somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... হেকিম ভোগবাদী সাবের ভুংভাং ওয়াজ পরসঙ্গে মুনশীর চাইরখান কথা জনাব হেকিম বোঘদাদী তাইনের 'ইসলাম আর নারী-১' পোস্টে ভুংভাং ওয়াজ ফরমাইসেন। কোরআন শরীফের সুরা নিসা'র ৩২ নম্বর আয়াতের সাথে ৩৪ নম্বর আয়াতের মিল খাইতাসে না। তাইনে কইলেন 'সো এখানে একটা সার্কুলার আর্গুমেনটের জন্ম হয়'। তাইনেরে জিগাই, কোরআন শরীফ অর্থসহ বুইঝা পড়নের তরিকা তাইনের জানা আছে কি না?
খালি লাইন বাই লাইন অনুবাদ দেইক্যা কোরআন বুঝন যা না। আল্লাহতালা হেকমতের সাথে কথা কইসেন। কোরআন বুঝনের লাইগা নির্দিষ্ট নীতিমালা আছে। সোজা অনুবাদে খটকা লাগবো দেইক্যাই বিশেষজ্ঞের মতামত জানন লাগে। আল্লাহ কিছু বিষয় এক আয়াতে ইট্টু কইয়া অন্য সুরার অন্য আয়াতে বিশদভাবে কইসেন। কোরআন বুঝন লাগে হাদিসের ব্যাখ্যা দিয়া। মোফাসসির বা ইমামগণের কথা থেইকাও বুঝন লাগে।
আপনে ৩৪ নম্বর আয়াতের উল্লেখ কইরা বউয়েরে 'মাইর' দেওনের কথা উল্লেখ করসেন। সরাসরি 'মাইর' শব্দখান কওন ঠিক হইল না। আবদুল্লাহ ইউসুফ সাবে তাইনের ইংরেজি তফসিরের মইদ্দে লেখসেন '(লাইটলি) ফিজিক্যাল কারেকশন মে বি এডমিনিসিটার্ড'। এই কথাডার পরেই তাইনে উল্লেখ করসেন, 'ইমাম শাফেয়ী রহঃ কনসিডার্স দিস ইনএ্যাডভাইজেবল, দো পারমিসিবল' আরো কইসেন , আয়াতের পরের অংশের বরাত দিয়া যে, হগল অথোরিটি একমত যে, কুনু ধরণের নিষ্ঠুরতা দেখান যাইব না। বনিবনা না অইলে দুনু পক্ষের পাবলিক ডাইক্যা বইয়া শান্তিমতে ফয়সালা করন। (উল্লেখ করন দরকার, ল্যাটিন সমাজগুলাতেও এইরম ফয়সালা করনের বিধান আছে।)

পরের কথা অইলো, দুইন্নার বেবাক নারী পুরুষ হেকিম সাব আর হেকিম সাবের বউয়ের মতো না। তাইনে যদ্দুর দরদ দেখাইতাসেন নারী জাতির প্রতি তার থিকা লক্ষ কুটি গুণ বেশি দরদ আল্লাহতালার আছে মাইনসের লিগা। মানবজাতির স্বভাব সম্পর্কে আল্লাহই সবচেয়ে বেশি জানেন। কুন মাইনসের মতি গতি কখন কিরম হইব হেইডা বুইঝাই আল্লাহতালা কোরআনে আইন দিসেন হগলের লেইগা।

হের পরের কথা অইলো, দুইন্নাডার মইদ্দে মাইনসে, ধার্মিক অধার্মিক নির্বিশেষে, একটা সিস্টেম বানাইয়া চলতাসে। যে কুনু ধরণের শাসন ব্যবস্থার কথা আইলেই কেউ না কেউ নেতৃত্ব বা কর্তৃত্ব নির্ধারন কইরা দায়ভার নেওন লাগে। বস ডন পেরসিডেন্ট চেয়ারম্যান ডিরেক্টর ক্যাপটেন ম্যনেজার বানান লাগে। এই যে ৩৪ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ কইলেন, 'আর রেজালু ক্বাওয়মুনা আলা নিসা' মানে 'ম্যান আর দ্য প্রটেকটরস এ্যন্ড মেইনটেইনারস অব উমেন' অর্থাৎ পুরুষকে সংরক্ষক বানান হইসে নারীর উপর। অভিভাবকত্বের দায়িত্ব দেয়া হইসে। কেল্লেইগা দিসে? ইট্টু চিন্তা কইরা দেখেন, মানবজাতির মইদ্দে কিছু ব্যতিক্রমী নারী পুরুষ ছাড়া বেশিরভাগ নারী পুরুষের মইদ্দে শারীরিক মানসিক শক্তি পুরুষের বেশি। কেউ হয়তো এইখানে কইবেন, পুরুষ শাসিত দুনিয়া নারীরে দুর্বল কইরা রাখসে আর কইতাসে। নাহ, এইডা একটা পাইকারী কথা। যেই সমাজে নারীগো দাবাইয়া রাখে হেই সমাজেও কিছু নারী বীরাঙ্গনাও অইয়া যায়। যেরা হয় তাগোরে তথাকথিত পুরুষতন্ত্র ক্যান দাবাইয়া রাখতে পারে না? পারে না হেরা ব্যতিক্রম দেইক্কা। (তয় কথা এইডা ঠিক, এশিয়া আফ্রিকার দেশগুলানে বেক্কল মোল্লারা নারীগো অতিমাত্রায় দাবাইয়া রাখে যেইডা কোরআনের খেলাফ।) অহনে কথা অইলো, ব্যতিক্রম দেইক্যা সার্বিক বিচার করলে তো অইব না। নারীগো পিরিয়ডের দুর্বলতা আছে। সন্তান ধারণকালের দুর্বলতা আছে। নারীর মইদ্দে বাই নেচার কমনীয়তা আছে। ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ নারীর শরীরও পুরুষের তুলনায় নরম। পুরুষ বডি বিল্ডার আর নারী বডি বিল্ডারের মইদ্দেও পার্থক্য চোখে পড়ার মতন। বিশেষ কইরা গর্ভবতী মায়েগো প্রটেকশন জরুরী। আল্লাহতালা যে পুরুষেরে সংরক্ষক বানাইসেন, এইডা দিয়াও নারীরে সম্মানিত করসেন। কেমনে? ইসলামে দায়িত্বশীল হওন মানে হিটলার হওন না। খাদেম হওন। এই সেন্সটা যদি হেকিম সাবে বুঝতাইন তাইলে আর কইতেন না সারকুলার আরগুমেন্টের কথা। কোরআনে নারীর প্রতি ভালোবাসা মমতা সম্মানের কথা বহু জাগায় কওয়া হইসে। মা বৈন বউয়ের মর্যাদা খোলাসা কইরা কওয়া আসে ইসলামে। একটা দুইটা আয়াতের ভুল তর্জমা কইরা অর্থ ধইরা চিল্লাফাল্লা করন অল্প বিদ্যা ভয়ংকরীর কাম। আশা করতাসি ইমুন কাম ভবিষ্যতে আর করবাইন না যেই কাম করলে হেকিম সাবের ইজ্জতে দাগা লাগবো। আপনে একখান পুস্টু দিলেন, আপনের কিছু অন্ধ সমর্থক আইয়া আপনেরে বাহবা দিলো, আপনে মনে মনে প্রফুল্ল হইলেন, আপনের বদনখানি লাল হইল, চিত্ত বিনোদিত হইলো। কিন্তু আহা আপনে জানেন না, আপনের অজ্ঞতা দেইক্যা কত মাইনসে আফসুস করতাসে- হায়রে হেকিম সাব এক্কেবারে বরবাদ অইয়া গেলো!! ভুইলা যাইয়েন না, আল্লাহ হইলেন তিনি, যিনি আপনের চাইতে হাজারগুণ উত্তম বিজ্ঞানী দার্শনিক দুইন্নাতে পাঠান। সো আল্লাহর কথা নিয়া মশকরা কইরেন না আল্লাহর ওয়াস্তে।

আসল কথা অইলো ইতান লেখন আপনের কাম না। আপনের কাম অইল 'রিপুর তাড়না' নামে পর্ণো চর্চা করন। হেইগুলান আপনের ঘুণমনা পাঠকেরা পাইলে হাতে আসমান লাগাল পাইসে মনে কইরা দম বন্ধ কইরা খাইতে থাকবাইন। আর আপনেরে নোবেল পেরাইজ দেওনের চেষ্টা করবাইন।
]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28779125 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28779125 2008-03-14 20:12:33
গোলাম আজম মহাপুরুষ হয় কেমনে?????

