আমার প্রিয় পোস্ট
- সুশীল বলে কাউকে চিহ্নিত করলে কী মানে দাঁড়ায় - পি মুন্সী
- দেশ স্বাধীন হয়েছে কিন্তু শৈশব হারিয়ে গেছে: ১১ বছরের মুক্তিযোদ্ধা মনজু - পি মুন্সী
- বিশ্ব জলবায়ু পরিবর্তন: একটি জরিপ প্রশ্নমালা, সকলের অংশগ্রহণ একান্ত কাম্য - অন্যমনস্ক শরৎ
- ক্লাইমেট-ড্রাগন পৃথিবীর চিরপরিচিত প্রাকৃতিক শৃঙ্খলা গুড়িয়ে দিচ্ছে - কৌশিক
- নিষ্পাপ শিশুটির কামড়ে দেওয়ার দৃশ্যটিই এ পর্যন্ত সবেচয়ে বেশি বার দেখা ইউটিউব ভিডিও - সন্ধা তাঁরা
- সেদিন দুজনে দুলে ছিনু---- - সামছা আকিদা জাহান
- অন্যরকম বিদ্যালয়ে একদিন - রুখসানা তাজীন
- আজ মুনশিয়ানার জন্মদিন - সামছা আকিদা জাহান
- মুনশিয়ানা - বর্ন অফ এ্যা রেয়ার ব্রিড! - কৌশিক
- এলেঝেলে - রুখসানা তাজীন
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ২১ > সেই রাতে যেন কেয়ামত নেমে এসেছিল - মনজুরুল হক
- মাত্র ২৫ টাকায় ৩দিন আনলিমিটেড ইন্টারনেট ব্যাবহার করুন - জন ঢাকা
- প্যারানয়েডের ডিফেন্স মেকানিজম - হাসান মাহবুব
- ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ - ফিউশন ফাইভ
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ৫ > অচেনা আঁধারে বাবার তালাশ - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি< ১ >আল্লারাখা তোমায় ভুলিনি বন্ধু!! - মনজুরুল হক
- জীবনে যা পড়েছি-৬ (শীর্ষেন্দুর দূরবীন) - তায়েফ আহমাদ
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- অবশেষে... আপনার মূল্যবান ব্লগের ব্যাকাপ রাখুন নিরাপদেই!
- রোবোটিক্স
- ই-বুক কালেকশনঃ পর্ব-৯ --[শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- গানে গানে প্রতিশোধ : এয়ারলাইন্স কোম্পানি বিপাকে - দূরন্ত
- গল্প: আডানা - গৌতম রায়
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- আমার মন খারাপের কারণগুলো... - ইশতিয়াক অাহমেদ
- কেককাহন - নুশেরা
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- একটি ছেলের গল্প (ছোট গল্প) - রফিক এরশাদ
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (১) - পি মুন্সী
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- ওর্য়াডপ্রেস ব্লগ ইনস্টল এবং অত:পর - হাসান
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- সুপ্ত অক্ষমতা: শিশু ও আমরা - ৬ - নুশেরা
- মনির হাসানের পোস্টের কাউন্টার পোস্ট - মোহাইমেন
- সামহোয়্যারনামা ৪ - সুমন রহমান
- সামহোয়ারনামা ১ - সুমন রহমান
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- মনোবিজ্ঞানি অধ্যাপক জেমস ম্যাস, আমাদের ছানোয়ার হোসেন ও যৌন হয়রানি: প্রয়োজন নীতিমালা - শওকত হোসেন মাসুম
- কোরবানীর গরু ও তার মালিক হাশিম - পাভেল করচাগিন
- চিন্তার ইতিহাসে: ধর্ম কী - ভূপর্যটক
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- সুপ্ত অক্ষমতা : শিশু ও আমরা -৩ - নুশেরা
- যুদ্ধ শিশু বলছি--কে আছ শুনবার?? - নিবিড়
- অন্য অলিম্পিক - নুশেরা
- আকর্ষণীয়া, সুন্দরী আর চঞ্চলার গল্প - শওকত হোসেন মাসুম
- হোকনা মিছে-মিথ্যে সে ভোর - বরুণা
নীল সমুদ্র সবুজ পাহাড়ঃ এক আশ্চর্য্য ভ্রমন...
