরুত্ব দেয়, আপনি এটি তাদেরকে দেখাতে পারলেই এডভান্টেজ পেয়ে যাবেন।
কৌশিক_বিশ্বাস বলেছেন:
খুব খুশি হলাম শুনে। কি পদ্ধতিতে পেলেন সেইটা জানালে বাকিরা জানতে পারতো...
লেখক বলেছেন: প্রথমে ইয়াহু অ্যাকাউন্ট রিকভার করেছি। ওটাই প্রাইমারি ইমেইল অ্যাড্রেস ছিলো। তারপর পাসওয়ার্ড রিকভারী ফর্ম পুরন করে ইয়াহুতে জিমইলের মেইল পেলাম। সেই লিঙ্ক ধরে নতুন পাসওয়ার্ড দিয়েছি।
অক্ষর বলেছেন:
যাক বাচলেন
মুকুল বলেছেন:
Browser 202.134.8.2 5:57 am (6 hours ago) জিমেইল লগ থেকে দেখলাম ৬ ঘন্টা আগে এই আইপি থেকে আমার অ্যাকাউন্ট অ্যাক্সেস হয়েছে। তখন আমি ঘুমে। এটা কার আইপি, কিভাবে বুঝবো?
ভবঘুরে বলেছেন:
Hostname: 202.134.8.2 ISP: TM International Bangladesh (AKTEL), Internet Serv
Organization: TM International Bangladesh (AKTEL), Internet Serv
Proxy: None detected
Type: Cable/DSL
লেখক বলেছেন: তাহলে বোজা গেলো আসলেই হ্যাক হয়েছে। আমি ব্যবহার করি গ্রামীণ সংযোগ। যে হ্যাক করেছে, সে একটেল ব্যবহার করে। এবং আমারই দেশী ভাই কেউ এই কাজ করেছে! ![]()
লেখক বলেছেন: মাইয়ার বাপেগো খায়া দায়া কাম নাই, গরীবের দিকে নজন দিবো!! 
মুনীর উদ্দীন শামীম বলেছেন:
শুভ রিকভারী.............মুকুল ভাই ঢাকায় আসেন........দেখা হয় না কথা হয় না........খুব খারাপ কথা.......মানবাধিকারের লঙ্ঘন। পুরনো দেনা-পাওনার-সম্পর্কের লঙ্ঘন............এবার এলে অবশ্যই যোগাযোগ করবেন। বাসায় দাওয়াত রইলো...........এটলিস্ট আপনিতো শশুর বাড়ির এলাকার মানুষ......হা হা
লেখক বলেছেন: শামীম ভাই, আপনার ফোন নাম্বার নাই। আমাকে নাম্বারটা মেইলে দেন প্লিজ।
লেখক বলেছেন: রিকভার না হলে বিশাল সমস্যায় পড়তাম।
হাসিব মাহমুদ বলেছেন:
দুইটা টিপস দেই -
১. পাসওয়ার্ডটা একটু জটিল করে রাখবেন । স্পেশাল ক্যারেক্টার, নিউমেরিক ফিগার সহ ।
২. পাসওয়ার্ড রিকভার করার জন্য সাধারণত একটা প্রশ্ন দেয়া থাকে । আমরা এগুলো মনে রাখি না । এগুলো মনে রাখাটা জরুরি ।
লেখক বলেছেন: ধন্যবাদ হাসিব ভাই। কিন্তু জটিল করতে গেলে নিজেরই মনে থাকে না। তাই সহজ সরলই দিই। তবু তা অন্যের বোঝার কথা না। সম্ভবত: কয়েকদিন আগে গুগলটকের মত একটা মোবাইল অ্যাপ্লিকেশন যোগ করেছিলাম। ইয়াহু মেনেঞ্জারের মত মোবাইল ভার্সনও যোগ করেছিলাম। ওখান থেকেই হ্যাক হয়েছে মনে হয়। অ্যাপ্লিকেশন ট্রাস্টেড সোর্স থেকে না আসলে ইনস্টল না করাই বুদ্ধিমানরের কাজ হবে মনে হয়!
হাসিব মাহমুদ বলেছেন:
পাসওয়ার্ড খুব সহজেই সহজওজটিল করে ফেলা যায় । যেমন ধরেন আমি যখন ক্লাস ১-২ তে পড়তাম আমার স্কুলে যাবার মূল আকর্ষণ ছিলো এক বুড়ির ঘুঘনি । তারে আমরা ঘুঘনি নানি বলতাম ।
এইটা আমি ছাড়া কেউ জানে না আর জানার সম্ভাবনাও নাই । এইটারেই পাসওয়ার্ড বানায় ফেলেন ।
ghughn!n4n!
এই জাতীয় জিনিস মনে রাখা খুব কঠিন না । কিন্তু অন্যের পক্ষে এগুলো আন্দাজ করা প্রায় অসম্ভব ।
লেখক বলেছেন: ভালো বুদ্ধি! ধন্যবাদ ![]()
একজন ব্লগার বলেছেন:
আমারও একবার হইসিলো। রিকোভার করার পর এমন একটা পাসওয়ার্ড দিসি, দেখি এইবার কে হ্যাক করে।এখন ২১ ক্যারেক্টারের পাসওর্য়াড ইউজ করি আমি। এইটার মধ্যে নিউমেরিক সাইন্টেফিক সব ক্যারেকটার আছে
লেখক বলেছেন: মেইল ঠিকঠাক ছিলো। কিন্তু শয়তানটা বুদ্ধি করে মেইল ফরোয়ার্ডে তার একটা ইমেইল দিয়ে রেখেছিলো। আমার চোখে পড়ে যায় বিষয়টি। পরিবর্তন না করলে আমার ইনকামিং মেইল শুয়োরের বাচ্চাটা ঠিকই পেয়ে যেতো! ভাগ্য ভালো ধরে ফেলেছি! ![]()
মেসবাহ য়াযাদ বলেছেন:
বড়ই আফসুসের বিষয়। একমাত্র সহানুভূতি জানানো ছাড়া আর কিছুই করতে পারুম না। এইসব টেকনিক্যাল জিনিস আমার মাথায় ঢুকে না...
লেখক বলেছেন: ভাগ্য ভালো। উদ্ধার করেছি। হ্যাকারের নিয়ন্ত্রণে ছিলো কয়েক ঘন্টা।
রাশেদ বলেছেন:
আহারে!
লেখক বলেছেন: (খাইয়ালামু)
সাইফুর বলেছেন:
যাক..সমস্যা মিটছে..এতেই খুশি হইলাম...


















