স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র Peace
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৬
আমার ভাগ্নে ইভান। এআইইউবিতে পড়ছে। পোলাপান বড় হলে যা হয়, কখন কি করে সব খবর রাখা হয় না। মাঝে মাঝে শুনি, ওরা বন্ধুরা মিলে পরীক্ষামূলক ফিল্ম বানায়। কিন্তু দেখা হয়ে ওঠেনি।
আজ মেসেঞ্জারে নক করে বললো, ওর একটা স্বল্প দৈর্ঘ্য ফিল্ম ইউটিউবে আপলোড করেছে। এটা নাকি গত বছর ঢাকা আন্ত:বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উতসবেপ্রদর্শিত হয়েছিলো। লিঙ্ক পেয়ে অনেক সময় নিয়ে ডাউনলোড করে দেখলাম। আপনাদের জন্য লিঙ্কটা দিচ্ছি।
ফিল্মটার নাম Peace । ইভান আর তার বন্ধু রাব্বী, দুজনে মিলে বানিয়েছে। চিত্রনাট্য, অভিনয়, ক্যামেরা, এডিটিং- সব কিছুই ওদের করা।
কেমন হলো জানাবেন। খারাপ হলে খুব করে ধমকে দেবো ওদের! ![]()
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
প্রলয় হাসান বলেছেন:
আমার ২০ জিবির মান্থলি এ্যালাউন্স শেষ হয়াতে আজ সারাদিন কোন ভিডু দেখতে পারি নাই। লেখক বলেছেন: এইটা ছোট। মাত্র ৫.১৫ মিনিটের। ![]()
প্রলয় হাসান বলেছেন:
লিংক আসে নাই মুকুল ভাই।
লেখক বলেছেন: তাই নাকি? চেক করতেছি...
লেখক বলেছেন: এবার দেখেন তো অলৌকিক ভাই।
যেমন ইকোনোমিক্স বলেছেন:
লিংক নাই
লেখক বলেছেন: http://www.youtube.com/watch?v=cFxT7J7u15E
আশরাফ মাহমুদ বলেছেন:
প্রথম দিকে ভাল লাগে নাই। শেষের দিকটায় এসে নামকরণের তাৎপর্যটা বুঝতে পারলাম। ভাববিন্যাসটা অধিকতর ভাল লেগেছে। প্রশংসনীয় কাজ।
লেখক বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য। ভাইগ্নারে লিঙ্ক পাঠায়ে দিবো এই পোস্টের। ![]()
অরণ্য আনাম বলেছেন:
লেখক বলেছেন: থ্যাঙ্কু। আমিও ঠিক করেছি ইতোমধ্যে। ![]()
লেখক বলেছেন: নির্বাচনী কাজে ব্যস্ত ছিলাম খুব। এখন আশা করছি নিয়মিত হতে পারবো। ধন্যবাদ আপু। ভালো থাকবেন। ![]()
নীলবরষা বলেছেন:
কনছেপ্ট টা অসাধারন।এটা নিয়ে একটা পুর্নদৈর্ঘ্য চলচ্চিত্র বানালে বেশ হয়।আশা করি আমরা ভবিস্যতে ছবিটা দেখতে পারবো।শুভেচ্ছা রইলো রাব্বিকে।
লেখক বলেছেন: ধন্যবাদ। ইভান ও রাব্বীকে শুভেচ্ছা পৌছে দেবো। ![]()
লেখক বলেছেন: তাহলেতো ভালৈ!
![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কু ![]()
লেখক বলেছেন: না না। ঠিকাছে। ভালো থাকবেন। শুভেচ্ছা। ![]()
প্রলয় হাসান বলেছেন:
কাঠ কাটার করাত দিয়ে মানুষ জবাই করলো!!! কাল থেকে ব্লগে ইসরাইলি নৃশংসতার ছবি দেখছি। এখন আবার এই ভিডু!! মুডটাই নষ্ট হয়ে গেল!