গোলাম আজমেরে মহাপুরুষ কইয়া পুষ্টায় যে বা যারা, অগো সুস্থতা নিয়া চিন্তায় আছি। হে মহাপুরুষ হয় কেমনে???? স্বাধীনতার বিরোধিতা কইরা পাকিস্তানের দালালি কইরা মহাপুরুষ হইয়া গেল? মহাপুরুষ কারে কয়? আরে মিয়ারা তোমরা ইসলামের কথা কও, ইসলামে কি ব্যক্তিপূজা আছে নিহি? তাইলে অহনে এইডা পরিস্কার, তোমরা ইসলাম বেইচ্চা খাইতাছো? মহাপুরুষ কয় নবী রাসুলগণেরে। তোমরা গোলাম আজমেরে কইতাসো মহাপুরুষ!!! ঈমান কই যাইয়া খাড়াইতাসে???? এতো ধান্দাবাজি করনের দরকার কি???
গোলাম আজমেরে মহাপুরুষ মার্কা পোস্ট সরাইয়া ফালান!]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28769005 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28769005 2008-02-10 19:58:42
মুলি বাঁশ দিয়া খালি গুতাইতাসেন কিয়ের লিগা!!
আইচ্চা, একখান কথা জিগাই আপনেরা গিয়ানিগুনি পাবলিকেরে। বলগটাতে দেখতাসি, কিছু বলগারে বেশিরভাগ পুস্টে যাইয়া নিন্দামি বিতলামি কইরা কমেন্ট মারতাসেন। এই যেই মিয়ারা করতাসেন, হেই মিয়ারা ভাবেসাবে বুঝাইতে চাইতাসেন, আপনেরা বহুত গিয়ানিগুনি দার্শনিক বিজ্ঞানী মাগার আপনেগো বলগে যাইয়া দেহি ফকফকা ভুয়া। কুনু গিয়ানের পুস্টু পাস্টু নাই! তাইলে কি আপনেরা আসলেই ভুয়া ভুম ভুম করতাসেন? আরে আগে নিজেরা দেখাইবেন ত পুস্টু দিলে এইরম কিছু দেওন, যেইডা এক্কেবারে ভুল-ভালের উর্ধে খাঁটি নির্ভুল গিয়ানের ভান্ডার!

যদি নিজেরা কিছু লেখনের হেডাম না থাকে তয় ক্যান অন্যের পুস্টে যাইয়া মুলি বাঁশ দিয়া খালি গুতাইতাসেন!

যেই মিয়ারা আর মাইয়ারা কিছু কথা লেইক্কা পুস্ট ছাড়তাসেন, ঐখানে ইট্টুআট্টু ভুলভাল ত থাকবই। হেরা কি আর মানুষ না? মাইনসের কামে ইট্টু উল্টাসিধা হইবই। আপনেরা যারা অগো পুস্টে যাইয়া তিরিবিড়িং নাচতাসেন ইছা মাছের লাহান, আপনেগো বাকি পাবলিকে বুইঝা ফালাইতাসে আপনেরা হৈলেন ফটকাবাজ! আরে হেরা ত কিছু লেখতাচে, যেইডারে আংরেজিতে কয়, কি জানি কয়? হ পাইছি, থট পরোভুকিং!

তয় কইছিলাম কি, নিজেরা ইট্টু লেইক্কা দেখান কেমতে ভুল-ভাল ছাড়া পুস্টু দেওন লাগে। নাইলে এইরম গুতাগাতা মাইরেন না। আপনেগো মুলি বাঁশের গুতানিতে অগো কিছু হইব না। আপনেগো দশ গুতা আর হেগো এক গুতা বরাবর হৈয়া যাক হেইডা আমি চাইতাসি না।<img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28767675 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28767675 2008-02-06 20:01:10
অগো মিছা কথায় কান দিয়েন না!


হগলের অবগতির লিগা কইতাছি, এইহানে কিছু ব্লগারে মিছা কথা লেইক্কা পোস্ট দেয়। অন্য ব্লগার-যাগো কিছু সুনাম আছে, জনপ্রিয়তা আছে, তাগোরে অপমান করণের লিগা আন্দাজি বানোয়াট ব্যাঙ্গ বিদ্রুপ কইরা কতাবাতরা লেইক্কা পোস্ট ছাড়ে। অগো কতায় কান দিয়েন না। ইট্টু খেয়াল করলেই দেখবার পাইবেন, হেইসব পোস্টে অগো তাবেদার কিছু ব্লগারেই ঘুইরা ফিরা কমেন্ট কইরা যায়। অগো লিগা দুক্কু হয়! ভালা কিছু লেখবার পারে না, খালি মাইনসেরে নিয়া বিটলামি করে। সহজ ফর্মুলা মোতাবেক বুইঝা নিয়েন, শুন্য কলসি টনটনাইয়া বাজে। ব্যাঙ্গ কইরা যেই বেডায় পুস্ট দিয়া হের সময় নষ্ট করতাসে, হে নিজেই বুঝদাসে না আইজকাইল পাবলিক অতো বুর্বক না। একটা কিছু উড়াইয়া দিলেই কাম হইয়া যায় না। সোজা বুইঝা নিয়েন, কোনু পোস্ট যদি কুনু মাইনসের বিরুদ্ধে বিটলামী কইরা দেয়া হয়, হেইডা মিছা কথায় ভরা!]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28766714 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28766714 2008-02-03 21:52:30
আল্লাহর গজব ঢাইল্লা দিও অগো উপর
প্রিয় জাতীয় সংসদ
তোমার প্রাঙ্গনের সজীব সবুজ ঘাসগুলানেরে সাক্ষী রাইখা কইতাছি, হতভাগা মুনশীর সালাম শুভেচ্ছা লইও। বহু্দ্দিন হইলো তুমি চুপচাপ বইয়া আছো। দালাল বাটপাড় রাজনীতিকেরা ক্ষেমতার গুঁতোগুতি করতে যাইয়া প্যাঁচ লাগাইয়া, গ্যাঞ্জাম কইরা, তিলেরে তাল বানাইয়া, গরীব মাইনসের পেটে লাত্থি মাইরা, ভেলকীবাজি গুন্ডামী চিটিংবাজি কইরা, তোমারে একা ফালাইয়া রাখসে! গনতন্ত্র গনতন্ত্র কইয়া চিল্লাইয়া নিজেরা ফ্যাসিবাদ চর্চা কইরা অহনে ফান্দে পইড়া কানতাছে। তয় অগো কান্দনের লিগা আমার ইট্টুও দুক্ক নাই। যেই সব দাঁতাল শুওর আমার ক্ষেতের ফসল নষ্ট কইরা উল্লাস করে অগো মুসিবতে কিয়ের দুক্ক! আমার কইলজা জইল্লা যাইতাছে- দেশটারে স্বাধীন করনের লিগা এতো জান-মান বিসর্জন দিয়া, এই গণমানুষের সংসদ বানান হইলো, দেশের মাইনসেরে ইট্টু সুখ দেওনের লিগা, হেইডা অহন নিরব হইয়া আছে কিয়ের লিগা!!! যারা এর লিগা দায়ী অগোরে তুমি আর জাগা দিও না। অরা শয়তানী চালবাজি কইরা আবার যদি তোমার সবুজ চত্বরে ঠ্যাং রাখে, তুমি অগো উপর আল্লাহর গজব ঢাইল্লা দিও!!!]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28765377 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28765377 2008-01-29 21:18:32
ফটুক ব্লগঃ কৃষকের জমিন, জমিনের কৃষক; মায়াজালে বাইন্দা রাখছে

