আমাদের নারীরা সুখে থাকুক
২৩ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫২
আমাদের নারীরা ভালো থাকুক।
তাহাদের পঞ্চদশ তলার ফ্ল্যাটে গুচ্ছ গুচ্ছ গোলাপঝাড় বেড়ে উঠুক।
তাহাদের বিছানায় মাখনের মত আদরের বৃষ্টি ঝরুক
তাহাদের রমণীয় মুখের দিকে টিভি ক্যামেরা হা করে থাকুক প্রতিদিন।
তাহাদের রন্ধন প্রণালী সুগন্ধ ছড়াক চ্যানেলে চ্যানেলে।
স্টারপ্লাসের মেগা সিরিয়ালের মত তীব্র আলোকিত হোক অন্দরমহল,
পরিপাটি মেকআপ নিয়েই প্রতিদিন তাহাদের ঘুম ভাঙুক,
ইভিনিং ইন প্যারিস সৌরভ ছড়াক তাহাদের দেহে মনে।
তাহাদের ঈদের বাজার হোক কলকাতা
অথবা সিঙ্গাপুর, নিদেনপক্ষে নব্য ফিউশন পার্ক।
তাহাদের অন্তর্বাস হোক স্পোর্টিং,
স্যানিটারী টাওয়েল হোক মেড ইন ইন্ডিয়া, নিশ্ছিদ্র সুরক্ষিত;
তাহাদের নখে, আঙুলে, কপালে, ঠোঁটে, স্তনে, জঙ্ঘায় সুখের স্ফীতি ঘটুক
তাহাদের কোমল ত্বক অলিভ অয়েল সুরক্ষায় থাকুক।
তাহাদের এটিএম বুথে ব্যালান্স কখনোই না কমুক,
তাহাদের ফিক্সড ডিপোজিটের সংখ্যা বাড়তেই থাকুক।
আমাদের নারীরা সুখে থাকুক
তাহাদের মনে নিশিদিন সুখের বৃষ্টি ঝরে ঝরে পড়ুক।
- - -
মাইজদী ,নোয়াখালী
২৩ জানুয়ারি ২০০৯
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফাঁকি বাজ বলেছেন:
বেশ ভিন্ন স্বাদের কবিতা +
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
অপ্সরা বলেছেন:
নারীদের জন্য এত শুভকামনা ওয়ালা কবিতা!!!!খুবই ভালো ।
লেখক বলেছেন: আমি শুভকামনার ফ্যাক্টরী খুলেছি, তাই! ![]()
লেখক বলেছেন: এত রিকয়ারমেন্ট পূরণ করার সাধ্যি আমার নাইরে ভাই! মাফ চাই।
লেখক বলেছেন: আমি অবশ্যই নারীবাদী। নারীর প্রতি আমার মুগ্ধতার শেষ নাই। নারীর জয় হোক।
প্রচেত্য বলেছেন:
অশ্রু জলের লবনাক্ত তিক্ততা তাদের কখনো যেন স্পর্শ না করে
..........................
কবি যে নারীদের সুখে থাকবার কথা বলেছেন, আমিও সেই নারীদেরই সুখবোধ কামনা করলাম
লেখক বলেছেন: অশ্রু জলের লবনাক্ত তিক্ততা তাদের কখনো যেন স্পর্শ না করে।
সহমত।
প্রলাপ বলেছেন:
শুভকামনার নামে তো অভিশাপ দিলেন মনে হয়! কবিতায় প্লাস।
লেখক বলেছেন: কী যে বলেন! ![]()
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
তাহাদের এটিএম বুথে ব্যালান্স কখনোই না কমুক,তাহাদের ফিক্সড ডিপোজিটের সংখ্যা বাড়তেই থাকুক।
লেখক বলেছেন: হু ম ম। সেটাই।
লেখক বলেছেন: বলেন কি! আমি সবসময়ই নারীবাদী। নারীর প্রতি মুগ্ধতার শেষ নাই আমার।
লেখক বলেছেন: হে হে হে। নাড়ি বাদি! ![]()
এইতো আছি!
