ইভ
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ৯:২১
প্রথাগত এক প্রেমিকের কাছে একাকী
সারাদিন এবং সারারাত্রি
তপ্ত মরুময়-
প্রেমাস্পদের বিহনে
কাটে অথবা কাটেনা
পাথর সময়;
সুরভী মাখে গায়ে বুঝিবা ব্যর্থতার,
উর্ণনাভ জাল বুনে কষ্টের স্বরলিপি তার।
প্রেয়সীর আঙুল যেন এক একটি
প্রবাহিত ঝর্ণাধারার স্পর্শ,
স্বর্গীয় নহর, কুসুম গরম।
আহ! স্পর্শে স্পর্শে আনন্দ বারেবার!
এক সুতীব্র আবেগ গ্রাস করে যখন
নিজস্বতা হারিয়ে বিলীন আলিঙ্গনাবদ্ধ আমিত্ব!
এক একটি চুম্বন, এক একটি সম্মতির সিঁড়ি
অতিক্রম করে যখন আহবান করে--
তীব্র আনন্দ খুবলে খায় হৃদয়ের লাল,
প্রবাহিত উষ্ণ রক্তস্রোত, জ্বলন্ত লাভা।
প্রেয়সীর আঁখি পল্লব যখন পিটপিট করে
হাসে আনন্দে এবং পরিতৃপ্তিতে,
প্রেমিক মনের আনন্দ অপ্রকাশিতই থেকে যায়
সমস্ত অনুভূতি প্রকাশের পরেও একান্ত ভাষায়।
কানে ভেসে আসে স্বর্গীয় ঐকতান... চাই আনন্দ চিরকাল...
হায়! নিষ্ঠুরতা আমাদের প্রেমের সঙ্গে কখন কিভাবে যেন
অঙ্গাঅঙ্গি জড়িয়ে যায়, যেমন জলে মিশে লবণ--স্বচ্ছ দ্রবণ;
নেমে আসে শাস্তি -- বিচ্ছেদের, হতাশায় নিমজ্জিত প্রাণ।
জানা হলো না,
আদিম সর্প দিয়েছিলো
কী কুটিল প্ররোচনা!
- - -
মাইজদী, নোয়াখালী
৪ নভেম্বর, ২০০৮
* ছবিসূত্র
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, মুকুল ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অক্ষর বলেছেন:
যন্ত্রনাটা আবার আইছে, পরে পইড়া মন্তব্য করুম্নে
লেখক বলেছেন: খ্যাক খ্যাক। যাবি কৈ? পালাবি কোথায়? 
লেখক বলেছেন: থ্যাঙ্কু ![]()
হিমালয়৭৭৭ বলেছেন:
এক সুতীব্র আবেগ গ্রাস করে যখননিজস্বতা হারিয়ে বিলীন আলিঙ্গনাবদ্ধ আমিত্ব......................জানা হলো না,
আদিম সর্প দিয়েছিলো
কী কুটিল প্ররোচনা!
অপূর্ব সমণ্বয়...তবে প্রেয়সীর আখিপল্লব পিটপিট করে...এই লাইনটাকে একটু দুর্বল মনে হচ্ছে,বিশেষ করে "পিটপিট" শব্দটি একেবারেই চলেনা..........এইটুকু অপূর্ণতার বাইরে সমস্ত কবিতাটি সাদা মেঘের ভেলা হয়ে ভেসে বেড়াচ্ছে ভালো লাগার আকাশে।।।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। অন্য কোন শব্দ মাথায় আসছিলো না। আমি আবার স্বতস্ফূর্তভাবে যা আসে, সেভাবেই লিখতে চেষ্টা করি।
আবারও ধন্যবাদ। ![]()
শত রুপা বলেছেন:
+ । ভাল লাগলো। তবু বারবার মনে হচ্ছে লেখাটা আরো ভাল হতে পারতো।
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
লেখক বলেছেন: দংশন কোথায়! তারচেয়েও বেশি।
![]()
লেখক বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। আছি ভালৈ! শুভেচ্ছা। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ। আছি ভালৈ! আপনাকেও শুভেচ্ছা। ![]()
নকীবুল বারী বলেছেন:
অসাধারণ.........................
লেখক বলেছেন: ধন্যবাদ নকীব ভাই। শুভেচ্ছা। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
প্রাকৃত বলেছেন:
অন্যরকম ভাল লাগা!কানে ভেসে আসে স্বর্গীয় ঐকতান... চাই আনন্দ চিরকাল...
