অতিথি
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৭
আবার বিষণ্ণ বিকেল নামে
অতিথিরা যায় দক্ষিণের পথে
হিম নামলে সুদুরের পরিব্রাজক
কি এক টানে পেরোয় মহাদেশ।
পুরোনো পথের নতুন উত্তরাধিকার
মুছে ফ্যালে পারাবারের ক্লান্তি
ক্ষণিক জলকেলি শেষে অন্তরঙ্গ দল
নদীর কাছে খোঁজে তৃষ্ণার জল।
হিম ফুরোলে পর অতিথিরা
চলে যায় ফিরতি পথে
আসা যাওয়ার চক্রের মাঝে
রেখে যায় কিছু পালক।
আর কিছু নয়…
- - -
১৮ নভেম্বর ২০০৮
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: নাজিরুল ভাইয়ের বিবাহের খবর কি? কোন সংবাদ তো পাইলাম না!
সুলতানা শিরীন সাজি বলেছেন:
হিম ফুরোলে পর অতিথিরাচলে যায় ফিরতি পথে
আসা যাওয়ার চক্রের মাঝে
রেখে যায় কিছু পালক।
আর কিছু নয়…
দারুণ ।
শুভেচ্ছা নাও।
লেখক বলেছেন: শুভেচ্ছা নিলাম। ![]()
তোমাকেও শুভেচ্ছা। ![]()
লেখক বলেছেন: আমার প্রায় সব কবিতাই বিরহের! এর সাথে পাত্রী পাওয়া না পাওয়ার কোন সম্পর্ক নাই। ![]()
লেখক বলেছেন: আপনার দয়ার শরীর! ![]()
অক্ষর বলেছেন:
ভালৈ, চলে আর্কি(এই বান্দর্টা নতুন আইয়া সবাইরে মাইনাস দিতাছে, সবাই চিকনা হৈতে পারে না রে)
লেখক বলেছেন: ওর কেপি টেস্ট সম্পন্ন হৈছে? ![]()
ব্লগে সময় দিতে পারিনা বৈলা কৈতার্তাছিনা!
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আমগো কবি মুক্লা ভাই এর কেবতো মানেই ভালো লাগা !
+ ছাড়া কুনো কথা নাই ।
ইয়ে...নাজিরুলরে বিবাহ বিষয়ক প্রশ্ন না করাই শ্রেয়
লেখক বলেছেন: কেন নাজিরুল ভাইয়ের কি হৈছে? পাত্রী খুঁইজা বাইর কর্তে পারে নাই নাকি? ![]()
লেখক বলেছেন: এ আর এমন কি! আইজ ডিউটিতে বেশি নাই মনে হয়! ![]()
জংবাহাদুর বলেছেন:
মুখুল আইসো ক্যায়া?
লেখক বলেছেন: গলার আওয়াজ পাকি পাকি মনে হইতেছে!
লেখক বলেছেন: ধন্যবাদ নিঃসঙ্গ ![]()
লেখক বলেছেন: নাহ্! "পাকি" কি গালি নাকি? শরম পান? ![]()
লেখক বলেছেন: তার মানে কি অন্য নিকে ছাগু পোস্ট দিয়া গালি খাইছো? হা হা হা।
![]()
লেখক বলেছেন: পুরান ছাগু। কথাতেই বোঝা যায়।
একরামুল হক শামীম বলেছেন:
ক্ষণিক জলকেলি শেষে অন্তরঙ্গ দল
নদীর কাছে খোঁজে তৃষ্ণার জল।
দারুন বলেছেন মুকুল ভাই।
লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ![]()
লেখক বলেছেন: আমি আপ্নের ছোট বোনরে বিবাহ করি নাই যে আমারে তুই তুই কইরা কইবেন! বেয়াদপীর লাইগা ছোট একটা থাপ্পড় দিলাম।
![]()
লেখক বলেছেন: ছাগু এখনো পুরানা দু:খ ভুলতে পারে নাই । হি হি হি। 
লেখক বলেছেন: নাহ্ ! আর কিছু নয়। ![]()
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
অদৃশ্য বলেছেন:
আরও কিছু মুকুল ভাই..............কিছু ভালোবাসা.................আর কিছু প্রতিক্ষা ওই পালকের সাথে।ভালো লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। শুভেচ্ছা...
সাইফুর বলেছেন:
দারুন হইছে
লেখক বলেছেন: থ্যাঙ্কু কাছিম। শীত তো আইসা গেলো প্রায়! এবার গায়ে সোয়েটার দাও। ![]()
নিহন বলেছেন:
জাক্কাচ হইছে ।
লেখক বলেছেন: থ্যাঙ্কু নিহন। ![]()
লেখক বলেছেন: ফুল ফুটে ফুল ঝরে
ভালোবাসা ঝরে পড়ে না...
থ্যাঙ্কু দোস্ত ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
কঁাকন বলেছেন:
আপনার কি মন খারাপ ছিলো নাকি
লেখক বলেছেন: মন তো এম্নিতেই খারাপ হয়...
লেখক বলেছেন: ধন্যবাদ সৌপ্তিক।
নাজনীন খলিল বলেছেন:
আবার বিষণ্ণ বিকেল নামেঅতিথিরা যায় দক্ষিণের পথে
হিম নামলে সুদুরের পরিব্রাজক
কি এক টানে পেরোয় মহাদেশ
লিখতে পারছোনা বলে বলেইতো সুন্দর সব লিখা লিখে যাচ্ছ।
শুভেচ্ছা। ভাল থেকো।
লেখক বলেছেন: নাহ ! আগের মত লিখতে পারি না। লেখার ধারা শুকিয়ে আসতেছে। কিছুদিনের মধ্যে পুরোপুরি শুকিয়ে যাবে মনে হয়!
প্রণব আচার্য্য বলেছেন:
দীর্ঘশ্বাস....
লেখক বলেছেন: হু ম ম...
লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান
লেখক বলেছেন: হু ম ম.... কি আর করা! ![]()
লেখক বলেছেন: হু ম ম ... তাইতো....
ধন্যবাদ ইলিয়াস ভাই ![]()
জয়িতা বলেছেন:
আসা যাওয়ার চক্রের মাঝেরেখে যায় কিছু পালক।
আর কিছু নয়…
আহারে বেচারা......বিবাহের শোকে খালি বিরহের খবতে লেখে।কি আর করা....তবে সুন্দর কবিতা।দোয়া কির বিবাহ পিছাইতে থাকুক.....আমরা সুন্দর কবিতা পড়ি।
লেখক বলেছেন: তোমাগো বদদোয়াতেই তো আমার বিবাহ হইতেছে না!
(
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
চিটি (হামিদা রহমান) বলেছেন:
হিম ফুরোলে পর অতিথিরাচলে যায় ফিরতি পথে
আসা যাওয়ার চক্রের মাঝে
রেখে যায় কিছু পালক...........।
মনে গেঁথে গেলো ..........।
ভালো থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন। শুভেচ্ছা। ![]()
েজবীন বলেছেন:
কবিতা নাই যে???
লেখক বলেছেন: কবিতা আসেনা। মনে হয় আর লিখতে পারবো না! ![]()
তোমার খবর কি?
লেখক বলেছেন: ক্যান! নিজের ইচ্ছায় আসা যায় না?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























ভালো।