আমার প্রিয় পোস্ট

আমি এই ব্লগ সমুদ্রে একফোটা জলকণা মাত্র। সবার সহযোগিতা পেলে হয়ত ভাল কিছু করার উৎসাহ পাব।

কেন যে ব্রাজিল হারল ! বাসা থেকে কিভাবে বের হব ? আপনারা বলে দিন ।

০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩১

শেয়ারঃ
0 0 1

গত রাতে ব্রাজিলের করা ১ম গোল দেখেই আমি নিশ্চিত হয়েছিলাম যে যাক আজ তারা জিতবে। কিন্তু তারপরেই শুরু হল আমার সেই স্বপ্ন ভঙ্গ। সেটা আর বলতে চাচ্ছি না। আপনারা সবাই সেটা জানেন। আমার যেখানে থাকি (ঢাকায়) সেখানে আমি ছাড়া আর কেউ ব্রাজিলের সাপোর্টার নেই। ভাইয়া এবং ভাবী দুজনেই আর্জেন্টিনার সাপোর্টার ! খেলা শেষের পর তারা আমাকে টিস্যুর বক্সটা হাতে ধরিয়ে দিয়ে হাসতে হাসতে চলে গেছেন। সারা রাত মনটা ভীষণ খারাপ ছিল, এখনও আছে।
কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়; আজ আমি কিভাবে কলেজে যাব ? কলেজের যে অল্পসংখ্যক ছাত্রী আমার দলে ছিল, তারা ফোন বলল যে আজ নাকি কলেজে যাবে না। আমি একা একা আর গিয়ে কি ওদের তোপের মুখে পড়ব ? তাই বাদ দিলাম আজকের কলেজ যাওয়া। কিন্তু এভাবে আর কতদিন থাকা যাবে। কাল তো যেতে হবে । এখন আপনারাই বলে দিন আমি কিভাবে এই ব্যঙ্গ থেকে মুক্তি পেতে পারি।

ইশ্ কে যে ব্রাজিল হারল ! সব দোষ ঐ দুঙ্গা ব্যাটার

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হারার শোক ! ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩৪
টিপু বলেছেন: হারজিত চিরদিন থাকবে------গানটা গাইতে গাইতে শির উঁচু করে বাসা থেকে বের হয়ে যান।
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: এই কষ্টের মধ্যে আবার গান !!
আসবে না গলা দিয়ে।

২. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩৫
সরল মানুষ বলেছেন: হারজিত ত অছেই ! কান্না কাটির কিছু নাই
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: জানি, তারপরেও মন খারাপ।

৩. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩৫
গৌরীসেনের কর্মচারী বলেছেন: এইটা কোন ব্যাপার না...ব্রাজিল যদি প্রতিবার ই নেয় অন্যরা কি নিবে...? সবাইকেই সুযোগ দিতে হবে না??? B-)
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: এটাতো আমার বান্ধবীরা বুঝতে চায় না, তারা আমাকে দেখলে যে কি অবস্থা করবে, আল্লাই জানে !

৪. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩৫
রাষ্ট্রপ্রধান বলেছেন: কি আর করবেন ব্রাজিল টুর করে আসেন
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: কি লাভ হবে ?

৫. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩৫
হা...হা...হা... বলেছেন: চোখ দুটোকে একদম পিছন দিকে নিয়ে যান। অর্থ্যাৎ কেউ যদি আপনাকে ব্রাজিল সাপোর্টার বলে খোঁচাবে তখন আপনি বেমালুম অস্বীকার করে বসুন যে আপনি কোনদিন ব্রাজিলের সাপোর্টার ছিলেন না। আপনি হলেন জার্মানির সাপোর্টার। তাহলে যারা আপনাকে খোঁচাচ্ছে তারা আজ রাতে কাঁদবে আপনি সান্তনা দেবেন। :))
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: ভাইয়া , সবাই খুব ভাল করে জানে যে আমি ব্রাজিলের কট্টরপন্থী সর্মথক।
সুতারাং এসবে লাভ হবে না।

৬. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩৬
ব্লগ ৪১৬ বলেছেন: ২০১৪ পর্যন্ত বাসায় থাকতে পারেন...............।
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৪০

লেখক বলেছেন: তা হলে আমার কলেজে গিয়ে আপনি ক্লাস এবং পরীক্ষাগুলো দিয়ে আসেন।

৭. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩৮
পানকৌড়ি বলেছেন: হার জিত চীরদিন থাকবে,তবুও এগিয়ে যেতেই হবে .................... এেতো টেনশনের কিছু নাই । এগুলো কোনো ব্যাপার ই না ।
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৪১

লেখক বলেছেন: এটাই তো নিয়ম, কিন্তু তারপরেও মন অনেক বেশি খারাপ। কি আশা করছিলাম আর কি হল !

