তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

আজ কোন কাজ নয়

১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৬

শেয়ারঃ
0 0 0

আজ কোন কাজ নয়
আজ আলসেমির গলা জড়াজড়ি করে শুয়ে থাকবো।

যে যাই বলুক,
আজ কোন কথা নয়
হাসি নয় ঠাট্টা নয়
রাগ নয় অভিমান নয়
আজ দুঃখগুলোকে হিমঘরে পাঠিয়ে
পর্দা টানবো কাঁথা মুড়ি দেবো।

আজ কোন ফোনকল নয় টিভি নয়
স্মৃতিকাতরতা নয় সংক্ষিপ্ত বার্তা নয়
চুলোয় দাউ দাউ আগুণ নয়
জলকেলি নয় প্রার্থনা নয়
বাইনারী আবেগ বিনিময় নয়
কামনা জর্জরিত কল্পনাবিলাস নয়।

আজ নিজস্ব কঠিন কঠোর সাব্বাথ;
আজ কোন কাজ নয়
আজ আলসেমির গলা জড়াজড়ি করে শুয়ে থাকবো।



১৪ নভেম্বর ২০০৮

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: ঘুম কেমন হৈলো? ;)

২. ১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫
অক্ষর বলেছেন: @প্রণব আচার্য, যেই কবিতা ঘুম তো আইবোই

কবিতা ভালৈছে, ভালো আছেন মুকুল ভাই?
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৮

লেখক বলেছেন: আছি ভালৈ। আপনার কি খবর? নিক পাল্টালেন কেন?

৩. ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩
...অসমাপ্ত বলেছেন: "যা যাই বলুক,
আজ কোন কথা নয়
হাসি নয় ঠাট্টা নয়
রাগ নয় অভিমান নয়
আজ দুঃখগুলোকে হিমঘরে পাঠিয়ে
পর্দা টানবো কাঁথা মুড়ি দেবো। "

....সহমত। :( উপায় নাই। শেষের লাইনটা আমার জন্য চেন্জ।
কবিতা ভাল্লাগছে।
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫১

লেখক বলেছেন: সমবেদনা রইলো। সপ্তাহে এক্টা দিনই পাই আলসেমি করার। ভালো থাকুন। শুভেচ্ছা।

৪. ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭
রোডায়া বলেছেন: হুম, এতক্ষন তাই ছিলাম :)
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫২

লেখক বলেছেন: তাই ? :)

আলসেমির মজাই আলাদা!

৫. ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: জোশ! ঘুমের আমেজ চলে এলো ছুটির দুপুরে, মুকুল ভাই!
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: হু ম ম... আপনার ঘুম ভালো হয়েছে নিশ্চয়ই! ;)

আমার অবশ্য ঘুম আসেনি। সপ্তাহের ৬ দিন ঘুমানোর উপায় নেই। একদিনে তাই ঘুম আসেনা।

৬. ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৪
অদৃশ্য বলেছেন: আর আমি এতই ব্যস্ত যে পাগল হবার অবস্থা, সুতরাং চাইলেও আলসেমির গলাটা ধরতে পারছিনা।

ভালো লাগলো।
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৬

লেখক বলেছেন: দিন দিন সবার ব্যস্ততা বেড়েই চলেছে। আলসেমি করার জন্য একটা দিনও মানুষের আর অবশিষ্ট থাকছে না! :(

৭. ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৬
চাঙ্কু বলেছেন: আহারে !!!! মানুষ না পাইয়া মুকুল ভাই এখন আলসেমির লগে গলা জড়াজড়ি করে । আফসুস ;)
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৭

লেখক বলেছেন: হ। খুব খারাপ! ;)

৮. ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৭
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: চাঙ্কু বলেছেন: আহারে !!!! মানুষ না পাইয়া মুকুল ভাই এখন আলসেমির লগে গলা জড়াজড়ি করে । আফসুস
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন: ক্যাম্নে কি! আমি কি সবার মনের কথা কইয়া দিলাম নাকি? ;)

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৯

লেখক বলেছেন: জ্বী। কষ্ট করে পড়েছেন, বুঝেছেন, সে জন্য ধন্যবাদ। :)

আপনার কমেন্ট ভালো হয়েছে। :) :)

১০. ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: বাহ!! চমৎকার, সহজ সরল স্বীকারোক্তি।

ভালো লাগলো।
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: ধন্যবাদ আপু। আমিতো সহজ সরল মানুষ। :) :)

১১. ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯
একরামুল হক শামীম বলেছেন:
আজ কোন কাজ নয়
আজ আলসেমির গলা জড়াজড়ি করে শুয়ে থাকবো।

দারুন হইছে মুকুল ভাই।
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম। আশা করি ভালো আছেন। শুভেচ্ছা। :)

১২. ১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ঘুম কেমুন হইছ মুক্লা ভাই ? :)
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০১

লেখক বলেছেন: আমার অবশ্য ঘুম আসেনি। সপ্তাহের ৬ দিন ঘুমানোর উপায় নেই। অনভ্যাসে একদিনে তাই ঘুম আসেনা।

১৩. ১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
নিহন বলেছেন: ভালো হয়েছে ।
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ নিহন। :)

১৪. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১০
বিষাক্ত মানুষ বলেছেন: কবিতা ভালো হৈছে মুক্লা
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৪

লেখক বলেছেন: থ্যাঙ্কু দোস্ত। নতুন গান কম্পোজ করো দু'এক্টা। তোমার গান শুনিনা ম্যালাদিন।

১৫. ১৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৩৭
আশরাফ মাহমুদ বলেছেন: আমার চোখে ঘুম নেমে আসছে..................।
১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৭

লেখক বলেছেন: সমস্যা নাই। ঘুম দেন। কেউ ডিস্টার্ব করবো না।

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২৬

লেখক বলেছেন: হু ম ম...

