কিবুডের বোতাম টিপি টিপি মিছা কতা কই বাকশাল গড়ন যাইবনা (মুনশীর টেলিস্কোপ)
১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:২১
হেই বেডায় কইছিলো 'ওই বেডা তোমার চামড়ার মুখ পটাপট মিছা কতা বাইরায় খালি । প্লাস্টিকের মুখ অইলে মনে লয় ইট্টু কম মিছা কতা কইতা!
যেই জমানায় হেই বেডায় কইছিলো হেই জমানায় কম্পুটার আছিল না।
হে মইরা হের কবরে ঘাস উইট্টা গেছে।
হেই বেডা যদি জানতো অহনে কিবুডের বোতাম টিপি টিপি মিছা কথা লেইক্কা পৌষ মাষে শ্রাবণের বইন্না আনন যায় তয় যে কি কইতো আল্লাই ভালা জানে।
ইট্টু আগে একজনে পুস্ট দিয়া কইল সুশীলেরা কাগো কাগো ব্যান দাবী কইরা অহনে আনব্যান না করনের কথা কইতাসে। বোতাম টিপি টিপি মিছা কথা! সুশীল ব্লগারেরা কুনু বেডার ব্যানও দাবী করে নাই। উপরন্তু অহনে আনব্যান দাবী করতাসে। তয় ইডা হাছা কথা গাইলবাজেগো আনব্যান দাবী করনডা ঠিক না। কয়লা ধুইয়া কালা সাফ করন যা না।
আনব্যান আর ব্যান নিয়া অতো ফুডানী করনের কি আছে? অন্য নিক নিয়া তরতরাইয়া আইয়া পড়তাসে। গাইলবাজ নেতারেও শুশুকের লাহান উজান দিয়া যাইতে দেহা যাইতাছে। কি কয় না কয় হে নিজেই বুজে না। শুকরের লগে সহাবস্থান না কি জানি ডায়লগ মারে। আরে বেডা তুমি খালি শুয়র দেহো ক্যা? তোমার চক্কে খালি শুয়র দেহা যাওনের সাইকোলজি কি হইবার পারে হেইডা বুঝাইয়া কওন লাগবো? দালালেরা দেহে দালাল, আবালে দেহে আবাল.....আর কইলাম না!!
বেডারা মনে করতাছে বলগে মিছা কতা কইয়া কইয়া বাকশাল কায়েম কইরা ফালাইব। আরে হেই দিন কি আর আছে অহনে!
লেখক বলেছেন: সুনার বাংলা অহনো বানান যায় নাই সোনার বাংলা মিয়া! চোর ডাকাইতে ভইরা গেছে দ্যাশ!!
হাশেম পোদ্দার বলেছেন:
কি আর কমু ওগো কতা, ওরা হইল সব.......থাউগ্যা। কইলে আমার মুখ গান্দা হইব। দেহি অহন পানের বাডাডা দেও আমি আবার পান ছাড়া বেশিক্ষন থাকবার পারিনা।
লেখক বলেছেন: আরে পোদ্দার!!! হেগো কতাবাতরা হুইন্না মাতাডা আউলাইয়া যায়। দেহ দেহি কিমুন মিছা কতা ছাড়তাছে!
অ বউ কৈ গেলা আও দেইক্কা যাও কেডা আইছে! আরে তোমার রান্দাবান্দা রাহো অহনে দেহো আমাগো পোদ্দার আইছে! পানের বাডা ভইরা লইয়া আও!!! হাকিমপুরী জর্দা আইন্ন!!
বও পোদ্দার বও, গপসপ করি।
কসাই বলেছেন:
গালিগালাজের অনুপস্থিতিতে অদ্যকার ব্লগ বড়ই নিরামিষ লাগিতেছে, চলিয়া যাইবো ভাবিতেছি...যথেচ্ছ গালিগালাজ করিবার স্বাধীনতাই যদি না থাকিলো, ব্লগরাজ্যে আসিয়া তবে কি ভেড়েন্ডা ভাজিবো?
স্বাধীন দেশের স্বনামধন্য গালিবাজদিগকে ডান্ডাবেড়ি পরাইয়া রাখিবার এই হঠকারী সিদ্ধান্তের "তেব্র পোর্তিবাদ" জানাই।
উক্ত মহাত্মনদিগকে সসম্মানে পূনর্বাসিত করিবার জোর দাবী জানানো হউক।
সেই সাথে মুনশী-পোদ্দার-মহাজন গংয়ের শৈত্যকালীন চাদরে অগ্নিসংযোগেরও আহ্বান জানাই।

মুনশী কি কও? আছো নি আমার লগে?