৮. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩৯
মাহবু১৫৪ বলেছেন: গৌরীসেনের কর্মচারী বলেছেন: এইটা কোন ব্যাপার না...ব্রাজিল যদি প্রতিবার ই নেয় অন্যরা কি নিবে...? সবাইকেই সুযোগ দিতে হবে না???
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: ফাইনালে গিয়ে হারলে এত খারাপ লাগত না, অন্তত বলতে পারতাম ফাইনাল পর্যন্ত গিয়েছিল। কিন্তু আর্জেন্টিনা বিদায় নেবার ১ দিন আগে ব্রাজিল বিদায় নিল !!

এটা কিছুতেই মানতে পারছি না। (আজ নিশ্চিত আর্জেন্টিনা বিদায় নিবে !)

৯. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৪০
আকাশের তারাগুলি বলেছেন: বুরকা পরেন কিছুদিনের জন্য
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: আমাদের কলেজের ক্লাসরুমে বোরকা পড়ে থাকা নিষিদ্ধ। তাই ক্লাসের কাউকে ফাকি দেয়া যাবে না।

১০. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৪৫
Esshan বলেছেন: আর্জেন্টিনার সাপোর্টা করেন =p~ =p~ =p~ =p~ =p~
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: কক্ষোনে নয়।
হরুক জিতুক আমি সারাজীবন ব্রাজিলই সাপোর্ট করে যাবে।

১১. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৪৫
সোনালীডানা বলেছেন: সব দোষ ঐ দুঙ্গা ব্যাটার

কঠিন সহমত :|








"Sometimes we win and sometimes we lose....this is life...."
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ

১২. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৪৭
সৌরদীপ্ত বলেছেন: যুক্তি দিয়ে বোঝান কেন ব্রাজিল হারলো, শুধু আপনি নন বিশ্বের কোটি সমর্থকের দল কিন্তু ব্রাজিল।
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: যুক্তি কিছু নাই, কাল ব্রাজিল আসলেই খুব খারাপ খেলেছে।

১৩. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৪৭
আজাদ আল্-আমীন বলেছেন: ব্রাজিল ভালো খেললে যেমন আপনার কোন ভূমিকা নেই তেমনি এই খারাপ খেলাতেও আপনার কোন ভূমিকা ছিল না। খেলার মাঝে হারজিত ব্যাপার গুলো খুব সহজেই নিতে হয়। ব্রাজিল সব সময় জিতবে না আবার সব সময় হারবেও না।
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: জ্বী আপনার মতই ঠিক, তারপরও প্রিয় দল হারলে মন খারাপ হওয়াও স্বাভাবিক। আর বেশি কষ্টদায়কব যখন কেউ কাটা ঘায়ে নুনের ছিটা দেয়।

১৪. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৪৭
ব্যঞ্জনবর্ন বলেছেন: পাচবার কাপ নিছে,,বাকিরা কি দুই একবার নিবেনা??
দয়াশীল ব্রাজিল!!
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: কিন্তু আর্জেন্টিনার একদিন আগে বিদায় নিল, এটাই যা খারাপ লাগছে।

১৫. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৪৮
ব্লগ ৪১৬ বলেছেন: লেখক বলেছেন: তা হলে আমার কলেজে গিয়ে আপনি ক্লাস এবং পরীক্ষাগুলো দিয়ে আসেন।

-----দিমুনে তাও আপনে মন খারাপ কইরেন না......... =p~ =p~ =p~
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: মজা করছেন ভাইয়া ।

১৬. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৪৮
সুমন ঘোষ বলেছেন: শুভ কামনা শুভ কামনা শুভ কামনা শুভ কামনা
আজ বিজয়ী হবে আমাদের আর্জেন্টিনা।