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৫
উৎসর্গঃ প্রিয় ব্লগার নুশেরা তাজরীন, রিফাত হাসান, তারার হাসি আর সেই সাথে চট্টগ্রামের সমস্ত ব্লগারদের।
আমাদের যাত্রা হল শুরু...
ছিঁচকাদুনে বাচ্চাদের মতো নাছোড়বান্দা বৃষ্টি আর সেই সাথে পাল্লা দিয়ে— সুতার গুলিতে গিট্টু লাগার মতো যানজট...
এই জট পাকানোর কোথা থেকে যে শুরু আর কোথায় গেলে এই জট পাকানো অবস্থার শেষ, তা বোঝার উপায় নেই। জুবুথুবু হয়ে বসে আছি বাসের মধ্যে, তো বসেই আছি... কিছুই করার নাই। গাড়ী মাঝে মধ্যে একটু নড়ে, তো নড়ে না... সামনে পিছনে সারিবদ্ধ যানবাহনের দীর্ঘ লাইন, স্থির হয়ে দাড়িয়ে আছে, নট নড়ন-চড়ন... গাড়ীর সামনের উইন্ড স্ক্রীনে শুধু এক জোড়া ওয়াইপার, ক্লান্তিহীন ভাবে মুছে যাচ্ছে পানির ধারা।
বাস ছেড়েছিলো কলাবাগান থেকে ঘড়ির কাঁটায় রাত ১১টায়, টিপটিপ বৃষ্টির মধ্যেই। তখন থেকেই গাড়ী এগুচ্ছিলো ইঞ্চি ইঞ্চি করে। হাত ব্যাগে রাখা একটা বইয়ে চোখ বুলাচ্ছিলাম, এরই মাঝে কখন ঝিমুনি এসে গিয়েছিল, চোখ কচলে দেখি, বাস তখনও সোনার গাঁও এর মোড়ে, আর ঘড়ির কাঁটায় ১২টা ছুইছুই। এই কয়েকশ গজ রাস্তা পার হতেই ঘন্টা খানেক সময় বেরিয়ে গেল! ঢাকা শহরের শেষ সীমানা কতদুরে তখনো, কে জানে? রাত ক্রমশঃ গভীর হচ্ছে, অথচ রাস্তায় গাড়ীর ভিড়ের কমতি নাই।
এত বৃষ্টি-বাদল আর দুর্যোগের মধ্যেও দূর পাল্লার এই বাস, ভিতরে তার আবছা আলোর মোহময় পরিবেশ, কোন একটা সিটও খালি নাই। যাত্রা শুরুর আগে, বিকাল থেকেই ভাবছিলাম গল্প উপন্যাসে যেমন দেখা যায় (অন্ততঃ ব্লগে নুশেরার ইলিয়াস কাঞ্চনের স্টাইলে) আমার পাসের সিটে আজ যদি কোন বালিকার অধিস্থান ঘটে। সেই কিশোর বয়স থেকেই দুরপাল্লার ভ্রমনে এটা আমার প্রিয় ফ্যান্টাসী। ... এক্সকিউজ মি, এটা কি ফোর সি? এটা আমার সিট... ভ্রমনের শুরুতে এভাবে বাক্য বিনিময় ঘটবে বালিকাটির সাথে, তারপর পরিচয় শুরু হবে সাধারন কথাবার্তার মধ্য দিয়ে, আর এক সময় আবিস্কার হবে আমাদের দুজনের অন্তত দু একজন কমন ফ্রেন্ড আছে, যারা আমাদের দুজনেরই খুব ঘনিষ্ঠ... ইত্যাদি ইত্যাদি।
কলাবাগানে যখন কোচে উঠে পড়েছি, বাস ছাড়তে তখনও আধা ঘন্টা বাকি। বাসের অধিকাংশ যাত্রী তখনও এসে পৌছায় নি। আরাম করে বসার জন্য অ্যাডজাষ্টেবল সিটের হ্যান্ডেল আর লিভারগুলো নিয়ে যখন টানা হ্যাঁচড়া করছি, কানে এল একটা রিনরিনে কন্ঠস্বর... এক্সকিউজ মি, এটা কি ফোর সি? এটা আমার সিট... !! মুহুর্তের জন্য আমার সৌভাগ্যে আমি নিজেই মুগ্ধ হতে যাচ্ছিলাম, কি আশ্চর্য্য, এই রকম একটা বাক্যাংশই তো এতক্ষন আমার মাথায় ঘুরছিল!!
