মেহেরজান ছবি নিষিদ্ধ হোক। পরিচালককেও জবাবদিহিতার মুখোমুখি করা হোক। আর সবচেয়ে বড় যে কাজটা করা উচিত, সেটা হল যারা এ ছবির ছাড়পত্র দিয়েছেন, তাদেরকে ধরা হোক।
সেন্সরবোর্ডের লোকদের প্রতি আমার জিজ্ঞাসা, আপনারা কি আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আদৌ জানেন কি না?
সত্যি বলতে কি, আমি মেহেরজান ছবি দেখিনি, কিন্তু এটা নিয়ে প্ত্র-পত্রিকায়, ব্লগে এবং কয়েকজনের মুখ হতে শুনে একেবারে মুখস্ত হয়ে গেছে। ওই ছবিতে পরিচালক কি বোঝাতে চেয়েছেন, সেটা পরিস্কার। তার প্রতি একটা প্রশ্ন, আপনি কি পাকিস্তানের পক্ষ হতে কোন দায়িত্ব পেয়েছেন কিনা? কিংবা এদেশীয় কোন দোসরদের নিকট হতে?
আপনার দেখানো কাহিনীর সাথে আজ অবধি স্বাধীনতা সংশ্লিষ্ট কোন ঘটনা কিংবা খবর চোখে পড়ল না। সত্যি, অবাক করলেন? প্রেম দেখানোর আর কোন উপায় কি ছিল না? আমাদের মুক্তিযুদ্ধের মত এত গৌরবের একটা বিষয়কে কেন এমনভাবে তুলে ধরলেন???????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

