আমার দিনলিপি

profile image
www.mukul.us ♫ ♫♫ ♫ ♫ 

মায়ের কাছে

০৩ রা মে, ২০০৭ সন্ধ্যা ৬:০২

কত শত কষ্টের প্রহর ঠেলে
ঘুরে ঘুরে ঘুরে ঘুরে
ক্লান্ত সত্ত্বার গভীরে।
শত অভিমান শত কান্না,
ব্যর্থতার সুরভীতে মাতাল বেহুঁশ।

হাজার মাইল পথ হেঁটে
নিয়নের উজ্জ্বলতা যখন হারায় অন্ধকারের গর্ভে,...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

হাত বাড়িয়ে

০৩ রা মে, ২০০৭ বিকাল ৩:২৩

হাত বাড়িয়ে বন্ধু খুঁজি
হাত বাড়িয়ে সুখ
হাত বাড়ালেই শূন্য সব
হাত বাড়ালেই দূখ।

হাত বাড়িয়ে হাত খুঁজি তার
হাত বাড়িয়ে চোখ
হাত বাড়ালেই হাতের কাছে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

বৃত্তের কেন্দ্রে তুমি

০৩ রা মে, ২০০৭ সকাল ৯:৩৯

বৃত্তের কেন্দ্রে তুমি,
মাঝে অদৃশ্য সুতোর টানে
কেন্দ্রমূখী বল;
পাশাপাশি সমান ক্রিয়াশীল কেন্দ্রবিমূখী বল।

ফলাফল-
পরিধি বরাবর ঘূর্ণায়মান আমি,
কেন্দ্রে তুমি।...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

প্রাত্যহিক

০২ রা মে, ২০০৭ দুপুর ১২:২৪

শুরুটা চমৎকার,
উচ্ছ্বসিত
উচ্চকিত
ইতিবাচক।

শেষ বিষন্নতায়,
নিস্তেজ
নিঃশব্দ...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

তবে কি

০২ রা মে, ২০০৭ সকাল ৯:৪৬

দখিনা হাওয়া এসে উড়িয়ে নেয় জমে
থাকা ঘরের ধূলো; এক পশলা চকিত
বৃষ্টি ধুয়ে দেয় মায়াবী উঠোন; জানালার
ফাঁকে রোদ্র হানা দেয়, চলে যায় গুমোট
আঁধার; বহুদিনের নির্জীব হাস্নাহেনার ডাল
চিরে উঁকি দেয় কচি ডগা, বিকেল না গড়াতেই
উথাল পাথাল ঘ্রাণ; গতকাল চাঁদ ছিলো কি
আকাশে, জানা নেই; আজ আঁধার না ঘনাতেই...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

একদিন নিশ্চয়

০১ লা মে, ২০০৭ বিকাল ৪:৩৩

প্রতিদিন প্রতীক্ষায় অষ্টপ্রহর;
চিরহরিৎ নিমগ্নতায় গভীর ধ্যানে ভবিষ্যতের চিত্রকল্প-
একদিন আসবে ফিরে নিশ্চয় ।
নিশ্চয় অনাগত কালের গর্ভে আমাদের সম্ভাবনা প্রস্ফুটিত, জানি।
একদিন কোন বৃক্ষের বর্ষার সুখের মত
আন্দোলিত পল্লবে পল্লবে আমাদের কথামালা
পরাবাস্তব গল্প সাজাবে।
আমাদের কাঁদাবে, হাসাবে, ভালোবাসার ধ্বনি তুলবে।...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

তৃষ্ণা মেটেনা

০১ লা মে, ২০০৭ বিকাল ৩:২২

এক সময় কত প্রমত্ত ছিলো নদীটি।
সারাটা দুপুর কেটে যেতো
নদীর জলে সাঁতার কেটে।
খুব পিপাসার্ত হলে নদীর জলেই তৃষ্ণা মেটাতাম।
এখন নাব্যতা হারিয়েছে নদী,
বর্ষার আহ্বানেও আর দু’কূল আলিঙ্গণ করতে ছুটে আসেনা।
শুধু মাঝে মাঝে তার বুকে
অশ্র’র ফোঁটার মত কিছু জল বয়ে যায়...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আততায়ী

০১ লা মে, ২০০৭ সকাল ১১:২৬

আততায়ী
....................................................
নিজেই নিজের পোস্টমর্টেম করে দেখেছি,
শরীরে আঘাতের কোন চিহ্ন নেই;
বুক চিরে হৃদপিন্ড স্পর্শ করেনি কোন তীক্ষ্ণ ছুরি,
শরীর পোড়েনি আগুনে,
বুক পিঠ ফুটো করে চলে যায়নি কোন বুলেট,
দেহের কোন হাড় ভেঙ্গে যায়নি...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



<< আগের পাতা ১৪ ১৫ ১৬

 


প্রান্তজনের কথা

blog.mukul.us

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৫৮টি
  • মন্তব্য করেছেন: ১৪৬৩৫টি
  • মন্তব্য পেয়েছেন: ৭০৫১টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ১০ মাস
  • ব্লগটি মোট  ২০৪৭৭২ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ১.৭৩৫০ সেকেন্ড