ফসলের ক্ষেত হাইসতেছে! কৃষকের মন ভইরা গেছে আনন্দে! বহুত যতন কইরা, মন-দিল লাগাইয়া, রইদ মেঘ ঝড় তুফান মাথায় নিয়া, রাইত দিন এক কইরা, বুক ভরা আশা নিয়া, কৃষক ফলাইছে ফসল। অহনো বহুত কাম বাকি। এইগুলানেরে যত্ন-আত্তি কইরা বড় করন লাগবো। পাহারা দেওন লাগবো। জঙ্গলি জানোয়ারেরা আইসা ক্ষতি করবার পারে। চোর বাটপাড় দাঁতাল শুয়রের পাল সুযোগ পাইলেই যদ্দুর ভোগ করবো তার বেশি তছনছ কইরা ফালাইবো। সাহসী কৃষক ওইগুলানের তোয়াক্কা করে না। হে মোকাবেলা করনের লাইগা তৈয়ার তাহে হগল সময়। জমিনের মায়া কৃষকের পরানে শক্তি দেয় বেশুমার।]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28764478 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28764478 2008-01-26 19:52:43
আমাগো হামিড ভাই নোবেল পাইতাছেন!!!!!!


আমাগো হামিড ভাইয়েরে নোবেল পুরস্কার দেয়ার কতা ভাবতাছে হুনলাম সুইডিশ আকাদেমি। এর একমাত্র কারণ তিনি ও তার বিশ্বস্ত কয়জন সহযোগি নিয়া পেরতেকদিন বলগে মিছা কতায় শীর্ষে আছেন। তাছাড়া তিনি রিভার্স সাইকোলজি দিয়া নারী ব্লগারদের উত্যক্ত করিতে যথেষ্ট প্রতিভার স্বাক্ষর রাখিয়াছেন। ইমুন প্রতিভার মুল্যায়ন করলো বুইলা অগোরে ধইন্যবাদ জানানোর ভাষা আমাগো জানা নাই।

হামিড ভাইয়ের প্রতিটি মিছা কতা অতুলনীয়। বানোয়াট বিভ্রান্তিমুলক উস্কানিমুলক কিচ্ছা বলিতে হইলে তাইনের কাছ থিকা সকলের শিখন লাগব। আর দেরি নয় সবাই দলে দলে চলুন হামিদ ভাইয়ের কাছে।
আমার ভাই তোমার ভাই
হামিড ভাই হামিড ভাই]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28763906 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28763906 2008-01-24 20:52:40
ওরে হাইসতে হাইসতে মইরা যাই পইরা যাই!!!

'অমি রহমান পিয়াল বলেছেন: এ ব্যাপারে অনেকে শর্ষের মধ্যে ভুতের অস্তিত্ব খুজে পেয়েছেন। কদিন আগে যখন এস্কিমো ব্যান হয়েছিলেন প্রথম পাতা থেকে, তা নোটিশ বোর্ডে আসার আগে আমরা জেনেছি বজলু মহাজন নামে একজন ব্লগার থেকে। একইভাবে ব্লগারদের আনব্যানের খবরটা প্রথম দিয়েছেন মুনশী নামে একজন ব্লগার।

এ ব্যাপারে কানাঘুষায় যা শোনা গেছে তাহলো বজলু মহাজন অস্ট্রেলিয়া থাকেন। কাকতালীয়ভাবে চতুরভুজ নামে একজন ব্লগার তার পিসি থেকেই লগইন করেন।'


ওরে হাইসতে হাইসতে মইরা যাই পইরা যাই!!! ওরে তোমরা কেডায় কোনহানে আছো আমারে আইয়া ধর!!!!]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28762212 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28762212 2008-01-18 21:38:46
ওই হালারে পেরসিডেন্ট বানাইল কিয়ের লিগা? +১৮ (মুনশীর টেলিস্কোপ)


ওই হালারে প্রেসিডেন্ট কিয়ের লিগা বানাইল ফ্রান্সের পাবলিক। ইট্টু সহ্য করবার পারল না! ব্রুনি বেডিডার লগে প্রেম কইরা এক মাস পার না হইতেই পেরেগনেন্ট কইরা দিল!হারামজাদা কি মনে করছে! অহনে কইতাছে তরাতরি বিয়া কইরা ফালাইব! আরে বেডা বিয়া করনের বাদের কাম ত তুই আগেই কইরা ফালাইলি! তয় আর বিয়ার কতা কইতাছস ক্যা?

কি জানি হের নাম? হ পাইছি- নিকোলাস সারকোজি। আর ওই মাইয়াডার নাম কারলা ব্রুনি। হের বয়স ৫২, গারাল ফেরেন্ড ব্রুনির বয়স ৪০। বাপরে বাপ! এই বয়সে দুনু জনের টিন এজ থিকাও জোশিলা প্রেম! পত্রিকার মাইনসে কইল, হাই পরোফাইলের প্রেমিক প্রেমিকা অরা। একজন দেশের প্রেসিডেন্ট আরেকজন সুপার মডেল।
তয় হালা পেরসিডেন্ট তোমারে আমাগো গেরামের মাইনসে পাইলে বড় মজা হইত! ইমুন বয়সে প্রেম কইরা পেরেগনেন্ট করনের মজা ভালা কইরা কড়ায় গন্ডায় বুঝাইয়া দিত! তুমার চৌদ্দ গুষ্টির কেউ প্রেম করনের কতা কইত না। আমাগো টিন এজ পোলাপান হের থিকা শতগুনে ভালা। প্রেম করব বছরের পর বছর ধইরা। পুকুর পারের কুনার মইদ্দে নিরলে আইয়া বেজির মতন উঁকি দিয়া ট্রাই মারব ইট্টু হের প্রেমিকারে দেহা যায় কি না! আধা কিলোমিটার দূরে থিকা ইট্টু দেহা পাইলেই হইল। পরান শান্ত হয়া যায়!
তয় শহরের পোলামাইয়ারা ইট্টু কাছাকাছি হইবার পারে। ইট্টু হাত ধইরা আঙুল নিয়া খেলে; ইট্টু একজনে আরেকজনের গালচাবা হাতাইয়া দেয়; ইট্টু নাক টাইন্না দেয় ইট্টু চিবুকে ছোঁয়া দিয়া বুইজ্যা লয় নরম আছে নিহি! ব্যাস এর চেয়ে বেশি আগে বাড়ে না। দুইডা চাইরটা অতিদুষ্টার কতা বাদ দিলাম। আমাগো বেশির ভাগ পোলামাইয়ারা, তওবা তওবা স্বপ্নেও বিয়া করনের আগে পেরেগনেন্ট করনের চিন্তা করে না। তয় আমাগো এরশাদ সাবের কতা অহনে নাই বা কইলাম। যাউগ্গা

বইয়া বইয়া ভাবতাছি, ওই ফারানসের প্রেসিডেন্ট হালায় পেলাসটিক বেভার করলো না ক্যা? পেলাসটিকের বেলুন বেভার করতো যদি পেরেগনেন্ট ঝামেলা থিকা বাইচা যাইত। অহনে বাকিরা গুল্লি মারেন তার ফারাস্ট লেডি বউ সিসিলিয়া হেরে সাত ঘাটের পানি খাওয়াইয়া ছাড়ব! হেই বেডি লন্ডনের মিরর পত্রিকারে কইছে, সারকোজি প্রেমিক না, মতলব আলী। হালা পেরসিডেন্ট অহনে বুঝবা ঠেলা কারে কয়!
]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28762105 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28762105 2008-01-18 16:15:21
অবশেষে অরিন্দম কহিলা বিষাদে