লেখক বলেছেন: সত্যি বলতে কি, আমারও ফিল্মটি দেখে ইজরায়েলি গণহত্যার কথাই মনে হয়েছে। খুন, নৃশংসতাই কারো কাছে ভালো লাগে। বিকৃত খুনীরা সবকিছু দখল করে ফেলছে। ![]()
অলৌকিক হাসান বলেছেন:
স্যরি। ভালো লাগে নাই।
১। ফিল্মের শুরুতে ধাওয়ার দৃশ্যে বৈচিত্র্য নাই। ইফেক্ট দিয়ে কালার চেঞ্জ করে স্পিড বাড়িয়ে গতি দেয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু ফ্রেম চেঞ্জ হয় নাই। মানে ক্যামেরা পজিশন একই জায়গায় ছিল। কখনো ক্লোজ আর কখনো লংয়ে দৌড়ানো দেখিয়ে পার পাওয়ার চেষ্টা হয়েছে। অথচ এখানে কোনোরূপ ইফেক্ট ছাড়াই যদি অনেক শট (ক্যামেরা নানা জায়গায় স্থাপন করে) দেখানো যেতে তাহলে ভালো হতো। যেমন হতে পারে, ক. রাস্তার কোনো বাঁক বিপজ্জনক ভাবে পার হওয়া খ. কাউকে ধাক্কা দেয়া গ. উষ্টা খেতে খেতে সামলে নেয়া। তাহলে হয়তো স্পিড না বাড়িয়েই গতি পাওয়া যেত, টেনশনও ক্রিয়েট করা যেত। মনে রাখতে হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইফেক্ট হলো 'কাট'। তবে ফ্ল্যাশব্যাক বোঝানোর জন্য কালার ইফেক্ট মেনে নেয়া গেল।
২। সাধারণত এক ঘন্টার নাটকের প্রথম ১০/১৫ মিনিটে গল্পের মূলটা বলে ফেলতে হয়। এই ফিল্মটা ৫.৪০ মিনিটের। ভালো হতো যদি ২.৩০ মিনিটের মাথায় গল্পের মূল সুর ধরিয়ে দেয়া গেলে। এরপর বাকি অংশ দর্শক 'কি হয়' কি হয়' টাইপের আগ্রহ নিয়ে দেখবে।
৩। এখানে 'পিচ' টা কোথায়? গল্পে কি বোঝানো হলো? একজন খুনীর গান শোনা এবং লাশ টানাটানি নিয়ে কি বক্তব্য দেয়া হলো বোধগম্য হলো না। দর্শকদের ধাক্কা দেয়ার জন্য? কিন্তু ধাক্কা খাইলাম অথচ কেন খাইলাম জানতে চাইব না?
৪। পরিচালক দর্শকদের ধরে ধরে বোঝাতে পারবে না তিনি কি করতে/বোঝাতে চেয়েছেন। কিন্তু গল্পটা এমনভাবে বলা দরকার যেন সব দর্শকের বোঝাটা একসুতায়, একই রকম ভাবে চলে। এক্ষেত্রে পরিচালক মনে হয়নি সফল। অর্থাৎ আপনি আলাদা আলাদা ভাবে দর্শকদের জিজ্ঞাসা করলে নানান রকম ব্যাখ্যা পাবেন। পরিচালক নিশ্চয়ই একটা জিনিসই দর্শকদের বোঝাতে চেয়েছেন।
৫। সর্বোপরি বিভৎস। রক্তের দাগ এবং লাশ টানাটানি দেখিয়ে ভয় দেখানোর অপচেষ্টা। কারণ কোনোরূপ ব্যাখ্যা আমি পাই নি। আমাকে আমার মতো করে একটা কিছু ভেবে নিতে হচ্ছে। এখানে পরিচালকের মেসেজ মার খাচ্ছে। জায়গামতো পৌছচ্ছে না।
স্যরি মুকুল, কড়া হয়ে গেল বোধহয় সমালোচনাটা। তবে এগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত। বেশিরভাগ দর্শকের যদি ভালো লাগে আর পরিচালকে যা মেসেজ দিতে চেয়েছেন সেটা যদি বেশিরভাগ দর্শক পরিচালকের মতো করে বুঝে নিতে পারেন তবে সেটাই সত্য, বাকি সব ভুয়া।
প্রচুর প্রচুর শুভকামনা রইল আপনার ভাগ্নেদের জন্য।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অলৌকিক ভাই। আপনার আলোচনাটা আমার ভালো লেগেছে। খুবই গঠনমূলক এবং টু দ্য পয়েন্ট আলোচনা করেছেন। এই সমালোচনা ওদের কাজে লাগবে।