ঘোর কাটল বক্তার চেহারার দিকে তাকিয়ে। বয়স হয়েছে, কাজকর্ম থেকে অবসর নেবার, কিন্ত ভদ্রলোকের কন্ঠস্বর কিশোরদের মতো হালকা, সুরেলা। বোঝাই যায় না, কোন বয়স্ক মানুষের গলা হিসাবে। শরীরে সাদা সাদা ছোপ, মাথার চুল সম্পুর্ন সাদা, এমন কি চোখের পাঁপড়ি থেকে দাড়ি গোঁফ পর্যন্ত্য। ভদ্রলোক কি অ্যালবিনো? চেহারা এবং অবয়বে উচ্চপদস্থ দায়ীত্বশীল ব্যক্তিত্বের ছাপ, পোষাক এবং কথাবার্তায় রুচির ছোঁয়া। হাতব্যাগ থেকে একটা চাদর বের করে আপাদ মস্তক মুড়ে নিয়ে ভদ্রলোক টান টান হলেন... আমিও হাঁফ ছাড়লাম। এ যাত্রায় আমি একাই, তবু অজ্ঞাতকুলশীল কারও সাথে সারা রাস্তা ভ্যাজর ভ্যাজর করার, আমার কোন পরিকল্পনা নাই।
আগেই বলেছি, এ যাত্রার ভ্রমনে আমি একাই, আমার সঙ্গী সাথীরা ইতিমধ্যেই পৌছে গেছে কক্সবাজার। আজকের এই ভ্রমনের উদ্যোক্তা অবশ্য আমি নই। অ্যালবার্টা থেকে এসেছে আমার কাজিন, ইমরান আর তার এক বন্ধু। ঢাকার পুরানো বন্ধুদের দলবল নিয়ে, ইমরান গত সপ্তাহে গেছে সিলেটে। বেড়ানো শেষ করে ইমরানের পুরানো বন্ধুরা ফিরে আসবে ঢাকায়, আর তার বন্ধুকে নিয়ে ইমরান কক্সবাজার পৌঁছে যাবে, গত রাতেই।
নানা কারনে আমাদের জীবনগুলো আর আগের মতো সরল নেই, সেই ঢিলেঢালা ভাবও নেই। অনেক কিছুর মতো ভ্রমনের সেই ধরা বাঁধা মৌসুম বলেও আর কিছু নেই এখন। এই তো ইমরান এসেছে মাসখানেকের জন্য বেড়াতে, এল প্রায় ৩ বছর বাদে, আবার কবে আসবে, কোন ঠিক নাই। ফলে বেড়ানোর মৌসুমের তোয়াক্কা না করেই, সে অনুযায়ী তৈরি করতে হয়েছে আমাদের ভ্রমন সূচি। আমাদের লাইফ এখন অনেক বেশী কাস্টোমাইজড। আমার যখন ফুসরত মিলবে, ইচ্ছা জাগবে... বেরিয়ে পড়বো ভ্রমনে... সেটাই হবে আমার জন্য ভ্রমনের মৌসুম। যে কোন সময়ই এখন তাই বেড়াতে যাওয়ার সময়, তা সে আবহাওয়া যেমনই হোক না কেন! তা না হলে, এখন তো এই ভরা বর্ষার মৌসুম, প্রায় প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টি লেগেই আছে, ভ্রমনের জন্য মোটেই আদর্শ কিছু নয়... অথচ আমরা যাচ্ছি ঘুরতে, এই বৃষ্টি-বাদল মাথায় নিয়ে...!!!