যেই বেডার নিজের কুনু চরিত্র নাই হেই বেডার চক্কে খালি চরিত্রহীন পড়ে।

আমাগো গেরামে এক বেডায় রাস্তা দিয়া যাইতে যতগুলান মাইয়া দেকত বেবাকতেরে কইত জমিলা। কইত জমিলাগো চরিত্র নাই। আসলে ঘটনা অন্য। এক জমিলায় সাহস কইরা ওই বেডার হগল বদমাইসি জাহির কইরা দিছিল। কইয়া দিছিল গেরামের মাইনসেরে গেরামের নামডাকি ডাক্তার বেডায় কিমুন ফন্দি কইরা মাইয়াগো ফুসলাইতো।

ঘটনা এক যুগ আগের
একদিন গেরামের বাজারে আইয়া বাজারভরা মাইনসের সামনে ডাক্তার বেডার হগল কতা কইয়া দেয়। ডাক্তার বেডা ত বেক্কল হইয়া গেছে। আরে এই মাইয়া কয় কি?
নিজের ইজ্জত মাডি হইয়া যায় দেইক্কা ডাক্তারে ফন্দি করে অহন খেপন লাগবো। না খেপলে পাবলিকে বুইজা ফালাইব। চট কইরা খেইপ্পা যাওন মানে ডাল মে কুচ কালা হ্যায় এইডা ডাক্তারের মাথার ভিতরে নাই। হে ভাবলো না খেপলে পাবলিকে কইব আমিই দোষী।

ডাক্তারে তার ডেরা থিকা হুংকার ছাইড়া বাইরায়-

হেই বেডি কাইলকার মাইয়া ! অহনও মুকে দুধের গন্ধ যায় নাই। কি কইতাছস আবুলতাবুল? আমারে কহন দেখলি ছমিরুনের বাড়িতে?

জমিলা শাড়ির আঁচল কোমরে গুইজা কয় বেশি চিল্লাইও না ডাক্তার! হেঁ চোরের মার বড় গলা! হেঁ কি মনে করছো? গেরামের হগলতানেরে ফাঁকি দিলেও জমিলার চক্কে ধুলা দিবার পারবানা। মনে আছে তুমি আমারেও ফুসলাইসিলা। আমি পাত্তা দেই নাই দেইক্কা তুমি সাধু সাইজা আমারে কইসিলা। নজিবর আর বাদলে আমার লগে কতা কইতে চাইলে না করণের লাইগা। কইসিলা গেরামের যেই পোলা কতা কইবার চাইব হেই পোলারে না করনের লিগা! ভুইলা গেছ?

আমি সতি মাইয়া নিজের ইজ্জত কেমনে রাহন লাগে হেইডা আমি বুজি। না আমি বরাবর কই। তুমি আমার কাছে সাধু সাজন লাগব না। তোমার ঘরে বউ থাকতে তুমি কেমনে অবলা ছমিরুনেরে পোয়াতি বানাইলা? কও কও দেহি মাইনসের সামনে কও।

ফরফর কতাগুলান কইয়া জমিলা ইট্টু থামে। বাজারে মাইনসে যাইয়া ডাক্তারেরে ঘেরাও করে। ডাক্তারের চক্কু আন্ধার হইয়া যায়। কি কইব না কইব খুইজা পায় না! পাবলিকের হাত থিকা বাঁচনের লিগা বুঁওওওওত কইরা একটা পাদ মাইরা কইল। আইচ্চা আমার বিচার করবা পরে হগলে আমারে ইট্টু পায়খানায় যাইতে দেও। আমার পেডে গন্ডগোল আইজ সকাল থিকা!!!!]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28761963 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28761963 2008-01-18 00:41:59
সিউফি ছাবের মহাচিন্তা।। যদি নেংটা কইরা.....(মুনশীর টেলিস্কোপ)
আমাগো বলগের ইরানী পাগড়ীঅলা সিউফি ছাবে মহা চিন্তায় পইড়া গেছেন আইজকাইল।

মনে হয় এইরম ভাবতাছেন-
'এই বেডা মুনশী কোনহান থিকা হডাত্ কইরা আইয়া রসাইয়া রসাইয়া লেইক্কা পুস্ট ছাইড়াই যাইতাছে। এই ব্লগ-দুইন্নাডাতে একমাত্র রম্যরাজ হিসাবে সিউফির একটা নামডাক আছে। হাছায় মিছায় একটা ককটেল বানাইয়া পুস্টাইয়া কত বেডার রাইতের ঘুম হারাম কইরা দিছি। রম্য করনের উছিলায় বিদ্রুপ কটাক্ষ কইরা যেই বেডার জনপ্রিয়তা বেশী হেই বেডারে আইন্না ঘোলা পানিতে চুবানি দিছি। ইমুন তকমা-টকমা লাগাইয়া ছেড়বেড়া কইরা দিছি যে আমার অনুগত ৪/৫ টা নিকে ঘুইরা ফিরা কমেন্ট মারছে 'হাসতেই আছি'। অহনে দেকতাসি এই বেডা মুনশী আমার বাড়া ভাতে ছাই দেওনের লাইগা আইয়া পড়ছে। কইত্তিকা যে একেকটা নাজিল হয়!!!!'

এইরমের চিন্তার আলামত হিসাবে আইজকাইল সিউফি ছাবে মুনশী কেডায় এইডা নিয়া গবেষণা শুরু করছেন। আগে বহুদ্দিন ব্লগে ছাগল কেডায় কেডায়, রাম ছাগলে কেম্মে মে মে করে, এইডা নিয়া বিস্তর তালিম-তরবিয়ত দিছেন। হুনলাম একদিন উনি তাড়াহুড়া কইরা বিয়ার পার্টিতে যাওনের লিগা পিনপিনা সাদা পাঞ্জাবী পাজামা পিন্দা বাইরইয়া নিজের বাড়ির গেইটের সামনে আইয়াই না-দেইক্কা এক দলা ছাগলের লাদির উপরে সিলিপ কইরা চিত্তইয়া পইড়া আছাড় খাইয়া এক্কেবারে চিতপটাং! উনারে দেহা যাইতেছিল বাড়ি খাওইন্না ব্যাঙ যেইরম চিত হইয়া হাত পা আসমানের দিকে তুইল্যা ধরে, ঠিক হেইরম। কি আর করন! বিয়া খাওন ফালাইয়া হগলে মিল্যা ধরাধরি কইরা সিউফি ছাবেরে হাসপাতালে নিয়া গেল। হুনলাম, হাছা মিছা জানি না, হের পর থিকা সিউফি ছাবে ছাগল আর ছাগলের লাদী নিয়া লেখন ছাইড়া দিছেন। যাউগ্গা-

অহনে কতা অইল মুনশী কেডায় এইডা নিয়া মহাচিন্তায় পইড়া গেলেন কেল্লেইগা সিউফি ছাব? আপনেরা কন দেহি তাইনে খালি মাইনসেরে লেংটা করবেন আর মাইনসে খালি তাইনের মুখের দিকে চাইয়া চাইয়া সেলাম করবাইন ইডা কেমনে অয়? তাইনেরেও লেংটা করন দরকার নাইলে উনি কেমনে বুঝবাইন মাইনসেরে লেংটা কইরা শরমের জায়গা দেহাইয়া দেওন জঘন্য অন্যায়! অহনে তাইনের মহাচিন্তার কারণ হইল এই মুনশী যদি সিউফি ছাবেরেও লেংটা কইরা ছাইড়া দেয় মাইনসের সামনে!! তহন ত দুইন্নাতে থাকা আর না-থাকা সমান!! আসল দুর্বলতা বাইরইয়া গেলে ত সিউফি ছাব জিয়ন্তে মরা!!

সিউফি ছাবে এরি মইদ্দে হালকা হুংকারে কইসেন, মুনশীর জবান ইডা বাউনবাইরার ঠিকমত হইতাছে কি না তাইনের বাউনবাইরার কলিগেরে জিগাইবেন। বাহ রে বাহ! কথ্য ভাষা আর লেখ্য ভাষা ষোল আনা মিল পাইবাইন কেমনে? তাছাড়া বিষয় বা শব্দ বোধগম্য করণের লিগা হগল আঞ্চলিক ভাষারেই ইট্টু ইদিকসিদিক কইরা লেহন লাগে। এইডা যদি সিউফি ছাবে না-বুঝইন তাইলে আর কি কমু। তাছাড়া সিউফি ছাবের নিজের লেহায় বেকরণের কুনু আগা মাথা নাই। ককটলে বানাই দেন। ইতানেরে আমি কারাপ কই না। কেল্লেইগা কইনা ইতান স্যাটায়ার ইরম আদুমসুদুম কইরা লেহন লাগে। ও আইচ্চা বুইল্যা গেছিলাম, আরেক বেডায় দুই নম্বর মুন্সি সাইজ্যা আইয়া স্পেকুলেটিভ কমেন্ট করণ শুরু কইরা দিছে। হের চক্কে যতগুলান মেয়েছেলের নিক বেবাক সারওয়ার চৌধুরীর! ফোবিয়া আর কারে কয়!! আরে মিয়া দুই নম্বর কুনুদিন এক নম্বর হইবার পারে না।

তয় সিউফি ছাবেরে শিউর কইতাসি, মুনশী যেরে হেরে তকমা লাগানের কামে নাই। মাইনসেরে ছাগল বা রাজাকার কওনের ফন্দি-ফিকির নাই। মুনশী অমুক মুনশী তমুক এইডা কইয়া নিজের দুর্বলতা প্রকাশ না করন ভালা। ব্লগার ইজ ব্লগার। কেডায় পোলা কেডায় মাইয়া, কোনডা সলিমুদ্দির নিক কোনডা কলিমুদ্দির নিক, এইডা নিয়া প্রশ্ন তুলনের মানে হইল হেই ব্লগারের কথায় এ্যাকশন হইতাছে! ভেরি সিম্পল সাইকোলজি!!

মুনশী ডাক্তার না। তয় ইডা জানে বেশি এন্টিবায়োটিক সেবন করান বিপদজনক। আমাগো ডাক্তারে মাত্রাতিরিক্ত এন্টিবায়োটিক ডায়গনোস কইরা ফান্দে পড়া বগার লাহান কানতাসে!

আপনেরা কি কন?
]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28761481 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28761481 2008-01-16 20:23:27
দুক্কে কইলজা ফাইট্টা যায়!! (মুনশীর মর্সিয়া)


বড় দুক্কের কতা! কি কমু কন! কইতে গেলে দুই চক্কে দিয়া জলের ধারা নামে! আউ আউ কান্দন আহে! দুই চক্কের সামনে দিন রাইত সমান, খালি কুয়াশা কুয়াশা।

হ, আমাগো ডাক্তার মিয়ার কতা কইতাছি, যেই ডাক্তারের মতন মানুষ এই ব্লগ-তল্লাটে আরেকজন কেউ বাইর করণ যাইব না। হের নিকটারে ব্যান-বাড়ি মাইরা কাইত কইরা ফালানোর আগের মুহুর্ত পর্যন্ত ফেলাডিং কারে কয় কত প্রকার ও কি কি উদাহরণসহ বুজাইয়া দিছিল। হের মত ইমুন ঝানু গাইল দেওইন্না কেউ নাই। যদি বাইর করবার পারে কেউ, তাইলে আমি ভ্যান গগের লাহান কান কাইট্টা হাতে নিয়া হগলেরে দেহামু। ইমুন সুন্দর কইরা খারাপ কতা ছাইড়া দিতো হে, হের কতা হুইন্না ৭ দিন আগে মরা গরু নালা থিকা উইট্টা দৌড় মারতো।
ইমুন বাপের বেডারে ধইন্ন না কইলে আর কারে কওন, যেই বেডায় বুকে থাপ্পর মাইরা কইছিলেন, 'আমি ইরিটেটিং গুন্ডা, আমি ডিস্টার্বিং এলিমেন্ট, কোন সমস্যা?' হে ডেম্প কেয়ার ভাবে এই কতাডাও কইছিল যে হে শতবার শহীদ হইছে, দরকার হইলে আরও হাজারবার হইব তবু ইরিটেইট আর ডিস্টার্ব করণের লিগা বার বার পুনর্জনম নিয়া আইব হেরে কেউ আটকাইতে পারবো না।'

আটকাইতে যে পারে নাই ইডা হাছা। হে পরের দিন থিকাই অন্য নিকে বর্ষার ভরা নদীতে শুশুকের লাহান ডুব্বুস কইরা কিছুক্ষণ পরে পরে দেহা দিয়া দুই চাইর লাইনের শ্লোগান লেইক্কা পুস্ট ছাইড়া ডুব মাইরা দেয়। পরথম পাতায় হের পুস্ট দেইক্কা তড়াতড়ি লগ ইন লিস্টে চোখ রাখলেও হেরে জিন্দা বা লগ ইন দেহা যা না।

কতা অইলো আমরা অহনে হের লিগা কান্দি, হে গোস্বা কইরা ধর্মঘট ডাইক্কা বইয়া আছে হেল্লেইগা! খোদা নাখাস্তা যদি কয় অনশন ধর্মঘট করণের কতা! আর নাইলে যদি কয় হের হেই দিনের নিকটারে যদি ফিরাইয়া না দেয় তাইলে হে কাপড় চোপড় খুইল্লা নেংটা হইয়া ব্লগ-তল্লাটে আইয়া পড়বো! ইডা ত বড় শরম আর বিপদের কতা!

আরও দুক্কের কতা! হে মানুক না মানুক পুরা ব্লগে খবর অইয়া গেছে, হেরে প্যানাল্টি দেয়া হইছে। হে প্যানাল্টি ভোগ করতাছে।
আর কমু না রে ভাই, দুক্কে কইলজা ফাইট্টা যায়.......!!
]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28761211 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28761211 2008-01-15 22:20:24
বহুত রূপের মিছা কতা ধরা খাইল


বহুত রুপে রূপী একজনে আইজকা দুফুরবেলা একেবারে তাজা মিছা কতা কইয়া একখান পুস্ট দিছিলেন। জামাতের নেতাগো বিবৃতি কইয়া। আসলে ওরা বিবৃতি টিবৃতি দেয় নাই। মদারেতর সাবে ইট্টু পরেই মুইছা দিছেন পুস্টখান। মিছা কথার পুস্টখান দিছিলেন উস্কানী দিয়া একটা গন্ডগোল লাগানির লিগা। মদারেতর সাবের এইরম সতর্ক প্রহরা দেইক্কা ভালা লাগছে।
এই মিয়ারা এইরম মিছা কতা দিয়া ভেজাল লাগায়। হেই লোকে যহন কমেন্ট মাইরা কয়- 'সস্তা প‌্যাচাল, সস্তা আবেগ। একেবারেই ফালতু লেখা। বইয়ের ভাষা তুলে দেওয়া। সময় নষ্ট। ধুর..................
আপনি রিক্সাওয়ালার বউ টাইপ উপন্যাস লেখেন, ফুটপাতে ভালই চলবে।
আপনার লেখা শিক্ষিত সমাজের জন্য না।
চরম ফালতু। - দিলাম, ডাবল মাইনাস।'

এই লোকে যে মায়নাস চিহ্নডারে চিন্না ঠিকমত ক্লিক করতে পারছে হেইডাই বহুত কিছু! এই রহমের মানুষগুলানে আমামিলীগেরেও খাইছে অতীতে অহনও খাইবো। এরা মনে করে ক্ষমতা দখল লওনের লিগা যত পারো মিছা কতা কও।

মদারেতর সাবেরে ধন্যবাদ জানাইতাছি দেন এ্যান্দ দেয়ার এ্যাকশন লওনের লিগা।








]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28760948 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28760948 2008-01-14 21:52:03
পাগলা মিয়ার পাগলামীর অন্তরালে( মুনশীর টেলিস্কোপ)

পাগলা মিয়া গেছেকাইলকা একখান পোস্ট দিছিলো। ঐ পোস্টে চাইরখান কতা আছিলো। সমালোচনা কিয়েরে কয় হেইডা উনার মাথায় ঢুকতাছে না দেইক্কা সুশীলগো কাছে বুজাইয়া কওনের লিগা আবদার কইরা আবার সুশীলগো জ্ঞানপাপী আরও কি জানি হাবিজাবি কইয়া পোস্টটারে ছেড়াবেড়া কইরা দিছে। এইডা কুনু যুক্তির কতা অইলো কও দেহি?