আমি আপনার কাছ থেকে এরকম আলোচনাই আশা করেছি। ওরা এখনো নবীন, অনভিজ্ঞ। অগ্রজদে কাছ থেকে অনেক কিছু শিখতে হবে। আমি ভাগ্নেকে পোস্টের লিঙ্ক দিয়ে গতরাতেই বলেছিলাম আপনি কোন কমেন্ট করলে ভালো করে বোঝার চেষ্টা করতে। আমি আগেই আপনার পরিচয় দিয়েছি ওকে। (মাইন্ড কইরেন না)
আবারো ধন্যবাদ। ![]()
রাশেদ বলেছেন:
দেখলাম।
লেখক বলেছেন: থ্যাঙ্কু রাশু ![]()
আতিকুল হক বলেছেন:
ভালো লাগে নাই। ব্যাপার হইলো আমি ঠিকমতো বুঝতেই পারি নাই। হয়তো এইটা বোঝার ক্ষমতা আমার নাই, নাহয় পরিচালক বুঝাইতে পারে নাই, অথবা সবকিছুর মধ্যে বুঝার কিছু নাই।দৌড়ে ক্যামেরার কাজ ভালো লাগে নাই। ঘটনাবিহীন সাম্প্রতিক কেবলি সময় পার করা নাটকের মিনি ভার্সন মনে হয়েছে।
তবু নতুনের প্রচেষ্টাকে অভিনন্দন। শুভকামনা রইলো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। ![]()
লেখক বলেছেন: হা হা হা। ![]()
অক্ষর বলেছেন:
ভালো লাগছে
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
ফকির ইলিয়াস বলেছেন:
দেখলাম। সাধ্য অনুযায়ী ভালোই হয়েছে বলতে পারি।
লেখক বলেছেন: ধন্যবাদ ইলিয়াস ভাই। ![]()
কাজ করে খাই বলেছেন:
শরীর এখনো কাপছে! এর পর রেটিং দিয়ে পোষ্ট দেবেন দয়া করে।
লেখক বলেছেন: আমিও ভয় পাইছিলাম। সত্যি সত্যি। ![]()
১। ক্যামেরা সেন্স ভালো।
২। আলো ও ছায়ার খেলাটা ভালো করেছে।
৩। এডিটিং এর কাজটা ভালো করে উত্রাইয়া গেছে।
৪। স্ক্রিপ্ট চিন্তাটা অসাধারন।
আমি ভোলিওম অফ করে দেখেছি। শব্দ ছাড়াই আমার ভালো লেগেছে তাহলে অবশ্যই শব্দ দিয়ে দেখাটা ভালো লাগবেই।
৫। মিউজিক কালেকশান টা ভালো।
লেখক বলেছেন: ধন্যবাদ আমি ও আমরা। আপনার আলোচনায় ভালোলাগাটাই এসেছে। এটা নির্মাতাদের উতসাহ দেবে নি:সন্দেহে। পাশাপাশি সমালোচনা যারা করেছেন, তাদের পরামর্শগুলো নির্মাতাদের আরো পরিণত করবে।
অনেক ধন্যবাদ। ![]()
ইয়ামিন বলেছেন:
ফালতু সাবেজক্ট। বস্তাপচা হিন্দি সিনেমা দেখে দেখে এই পোলাপাইনগো মাথা নস্ট হইছে। সিম্পলি পারভার্টেড। জলদি ডাক্তার দেখান আপনার ভাইগনারে। এত নেকেডলি এত ভায়োলেন্ট কন্টেন্ট দেখানোর সাহস পায় কেমনে???
লেখক বলেছেন: ঠিকাছে। ভাগ্নেকে খুব করে বকে দেবো। ![]()
আমি হিন্দী ছবি বলতে গেলে দেখিই না। তাই বলতে পারছি না কোন ছবিতে এরকম দেখিয়েছে। আপনি জানেন যেহেতু, দুএকটি হিন্দী ছবির নাম দিলে উপকার হয়। ![]()
সাঈদ রউফ বলেছেন:
সবই ঠিক ছিল। শেষে হলিউড ছবি SAW এর থিম টা না কপি করলে পুরা জিনিসটার অরিজিনাল হইত। SAW এর থিম মিউজিকটা কপি করাতে পুরা জিনিসটাই SAW এর বাংলা ভার্সনে পরিণত হয়েছে। তবে যে SAW দেখে নাই, তার কাছে ভালই লাগার কথা।
লেখক বলেছেন: ধন্যবাদ সাঈদ ভাই।
আমি অবশ্য SAW ছবিটি আগে দেখি নাই। ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