ব্রাজিলের সাপুটাররা খেলার আগে সব চাঁটি মারছিল যে। আর্জেন্টিনাকে নিয়ে খারাপ পোস্ট, কুরুচি মন্তব্য করা ? লে ঠেলা , অংকারের পতন এরেই কয় ।ভাই মানুষ এর অনুভুতি তে আঘাত করে কখন ও ই কোনো লাভ হয় না-এটা ব্রাজিলের সাপুটারদের আগে জানা উচিত ছিল । আর এটা সাপুটারদের দরকার ছিল - যা হয়েছে ভালোই হয়েছে । কান্না কাটির কিছু নাই ।


০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: দেখা যাবে, আজ রাতে আপনাদের কেম্নে বিদায় দেই।

১৭. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৪৯
বদিউজ্জামান মিলন বলেছেন: কোনো ব্যাপার না। এবার হয়নি তো কি হয়েছে। আগামীবার ওদের দেশেই কাপটা রেখে দেবে। খেলায় হারজিত আছেই, এটা মেনে নিন। দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমি তো আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু ব্রাজিলের কাউকে তো আক্রমণ করে কোনো কথা বলছি না......
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: আপনি বলছেন না ঠিক আছে, কিন্তু বলার লোকের অভাব নেই।

১৮. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৫০
স্বাধীনতার চরমপত্র বলেছেন: ভালোই হইছে। এমনিতেও আর্জেন্টিনার কাছে হারত। আগেই বিদায় নিয়া লজ্জা কমাইছে।

=p~ =p~
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: ইশ্ দেখা যাবে আজ রাতে। আপনি অগ্রিম টিস্যুবক্স নিয়ে রেডি থাকেন।

১৯. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৫০
আশিক দিওয়ানা বলেছেন: চিন্তা কারার কিছু ই নাই। আমার সিক্স সেন্স বলতেছে আজ আমরা আর্জেন্টাইন দের কে টিসু এগিয়ে দিতে হবে।।
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: অবশ্যই, সেটাই হবে।

২০. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৫১
সোহরাব সুমন বলেছেন: চিন্তা কইরেন না ! কয়দিন পর সব ঠিক হইয়া যাইবো!
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: তা তো হবেই, মনে হচ্ছে আজ রাতেই হবে।

২১. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৫২
একটু বর্ষা... বলেছেন: লেখক বলেছেন: আমাদের কলেজের ক্লাসরুমে বোরকা পড়ে থাকা নিষিদ্ধ। তাই ক্লাসের কাউকে ফাকি দেয়া যাবে না।


কোন কলেজ এটা ?
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: ঢাকা ইম্পেরিয়াল কলেজ

২২. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৫২
হুনার মন্দ বলেছেন: আপ্নেরে একটা বুদ্ধি দিই....যা প্রয়োগে সফলতা ১০০%....কলেজে গিয়াই ঘানা'র দু:খজনক পরাজয়, শেষ সেকেন্ড পেনাল্টি মিস ইত্যাদি নিয়ে জোর গলায় হাপিত্যেস শুরু করেন...ব্রাজিলের পরাজয়ের বিষয়ে..ভালো খেলে নাই...হারছে...কিন্তু ঘানা এইটা কি করলো!! বলে যান। আলাপটা ঘানার দিকে ডাইভার্ট করে দেন :)


আর এই যে যুগান্তকারী পরামর্শ দিলাম আমার ফি টা পাঠাইয়া দিযেন...আর স্পেনের জন্য সাপোর্ট দিয়েন :)
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: মনে হচ্ছে কাল গিয়ে ওদের কাছ থেকে কোন সমস্যায় পড়ব না, কারণ আজ রাতে তো ওদের দল বিদায় নেবে!
আপনার পরামর্শ এর জন্য ধন্যবাদ।

২৩. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৫৫
নক্ষত্রপথ বলেছেন: আজকের দিনই ,
আজকে আর্জেন্টিনা হরবে ব্যাস , হয়ে গেল আর কেউ কিছু বলবে না
২০১০ ফিফা বিশ্বকাপ দক্ষিন আফ্রিকা