তোমার মাথায় ঘিলু বেশি নাই দেইক্কা একটা কতা বুজদাছো না। অহনে হেই কতাডা বুজনের লিগা প্রশ্ন যাগো করছো, হেরা উত্তর দেওনের আগেই যদি তুমি 'আমি ব্যাঙ্গ লম্বা আমার ঠেং, আমি পুস্কুনির এই পার থিকা ওইপারে যাইতে হাজার বার মারি ল্যাং' কইয়া চিল্লাফাল্লা শুরু কইরা দিলা! তয় তোমারে বুজাইব কেডা কও দেহি?

ভালা কতা, তোমার লম্বা ঠ্যাং আছে দেইক্কা বেশি বেশি ল্যাং মারবার পারো। তয় খালি-হুদা পানির মইদ্দে ল্যং মাইরা কিয়ের বেডাগিরি? মাহবুব মোর্শেদ সাবে কইছেন একখান কথা, হেই কতার সারমর্ম কি হইবার পারে হেইডার ব্যাখ্যা উনার কাছ থিকা হুইন্না লওন আগে। সুশীলগো কতা হুননের আগেই নিজেরে বীরপুরুষের ভাব দেহাইয়া বাকী হগলেরে কাপরুষ কওন যায় নিহি? মিয়ায় যেইরম হাত পা ঝাড়া দিছে, বুঝা গেছে পঞ্চপান্ডবেরে ধাক্কা মাইরা ফালাইয়া হে একলাই দ্রৌপদীরে লইয়া ভাগল দিবো!

আরে খালি গলাবজি ডলাবাজি গাইলবাজি কইরা আইজকাইল কুনু কামিয়াবী অয় না। অইতো যদি শেখ সাবে বাকশাল কইরা শেখতন্ত্র ফলাইতে পারতো। আর এরশাদে ডান্ডবাজি কইরা আটরশির বুযুর্গি দিয়া সারা দেশটারে কাবু কইরা ফালাইতো!!
হুনেন পাগলা মিয়া! গলাবজি ডলাবাজি গাইলবাজি চাপাবাজি ধাপ্পাবাজি ঠেলাবজি লাঠিবাজি এইসব অইলো মধ্যযুগের কাজ-কারবার। ইতান অহনে কইরা কাম অইব না। দেহেন, দুইন্নার সবচেয়ে বেশি শক্তিবাজ অইয়াও ডিপ্লোমেসির চাইল মাইরা দুইন্নাডারে কাবু কইরা রাখছে। বেসম্ভব উলডামী কুনু দেশে করলে হেরে ইট্টু ডলা দেয়। বুঝাইবার পারছি?
]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28760849 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28760849 2008-01-14 15:49:34
কিবুডের বোতাম টিপি টিপি মিছা কতা কই বাকশাল গড়ন যাইবনা (মুনশীর টেলিস্কোপ) হেই বেডায় কইছিলো 'ওই বেডা তোমার চামড়ার মুখ পটাপট মিছা কতা বাইরায় খালি । প্লাস্টিকের মুখ অইলে মনে লয় ইট্টু কম মিছা কতা কইতা!

যেই জমানায় হেই বেডায় কইছিলো হেই জমানায় কম্পুটার আছিল না।
হে মইরা হের কবরে ঘাস উইট্টা গেছে।

হেই বেডা যদি জানতো অহনে কিবুডের বোতাম টিপি টিপি মিছা কথা লেইক্কা পৌষ মাষে শ্রাবণের বইন্না আনন যায় তয় যে কি কইতো আল্লাই ভালা জানে।

ইট্টু আগে একজনে পুস্ট দিয়া কইল সুশীলেরা কাগো কাগো ব্যান দাবী কইরা অহনে আনব্যান না করনের কথা কইতাসে। বোতাম টিপি টিপি মিছা কথা! সুশীল ব্লগারেরা কুনু বেডার ব্যানও দাবী করে নাই। উপরন্তু অহনে আনব্যান দাবী করতাসে। তয় ইডা হাছা কথা গাইলবাজেগো আনব্যান দাবী করনডা ঠিক না। কয়লা ধুইয়া কালা সাফ করন যা না।
আনব্যান আর ব্যান নিয়া অতো ফুডানী করনের কি আছে? অন্য নিক নিয়া তরতরাইয়া আইয়া পড়তাসে। গাইলবাজ নেতারেও শুশুকের লাহান উজান দিয়া যাইতে দেহা যাইতাছে। কি কয় না কয় হে নিজেই বুজে না। শুকরের লগে সহাবস্থান না কি জানি ডায়লগ মারে। আরে বেডা তুমি খালি শুয়র দেহো ক্যা? তোমার চক্কে খালি শুয়র দেহা যাওনের সাইকোলজি কি হইবার পারে হেইডা বুঝাইয়া কওন লাগবো? দালালেরা দেহে দালাল, আবালে দেহে আবাল.....আর কইলাম না!!
বেডারা মনে করতাছে বলগে মিছা কতা কইয়া কইয়া বাকশাল কায়েম কইরা ফালাইব। আরে হেই দিন কি আর আছে অহনে!]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28760431 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28760431 2008-01-12 23:21:24
কলির জমানা।। মুনশী দেহে ফান্দে পড়িয়া বগা কান্দে!


বইসা বইসা পান চাবাইতাসি আর বোলোগারগো রং ঢং দেইক্কা দেইক্কা হাসতাছি। তোমরা যেরা লগ অফ থাইক্কা ভিজিটর অইয়া কম্পুটারের সামনে বইয়া ঝিমাইতাসো। কয়জনে ইট্টু পরে পরে লগ ইন কইরা, তুমাগো ভাষায় পিকেটিং করনের লাইগা দুই লাইন লেইক্কা পুস্টাইয়া দৌড় মাইরা লগ অফ কইরা বইয়া বইয়া পিট খাজ্জাইতাসো! চাইয়া দেহো কেডায় কি কয় না কয়! আরে বেডারা তোমাগো আই কিউ এক্কেবারে ডেম্প অইয়া গেলু কেম্মে? তোমরা যেরারে ভাগাইবার কতা কইয়া আইতাছিলা। হেরা কুনুদিন তোমাগোরে ভাগানের কতা কয় নাই! ইট্টু কাছা লেহে দেইক্কা তুমরা হেরারে ছাগল কইছ হাজারবার। বেশরম গাইল দিয়া কাপড়চোপড় ছেড়াবেড়া কইরা দিছো হেগোর! হেরা ছেড়াবেড়া কাপড় বদলাইয়া নতুন ডেরেছ পিন্দা আইয়া পড়ে! তোমরাও একেকজনে মাল্টিপল নিকে বলগাও। তোমরা সাধু আইলা কেম্বে? কলির জমানা অহনে মাইনসেরে সোজা কতা কইয়া বুজান যা না। দেশে জামাত শিবির নাই? যুদ্ধাপরাধী নাই? হগল বেডায় জামাই আদরে পালা খাইতাসে ওইহানে। বেবস-টেবসা পেরেম পিরিতী মিডিংফিডিং হগলতাই হেরা করতাছে। তোমাগো ময়মুরব্বিরা কইরা যাইতাসে বরাবর। অহনে ইট্টু বন্ধ আছে জরুরী অবস্থা দেইক্কা। ছাইড়া দিলেই শুরু অইয়া যাইব পীরিতী!
তোমাগো মইদ্দে যেরা গাইলবাজ হেরা খুব দুষ্টা। কিছুদিন যহন জামাতিরা আহে নাই, তহনে তোমরা যেরেহেরে নিয়া বিদ্রুপ করছো। উলডামী করন ছাড়া তোমাগো পেডের ভাত হজম অয় না!হগলতানেরে জোর কইরা আমামিলীগ বানাইবার চাও। ইডা কেম্বে অইব? মুক্তিযুদ্ধটারে নিয়া ব্যবসা কইরা গত ৩৬ বছরে বহুত বগা ফান্দে পইড়া কানতাছে অহন!
]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28760322 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28760322 2008-01-12 15:52:25
আরিলেরে দুষাদুষি করতাছেন কেরে?