লেখক বলেছেন: গন্ধ পাইলেও এইটা আমার লোলের গন্ধ না। অন্য কারো! ![]()
লেখক বলেছেন: বিষয় কী! এত কাশি আওনের মত পোস্ট হৈছে নাকি! 
হমপগ্র বলেছেন:
সুন্দর লিখেছেন! ++++++
লেখক বলেছেন: থ্যাঙ্কু ইমরোজ।
লেখক বলেছেন: এখানে আমার নারী, তোমার নারী, এর নারী, ওর নারী- সব নারীর কথা মিলায়ে বলা হৈছে! ![]()
নরাধম বলেছেন:
অশ্লীল কোবতে!! মুকুলভাইয়ের ব্যান চাই!
লেখক বলেছেন: নারী-পুরুষ সম্পর্কই অশ্লীল! ![]()
লেখক বলেছেন: তোমার বউও একজন নারীই। নাকি তোমার অন্য খেয়াল আছে! ![]()
লেখক বলেছেন: হু ম ম। ডাল মে কুছ কালা হ্যায়!
নরাধম বলেছেন:
মুকুলভাই, সাদী মোবারক!
লেখক বলেছেন: ভ্রান্তিবিলাসে আছেন জনাব।
রাশেদ বলেছেন:
মুকুলভাই, সাদী মোবারক!
লেখক বলেছেন: ভ্রান্তিবিলাসে আছেন জনাব।
রাগ ইমন বলেছেন:
হাহ হাহ , আইরিনের মন্তব্যে জাঝা ! কবিতা পড়ে লেখার মুন্সিয়ানাতে মজা পেলাম কিন্তু সেই চিরাচরিত গন্ডি পেরুলো না বলে একটু হতাশ ও হলাম । এই সব রুপবাসিনীদেরই যে চক্ষে পড়ে , অন্যদের বেমালুম ভুলে থাকে পিয়াসী যুবকেরা - এইটা নিয়ে কোবতে কেন লেখেন না ?
যারা চর্চিত মুখশ্রী নিয়ে কাঁদা বাচিয়ে চলে না , সেই সব ঘামে ভেজা , সুতি জড়ানো , সাদামাটা চেহারা , বাসন মেজে হাতের ছাল চামড়া উঠে যাওয়া, মোটা কিংবা কংকালসার , ময়লা রঙের মেয়েদের নিয়ে প্রেমে পাগলপারা যুবকদের দেখি না কেন? এই সব নারীদের প্রেম পাওয়া না পাওয়া নিয়ে মহা আক্ষেপে পূর্ণ কবিতা পাই না কেন ?
বাজার তো সবাইই বোঝে কবি , কেবল পণ্য দেখে কাব্য করলে চলবে ? পেছনের ভুড়িয়ালা , মোটা মানিব্যাগের পুরুষ দোকানি কিংবা ব্যবসায়ী গুলোকে দেখবে না ? তাদেরকে নিয়েও একটু কাব্য হোক
লেখা ভালো হয়েছে ।
লেখক বলেছেন: ম্যালা দিন পর কবির কমেন্ট পেলাম। ![]()
তবে প্রশ্নটা আমিও করতে পারি এভাবে:
যারা চর্চিত মুখশ্রী নিয়ে কাঁদা বাচিয়ে চলে না , সেই সব ঘামে ভেজা , সুতি জড়ানো , সাদামাটা চেহারা , বাসন মেজে হাতের ছাল চামড়া উঠে যাওয়া, মোটা কিংবা কংকালসার , ময়লা রঙের ছেলেদের নিয়ে প্রেমে পাগলপারা নারীদের দেখি না কেন? এই সব পুরুষের প্রেম পাওয়া না পাওয়া নিয়ে মহা আক্ষেপে পূর্ণ কবিতা পাই না কেন ?
= = =
বিষয়গুলো একেবারেই আপেক্ষিক। তাই না কবি?
খুশবু বলেছেন:
এমন কবিতা কখনো খাইনি তো । ???