০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: ঠিক বলেছেন।

২৪. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৫৫
কুয়াশা বলেছেন: সব দোষ ঐ দুঙ্গা ব্যাটা। তবে ব্রাজিলের সার্পোটা আরও জোরালো করতে পারেন। আমার মত। সকাল থেকেই অনেকে টিজ করার চেষ্ট করেছে। অন্য সময়ের চেয়ে আরো বুক উচু করে আরো জোর দিয়ে (চোরের মার বড় গলার মত) আমি বলেছি হেরেছে তাত কি হয়েছে সমর্থন তো আর প্রত্যাহার করিনাই।
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: আপনার সাথে আমি একমত ।

২৫. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৫৫
সিটিজি৪বিডি বলেছেন: আমার একমাত্র শালা আর আমি ব্রাজিলের সমর্থক... আর শালীরা আর্জেন্টিনা..............সবাই এখন আমাদের নিয়ে ঠ্রাট্রা করছে...কি যে করি...
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: আপনিও দেখি প্রায় আমার মত সমস্যয় পড়েছেন। চিন্তা কিছু নেই, কারণ আজ রাতে আপনার শ্যালিকারা কাঁদবে।

০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: অন্যের বিপদ দেখে হাসছেন ? মনে হয় না আপনি দুখী মানব

২৭. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৫৮
এসজিশোভন বলেছেন: আমার বাসায় আমি আর আমার মেয়ে ব্রাজিল সার্পোটার, বাকীরা সব আর্জেন্টিনা, ব্রাজিল হারার পর রাস্তায় যখন মিছিল বের হলো-উহ্, আমার মেয়ের কি কান্না। ওকে অনেক কষ্টে বুঝালাম, মা, ব্রাজিল তো ভালো খেলে নি, ওরা বেশী বেশী ফাউল করেছে, তাই হেরেছে।
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: আপনার মেয়ের কষ্ট আমি বুঝি, কিন্তু কি ই বা করার আছে আমাদের।

২৮. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৫৯
আকাশের তারাগুলি বলেছেন: তাহলে আর্জেন্টিনা সাপোর্ট করেন। তার পরে স্পেন তার পরে নেদারল্যান্ড।
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:০০

লেখক বলেছেন: জ্বী না, আমি এদেশের রাজনীতিবিদদের মত না।

২৯. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:০০
সাবিনা বলেছেন: কেও কিছু বললে আপনি হাসবেন :) দেখবেন কিছু হবে না।
বলবেন কি আর করা, হাইরাই গেল ইত্যাদি...এগুলা ফানে'র ব্যাপার, এগুলা নিয়ে সিরিয়াস হতে নাই। আপনি হালকা ভাবে নিতে পারলেই সব কিছু হালকা...।
শুভকামনা
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:০০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। দেখি কি হয়।

৩০. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:০২
সালমা রহমান বলেছেন: জাতীয় রাজনীতিতে যেমন নেতা নেত্রীরা ডিগবাজী খায় আপনিও তেমন ভাবে ডিগবাজী খেয়ে তাদের দল সার্পোট করুন যারা আপনাকে আঘাত দিয়ে কথা বলবেন বলে আপনার মনে হয়। তবে আমার ধারনা যারা আর্জেন্টিনাকে সার্পোট করে তারা সহজে কাউকে আঘাত দিয়ে নিজেরা আনন্দ ভোগ করে না। আর্জেন্টিনার সার্পোটাররা মেসীর মতই শান্ত, নম্র, ভদ্র। তাই আপনার কোন কারনেই মন খারাপ করার কিছু নেই। জয় পরাজয় মিলেই মানুষের জীবন।
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:০২

লেখক বলেছেন: না আপু এটা আমি কোন দিনই করতে পারব না। আমি সারাজীবন ধরে এই এক দেশই সাপোর্ট করে যাব।

৩১. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:০৫
মএসএইসভূইয়া বলেছেন: Apni ek kaj koren... biye kore husband er ghore bose thaken..... r college e jaoa lagbena...........hehehehe
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:২০

লেখক বলেছেন: হা হা হা

৩২. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:০৫
জলপতনের নিরবতা বলেছেন: আপনি ঘোষণা দিয়ে আজ থেকে ব্রাজিল সাপোর্ট করা ছেড়ে দেন। আমাদের দেশে সবাই দল বদল খুবই পছন্দ করে। কাজেই আপনাকে আর কেউ ঘাটাবে না বরং সাদরে গ্রহণ করবে।

চাই কি ফুলের মালাও পেতে পারেন।
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:২১

লেখক বলেছেন: এটা আমি করতে পারব না।

০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৩

লেখক বলেছেন: মজা করছেন ভাইয়া।

০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৫

লেখক বলেছেন: মজা করছেন ভাইয়া।

৩৪. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:০৭
এস বাসার বলেছেন: বের হওয়ার কি দরকার?

