১০৫ চিকিৎসকের বিবৃতি
১১ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৯
মানবাধিকার সংস্খা এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন খান ফৌজদারী আইনে সাজাপ্রাপ্ত কার্টুনিস্ট আরিফুর রহমানের মুক্তির জন্য দূতিয়ালি করছেন বলে পত্রিকায় প্রকাশিত খবরে আমরা উদ্বিগ্ন। আমরা এর পেছনে কোন দুরভিসি কাজ করছে কিনা সে সম্পর্কে সতর্ক থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
ইসলাম বিরোধী কার্টুনিস্ট আরিফুর রহমান মহানবী (সা: )-কে নিয়ে অবমাননাকর কার্টুন ছাপিয়ে শুধু বাংলাদেশের ১৪ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেনি বরং মহানবীর অনুসারী বিশ্বের ৬শ' কোটি মুসলমানের ধর্মীয় আবেগ এবং রাসূলের (সা: )-এর প্রতি তাদের ভালবাসাকে অমার্যদা করেছে এতে বিশ্বের ৬শ' কোটি মুসলমানের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ক্ষুণí হয়েছে। অথচ তার পক্ষে মানবাধিকার সংস্খা এ্যামনেস্টির একজন নেত্রী ওকালতি করছেন এটা ভাবতেই অবাক লাগে। তাহলে কি এ্যামনেস্টি বা আইরিন খানদের কাছে মুসলমানদের ধর্মীয় অধিকারের কোন গুরুত্ব নেই, নাকি মুসলমানদের ক্ষেত্রে তাদের মানবাধিকারের সংজ্ঞা ভিন্ন। এই ওকালতির মাধ্যমে বৃটেনে অবস্খানকারী আইরিন খানরা নিজেদেরকে কার্টুনিস্ট আরিফুর রহমানের মত ইসলাম বিরোধীদের কাতারে শামিল করলেন। বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা যদি এখন ধরে নেয় যে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আসলে তথাকথিত মানবাধিকারের আবরণে ইসলাম বিদ্বেষীদের আশ্রয় ও প্রশ্রয় দেয় তাহলে আইরিন খানদের বলার কিছু থাকবে না। আমরা তাকে এ ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে স্বাক্ষর করেন ডা. শহীদুল্লাহ, আব্দুল ওহাব, একেএম ওয়াহিদ উদ্দিন, জাহাঙ্গীর হোসেনসহ ১০৫ জন।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নাজিল আযামী বলেছেন:
মুনতাকা সাহেব, সালাম। সমস্যার কারণে সাঃ লেখা আসেনি। ব্রাকেট বাদ দিয়ে লিখুন, পুরোটা আসবে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
মামুন খান বলেছেন:
সহমত
পদ্মানন্দ বলেছেন:
মুসলমানিত্ব .......................হান্দানো উচিত কিছু কইলেই অনুভূতিতে আঘাত লাগে !
অনুভূতিতে না ..............তে বেদম আঘাত করনের কাম ,
........................................
ফজল বলেছেন:
এটাই হলো এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নামক এই দালাল সংস্থাটির আসল রূপ। এদেরকে জাতিসংঘ টাইপ একটা পুতুল বৈ অন্য কিছু মনে করি না আমি; যা ব্যাটারীর দ্বারা চলে এবং যাদের ব্যাটারী ও রিমোট থাকে আমেরিকার হাতে।
রুম্মান বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
যুিক্ত বলেছেন:
সহমত +++
ম্যাক্স পেইন বলেছেন:
ধর্মীয় অনুভূতির সাথে তো রাস্ট্রীয় আইন কানুন মিল খায় না............পোটকা মাছের লাহান ফালাইয়া কি লাভ হইব
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