লেখক বলেছেন: এবার তো খেলেন। খেয়ে কেমন লাগলো? ![]()
রাগ ইমন বলেছেন:
প্রথাগত ভাবে নারীর সৌন্দর্য , কোমল ভাব ( ইতিবাচক হিসেবে ) এবং বস্তুগত নিরাপত্তার প্রতি আকর্ষন ( নেতিবাচক হিসেবে ) কবিতায় বহুবার ঘুরে ফিরে এসেছে । আর পুরুষ মানেই তার শৌর্য্য বীর্য ইত্যাদি নিয়ে মহাভারত ! সেই প্রথা ভেঙে পুরুষ নিয়ে গল্প , কবিতা তো লিখেছিলাম কিছু , পড়েন নাই ? আর আপনি যেটা বললেন ,
যারা চর্চিত মুখশ্রী নিয়ে কাঁদা বাচিয়ে চলে না , সেই সব ঘামে ভেজা , সুতি জড়ানো , সাদামাটা চেহারা , বাসন মেজে হাতের ছাল চামড়া উঠে যাওয়া, মোটা কিংবা কংকালসার , ময়লা রঙের ছেলেদের নিয়ে প্রেমে পাগলপারা নারীদের দেখি না কেন? এই সব পুরুষের প্রেম পাওয়া না পাওয়া নিয়ে মহা আক্ষেপে পূর্ণ কবিতা পাই না কেন ?---------- ভেবে বলছেন তো ?
এই ধরনের পুরুষের প্রেমে পড়ে সব ছেড়ে তাঁর কাছে ছুটে যাওয়া নারীদের গল্প তো অনেক আছে । একে বারে যাকে বলে ভুরি ভুরি । বাস্তব হলো , কুম কুম চর্চিত নারী তার সব ফেলে উপরোক্ত পুরুষের কাছে ছুটে গেলে " ইহাই সত্য প্রেম" --- এইটা ত আমাদের গল্প , কবিতার অতি প্রচলিত , প্রিয় বিষয়।
সেই তুলনায় , বিপরীত চিত্র --- প্রেম , বিরহ , হাহাকার কই ? ( ধনী , অসম্ভব রুপবান , দিগবিজয়ী বীরের কোন কুরুপার প্রেমে নিমজ্জন ধরনের কাব্য আর কি )
লেখক বলেছেন: আপনার ব্যাখ্যাটা পরিস্কার। আপনার লেখনীতেও বিষয়টি এসেছে।
"এই ধরনের পুরুষের প্রেমে পড়ে সব ছেড়ে তাঁর কাছে ছুটে যাওয়া নারীদের গল্প তো অনেক আছে । একে বারে যাকে বলে ভুরি ভুরি । "
- - - তবে এই ধরনের ঘটনা গল্পই আমার কাছে। অন্তত আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় নাই। তাই ওই টাইপ লেখাটা কঠিন আমার জন্য।
আর এর সাথে ব্যক্তিগত সৌন্দর্যবোধের বিষয়টিও জড়িত। যে কাউকে যে কারো ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। জোর করেতো ভালো লাগানো যায় না। সুতরাং তত্ত্বের পক্ষে লেখার কোন দায় কবির ব্যক্তিগতভাবে এখানে নেই।
লেখক বলেছেন: হে হে হে। গন্ডুরে ম্যালাদিন বাদে দেখলাম। থাকো কৈ? পড়ালেখা নিয়া বিজি মনে হয়। ![]()
লেখক বলেছেন: ক্যাম্নে কি! ![]()
শওকত হোসেন মাসুম বলেছেন:
অন্তত একটা নারী মুকুলের সাথে ভাল থাকুকতাহাদের মনে নিশিদিন সুখের বৃষ্টি ঝরে ঝরে পড়ুক।
লেখক বলেছেন: মাসুম ভাই, ওই সুখ কেনার সামর্থ্য এখনো হয় নাই। ![]()
পাগল রাজা বলেছেন:
ভাইগ্না কুবতে সোন্দর হৈচে
লেখক বলেছেন: ঠিকাছে। তয় বয়সে আপনিও আমার ভাইগ্না হৈতে পারেন! কি? ![]()
লেখক বলেছেন: আমার দিক থেকে প্রায় শেষ। ফাইনালি একবার দেখা হবে।
লেখক বলেছেন: আমি আবার কারে অভিশাপ দিলাম! ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
আগে ছিল অভিশাপ .......এখন দেখি ভাল কথায় একাকার........। ঘটনা কি? পাইছেন কিছু..........
কবিতাতে একটার বেশি + দিতে না পারায় লজ্জিত।
লেখক বলেছেন: আমি সোজা হৈয়া যাইতেছি। এইটা তারই লক্ষণ! ![]()
ভালো-মানুষ বলেছেন:
নারীকে এতটা নির্লজ্জভাবে উপস্থাপন না করলে মনে হয় কবিতা হয় না! ধুর ফাউল কবিতা! খাড়া মাইনাস।
ভাইজান একটা বুদ্ধি দেই - চান্স পাইলে কোন নারীর সাথে মেলামেশা করেন (সীমা আবার ছাড়াইয়েন না
) নারীকে বুঝতে চেষ্টা করেন। কয়েক বছর পর নারীর আসল মুল্য বুঝবেন। তাইলে এইসব বালছাল বারাইব না যা পড়লে নারীরা দুষ্কই পায়।লেখক বলেছেন: চারণ কবি, নিজের নামেই দিতে পারতেন কমেন্ট। অসুবিধা নাই। ![]()
সীমার মধ্যে নারীর সাথে মেলামেশার চারণীয় তরিকা ঝানতে আগ্রহী।
নারীর আসল মূল্য কত পাউন্ড তাও ঝানতে আগ্রহী। ![]()
লেখক বলেছেন: তাই ! ![]()
লেখক বলেছেন: হেঁচকি উঠা কবিতা না রাখি ক্যাম্নে! থাকছে আশা রাখি। 
লেখক বলেছেন: 
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: এইটারে বিলাপ বলা সঙ্গত হবে কিনা ভাবতেছি...
![]()
শত রুপা বলেছেন:
কি ব্যাপার মুকুলদা ! এত নারী প্রশস্তি যে?
লেখক বলেছেন: আমি নারীদের ভালোবাসি। তাদের মঙ্গল চাই। 
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: এত প্লাস আমি রাখি কোথায়! 
থ্যাঙ্কু ![]()
জয়িতা বলেছেন:
তুমার মুখে ফুল চন্দন পড়ুক।কথাগুলান যেন সত্য হয়।আমিন!
লেখক বলেছেন: বোঝা গেলো, এইরাম সুখই তুমি চাও! ![]()
মদন বলেছেন:
++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: থ্যাঙ্কু ![]()
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: কৈ অভিশাপ দিলাম!!! আমি তো শুভকামনা করছি মাত্র! সবাই তো তাই চায়। ![]()
রূপকথার বিস্মৃত দানব বলেছেন:
আমাদের নারীরা সুখে থাকুক
তারা শোকেসের সাজানো পুতুল হয়ে ভালো থাকুক
বাস্তবতার জগৎটা সারাটা সময় তাদের জীবনের আড়ালেই থাকুক।
লেখক বলেছেন: হু ম ম...
ভালো-মানুষ বলেছেন:
রূপকথার বিস্মৃত দানব বলেছেন:আমাদের নারীরা সুখে থাকুক
তারা শোকেসের সাজানো পুতুল হয়ে ভালো থাকুক
বাস্তবতার জগৎটা সারাটা সময় তাদের জীবনের আড়ালেই থাকুক।
নপুংশক সাহিত্যিকরা সেইটাই চায়। এই সিমটম খাকি বঙ্গদেশে না সারা পৃথিবীতেই এদের দাপট।
লেখক বলেছেন: হু ম ম...
ভালো-মানুষ বলেছেন:
মুকুল, চারণ কবি কেঠায়?
লেখক বলেছেন: না বুঝলে আপনার ক্ষেত্রে প্রযোজ্য না। ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






























