তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

একটি গান গাও আজ

১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৩

শেয়ারঃ
0 1 0

প্রিয়, একটি গান গাও আজ -
শীত সকালের রোদ্দুরের মত নম্র উষ্ণ,
চড়ুইয়ের পালকের মত মোলায়েম, আদরমাখা।

দুরুত্ব ঘুচে যাক বেতারে; কানের কাছে ফিস ফিস করে উঠুক ছন্দিত তরঙ্গ।
যাই হোক, তবু কিছু একটা হোক; কিছু একটা গুণগুণ করুক।
কিছু একটা তুফানের মত ছুঁয়ে যাক,
হাজার রাত্রির নীরবতা ভেঙে কিছু একটা গ্রাস করুক,
আমাদের অগ্রন্থিত ভাবাবেগ প্রকাশ্য মিছিলে আসুক...




মাইজদী, নোয়াখালী ১০ জানুয়ারি, ২০০৯

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৬
পাপী বলেছেন:
হাজার রাত্রির নীরবতা ভেঙে কিছু একটা গ্রাস করুক,
আমাদের অগ্রন্থিত ভাবাবেগ প্রকাশ্য মিছিলে আসুক...

--জোস!
১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা। :)

১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ কাছিম। :)

১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: হু ম ম :)

৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৮
জয়িতা বলেছেন: হুমমমমমম।অগ্রন্থিত ভাবাবেগ প্রকাশ্য মিছিলে আসলে কি গুপন কথা যে সবাই জানবে শেষে তোমার ভবিষ্যত অন্ধকার হইতাের।সাবধান।
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: আমি স্বচ্ছ মানুষ! আমার কোন ভয় নাই দোস্ত। লুকোনোর কিছু নাই। ;)

৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩১
নিবিড় বলেছেন: বরাবরের মতই খুব ভালো লাগলো
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ নিবিড়। শুভেচ্ছা রইলো। :)

৬. ১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৩
আকাশচুরি বলেছেন: অ-নে-ক দিন পর আপনার কবিতা পেলাম !!

+++++
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন: আসলেই। আমি ভাবছিলাম হয়তো আর লিখতেই পারবো না। কিভাবে যেন মাস দুয়েক পর এটা আসলো। যদিও যুইতের হয় নাই। তবুওতো আসলো! :)

৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৩
েজবীন বলেছেন: "যাই হোক, তবু কিছু একটা হোক; কিছু একটা গুণগুণ করুক।
কিছু একটা তুফানের মত ছুঁয়ে যাক," .... :)


জয়িতা বলেছেন: গুপন কথা যে সবাই জানবে শেষে তোমার ভবিষ্যত অন্ধকার হইতারে।.....
জয়ি@ মুকুল বাত্তি জ্বালানের স্টার্ট নিতাসে আর তুমি আন্ধারের ডর দেখাও!!! ধুর!!.....

মুক্লা... এগিয়ে চলো আমরা নাই তোমার সাথে!!
... মানে কেউ ভবিষ্যত অন্ধকার করবো না আর কি.... :D
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৬

লেখক বলেছেন: আমার ভবিষ্যত অন্ধকার করবা? আমি তোমাগো উনুনে আগুন দিমু। জলন্ত কয়লা তোমাগো বিছানায় ছাইড়া আসমু। হু ম ম।

১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪১

লেখক বলেছেন: হু ম ম

৯. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৩
প্রলয় হাসান বলেছেন: অনেকদিন পর মুকুল ভাইয়ের একটা ফাটাফাটিসটিক কোবতে পড়লাম!!+++:)
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন: প্রায় মাস দুয়েক পর লিখছি। কি আর করমু, লেখা আসেই না এখন! বুড়া হয়া গেছি!

১০. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৪
প্রাকৃত বলেছেন: হাজার রাত্রির নীরবতা ভেঙে কিছু একটা গ্রাস করুক.......

অনেক অনেক ভাল লাগা!

লেখক বলেছেনঃকি আর করমু, লেখা আসেই না এখন! বুড়া হয়া গেছি!
মুকুল ভাই বুড়া বয়সের একটা ফটো দিননা!:)
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: এই মুহুর্তে প্রোফাইলে যে খোমাটা আছে, ঐটা বুড়া বয়সের।

১১. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৮
সুনীল সমুদ্র বলেছেন:



দারুণ ভালো লাগলো।
আপনার এমন সুন্দর কবিতা লেখার হাত।
তারপরেও দুমাস গ্যাপ হয় কেন?

নতুন বছরে আরো নতুন কবিতা দিয়ে মন ভরাবেন, এই শুভকামনা রইলো।


১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: সুনীল সমুদ্র ভাই। অনেক ধন্যবাদ।
আসলে লেখা স্বতস্ফূর্তভাবে না আসলে লিখতে পারি না। অনেকটা ওহীর মত ব্যাপার স্যাপার আরকি!

ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। :)

১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: এত হাস্তাছো ক্যান?

১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: কে কারে খাইলো! :|

১৪. ১১ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৩
সবাক বলেছেন: ফিনিশিংটা চমৎকার হৈছে:)
১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: তাইলে তো ভালৈ! :)

১৫. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৬
প্রণব আচার্য্য বলেছেন:

কী খবর মুকুল ভাই?

উবুন্টুতেতো নেটের ব্যবস্থা কইত্তে পারিনাই। :(



কবিতা উড়ু উড়ু করতেছে :)
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩১

লেখক বলেছেন: উবুন্টুতে আপনার নেট সমস্যার সমাধান সম্ভবত করতে পারবো! দেখি, কালকে বিকেলে হয়তো আসবো ওদিকে।

১৭. ১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১০
েজবীন বলেছেন: লেখক বলেছেন: আমি তোমাগো উনুনে আগুন দিমু। জলন্ত কয়লা ছাইড়া আসমু। হু ম ম।

মুক্লা নাহ নতুন নাম... রাজুওও, তুমি ম্যালা কাম জানো দেহি!! উনুনে আগুন দেয়ার পর উঠান ঝাড়ু দিয়া কলসিতে পানি ভরাইয়া রাখতে ভুইলো না কইলাম..... :P
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৯

লেখক বলেছেন: তুমি দেখি মীনার মত পুঁচকে থাক্তে চাও! ;)

১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫১

লেখক বলেছেন: অনেকদিন পর রাহামনিকে দেখলাম। আশা করি ভালো ছিলেন। :)

১৯. ১৪ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫৫
আশরাফ মাহমুদ বলেছেন: অনেকদিন পরে আপনার বাজিমাত লেখা পেলাম।
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ আশরাফ ভাই। :)

২০. ১৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৭
শত রুপা বলেছেন: দারুণ ভালো লাগলো মুকুলভাই।
১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে। আশা করি ভালো ছিলেন। ধন্যবাদ শতরুপা।

 

মোট সময় লেগেছে ১.১৮৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