১৭. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৬
েজবীন বলেছেন: শীত না আসতেই কাথাঁ-বালিশ টানাটানি শুরু করলা যে?.......... :)
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪০

লেখক বলেছেন: আমি তো গত দুই সপ্তাহ ধরেই কাঁথা গায়ে দিচ্ছি। এদিকে শীত পড়া শুরু হয়েছে আরো আগে। :)

১৮. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৮
আকাশচুরি বলেছেন: মুকুল ভাই, কবিতা জোশ!!

প্রোফাইল পিক বদলাইছেন? আগেরটা অবশ্যি জোশ ছিল
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: অনেক দিন তো হলো! ভাবলাম ছবিটা বদলাই। :)

১৯. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
প্রাকৃত বলেছেন: হুমম!

এইবার কাজের কবিতা লিখছেন মুকুল ভাই!ভাল লাগছে খুব!

চুল কাটছেন কবে?সুন্দর লাগতেছে কিন্তু:)
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ প্রাকৃত। চুল তো কেটেছি সেই কয়েক বছর আগে। এতদিন পুরোনো ছবি ঝুলিয়ে রেখেছিলাম। সরাসরি দেখা হলো ব্লগাররা তাই চিন্তো না আমাকে।

১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সাইফুর ভাই। অনেক সুন্দর হইছে ছবিটা। কিভাবে যে এত সুন্দর সুন্দর আইডিয়া বের হয় সবার মাথা থেকে! :)

২১. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:২৮
নুশেরা বলেছেন: কাঁথামুড়ি দেয়ার আগে একটু কেক খান। হ্যাপি বার্থডে, মুকুল।
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নুশেরা'পু। :) :)

এটা কি আপনার নিজের হাতে বানানো কেক? জিভে জল এসে গেলো! :)

২২. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৮
অক্ষর বলেছেন: আরে মুক্লায় দেখি ফটুক পাল্টাইছে রে
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪১

লেখক বলেছেন: নিক পাল্টাই নাই কিন্তুক! খিয়াল কৈরা! ;)

২৩. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৮
অক্ষর বলেছেন: নিক পাল্টাইতে সবাই কিন্তু পারে না, এইটাও খিয়াল কৈরা
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫২

লেখক বলেছেন: এইটা কোন ব্যাপার হইলো? "কোন সমস্যা" আছে না? দক্কার হইলে "সরাসরি ফোন" ও আছে। খিয়াল কৈরা!

২৪. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৪
অক্ষর বলেছেন: আমিতো ঐটা কৈ নাই রে

ইচ্ছা থাকলেও অনেকে কর্বো না, কর্তে চাইবো না, এইটাও খিয়াল কৈরা

আপ্নে কি পার্বেন? তাইলে পাল্টান দেখি?

১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০১

লেখক বলেছেন: হ। ঠিকই বলছেন। নিজের নামটারে ভালোবাসি। এইটা পাল্টামু না। আপনেরে অভিনন্দন। :)

২৫. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৫
অক্ষর বলেছেন: তয় দুইটা ছবি কিন্তু দুইরকম

প্রথমডা ভদ্দরনোক, আর নিচের্টা জটিল (চুল্কি আলগা?)
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৩

লেখক বলেছেন: চুল আসলই ছিলো। কাইটা ফেলছি।

একই অঙ্গে কত রুপ! ;)

২৬. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৯
এস্কিমো বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয় জিয়া ভাই। :)

২৭. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৩
অক্ষর বলেছেন: আবার দিলাম : জন্মদিনের শুভেচ্ছা

আরেক পোস্টে দিয়া আইছিলাম
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৪

লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ নাজমুল ভাই :)

২৮. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১১
এস্কিমো বলেছেন: কেক নাকি মিস্টি হবে?
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৭

লেখক বলেছেন: যা চাইবেন তাই হবে। তবে বাসায় কেউ নাই। আম্মা চট্টগ্রাম বেড়াচ্ছে। তাই বাইরে কোথাও হতে পারে! তবে পাশে বসার সেরকম কেউ নেই। :(

২৯. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২০
ফেরারী পাখি বলেছেন: শুভ হোক আপনার জন্মদিন। অনেক শুভেচ্ছা থাকলো।
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৪

লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ। শুভেচ্ছা রইলো। :)

১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা। :)

৩১. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৬
অচেনা বাঙালি বলেছেন: শুভ জন্মদিন কবি।

জন্মদিনের উইশ : কবি যেন খুব তাড়াতাড়ি বৌ নিয়া ভাত ঘুম দিতারে,
১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ বড় ভাই। :``>>

৩২. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৭
এস্কিমো বলেছেন: পাশের বাসায়ও কেউ নেই - ঐ বাসার ওর কি হলো?
১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: আমার কোন কালেই পাশের বাসায় ওরকম কেউ ছিলো না। B-))

১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৩৪. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০১
উত্তরাধিকার বলেছেন:
অনেক দিন পর এলাম।

পৃথিবী বদলে গেছে
যা দেখি নতুন লাগে...;)

যা দেখি সবই ভাল লাগে...

+++++

জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।
:)
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ উত্তরাধিকার ভাই :)

 

মোট সময় লেগেছে ১.০১৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