খিকজ!
লেখক বলেছেন: কসাই কি আইজকা ছাগল জবাই করছো নিহি বেশি!!
মুনশী-পোদ্দার-মহাজনের চাদ্দরে আগুন লাগাইলেও জ্বলবো না। ফায়ার প্রুফ!!!!
মুনশী বলেছেন:
ব্যান করছিলো কিয়ের লিগা? পরতেক ১ মিনিটে ফ্লাডিং আর গালি দেওনে। এইডা নৈরাজ্য না। নৈরাজ্যকরনের লগে মুক্তিযুদ্ধের চেতনার কি সম্পর্ক?
লেখক বলেছেন:
হ দেইক্কা কমেন্ট মাইরা আইছি আগেই আপনে দেহেন নাই?
মুনশী বলেছেন:
গালাগালি লাদালাদি হগলেই করছে। কেউ করছে প্রতিক্রিয়া জানাইতে যাইয়া। হেগো থিকা যেরা আগে গালি দিছে অগো দায় বেশি।
কে আগে দিছে...
এইটা হাস্যকর শুনাইতেছে...
লেখক বলেছেন: হ পুস্ট নিয়া কুনু কতা না কইয়া একটা কমেন্টের পয়েন্ট ধইরা হাসতাছেন। তয় হাসেন আমি আপনের হাসি আটকামু না। কথা অইল যাইয়া কথাডা হাস্যকর না! গালির বিরুদ্ধে আছি ঠিকই। কইতাছিলাম বিচারের কথা। গালাগালি নিয়া বিচার যহন করবেন তহন যেই পোলা আগে গাইল দিছে হেরে দুইডা চটকনা বেশি দেওনের কথা কইতাছিলাম। বুজাইবার পারছি?
বজলু মহাজন বলেছেন:
কিগো মুনশি, আছো কেমুন? আরে ঐ মাতাখারাপগো লইয়া আর কি কমু? ওগো নাই শরম আমগো হইছে মরন! দেও দেহি একখান পান দেও।
ভাবী সাব কই গেলেন? এককাপ চা পাওন গেলে ভালা হইত। কষ্ট হইলে থাউক।
লেখক বলেছেন:
আরে না মহাজন কষ্ট অইব ক্যা? তোমার ভাবী তোমার কতা কাইলকা কইতাছিল। কইল মহাজনেরে বহুদ্দিন দেহি না।
অ বউ কৈ গেলা আও দেইক্কা যাও কেডা আইছে! আরে তোমার রান্দাবান্দা রাহো অহনে দেহো মহাজন আইয়া পড়ছে! বহুদিন বাইচ্যা থাকবা মহাজন। ইট্টু আগেও তোমার কতা কইতাছিলাম।
হাজেরার মা, পানের বাডা ভইরা লইয়া আও!!! হাকিমপুরী জর্দা আইন্ন!!
বজলু মহাজন বলেছেন:
হ ভাস্কর ছাব, ঠিকই কইছেন হাস্যকর শুনাইতেছে। আপনের মুখতো সারাক্ষন চিমশা হইয়া থাকে তাই আমরা একটু রঙ্গ তামাশা কইরা মুখ খান খোলতাই করবার চাইছিলাম আরকি। একখান কতা কই, মাইনষেরে জুয়ান থেইকা বুড়া হইতে দেখছি কিন্তু আমাগো ভাস্কর ছাব বুড়া থেইকা জুয়ান হইছে। আপনের ক্লীন শেইভ ছবিডা ভালাই।
হাশেম পোদ্দার বলেছেন:
ওরে বাপ ! সবাই একলগে হইছি। তা মুনশি তোমার বাড়িত আইজগা মিটিংটা ভালাই জমব মনে হইতাছে।?
বজলু মহাজন বলেছেন:
হ
হাশেম পোদ্দার বলেছেন:
তোমার কি মনে হয়, এগোরে কিভাবে সোজা করন যায়?
বজলু মহাজন বলেছেন:
মুনশি গেলা কই?
মুনশী বলেছেন:
আরে সবুর কর এমনে এমনে সোজা অইব। বগা ফান্দে আছে। অহনে মদারেতরে পোস্টের লিমিট কইরা দে যদি পারহেড তাইলে মনে লয় ফ্লাডিং করতারবো না। কি কও তোমরা?