দুংগারে ফোন লাগান, সে আপনারা নিয়া নিরুদ্দেশ হয়ে যাব।
তারপর শান্তি আর শান্তি :P :P :P :P :P :P
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৭

লেখক বলেছেন: কি ব্যাপার সবাই দেখি কাটা ঘায়ে নুনের ছিটা দেয়।

৩৫. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৪
কাঊসার রুশো বলেছেন: ব্রাজিলের কতিপয় সাপোর্টার গতকাল পর্যন্ত যেরকম পেইন দিছে আর চাপা পিটাইছে তাতে কিছু মানুষের লজ্জা থাকলে বের না হওয়াই উচিত।

আপনার জন্য বলছি। খেলায় হারজিত আছে ব্যাপার না।মন খারাপ করার কিছূ নাই।
আজ আর্জেন্টিনাও বাদ পড়ে যেতে পারে এবং হেরে গেলে কিছু উগ্র সমর্থকদেরও ঘর থেকে বের হওয়া উচিত হবেনা।
০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: আচ্ছা ঠিক আছে।

৩৬. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৫
আবিরে রাঙ্গানো বলেছেন: Click This Link এই পোষ্ট টা পড়ুন। ব্রাজিল হারলে কষ্ট পাইনি কারণ ওরা খেলেছে খারাপ। ব্রাজিলকে সাপোর্ট করেছি কারণ ভাল খেলা দেখতে চেয়েছি। সেই ভাল খেলা যদি না পাইলাম তবে ওরা হারলে কষ্ট পাওয়ার কোনো লজিক দেখি না। যদিও গতকাল প্রথমার্ধের কয়েকটি আক্রমন আসল ব্রাজিলের মতই ছিল দুর্দান্ত।
বন্ধুরা আপনাকে কেন বোকা বানাবে? আপনি কি কোন ফালতু টিম সাপোর্ট করেন? ওদের কাছেই জিজ্ঞাসা করুন ব্রাজিলকে সাপোর্ট করা কি অন্যায়? আর্জেন্টিনার সাপোর্ট যারা করে তারা আর্জেন্টিনার কি দেখে সাপোর্ট করেছে গত ১৬ বছর? এবার না হয় মেসি বর্ষসেরা হয়েছে। মেসি কে তো আমি আপনিও পছন্দ করি। ব্রাজিলকে সাপোর্ট করার অনেক বেশি কারণ ছিল, গত ১৬ বছরে। এবারও ব্রাজিল সাপোর্ট করেছি সেই ভাল খেলা দেখার আশায়। কিন্তু তারা খেলেনি ভাল। তারা যে ভাল খেলেনি এটা বন্ধুদের সামনে মেনে নিন। তাহলে আমার মনে হয় আর খেঁপাতে পারবে না ওরা।
০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার এই ভাল সাজেশান এর জন্য।

৩৭. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:২০
স্বল্পজ্ঞানী বলেছেন: হা হা হা....এই জন্যই আমি আগেই ব্রাজিল ছেড়ে দিয়ে জার্মানীর সমর্থক হয়ে গেছি গা। চলে আসতে পারেন।
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৬

লেখক বলেছেন: আপনি মোটেও ভাল করেননি।

৩৮. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:২২
খালেদ মো: সাইফুল ইসলাম বলেছেন: আরে আপনার জায়গায় আমি খুশী হইতাম ...এইটাই তো কলেজ ফাকি দেওয়ার মোক্ষম সুযোগ ...এই সুযোগ মিস কইরেন না ।
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৮

লেখক বলেছেন: আমার কলেজে আপনি পড়লে বুঝতেন কলেজ ফাকি দেবার কি জ্বালা।

৩৯. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৪
বাউন্ডুলে রুবেল বলেছেন: আগামী কালকেই চলে যেতে পারবেন কলেজে...কারন আজকে রাতে আর্জেন্টিনা বাশ খাবে...ন চিন্তা।।ডু ফুর্তি।
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৯

লেখক বলেছেন: হ্যা আমিও তাই ভাবছি। রাত আসে না কেন ?

