ভর দুপুরের রোদে ভিজছে কবি
তার ভেজা দেখে এক অবাক পাখি
বলছে তুমিতো বোকা ভিজছো মতো
টের পাবে সের ধানে চাল হয় কতো
আমি ভাই কবি তাই ভিজছি মনে
বৃষ্টিটা কবে হয় রোদ কোন ক্ষণে
উড়ে যায় দেখ ঐ সাদা মেঘগুলো
উরছে মেঘের সাথে অদেখা ধুলো
ধুলোহীন ধরা যদি কল্পিত হয়
বলো দেখি কোন কবি প্রাণে বেচে রয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