এই লাইনটা মনে ধরছে!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ প্রাকৃত। একটা লাইন মনে ধরলেও স্বার্থক।
![]()
মানুষ বলেছেন:
আগেও কইছি আর এখনো বলি, মুকুল ভাইয়ের তুলনা মুকুল ভাই। শতবার ছ্যাঁকা খাইলেও কেউ এমন লিখতে পারবে না।
লেখক বলেছেন: মানু কি ছ্যাঁকার কথা কৈয়া চামে সুক্ষ্ণ খোঁচা দিলা না কি! 
আলী আরাফাত শান্ত বলেছেন:
+ আর কি কমু!
লেখক বলেছেন: ধন্যবাদ শান্ত। শুভেচ্ছা।
অক্ষর বলেছেন:
আমগো মুকুল নানায় কি ছ্যাকা খাইছেন নাকি?
লেখক বলেছেন: আমি আগুনে পুড়ি নাই! 
অক্ষর বলেছেন:
আরে কোন মাইয়া কিছু কর্ছে নাকি তাই কন?
লেখক বলেছেন: আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে
অদৃশ্য বলেছেন:
মুকুল ভাই, আবারো সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ। মাঝেমাঝেই কোথায় হারিয়ে যান?
লেখক বলেছেন: ধন্যবাদ। দিন রাত ব্লগে পড়ে থাকা তো কঠিন! তাই মাঝে মাঝে কম দেখেন। ![]()
পাপী বলেছেন:
মুকুল ভাই আপ্নের মতো ছ্যাঁকা খাইতে চাই!!
লেখক বলেছেন: সেই দূর্ভাগ্য আপনার না হোক! ![]()
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
এরম কথা ছিল?
লেখক বলেছেন: বুঝি নাই প্রত্যু!
লেখক বলেছেন: ও আচ্ছা! হা হা হা। ওইটা তো মলিকিউলের পোস্টানোর কথা ছিলো! 
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শিপন ভাই। শুভেচ্ছা। ![]()
রাশেদ বলেছেন:
খিক খিক!
লেখক বলেছেন: খিক খিক হাসি দেওনের কি হৈলো! 
কঁাকন বলেছেন:
হায়! নিষ্ঠুরতা আমাদের প্রেমের সঙ্গে কখন কিভাবে যেনঅঙ্গাঅঙ্গি জড়িয়ে যায়, যেমন জলে মিশে লবণ--স্বচ্ছ দ্রবণ;
নেমে আসে শাস্তি -- বিচ্ছেদের, হতাশায় নিমজ্জিত প্রাণ।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ কাঁকন। ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
হুমমম। +++++
লেখক বলেছেন: হু ম ম ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন। শুভেচ্ছা। ![]()
লেখক বলেছেন: নুশেরা'পু, এইটা আবার সময় কি! এইটা চিরন্তন কবিতা! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ প্রণব
![]()
লেখক বলেছেন: কবিতায় প্লাস দেয়ার জন্য ধন্যবাদ। ![]()
কিন্তু আমাকে মাইনাস কেন কবি? ![]()
লেখক বলেছেন: আমার কুনু দুষ নাই। আমার চেষ্টার কোন ত্রুটি ছিলো না। ![]()
লেখক বলেছেন: হে হে হে। মজমা পোস্টে ব্যাপক মজা হইতেছে। 
লেখক বলেছেন: কার ঘরে যায় করতালি! ![]()
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
নিবিড় বলেছেন:
খুব ভাল লাগসে ।এক হাজার ++
লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ। ![]()
লেখক বলেছেন: আছি ভালৈ। তোমার খবর কি? নতুন লেখা কৈ?
লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ
![]()
চিটি (হামিদা রহমান) বলেছেন:
জানা হলো না,আদিম সর্প দিয়েছিলো
কী কুটিল প্ররোচনা!
..........ভাবনায় ফেলে দিলেন হে কবি!!
ভালো থাকুন।
লেখক বলেছেন: ভেবে কোন সমাধান হলো? ![]()
শুভেচ্ছা নিন। ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কু কাছিম ![]()
সোয়েটার গায়ে উঠবে কবে? ![]()
লেখক বলেছেন: আচ্ছা ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