ব্লগ ঘুইরা-ঘাইরা দেকলাম ফ্লাডিং কইরা ভয়াবহ বইন্যা কইরা দেওনে আরিল বেডায় সাময়িক কিছু এ্যাকশন নিতে বাধ্য হইছে। হের পুস্ট পইড়া বুঝা গেল, হে ফ্লাডিং আর পারসনাল হ্যারাসমেন্ট অইতে দিব না পইলা পাতায়। হে কইল পোস্টের মইদ্দে কি তাহে না তাহে হে পইড়াও দেহে না। হের কতা অইল শান্তিমতে তর্ক কইরা, হাসি ঠাট্টা কইরা চলন। এইডা হে ভালাই বুঝদাসে, রাজনীতি নিয়া লড়াই থাকবই। তয় কন্ট্রল না করলে কেম্বে দিয়া কি অইব বুঝা মুশকিল। হে রাজাকার ফাজাকারের সমর্থনও দিতাছে না। হে দেকতাসে শয়তানী যেরা বেশি করে হেরারে কন্ট্রল করন দরকার।
যাউগ্গা-
যেরারে ব্যান করছে হেরা যে আর লেখতা ফারব না ইমুন না। বলগে মুক্তিযুদ্ধ দোহাই দিয়া খালি এক মতের মাইনসেরে চান্স দিলে বলগ নিমরা অইয়া যাইব। হেইডা আপনেরা বুঝদাসেন না কেরে।
অহনে আপনেরা ইট্টু পরে পরে যেইডা করতাছেন এইডা ঠিক অইতাছে না।
ধৈর্য ধরেন সব ঠিক অইয়া যাইব।]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28759115 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28759115 2008-01-09 01:42:07
আরিল গাইলবাজগো আর পারসনাল এ্যাটাকার ব্যানের কথা কইছে

আরিল গাইলবাজগো আর পারসনাল এ্যাটাকার ব্যানের কথা কইছে। যারা ফ্লাডিং করতাছিল, মা বইনেরে গাইল দিতাছিল, নিজেগোরে ইরিটেটিং গুন্ডা কইয়া ঘোষণা দিতাছিল, বিরক্ত করতাছিল হেগো কথা কইসে। স্বাধীনতার পক্ষ টক্ষ কিছু কয় নাই। অহন যারা হেগো লিগা মায়াকান্না করতাসেন, অগোরে নোট করন দরকার।

এই দেশের মাইনসের কাছে আরিল যেই blogging era দিছে, হেইডা বহুত কিছু।

আরিল ত কয় নাই, হেগোরে ব্লগিং করতে দেওন যাইব না। কইসে হেরা আইন মাইন্না চলতে পারলে ঠিক আছে। অহন যেরা আপনেরা হেগো আনব্যান দাবী করতাসেন, আপনেরা কি চান মা বইনেরে তুইল্যা গালাগালি চলুক!!! বুইজ্যা সুইজ্যা কতা কন!!]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28758879 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28758879 2008-01-08 16:35:24
জামাল ভাস্কর, অরপি, সারওয়ার চৌ, মা. মোর্শেদ, হোসেইন, মিরাজ সাহেবদের বক্তব্য আর মুনশীর চাইরখান কথা 'মুক্তিযুদ্ধ বিরোধী মতাদর্শ নিয়া তার কোন বক্তব্য নাই!' - জামাল ভাস্কর

আমি মনে করি, ইরিটেটিং গুণ্ডাদের ব্যাপারে একটা কার্যকর নীতি থাকা উচিত, কোনো মতাদর্শের বিরুদ্ধে নয়। - মাহবুব মোর্শেদ

'পিয়াল ভাই, রাজাকার মুক্ত ব্লগ অবশ্যই চাই। কিন্তু সমস্যা হচ্ছে, ৭১ এ যারা ধর্মকে ব্যবহার করে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের চরিত্র আর এখন যারা ধর্মের পক্ষে আলোচনা করেন একটা নৈতিকতাবোধের চেতনা থেকে, তারা কি এক? অবশ্যই এক না। আমার মনে হয় এখানে আমরা শনাক্তকরণে ভুল করছি।'- সারওয়ার চৌধুরী

'ইসলাম সবসময় জালিমের বিরুদ্ধে থাকতে নির্দেশ দেয় ।
ইসলাম মানা সব ব্লগাররা তাই জালিমের পক্ষপাত করলে সেটা শেষ বিচারে ইসলামের জন্য হয় লজ্জা আর অপমানের ।'- হোসেইন

'আমার চরিত্রহননের জন্য যখন স্বাধীনতা পক্ষ শক্তির এক শীর্ষস্থানীয় ব্লগার এস্কিমো পোষ্ট দেন মুক্তিযুদ্ধ বিষয়ে, যুদ্ধাপরাধী বিষযে আমার নৈতিক অবস্থান নিয়া প্রশ্ন তোলেন আর আমাদের পক্ষ শক্তির অন্য কিছু ব্লগার আদি রসাত্বক ভাষায় আমার ব্যক্তিগত জীবন নিয়া বর্ণনা দেন এবং কোন প্রতিবাদ ছাড়াই আরও কিছু সহযোদ্ধা সেগুলি উপভোগ করেন এবং লেখক আরো উৎসাহ দেন, তখন এটা বুঝতে বাকী থাকেনা যে স্বাধীনতার চেতনা আর মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হচ্ছে ব্যক্তি আক্রমণ এর কাজে ।'- মিরাজ
---------------

আমি গেরামের পোলাপান পড়াইন্না মাস্টার। অই গেরামে পড়াই, যেই গেরামরে কবি আল মাহমুদ 'ডাকাইতের গ্রাম' কইসিলো। যদিও কথাডা কওন উনার ঠিক হয় নাই। মাইন্না নিলাম, ডাঙ্গর প্রতিভার স্লিপ অফ দি পেন। যাউগ্গা-

ব্লগের এ্যানভায়রনমেন্ট নিয়া ক'দিন ধইরা যেইসব কথাবার্তা হইল, তাতে যুক্তি দলিল হগলের পক্ষেই কম বেশি আছে। অমি রহমান পিয়াল, হোসেইন, সারওয়ার চৌধুরী, মাহবুব মোর্শেদ, জামাল ভাস্কর, মিরাজ প্রমুখ, ইনারা বিস্তর কথাবার্তা কইসেন।
হগলের কথা পইড়া মনে হইল কেউ আকাশ কুসুম কল্পনা করতাসেন আর কেউ অরণ্যে রোদন করতাসেন।