৪০. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৫
মন্দিরা বলেছেন: আহেন মিছিলি করি ,
দুংগার দুই গালে,জুতা মারো তালে তালে ।
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:৩০

লেখক বলেছেন: পারলে সত্যিই আমার পুরোনে হিলের বাড়ি মারতাম।
সে আমার প্রিয় খেলোয়ার রোনালদিনহো'কে নেয় নি।

৪১. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:২০
মইন বলেছেন: হারবেন আর তার কষ্ট নিবেন না?
পৃথিবীতে মানুষ শিখেই কষ্টের সময়।

এইটা পড়েন: Click This Link
০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: ধন্যবাদ, এটাই বুঝি প্রাপ্য ছিল।

৪২. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৪
মিজান আনোয়ার বলেছেন: ব্রাজিল হেরে গেছে তাতে কি হয়েছে এখন আর্জেন্টিনা কে সাপট করলে তো হয়।
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: জীবনেও না।

৪৩. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৬
দুখী মানব বলেছেন: এখানে লজ্জার কি আছে বুঝলাম না। খেলায় হার জিত তো থাকবেই
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: সেটা তো অন্য দলের সমর্থকেরা বোঝেনা।

৪৪. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৭
কুয়াশা বলেছেন: ব্যফক মজা ব্যাফক বিনদন পাইলাম মন্তব্য গুলা পড়ে।
০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: একেই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ !

৪৫. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:৩৩
বাংলায় বলেছেন: মন খারাপের কি আছে? ব্রাজিল যে কোয়ার্টার ফাইনালে উঠছে, এইটাই তো অনেক।
আর বেশি মন খারাপ থাকলে, ১১জুলাই তো আর্জেন্টিনা ফাইনাল জিততেছে, সেদিন তোমার জন্য "Move n pick" এর আইসক্রিম পার্টি দিবো। :) :) :)
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: আর পার্টি দেয়া লাগবে না, দেখুন আজ কিভাবে কাঁদতে কাঁদতে বিদায় নেয়।

৪৬. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:৫১
শিকল বলেছেন: বোরকা পড়ে বের হবেন...আর যদি বোরকা সব সময় পড়েন ,তাহলে নতুন কালারের একটা কিনেন।আর সবসময় মুখ ঢেকে রাখবেন,তাহলে আপরন রাগ করলেও আপু আপনার চেহারা দেখে কেউ বুঝবে না । ;)
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: কিন্তু আপু, আমার ক্লাসরুমে বোরকা পরা নিষিদ্ধ, আর সমস্যা তখনই।

৪৭. ০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৮
রিফাত হোসেন বলেছেন: আর্জেন্টিনার পতাকা তলে আসুন ।

সব সমস্যার সমাধান হয়ে যাবে, বিশ্বাস করুন ।
০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: আপনি টিস্যুবক্স নিয়ে রেডি থাকুন। আজ রাতেই।

৪৮. ০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৫
নষ্ট ছেলে বলেছেন: আজকে আর্জেন্টিনা হারার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হইবে:)
০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: অবশ্যই, সেটার জন্য অপেক্ষা করছি।

৫০. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১:২৬
শোভন এক্স বলেছেন: মজা। ৪টা গোল এখন ওদের পেটে। :)
৫১. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:২৭
ুব গস বলেছেন: আগামী চার বৎসর Germanyর চার গোল নিয়ে গবেষনা করে সময় কাটিয়ে দিন
৫২. ১৭ ই জুলাই, ২০১০ রাত ৮:১৮
যুধিষ্ঠির বলেছেন: সব দোষ ঐ দুঙ্গা ব্যাটার

 

মোট সময় লেগেছে ১.০৬৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বাংলাকে ভালবাসি, তাই এই ব্লগের প্রতি আগ্রহী , আমি মস্ফসলের একজন সাধারণ ব্লগার। এই তো
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই