আমার দিনলিপি

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫ 

আকাশের গল্প

০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৮

আমি আকাশ ছুঁইনি অনেক দিন,
দু'বছর আগেও নিয়ম করে প্রতি সন্ধ্যায়
অন্তত: একবার আকাশ ছুঁতাম।
আমাদের সম্পর্ক ছিলো বন্ধুত্বপূর্ণ,
সূর্যাস্তের পর আকাশ ছাদের খুব কাছাকাছি চলে আসতো
হাঁটতে হাঁটতে পাশাপাশি দুই বন্ধুর মত আমি
আকাশের হাত ধরে মৃদু ঝাঁকুনি দিতাম।...

পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে

একজীবনে (কুট্টিকালের একখান কোবতে)

২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৮

একজীবনে তোমায় চেয়ে
নিঃস্ব হলাম বিশ্বলয়ে
সকল স্বপন হারিয়ে গেলো
অন্ধকারের অচিন গাঁয়ে।

সকল স্মৃতি সকল প্রীতি
শূন্য হল এক নিমেষে
স্থবির হলাম বধির হলাম...

পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে

কন্যা সিনান করিতে যায়

২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৫

কন্যা সিনান করিতে যায়
হিয়া দোলে তাহার টানে
ঢেউ খেলে পুকুরের পাড়ে
আমার মনটা আনচান করে।

কন্যা সিনান করিতে যায়
আঁচল লুটিয়া পড়ে ঘাটে
গলার ভাঁজে শ্যামল ত্বকে...

পোস্টটি ১১ জনের ভাল লেগেছে

শততম দুঃখ গাঁথা

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৫

আমার মৃত্যুর পর সবকিছুই স্বাভাবিক থাকবে।
কলেজ পড়ুয়া তরুণীরা বরাবরের মতই মুখরিত
আনন্দে প্রধান সড়ক দিয়ে হেঁটে যাবে,
বাতাসে তাদের বেণী দুলবে নিয়মিত ছন্দে।
মুঠোফোনে, এসএমএসে, ইমেইলে বিনিময় হবে হৃদয়ের মৌলিক ভাষা।
আমার মৃত্যুর পর শহরের প্রতিটি রাস্তায়
ট্রাফিক সিগনালগুলো নিয়মিত বিরতিতে জ্বলবে নিভবে
যান্ত্রিক সময় নির্ধারক একমুহুর্তও এদিক ওদিক করবে না।...

পোস্টটি ২১ জনের ভাল লেগেছে

শরৎ বিকেলে

১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৫

জানালা গলে বখাটে রৌদ্র
আঘাত হানে বিকেলের ঘুমে।
কাশরঙা মেঘ চঞ্চলতা দেখায়
এই আসে এই যায়।

চপলা তরুণীরা হেঁটে যায়
তাদের ই‍ষৎ সলজ্জ গালে চুমু
খেয়ে যায় কনে দেখা আলো;...

পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে

যখন তোমার শহরে যাই

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২০

যে শহরে জন্মেছি- প্রিয় মাইজদীতে, সে শহর ছাড়া
আর কোন শহর আপন মনে হয় না; আপন হয়ে ওঠে না।
তুমি যে শহরে আছো, সে আমার জন্ম শহর নয়।
স্বভাবতই আমার আপন শহর নয়,
প্রিয় নয়, নয় পুরোনো ভৃত্যের মত বিশ্বস্ত।
তোমার সুবাদে ওই শহরের প্রতিটি রাস্তা আমার হয়ে ওঠার প্রবল
সম্ভাবনা থাকা সত্ত্বেও, আমার হয়ে...

পোস্টটি ২০ জনের ভাল লেগেছে

তুই

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৮

তুই খুব খিটখিটে হয়ে যাচ্ছিস
সারাক্ষণ ভ্রু কুঁচকে রাখছিস আজকাল।
তুই এখন শরীরের যত্ন নিচ্ছিস না, ঘামে ভেজা কাপড়
দলা করে রাখছিস আলনায়, খেয়াল আছে?
লোডশেডিং এর অবসরে চাঁদ দেখিস না বারান্দায় বসে,
পূর্ণিমা তোর কাছে অসহ্য লাগে?
তুই দুর্ব্যবহার করছিস ঘরের মানুষের সাথে,
বন্ধুদের কথার পিঠে ঠেস মারছিস বেশি বেশি।...

পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে

বহুগামী

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৮

এক পোশাক পরি সর্বোচ্চ ত্রিশ দিন,
জুতো পাল্টাই ছ’মাসে একবার,
মুঠোফোনের মডেল পাল্টে একবার বছরে,
খাদ্যাভ্যাস তিনবেলায় তিনরকম!

সিগারেট শুরু গোল্ডলীফে, তারপর
ট্রিপল ফাইভ হয়ে বেনসন।
প্রতিদিনকার আড্ডায় নবাগত মুখ...

পোস্টটি ২৩ জনের ভাল লেগেছে

চিন্তাটা ব্যক্তিস্বার্থকেন্দ্রিক

২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৯

আমি যে মানবাধিকারের কথা বলি, সে আমার মহত্ত্ব নয়।
চিন্তাটা খুবই সংকীর্ণ; তুমিই তার সোজাসাপটা লক্ষ্য প্রিয়তমা।
নির্মম পৃথিবীতে তোমার বঞ্চনা আমি সইতে পারবো না।
তাই আমি চাই মানবাধিকার সংবেদনশীল সমাজ।
আমি যে শিশু অধিকারের কথা আওড়াই, তার সাথেও তোমার স্বার্থ জড়িত;
তোমার, মানে আমাদের শিশুকে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে চাই বলে।
আমি যে সমানাধিকারের...

পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে

কোন কিছুই ব্যক্তিগত নয় ( হোসেইনের কবিতাঞ্জাল )

২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৯

আমার খুবই প্রিয় একজন কবি হোসেইন। আমার খুব সৌভাগ্য যে তিনি আমাকে তাঁর একটি কবিতা উৎসর্গ করেছিলেন। কবিতাটি "আমারব্লগে" প্রকাশিত হয়েছিলো। কিন্তু দূর্ভাগ্যবশত: ওয়েবমাস্টারের ভুলে পোস্টটি মুছে যায়। তাই আমার এই ব্লগে লেখাটির কপি তুলে রাখলাম।




কোন কিছুই ব্যক্তিগত নয় ( হোসেইনের কবিতাঞ্জাল )
শুক্র, অগা 8, 2008...

পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে



আগের পাতা     পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.৪৬৪২ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৫৮টি
  • মন্তব্য করেছেন: ১৪৬৪৮টি
  • মন্তব্য পেয়েছেন: ৭০৮৫টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৯ মাস
  • ব্লগটি মোট  ২১৬৯৪৭ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