হাশেম পোদ্দার বলেছেন:
আমিও তাই মনে করি, তবে একখান কতা, কোনো সমস্যা বাটনডা সবসময়ের লাইগা আ্যকটিভ থাকন লাগব। অনেক সময় দেখা যায় ঐখানে রিপোর্ট করলেও কোনো কাজ হয়না । মহাজনে কি কন?
মুনশী বলেছেন:
আর বর্নড ক্রিমিনাল যেরা হেগোরে সোজা করনের চিন্তা বাদ। চইড়া খাইতে দেওন। এমনেই গুতা খাইতে থাকবআনে।
বজলু মহাজন বলেছেন:
মুনশি কতাডা ঠিকই কইছ। তয় আমি কইকি, এখন একটা নেগোসিয়েশনে যাওন দরকার। মানে হইল যারা ব্লগে পোষ্ট দেওন ছাড়ছে তাগপ ব্যাপারে। ঐখান থেইকা বাছাই কইরা কয়েকজনের কাছ থেইকা বন্ড সই নিয়া যে তারা আর কোনোদিন গালি গালাজ করবেনা এবং যুক্তি তর্ক বিতর্ক দিয়া নিজেগো মতামত প্রতিষ্ঠা করবে। মতের অমিল হইলে অন্যরে কোনো ভাবেই ব্যাক্তি আক্রমন করা যাইবনা। আর সার্বক্ষনিক মডারেশনের ব্যাবস্থা করতে হইব। আর যারা ধর্ম নিয়া পোষ্ট দিবে তাদের পোস্ট যেন কোনো মতেই অন্য ধর্মের ট্রুটি অন্বেষনে না হয়। ইসলাম বিরোধী কোনো কথাবার্তাই ব্লগে চলবেনা। কারণ এইখানকার মানুষ অনেক ধর্মপ্রান। আর স্বাধীনতাবিরোধী কোনো পোস্ট যদি পাওয়া যায় তবে সেইটারে মডারেটরদের কাছে পাঠানো হউক এবংতাদের হাতেই ছাইড়া দেয়া হোক সেটা আদৌ স্বাধীনতা বা দেশ বিরোধী কিনা। নইলে নিজেদের ব্যাক্তিগত শত্রুতার জের ধইরা সেইটারে জোর কইরা রাজাকারী পোস্ট বানাইয়া অন্য পক্ষরে ঘায়েল করার হাতিয়ার বানাইবো কোনো কোনো ব্লগার।
লেখক বলেছেন: হ
চতুরভূজ বলেছেন:
আমাকে ছেড়েই মিটিং হচ্ছে? মাইন্ড করলাম। তবে বেশ অনেক ভালো ভালো কথা বেরিয়ে এসেছে, অনেকের অনেক রকম মতামত। তবে যত যাই হোক, অনেকদিনতো হয়ে গেল, মনে হয় কর্তৃপক্ষ অন্যায়ের কাছে মাথা নোয়াবেননা তাই সবার ফিরে আসা উচিত বলে মনে করি। যারা ব্যান হননি তারা ফিরে আসুন , ভালো মানের পোষ্ট দিন এবং ব্লগকে আবার প্রানোচ্ছল করুন, প্লীজ।
লেখক বলেছেন: রাজকইন্যা স্বাগতম। মিডিংয়ে আপনের পরামর্শ নোট করা অইল।
চতুরভূজ বলেছেন:
মুনশি সাহেব, আমার মনে হয় এবার যারা ব্যান হয়েছেন(গালিবাজ নয়, ফ্লাডিং এর অপরাধে) তাদের ছেড়ে দেয়া উচিত। এরপরের অবস্থাটা দেখে আবার কর্তৃপক্ষ বিচার করার সুযোগ পেতে পারে, কি বলেন?
লেখক বলেছেন: কতা অইল গিয়া রাজকইন্যা, কইসেন কতা ঠিক। তয় আরিল বেডায় অতীষ্ট হইয়া গেছিল।
আরেকটা কতা অইল, ইতানেরে ব্যান আনব্যানের কুনু মানি নাই। অন্য নিকে আইয়া পড়ে।
চতুরভূজ বলেছেন:
অন্য নিকে চলে আসে এটাও ঠিক। হুমম সেদিন আরিল আসলেই অতীষ্ট হয়ে গিয়েছিল। এবং হওয়ারই কথা। কিছু কিছু ব্লগারের এরকম পাগলের মত আচরণ আসলেই দুঃখজনক।
লেখক বলেছেন: হ
লেখক বলেছেন:
![]()


















আবালে দেহে আবাল.........
হে হে হে হেই রহম হইচে
পিলাস দিলাম।