ভার্চুয়াল জগত বইলা কথা! কেউ কেউ এ্যাকচুয়াল লাইফে যা করন যাইতাসে না, সেইটা ভার্চুয়াল লাইফে করণের খায়েশ হইতাসে! ইনাদেরকে কইতাসি- আসমানে উইড়া উইড়া জমিনের হাকিকত বুঝন যাইব না! মঞ্চের কমেডি বাস্তব জীবনে কমই পাওয়া যায়। নাটকরে বাস্তব ভাইবা ফাল পাইড়া লাভ নাই। কেউ যহন কয়, আমি খুব তরল কথা কই, গালি দেই নিজে আনন্দ পাওনের লেইগা, হের কাছে মতাদর্শ-টর্শ কিছু না। ফাইজলামী করনডাই আসল। যাউগ্গা, হাকিকতে যাই।

জামাল সাহেব কইলেন 'মুক্তিযুদ্ধ বিরোধি মতাদর্শ'। এইডা কি কইলেন? আমাগো মুক্তিযুদ্ধে সকল স্তরের মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্ঠান নাস্তিক আস্তিক অংশ নিছিল। আপনে 'মুক্তিযুদ্ধ বিরোধি মতাদর্শ' কইয়া কি বুঝাইলেন? ইট্টু খোলাসা করেন।
আমাগো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্যের কথা কওনে হেরেও তহন কিছু মাইনসে নানা প্রকার বিশেষণ লাগাইছিল, এইডা ভুইলা গেলে হইব না। ৭০ এর নির্বাচনে পূর্ব পাকিস্তানের মেজরিটি মুসলিম পিপল আওয়ামী লীগেরে ভোট দেওনে বঙ্গবন্ধুর অবস্থান পাকাপোক্ত হইছিল, এইডাও ভুইলা গেলে হইব না।
মাহবুব মোর্শেদ ইরিটেটিং গুন্ডাগো কথা কইসেন। হের কথারে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধি কওনের যুক্তি কই পাইলেন? সমাজতন্ত্রের বহু কথার লগে ইসলামের আর পুঁজিবাদের বহু কথার লগে ইসলামের মিল পাওয়া যায়। তাই বইলা সব কিছু এক হইয়া যায় কেমনে?

এক্সট্রিমিজম আর লিবারেল এ্যাটিচুড বইলা একটা ব্যাপার আছে। হগল সমাজেই কিছু মানুষ হাঙ্গামা পছন্দ করে না। তাই বইলা হেই লোকগুলানেরে শত্রুপক্ষে ঠেইল্যা দেওন কখনই সুবিচার হইতারে না।
এইখানে দেখেন, যেই ইস্যু নিয়া আপনারা কয়জন পোস্ট দিলেন, সেই ইস্যুতে যারা যুক্তি দিয়া কথা কওনের চেষ্টা করলেন, আর যারা মাঝে মইধ্যে গাইল ছাইড়া আরাম পাইল, তারা এক না। এখন যদি গাইলবাজেরা কয় ভালা কথা যারা কইসে সব রাজাকার! মাইন্না নিবেন?
আবেগে ভাসাইয়া শক্ত নরম কথা কওন আর সমাজ বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেওন আলাদা বিষয়। আসল রাজাকারগো যারা আরামে তাহনের ব্যবস্থা কইরা দিছে আর যারা হেগো লগে রাজনীতি কইরা আইতাসে, পারলে এ্যাকচুয়েল দেশে তাগো বিরুদ্ধে কিছু করেন। হুনতে খারাপ লাগলেও কেউ অগো কিছুই করতারবো না বইলাই মনে হয়। যে যায় লংকায় সেই হয় রাবন। ভুইলা যাই নাই, রাস্তায় খাড়াইয়া খাড়াইয়া দেখছি হাসছি, যহন ধানের শীষের মাইনসে দৌড়ান দিয়া নৌকার শীর্ষ চাইর পাঁচজন নেতারে নিজেগো মঞ্চ থেইকা ভাগাইছিল, তহন নৌকার নেতারা দৌড় মাইরা দাড়িপাল্লার মঞ্চের কাছে গিয়া আশ্রয় চাইয়া জান বাচাইছিল। এইডা হইল হাকিকত। এইডা আসমানে উইড়া উইড়া কবিতা লেখন না! জমিনের নির্জলা অপ্রিয় বাস্তব।
আমারে আবার জামাতি ভাইবেন না দয়া কইরা। আমি অগোরে লাইক করি না। হাকিকত কইলাম।
'বন্ধুত্বে উদার শত্রুতায় নির্মম' লেখন আর কওন যত সোজা বাস্তব তত কঠিন। গালাগালি কইরা, ব্যাক্তি আক্রমণ কইরা হগল পক্ষই পরিবেশ বরবাদ করবেন এইডা নিশ্চিত কইবার পারি। রিজাল্ট জিরো পেলাস জিরো ইকুয়েলটু জিরো।]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28757703 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28757703 2008-01-07 21:32:17
বলগটা কিমুন ঝিমাইতাসে মনে হইতাচে!!

আপনেগো কি অইল???
বলগটা কিমুন ঝিমাইতাসে মনে হইতাচে। ফায়ারিং টায়ারিং হইতাচে না। আহারে বাঙালি!! কাইজ্জা করন চাড়া লড়াচড়া করে না!!

কতা অইল যাইয়া গেরামের পোলাপান পড়াইয়া রাইতে ইট্টু বলগ দেহি। লগ ইন করি না। বইয়া বইয়া পান চাবাই আর তামশা দেহি।
ক্যাচাল করনের পাবলিকের তো অভাব নাই আমগো দেশে। হুদা মিছা কতা কইয়া ঝগড়া লাগাইয়া চুপ মাইরা চইলা যায়।

এইহানে মনে হইতাচে এক কিচিমের বলগার আচে যাগো নিকটা হইল হাবিজাবি ছদ্মনাম দিয়া। হেরা ছদ্মনাম লইচেই উলডাফুলডা কতা কইয়া যাগো আসল নাম আচে তাগোরে বেইজ্জত করন। চেতনা-ফেতনা হগল সময় হেগো মাতায় কাম করে না। আসল নামের নিকগুলানরে বেইজ্জত কইরা কম্পুটারের সামনে বইয়া হাসে!!
যাউগ্গা, কতা কিন্তু একডাই মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাহন লাগব। রাজাকারি চেতনা ওয়ালাগো ঠাস ঠাস জবাব দেওন লাগব। তয় মিয়ারা সন্দ কইরা মাইনসেরে রাজাকার কইলেই মাতাডা আউলাইয়া যায়।
গাইল দিয়া সমাদান অইব না। গাইলের বদলা গাইল আইতাচে। গাইলে গাইলে ভইরা যাইতাচে। কামের কাম কিচু হইতাচে না।

ভুল কইলাম কি না কন দেহি??]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28757442 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28757442 2008-01-07 01:11:34
Mr. Arild, U have told the truth!
but one can not say that, the man has no right to write in the blog. He has been writing according to his view. He told some blogger intentionally called him Rajakar. He told that he loves his country. when he was disturbed by, he expressed his anger taking 'Ami Rajakar' nick. It was his wrong dicision and the nick has been withdrawn.

Most important is that here if someone say something on religion, the anti religion group call him Rajakar. This is a disgusting play. what do they mean by rajakar? religious people are rajakars? what a fun!!

The original rajakars are doing politics in the country!! The political parties had been doing politics with them. And here some blogger call a boy rajakar who has borned ten years after the liberation period!!!

Mr. Arild's comment in the 'Dorakata' blog is ok.]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28756162 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28756162 2008-01-03 00:06:01
পোলাপান মন লাগাইয়া পড়া লেহা কৈর
বেশি বুঝন ভালা না। মাইনসে পাগল কইব! কেডা কারে কি কইল ওইডা হুননের দরকার নাই। নিজের বিচার কইরা কতা কইও। বহুত পাগল ছাগল আছে আমগো গাও গেরামে। কি কইছি বুঝবার পারলেই হয়!

মাইয়া মাইনসেরে ইজ্জত কৈর। হেরা মায়ের জাত!]]>
http://www.somewhereinblog.net/blog/munshiblog/28755817 http://www.somewhereinblog.net/blog/munshiblog/28755817 2008-01-01 21:12:03