তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

মাতাল
০৯ ই মে, ২০০৭ বিকাল ৪:২৪
কিছুই করিনি পান;
না শারাব, না মাদক।
অথচ দ্যাখো, আমি ঠিক মাতাল হয়েছি।
বিপর্যস্ত দুচোখ নেশায় ঢুলু ঢুলু,
দ্রুত থেকে দ্রুততর হয় হৃদস্পন্দন,
উত্তপ্ত কপালে নোনতা স্বেদ।...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩০৫বার পঠিত
নারী
০৯ ই মে, ২০০৭ দুপুর ১২:১১
নারী মানে অগ্নিগিরি
নারী মানে ঝড়
নারী মানে বরফশীতল
নারী মানে ঘর।
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৯বার পঠিত
কবিতার জন্মকাহিনী
০৮ ই মে, ২০০৭ দুপুর ২:১১
কালো যে কয়লা,
সেও মৃত্তিকার চাপে
ভূগর্ভের উষ্ণতায় জ্বলে
রুপান্তরিত হয় অমূল্য হীরকে।
তোমার দেয়া দূঃখগুলোও তেমনি
হৃদয়ের চাপে,
ভালোবাসার উষ্ণতায় পুড়ে...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫৫বার পঠিত
তবুও
০৬ ই মে, ২০০৭ দুপুর ১:০৯
আমি থাকবোনা জানি একদিন এই স্থূল দেহে;
তখন সূক্ষ্ণ জ্যোতির্ময় অবয়বে
ঘুরবো কিনা এই বিশ্ব ব্রহ্মান্ডে
তা আমার জানা নেই।
অথবা বিলীন হয়ে যাবো কিনা অনন্ত চেতনায়
তাও আমার জানা নেই।
তবে এইটুকু জানি,...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৪বার পঠিত
রাত্রির কাছে
০৬ ই মে, ২০০৭ সকাল ৯:২১
রাত্রির কাছে গচ্ছিত রেখেছি সকল স্বপ্ন,
রৌদ্রালোকে ঘুরি স্বপ্নহীন।
এই জনারণ্যে বিবস্ত্র জীবনের বিবর্ণ ইচ্ছেগুলো
বড় বেশি আক্রমণাত্মক,
শার্দূল চোখে ক্ষমাহীন আক্রোশ নিয়ে তাকায়,
এগিয়ে আসে যেন পৌরাণিক দানব এক,
ঘাড়ে চেপে বসে সিন্দবাদের ভূতের মত
যুগের পর যুগ;...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫৯বার পঠিত
তুমি কোথায়
০৫ ই মে, ২০০৭ বিকাল ৫:০৬
একদিন আমাদের পদচারণায়
মুখর ছিলো এই পার্ক,
সবুজ গানে আন্দোলিত পার্ক।
এক সময় পাতা মরে, পাতা ঝরে,
সবুজ পার্ক ধূসর হয়;
আবারও সবুজ হয়...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৬বার পঠিত
আমার লাশ তোমাকে দিলাম
০৫ ই মে, ২০০৭ দুপুর ১২:৩০
যদি আমার বুকের রক্তে তোমার
মরুর ক্যাকটাস রুপান্তরিত হয় সবুজ শস্যে,
তবে এই নাও, আমার একবুক রক্ত তোমাকে দিলাম।
যদি আমার দৃষ্টি তোমার নিস্পৃহ চোখে
আনতে পারে অরণ্যের সজীবতা,
ফোটাতে পারে ভালোবাসার অমরা,
তবে এই নাও আমার দুচোখ তোমাকে দিলাম।...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৭বার পঠিত
ভালোবাসি
০৪ ঠা মে, ২০০৭ সকাল ১০:৩৮
আবারও চোখে বিষাদের ময়লা জমেছে
রক্তে কষ্টের বুদবুদ
আবারও গায়ে লাশের গন্ধ জমেছে
বুকের গভীরে অবিরাম শোক।
এত বিপর্যয়ের পরেও কিভাবে যে
হাঁটতে পারি, গাইতে পারি
মেঘের বুকে স্বপ্নদৃশ্য আঁকতে পারি,...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৮বার পঠিত
অচেনা তুমি
০৪ ঠা মে, ২০০৭ সকাল ৯:০৯
আজকাল তোমাকে দেখি
কি এক ধ্যানে মগ্ন সারাক্ষণ- নিশ্চুপ,
প্রগলভতা হারিয়ে গ্যাছে
মৌনতার আড়ালে।
সেই স্বপ্নীল দৃষ্টিও আর নেই।
বোধের ওপারের অলৌকিক আলো
খেলা করে দুচোখে তোমার।...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯২বার পঠিত
রাত্রির নরকে
০৩ রা মে, ২০০৭ সন্ধ্যা ৬:৪৯
রাত্রি বাদুড়ের ডানার মত
ছায়া ফেলে শহরে।
পরিচিত পৃথিবী অচেনা
আধখানা চাঁদের বিষন্ন আলোয়।
শয্যা যেন জ্বলন্ত অঙ্গার।
তৃষ্ণার্ত ঠোঁট পায়না জলের স্পর্শ,
শুধু বিছানায় এপাশ ওপাশ...
আমি একা জেগে থাকি...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৩বার পঠিত