এ যাত্রা আমাদের প্রথম গন্তব্য কক্সবাজার, তারপর বান্দরবন... আর বাস ভর্তি লোকজন, অনেকেই তো যাচ্ছে, আমাদের মতো ঘুরতে।
বিদ্যুতবেগে ছুটে যাওয়া গাড়ীর তীব্র গতি, খোলা জানালার পাশে বসে— চোখে মুখে এলোমেলো বাতাসের ঝাপটা, আমার কাছে ভ্রমন বলতে তেমনই কিছু বোঝায়... ভ্রমন তো আর ফিটফাট পোষাক পড়ে, শ্বশুরবাড়ী যাওয়া নয়!! আজকালের ভ্রমন হয়ে গেছে বড়ই সুশীল। এখনকার আয়েসি ভ্রমনে সে সব উত্তেজনা উধাও। এমন কি জানালার পাশে বসে খোলা বাতাসে চুল উড়িয়ে (আর চুল চটচটে আঠা বানিয়ে) বাসে চড়ার সেই দিন আর নাই। এখনকার অত্যাধুনিক বিলাস দিয়ে মোড়া শীতাতপ নিয়ন্ত্রিত কোচ গুলোতে জানালা বলে কিছু থাকে না। বাসগুলো যেন লম্বা একটা টিউব, ভিতরে সারিবদ্ধ বসার আসন। আমি যেখানে বসেছি, আমার সিটের পাশে কোন জানালা নেই, আছে স্বচ্ছ কাঁচের ঘেরাটোপে মূড়ে রাখা দেয়াল।
স্বচ্ছ কাঁচের ঘেরাটোপে মূড়ে রাখা পুরোটা বাস, এই মুহুর্তে স্থবির হয়ে পড়া শহরে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে, বৃষ্টিতে। সেই জানালা বিহীন দেয়ালের পর্দা সরালে দেখা যায় কাঁচের স্বচ্ছতা বেয়ে নামছে অবিরাম জলের ফোঁটা, ফিরতি পথের গাড়ীর হেড লাইটের আলোয় মুহুর্তেই প্রতিটা জলের ফোঁটা পরিনত হচ্ছে উজ্জ্বল একেকটা আলোক বিন্দুতে। সারাটা কাঁচের দেয়াল ঝকমকিয়ে ওঠছে, যেন ঝলসে উঠছে অজস্র চূনী পান্না... সুন্দরীর নাকে বসানো হীরার নাকছাবি।
সে দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখে তন্দ্রা নেমে আসে...।
প্রথম পর্ব সমাপ্ত
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভ্রমন ;
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অপেক্ষায় থাকুন... আগামী পর্বের জন্য।
নুশেরা বলেছেন:
পরের কথা পরে, আগে বলুন দেশে কবে গেলেন, কতদিন ছিলেন, এতোদিন কোথায় ছিলেন কোথায় আছেন কেমন আছেন....উফফফ, হাঁপিয়ে গেলাম। ব্লগের খুব প্রিয় একজন লেখকের লেখা এতোদিন পর, তাও উৎসর্গে নিজের নাম-- দারুণ ব্যাপার! যাত্রা শুরুর আগেই লেখা যেভাবে তরতরিয়ে এগিয়েছে, পরের জন্য ভাবছি না।
লেখক বলেছেন: বরং উলটো ভাবে বলি, এখনও দেশেই আছি... ফিরে যাবার সময় ঘনিয়ে আসছে যদিও।
এই ভ্রমনটা শুরু হয়েছিল গত মাসের তৃতীয় সপ্তাহে, রোজা শুরু হওয়ার ঠিক আগে আগে। কিছুটা লেখা শুরু করেছিলাম বান্দরবনে বসে, বাকীটা ঘষা মাজা করছি গত কয়েকদিন ধরে।
ভাল থাকবেন।
ঘাসফুল বলেছেন:
আপেক্ষায় রৈলাম পরের পর্বের ...
