আমার প্রিয় পোস্ট

আল্লাহর গজব ঢাইল্লা দিও অগো উপর

২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৮

শেয়ার করুন:                   Facebook



প্রিয় জাতীয় সংসদ
তোমার প্রাঙ্গনের সজীব সবুজ ঘাসগুলানেরে সাক্ষী রাইখা কইতাছি, হতভাগা মুনশীর সালাম শুভেচ্ছা লইও। বহু্দ্দিন হইলো তুমি চুপচাপ বইয়া আছো। দালাল বাটপাড় রাজনীতিকেরা ক্ষেমতার গুঁতোগুতি করতে যাইয়া প্যাঁচ লাগাইয়া, গ্যাঞ্জাম কইরা, তিলেরে তাল বানাইয়া, গরীব মাইনসের পেটে লাত্থি মাইরা, ভেলকীবাজি গুন্ডামী চিটিংবাজি কইরা, তোমারে একা ফালাইয়া রাখসে! গনতন্ত্র গনতন্ত্র কইয়া চিল্লাইয়া নিজেরা ফ্যাসিবাদ চর্চা কইরা অহনে ফান্দে পইড়া কানতাছে। তয় অগো কান্দনের লিগা আমার ইট্টুও দুক্ক নাই। যেই সব দাঁতাল শুওর আমার ক্ষেতের ফসল নষ্ট কইরা উল্লাস করে অগো মুসিবতে কিয়ের দুক্ক! আমার কইলজা জইল্লা যাইতাছে- দেশটারে স্বাধীন করনের লিগা এতো জান-মান বিসর্জন দিয়া, এই গণমানুষের সংসদ বানান হইলো, দেশের মাইনসেরে ইট্টু সুখ দেওনের লিগা, হেইডা অহন নিরব হইয়া আছে কিয়ের লিগা!!! যারা এর লিগা দায়ী অগোরে তুমি আর জাগা দিও না। অরা শয়তানী চালবাজি কইরা আবার যদি তোমার সবুজ চত্বরে ঠ্যাং রাখে, তুমি অগো উপর আল্লাহর গজব ঢাইল্লা দিও!!!

 

 

  • ৩ টি মন্তব্য
  • ১২৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৯
comment by: এম.এ.হামিদ বলেছেন: এটা কি রম্য রচনা না ছড়া?
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: এইডা কি কইলেনগো ভাই!! মাথাডা ঠিক আছে? এইডা রম্য কেম্বায়?

২. ৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:০১
comment by: ফারজানা মাহবুবা বলেছেন: সংসদ ভবনের ইট পাথরগুলো কথা বলতে পারলে হয়তো ঠিক এ কথাগুলোই বলতো।

 



 

comment by:
আমিও কিসু কইবার চাই
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৫৫৬৮