somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষশেষ মুভি পোস্ট-পছন্দের কিছু কমেডি মুভি

৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১০ সাল শেষ হয়ে গেল প্রায়।অনেক মুভিই দেখলাম।সামনে বছর কতটা কি দেখতে পারবো কে জানে।বন্ধু-বান্ধব বা নিকটাত্নীয়রা একত্রে মুভি দেখতে বসলে কমেডি মুভিই হয় অনেকের ১ম পছন্দ। আজ শেয়ার করতে চাচ্ছি পছন্দের কিছু কমেডি মুভি।

১.liar!liar!



বাবা উকিল। ছেলের কাছে বাবার পরিচয় বাবা মিথ্যাবাদী।নিজের জন্মদিনে ছেলে প্রার্থনা করে বাবা যেন একদিনের জন্য হলেও মিথ্যা কথা না বলতে পারে। মজার সেই ইচ্ছা পূরণ হলে ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা। জিম ক্যারির দুর্দান্ত একটি কমেডি।

২.get smart



মজার একটি অ্যাকশন কমেডি। স্টিভ ক্যারল ডিটেকটিভ,সঙ্গী অ্যানা হ্যাথোওয়ে। আরও আছেন ডোয়াইন জনসন(রেসলার রক)।শত্রুপক্ষের ষড়যন্ত্র নস্যাৎ করার মিশনে নামে ক্যারল। মিশনের পদে পদে ক্যারলের নানান বিড়ম্বনায় পড়ার ঘটনা দর্শকরা উপভোগ না করে পারবেন না।

৩.bruce almighty



ঈশ্বরের অসীম ক্ষমতায় আমরা ঈর্ষন্বিত হই। ভাবি যদি আমরাও অসীম ক্ষমতার অধিকারী হতে পারতাম তা হলে কতই না মজা হত। আসলেই কি তাই?ঈশ্বরের দায়িত্ব পালন কি এতই সোজা?!! হাড়ে হাড়ে টের পেল ব্রুস(জিম ক্যারি)।সাথে আছেন জেনিফার অ্যানিস্টন ও মরগান ফ্রিম্যান।

৪.the mask



অদ্ভূত এক মুখোশ। আশ্চর্য তার ক্ষমতা। পড়ার সাথে সাথেই একেবারে অন্য মানুষ।আবারও জিম ক্যারি। সাথে ক্যামেরন ডায়াজ।এই মুভিটা দেখেননি এমন মুভি ব্লগার বোধহয় খুব একটা পাওয়া যাবে না।

৫.mouse hunt



ছোট বলে কাউকে কখনও অবহেলা করতে নেই- এই পুরানো শিক্ষাটা আবার রিভাইজ করতে পারবেন মুভিটা দেখলে। একটা সামান্য(!) ইদুরের হাতে দুই বেকুব ভাইয়ের নাস্তানাবুদ হওয়ার গল্প। দারুন একটা ফ্যামিলি কমেডি।যারা এই মুভিটা দেখেন নি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি-এই মুভি দেখে যদি হাসতে হাসতে পেট ব্যথা না হয় তাহলে মুভি নিয়ে আর পোস্টই দিবো না।:P

৬.life of brian



১৯৭৯ সালের এক ইউরোপিয়ান কমেডি। মানুষের অন্ধ ধর্মবিশ্বাস,গোঁড়ামি আর তার সুযোগ নিয়ে কতিপয় সুবিধাবাদীর স্বার্থোদ্ধারের গল্প। এই লিস্টের অন্য মুভিগুলির চেয়ে এটি একটু আলাদা।মুভিটার আসল মজা এর সংলাপগুলোয়।অসাধারণ একটা স্যাটায়ার।

লিস্টে রোমান্টিক কমেডি আর এডাল্ট কমেডি মুভি ইচ্ছাকৃতভাবেই বাদ দিয়েছি।ফাঁকিবাজি একটা পোস্ট হয়ে গেল। আশা করি মুভিখোররা আরও ভাল ভাল কমেডি মুভি সাজেস্ট করবেন, শেয়ার করবেন তাদের চিন্তাধারা। আর কোন মুভির ডাউনলোড লিংক লাগলে বলবেন। সাধ্যমত চেষ্টা করবো সহযোগিতার।

সবাই ভাল থাকুন। ভাল ভাল মুভি দেখুন। নতুন বছরটা অনেক ভাল কাটুক সবার........
২৭টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×