লেখক বলেছেন: দয়া করে থাকুন, আগামী পর্ব আসছে।
লেখক বলেছেন: চোখ রাখুন, বাকী অংশ আসছে, খুব শিগগীর...
বাঁশির সুর বলেছেন:
তাড়াতাড়ি করিবেন।
লেখক বলেছেন: বিলম্ব করিব না, ওয়াদা...
ঘোর-কলিযুগ বলেছেন:
এতক্ষণ বৃষ্টিতে ভিজাইলেন...! তবে বেশ জমতাছে, মনে হয় নাটকীয় কিছু একটা বলবেন বলবেন কিন্তু আবহ রেডি হইতাছে না বইলা ঝিম ধরা বৃষ্টির মইধ্যে ঘুরপাক খাইতেছেন।
আগায়া যান। পথের মুশকিল, অনির্ধারিত আয়োজন, হঠাৎ খেয়াল, অদ্ভুত ছায়াসঙ্গী, এলামোলো ভাবনা আর আর্ধেক পাওয়া আর্ধেক হারিয়ে যাওয়া স্মৃতির আলেখ্য শুনার অধীর আগ্রহ তৈরি করে ফেলেছে ইতোমধ্যে।
চলুক....
লেখক বলেছেন: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। সাথে থাকুন...
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভাল্লাগলো........
পরের পর্বের অপেক্ষায়.......
কবে আসছেন এদিকটায়?
শুভকামনা।
লেখক বলেছেন: কেমন আছেন সাজি...
আসার সময় হয়ে গেছে, শীগগিরই আসছি...
ভাল থাকবেন।
খুব সুন্দর লিখেছেন বাসের জানালার কথা। মুখখানি বের করে অথবা হাত দিয়ে অনুভব করার কিছু নেই, যান্ত্রিক যেন কোন স্পেসশীপের কৃত্তিম আকাশ....বইতে যেমন লেখা থাকে...
ভ্রমণের মৌসুম বলতে কিছু নেই, সব ঋতুরই আলাদা সৌন্দর্য আছে।
বৃষ্টিতে যাত্রা শুরু করে শেষ কিভাবে হয়েছিল জানি না তবে মনে হচ্ছে বৃষ্টির মাঝে অশান্ত সমুদ্রে স্নান করেছেন... এর সৌন্দর্য একেবারে আলাদা...
পরের পর্বে যাচ্ছি।
ধন্যবাদ ...
লেখক বলেছেন: এ কয়দিন বৃষ্টি আমাদের আর পিছু ছাড়ে নাই।
ভেবেছিলাম সমুদ্রে নামবো না, সে সুবাদে বসে ছিলাম ছাতার নিচে... আচমকা এমন মুষলধারে বৃষ্টি নামলো, কাপড় ভিজলো, মোবাইল ভিজলো, শেষে ক্যামেরা বাঁচাতে ছুট লাগালাম হোটেলের দিকে...
আসলেই এবারের ভ্রমন খুব উপভোগ করেছি...
আমরা আম ব্লগারগো বাদ দিয়া দিলেন?
লেখক বলেছেন: না তো, বাদ দেই নাই তো। ঐ যে "সেই সাথে চট্টগ্রামের সমস্ত ব্লগারদের" লেখা আছে, ওখানেই সব আম ব্লগাররা ঢুকে গেছে।।
রিফাত হাসান বলেছেন:
ঘোর-কলিযুগ এর মন্তব্য দ্রষ্টব্য। চলুক..
লেখক বলেছেন: তবে চলুক...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














